এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:১১194670
  • কখনও ভরদুপুরে ইঁদুর দেখেছ?
  • san | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:০৬194669
  • এই মধ্যরাতে একটি কচি ইঁদুর সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে। ওদের ঘুম পায়না ?
  • π | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:০৪194668
  • আমি সেটাই লিখতে যাচ্ছিলাম। পুলিশওয়ালার মতই তো ভালো অটোয়ালা। যাইহোক, শেষ মেশ যে সে ঘরে ফিরেছে, এটাই বড় কথা। সাঙ্ঘাতিক কাণ্ড !
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:০১194667
  • ও, শেষটা খ্যাল করিনি, এত ভালো একজন অটো অলা। আমি কেন তাও অ্যাতো সিনিক হয়ে যাই।
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:০০194666
  • ও বাবা এ তো সাংঘাতিক ব্যাপার।
  • Bhagidaar | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৯194664
  • কিন্তু কি করে খাওয়ালো কিছু?
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৯194665
  • যাক।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৫194663
  • বাহ! সব ভালো যার শেষ ভালো। ভলো পুলিশও দেখতে পেলে। কে জানে কোনদিন হয়তো ভালো ডাক্তারেরও দেখা মিলবে।
  • Bhagidaar | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৪194662
  • সাংঘাতিক কান্ড।
  • san | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৩194660
  • কী কান্ড সিকি !
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৩194661
  • না না কথায় বড় কথা বাড়ে। চারিদিক অন্ধকার হয়ে আসে। মাথা ঝিমঝিম করে। নাক থেকে জল গড়ায়। চোখ জ্বালা করে। মাথার খুলিঢাকনা খুলে কে যেন ভোট জোলাকিয়া বাটা ঢেলে দিয়েছে মনে হয়।
    কথা নয়। কথা নয়। প্রচুর লোকে একে অন্যকে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে-কথা নয় কথা নয়। তার ফলে তুমুল হট্টগোল। জায়গাটা কুয়াশাঢাকা। লোকগুলি সব আলখাল্লা পরা। রবারের মুখোশ পরা। শীত করে।
  • ম্যামি | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৫১194659
  • ভার্চুয়াল জগত বলতে? সবই তো রিয়েল। অ্যাননিমিটি লোকে চায় নাকি?
  • সিকি | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৯194658
  • সেই বাইক চুরির সময়ে গাজিয়াবাদ পুলিশের সঙ্গে শেষ মোলাকাত হয়েছিল। সে বড় সুখের সময় ছিল না, ফলে যাবার আগে একটু বুক কাঁপছিল না, তা বলতে পারি না।

    ঢুকলাম কোতওয়ালীতে। ডিউটি পুলিশকে জানালাম খবর। সে সাথে সাথে বলল, শও নাম্বার (100) লাগাও। আমি বললাম, সন্ধ্যেবেলাই লাগিয়েছিলাম, কিন্তু সেটা নয়ডা চলে যাচ্ছে, গাজিয়াবাদে লাগছে না। [আসলে, নয়ডা আর গাজিয়াবাদ, দুই শহরেরই একই এসটিডি কোড, 0120]। তো, পুলিশ বলল, এখানেই দাঁড়িয়ে নাম্বার লাগাও। লাগালাম, আবার মনে হল অন্য কোথাও লাগল, একজন বলল, জিরো ওয়ান টু জিরো ওয়ান হান্ড্রেড ডায়াল করো।

    তাও করলাম। নাম্বার ইনভ্যালিড। শেষে পুলিশ নিজের মোবাইল বের করে বলল, দাঁড়াও আমি লাগাচ্ছি। সে নিজের মোবাইল থেকেই নাম্বার লাগাল, কন্ট্রোল রুমে যোগাযোগ করল, ঘটনা আমার থেকে বিস্তারিত জেনে নিয়ে পুরো ন্যারেট করল, কন্ট্রোল রুম থেকে বলল গাজিয়াবাদের নয়ডার সমস্ত থানায় ওয়্যারলেসে খবর পাঠাতে, যদি কারোর কাছে কোনও খবর থাকে।

    ব্যবস্থা দেখে আমি জাস্ট হাঁ। এত ভালো ব্যবহার। পঁচিশ ছাব্বিশ বছরের একটা ছেলে হারিয়ে গেছে, এই মওকায় পুলিশ অনেক রকমের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে, তো এই পুলিশ সে সবের ধারকাছ দিয়েও গেল না, খালি বলছে, চিন্তা কোরো না, অনেকে অনেক কারণেই সময়মতো ফিরতে পারে না, যদি কিছু খেয়ে বেহোঁশ হয়ে গিয়েও থাকে, তো হোঁশ ফিরলে কোনও না কোনও ভাবে ফোন করবেই, যদি না নিজে থেকে হারিয়ে গিয়ে থাকে। ধৈর্য রাখো, শান্তি রাখো, বাড়ি যাও, আমরা কন্ট্রোল রুমে খবর দিয়েছি, তোমার নাম ঠিকানা নোট করে নিয়েছি, কিছু খবর পাই বা না পাই, তোমার কাছে কল যাবেই। একেবারে চিন্তা কোরো না, সব ঠিক হো জায়েগা, এই সব বলছে। আর আমি তখন ভয়ে দুশ্চিন্তায় রীতিমত কাঁপছি। একটু আগেই জেনেছি ট্রেন যায় রাজস্থানের কোন প্রান্ত পর্যন্ত। যদি সত্যিই বেঁচে থাকে, বেহুঁশ হয়ে ঐ পর্যন্ত চলে যায়, কীভাবে খোঁজ পাবো, কীভাবে ফিরিয়ে আনব?

    ভাবছি আর পুলিশকে বলছি। পুলিশ খুব শান্তভাবে এসে আমার কাঁধে হাত রেখে বলল, আরে দোস্ত, আভি আভি ইতনা চিন্তা কিঁউ কর রহে হো? আগে আমরা তো খোঁজ করি। তুমি গিয়ে ঘুমোও। চাও তো এখানে একটা হাসপাতাল আছে, সেখানে গিয়ে খোঁজ নিয়ে এসো।

    আমি বললাম, কীভাবে খোঁজ নেব? এই হাসপাতালেই থাকবে, এমন তো কোনও কথা নেই। নয়ডা গাজিয়াবাদে হাজার হাজার হাসপাতাল, কোন হাসপাতালে গিয়ে খোঁজ নেব?

    পুলিশ আবার বলল, চিন্তা কোরো না, হাসপাতালে আমরাই খোঁজ নেব,। যাই হোক, তুমি খবর পাবে। এখন বাড়ি যাও। চব্বিশ ঘন্টার মধ্যে কিছু না হলে তখন গুমশুদগী কি ডায়েরি লিখওয়া লেনা।

    আমি বললাম, স্টেশনে জিআরপির ব্যবহারের গল্প। তারা ডায়েরি নিতে চায় নি, বলেছে, হাপুড় যাও, গুয়াহাটি যাও। ... তাই শুনে পুলিশ একটু ভেবে বলল, দ্যাখো, নিয়ম অনুযায়ী, মিসিং কেউ হলে, সে কোথা থেকে মিসিং হয়েছে, সেটা তো কেউ জানে না, গুয়াহাটি থেকে রাজস্থানের মধ্যে যে কোনও জায়গা থেকে সে মিসিং হয়ে থাকতে পারে। এর ডায়েরি করার কোনও স্পেসিফিক লোকেশন হয় না। তুমি তোমার পাড়ার কোতওয়ালীতেও ডায়েরি করতে পারো, এখানেও আসতে পারো, কেউ ফেরাবে না তোমায়।

    আমি ফিরে জাস্ট বাইকে স্টার্ট দিয়েছি, তক্ষুনি সিকিনীর ফোন। তুই শিগগির বাড়ি ফিরে আয়, ছেলেটা ফিরেছে নয়ডায় ওর পরিচিতজনের বাড়িতে। এইমাত্র ফিরেছে, লালকেল্লা থেকে ওকে উদ্ধার করে এনেছে এক অটোওলা।

    বলে কী? লালকেল্লা? মানে, ওল্ড দিল্লি স্টেশনের কাছে? সাথে সাথে নয়ডায় সেই ব্যক্তির বাড়িতে ফোন করলাম, কনফার্মড হলাম, যা ভাবা হয়েছিল তাইই, কেউ কিছু খাইয়ে বেহুঁশ করে সমস্ত লুটে নিয়েছে, শুধু পরণের জামাকাপড় আর জ্যাকেট ছেড়ে তাকে লালকেল্লার সামনে ফেলে দিয়ে গেছে। সেইখানে আধা-হুঁশের মধ্যে শুয়ে শুয়ে হাত নেড়ে অটো থামানোর চেষ্টা করছিল, একটি অটো থামে, এবং সেই অবস্থায় তার কাছ থেকে ঠিকানা বের করে সেই লালকেল্লা থেকে অটোতে করে তাকে নিয়ে নয়ডায় পৌঁছে দিয়েছে তার ঘরে, ঘরের লোকের কাছে সেই অটোওলা নিজের ফোন নাম্বার, অটোর নাম্বার, নিজের নাম সমস্ত লিখে দিয়ে গেছে, বলেছে পুলিশ কেস হলে সে সবরকমভাবে সাহায্য করতে পারে।

    আবার থানায় ঢুকলাম, সব জানিয়ে ওয়্যারলেস মেসেজ থেকে খবরটা মুছে দিতে বললাম, পুলিশটা আমায় দেখে বলল, তুম ইয়ার থোড়ে দের ব্যায়েঠ জাও। এই অবস্থায় তুমি বাইক চালাতে পারবে না।

    আমার তখন সত্যি সঙ্গীন অবস্থা। সাডেন টেনশন রিলিজ হয়ে গেলে যা হয় আর কি। গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না। কোনওমতে বললাম, একটু জল দিন।

    পুলিশ জল দিল, হাত মেলালো, এমনকি পুরো বুকে জড়িয়ে ধরে আমাকে বাধাই দিল ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বলে, বলল, দেখো, খামাখা টেনসন কর রহে থে, বোলা থা না, হোঁশ আনে পর আপনে আপ আ জায়েগা?

    তখন রাত প্রায় এগারোটা দশ। কীভাবে ফিরেছি, সে আমিই জানি। গ্নন সাদা কুয়াশা, দু দুবার ডিভাইডারের একেবারে সামনে এসে ব্রেক মেরে বেঁচেছি। সমস্ত গাড়ি চলছে দশ কিমি স্পিডে। একটা বড় দেখে সাদা গাড়ির পিছু পিছু ধীরে ধীরে চালিয়ে রাত বারোটা বাজতে দশে বাড়ি ফিরলাম।
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৮194656
  • আমারও পেট আর মন ভার হয়ে আছে। তাই বলে কথা হবে না?
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৮194657
  • আমার ছুটি নাই। শরীল খারাপ, তাও ছুটি নাই।
    মন তোমার এ ভ্রম গেল না
    কল্লি চরাচরের বদ্যিগিরি
    তোর বদ্যি কে তাই বল না ঃ(
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৬194654
  • আমি কক্ষনো স্কুলে যেতে চাইতাম না, কলেজ যেতে চাইতাম না, ডাগদারী করতে যেতে চাই না।
  • san | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৬194655
  • সামনে পাঁচদিন ছুটি, আঃ।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৫194653
  • না না, কোনো কথা হয় নি। শরীল ভাল্লাগছে না, এর মধ্যে আবার কথা কিসের?
  • achintyarup | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৪২194652
  • পাই, কথা হয়েছে
  • san | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:৩০194650
  • অবশ্য কোয়ার্টারে আমাদের বন্ধুবান্ধব ছিল, খেলার মাঠ ছিল, এ ওর জন্মদিনে লুচিমাংসপায়েস খেয়ে গপ্পের বই উপহার দেওয়া ছিল, দোলের দিন কুড়িপঁচিশজন মিলে হুল্লোড় করাও ছিল , রবীন্দ্রজয়ন্তীর আগে একমাস রিহার্সাল ছিল ঃ-)
    কিন্তু তাও কোথাও একটা আড়ালও ছিল, যার জন্য দুম করে কেউ বাড়িতে এসে বৌঠান চা খাওয়ান দেখি বলছে, এ কখনও দেখিনি।
  • Bhagidaar | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:২৯194648
  • না আমি যেটা বললাম যেতামনা সেটা কেলাস ওয়ান অবধি। কেলাস টু থেকে স্কুল অন্ত প্রাণ!
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:২৯194649
  • ব্যাস আকা আবার মাঝ থেকে পড়েছে! (\:-S
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:২৭194647
  • না না আমি খুব স্কুলে যেতাম! শনি রবি স্কুল বন্ধ থাকে কেন বলে কান্না জুড়তাম!
  • Bhagidaar | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:২৬194646
  • অক্ষদির ১০।২৯ টার পোস্ট। একদম আমার মতো। বাবা মা দুদিকেরই প্রচুর কাজিনস। তারপর স্কুল-টুলও বিশেষ জেতামনা। খুব ভালো কেটেছে ছোটবেলা আমার।
  • san | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:২৪194644
  • ঝুম্পা লাহিড়ির লোল্যান্ড পড়তে শুরু করেছিলাম, কিন্তু পোষালোনা।
  • aka | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:২৪194645
  • ঐজন্যই অক্ষও স্যানের মতন।
  • a x | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:২৩194643
  • আম্মো তো কলকাতা, ফ্ল্যাটবাড়ি, নিউক্লিয়ার ফ্যামিলি। - অবশ্য ঠাকুমা আমাদের সাথে থাকত মারা যাওয়া অবধি, মানে আমি যখন ক্লাস ৬'এ।
  • I | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:১৪194642
  • সেজন্যেই স্যান ওরকম খুকী খুকী থেকে গেছে। আর আমি শালপ্রাংশু মহাভুজ।
  • san | ২১ ডিসেম্বর ২০১৩ ২৩:১৩194641
  • নানা আমি কলকাতাতেই মানুষ, কিন্তু লিটারালি নিউক্লিয়ার ফ্যামিলিতে, এবং ফ্ল্যাটবাড়িতে। আত্মীয় পরিজনের থেকে দূরে দূরেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত