এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০১:০৭194699
  • ওসব তো ভাড়া পাওয়া যায়।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৩ ০১:০৭194700
  • আমি সেই এক ফ্ল্যাট নিয়েছিলুম পাহাড়ে ছ তলার মাথায়। আগের দিনের উঁচু সীলিং, তার ওপর পাহাড়ে। সেখানে হাজারে হাজারে ইঁদুর আমার হাতের ওপর দিয়ে, পায়ের পাতা, চুলের মধ্যে দিয়ে ঘুমোবার সময়, সারাদিন বয়ে যেত। আর সর্বক্ষণ তিনশ সাত ডিগ্রী তে পাহাড়ের হুইসল হওয়া। ক্রমশ বিরক্ত হয়ে আমি তাদের ঘাড় মটকাতে থাকি। পুরনো শেখা টা কাজে দেয়। এই হয়ত আপিস থেকে ফিরে এগারোটা মারলুম আর সকালে বেরোবার আগে গোটা আষ্টেক। আর প্রতিবার দুচোখে দুটো চুনী জমা রেখে নেংটি গুলো মায়া ত্যাগ করে। বেশ মাসদুয়েক চলার পরে বোর হয়ে গেলুম এই আর কী। খুনি মানেই তো কসাই নয়। অন্য ফ্ল্যাট। সেত অন্য গপ্প।
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ০১:০৫194698
  • না আছে গালপাট্টা, না আছে বজ্রনিনাদ।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০১:০৪194697
  • ক্যানো, আমারি বা কেলোদা হতে দোষ কোথায়? একটু পাউডার মেখে নিলে তার সঙ্গে আমার আর কী বা তপাত !
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০১:০২194695
  • পায়েস্‌অ খাইলম স্বাদ গন্ধ টের ন পাইলাম্‌অ। ছদ্দিতে নাক বন্ধ।
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ০১:০২194696
  • কল্লোলকে আমি দেখি নি তো। যাদের দেখেছি বর্ণনা মিলছে না।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫৯194694
  • মোটেও কল্লোল নয়। কল্লোলকে ঐরকম দেখতে? ম্যামিদির চোখে এত্তো বড়ো ছানি?
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫৮194692
  • আজ ? না বেস্পতিবার?
    যাগ্গে হ্যাপি আলুবাড্ডে পাই !
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫৮194693
  • কল্লোল?
  • সিকি | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫৬194690
  • পাইভৌমিকির কি আজ জন্মদিন নাকি? হ্যাবাড্ডি জানিয়ে রাখলাম আগেভাগে।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫৬194691
  • ওঃ কেলোদা, সে একজন লোক বটে! দেহখানা যেন কী! পুরো মহাভারত থেকে নেমে এসেছে। চোখগুলো লাল লাল ভাঁটার মত, বনবন করে ঘুরছে। গালপাট্টা দাড়ি। গলা খাঁকারি দেয় যেন বজ্রনিনাদ হচ্ছে। কেলোদা হচ্ছেন গুরুর একমেবাদ্বিতীয়ম বাউন্সার। পাই বা ইশেন যখন সই করে করে কূল পায় না, স্ট্যাম্পেডমত হয়, তখন কেলোদা আসরে নামেন।
    নাম কেলো হলে কি হবে, গায়ের রং যেন দুধে-আলতা।
  • a x | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫৫194689
  • ওহো আবার জেন্ডার কারেক্ট করে নস্যি লেখেনি দোক্তাপাতা লিখেছে, মরণ!
  • 4z | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫৪194687
  • দমুদি, এটা বিবলিকাল ভার্স। একক কোন রেফারেন্সে দিয়েছে জানিনা। এটার বিশেষত্ত্ব হল এখানে যীশুবাবাকে শয়তানের পুত্র বলা হয়েছে।
  • a x | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫৪194688
  • ওমা এআবার কি কথা! নিজেই নস্যি টস্যি বলে আমাকে জিগায়! আমি কি চেম্বার মিউজিক শুনিনা, আমি কি বুদ্ধর জীবন নিয়ে আঁকা ছবি দেখিনা, আমি কি মীরার ভজন শুনিনা!
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫১194685
  • হ্যাদে পিসিমা, তুমি তো সাত্বিক বুড়ী, সোস্যাল কনটেন্ট ছাড়া একটা দোক্তাপাতাও খাও না, তোমার কখনো শ্যামাসঙ্গীত শুনতে ইচ্ছে করে? সইত্য বলিবে কিন্তু!
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৫১194686
  • কেলোদা কে?
  • a x | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৪৬194684
  • কেলোদা তো অনেকদিন লেখেন না।
  • 4z | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৪৫194682
  • সিকি, কী সাংঘাতিক!!!
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৪৫194683
  • কেলোদার গল্পগুলো-ও তো কেমনি মন ভালো করা।
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৩৪194681
  • ল্যাপটপও নিয়েছে। কাজটা যে-ই করে থাকুক, কোনও অটোওলাও হতে পারে, জিনিস ও টাকা চুরি করার জন্যেই এত কিছু করেছে। ২০১০ এ আমার পার্স চুরি হল, সংগে চশমা মোবাইল গেলো। চশমাটা না নিলেও পারত।
  • π | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৩১194680
  • ইঁদুর তো নিশাচরই !
  • সিকি | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:৩০194679
  • :)

    এফ আই আর করে এসে তবে ঘুমিয়েছে, পুরো এক দিন পরে।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:২৩194678
  • এ আবার কী! ঘুমোতে দেবে না কেন! সেডেটিভ খেয়েছে, না ঘুমিয়ে পারবে কী করে! এ কি সাপে-কাটার ওঝা নাকি?
  • Bhagidaar | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:২২194677
  • ইন্দুরেরা রাত্রে জাগে, দিনে ঘুমায়।
  • jhiki | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:২১194676
  • আমি দেখি নি, তেনাদের রাতেই দেখেছি, দু একবার আমার পায়ের পাতাকে হার্ডল মনে করে তাঁরা টপকেও গেছেন।
  • সিকি | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:২০194675
  • ম্যামিদি, ঘুমিয়ে নিয়েছি। এসব সতেরো আঠেরো তারিখের ঘটনা। আজ তো একুশ পেরিয়ে বাইশ হয়ে গেল। :)
  • san | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:১৯194674
  • শুধু সন্ধেতেই দেখেছি ঃ-)
  • সিকি | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:১৮194673
  • পরদিন সকালে দেখতে গেলাম তাকে। চোখের পাশে আঘাতের চিহ্ন, ঠোঁটের পাশে আঘাতের চিহ্ন, পায়ে কাটাছেঁড়া। তখনও অল্প টলছে, হাপুড়ে লাস্ট ফোন করেছিল, তারপরে কী হয়েছিল, তার আর কিচ্ছু মনে নেই, এমনকি কাল রাতে কখন ফিরেছে, সেটাও নাকি অলরেডি চারবার পাঁচবার জিজ্ঞেস করে ফেলেছে, হঠাৎ হঠাৎ করে কাউকে চিনতে পারছে না।

    কাল রাতে ফেরার পর, যাদের বাড়িতে উঠেছিল, তারা এলাকার ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন। তিনি বলেছেন ওকে কোনওভাবে ঘুমোতে দেওয়া চলবে না, যেভাবে হোক জাগিয়ে রাখুন।

    তো ছেলে, সেই থেকে অদম্য চেষ্টায় জেগে আছে। সিডেটিভের প্রভাব তখন অনেকটাই কমে এসেছে, হাঁটছে চলছে কথা বলছে, কিন্তু একটু একটু টলছে তখনও।

    পার্সে ছিল দেড় হাজার টাকা, সঙ্গে প্যান কার্ড, ভোটার আইকার্ড ছিল। ল্যাপটপটা খারাপ হয়ে গেছিল, সেটা সারাতেই আনছিল, কিন্তু সঙ্গের ডেটা সমস্ত গেছে। সবচেয়ে বড় ক্ষতি যেগুলো হয়েছে, ইন্টারভিউয়ের জন্য সমস্ত এডুকেশনাল মার্কশীট সার্টিফিকেট অরিজিনাল নিয়ে আসছিল, সমস্ত গেছে, তাওয়াংয়ে কাজের জন্য এক বছরের ইনার লাইন পারমিট ছিল, সেটাও গেছে।

    এফ আই আর করাতেই হবে। কিন্তু এফ আইআরে কী লিখব? সে কিছুতেই মনে করতে পারছে না, হাপুড়ে ফোন করার পরে কী হয়েছিল। একবার বলছে, কেউ নাকের কাছে কিছু স্প্রে করে দিয়েছিল, একবার বলছে, গাজিয়াবাদ স্টেশনেই নেমেছিল, সেখানে অটোতে ওকে কেউ ধরে মেরেছে, কখনও বলচে কফি খাইয়েছিল সহযাত্রী, কখনও বলছে ওল্ড দিল্লি স্টেশনেই নেমেছে, তারপরে কিছু হয়েছে। ... ওল্ড দিল্লি স্টেশন থেকে লালকেল্লা প্রায় দু কিলোমিটার মত হবে, এই অবস্থায় হেঁটে যাওয়া তার পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। অন্য কোনও জায়গা থেকে তাকে নিয়ে এখানে ডাম্প করে গেছে কেউ, এ রকমটাই আমরা ভাবছি। ভাবছি আর শিউরে উঠে বলছি, ভাগ্যিস। ভাগ্যিস লালকেল্লার সামনে ফেলেছিল, তাই কারুর চোখে পড়ে গেল। হাই সিকিওরিটি এলাকা, অটোওলা না হলেও পুলিশের চোখে ঠিকই পড়ত, ভাগ্যিস কোনও শুনশান সেক্লুডেড এলাকায় ফেলে নি। ভাগ্যিস গা থেকে জামাকাপড় জ্যাকেট খুলে নেয় নি, হয় তো ঠাণ্ডাতেই মরে যেত। ভাগ্যিস এমন একজন অটোওলা ওকে তুলে এনেছিল।

    নইলে কী হত? কে জানে!

    সিকিনী কথা বলে রেখেছিল। আর্মড ফোর্সেস মেডিকাল ডিস্পেনসারিতে দেখানো হল, এক্সরে ইসিজি ব্রেন স্ক্যান সমস্ত করে জানানো হল, চিন্তার কিছু নেই, ইন্টারনাল কোনও ইনজুরি নেই, সম্ভবত ওকে কেউ মারধোর করে নি, ও নিজেই নেশাগ্রস্ত অবস্থায় চলতে গিয়ে পড়ে গেছে, তাতেই চোখে ঠোঁটে পায়ে কেটেছড়ে গেছে। বাকি, সিডেটিভের প্রভাব থাকে পুরো বাহাত্তর ঘণ্টা।

    আর্মির ডাক্তার শুনে অবাক হয়ে গেলেন, যখন বললাম, নয়ডার ডাক্তার তাকে ঘুমোতে মানা করেছেন। ইনি বললেন, না না, ঘুমোক, যত ঘুমোবে, তত তাড়াতাড়ি রিকভার করবে।

    সেখান থেকে ওল্ড দিল্লি পুলিশ স্টেশন। জেনে গেছিলাম যে, ওল্ড দিল্লি স্টেশনের গায়েই দিল্লি পুলিশের রেলওয়ে ক্রাইম ব্র্যাঞ্চ আছে। পৌঁছলাম সেখানে। এফ আই আর না করলে এডুকেশনাল সার্টিফিকেটগুলোর ডুপ্লিকেট বের করা যাবে না।

    ওল্ড দিল্লির কমপ্লেক্স, সত্যিই ওল্ড। যে ঘরে পুলিশেরা বসে ছিল, সেই ঘরটার ছাদ এখনকার ফ্ল্যাটবাড়ির ছাদের হিসেবে প্রায় আড়াইতলা উঁচু।

    চিন্তায় ছিলাম, ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, এই অজুহাতে দিল্লি পুলিশ কেস নেবে কিনা। তো দেখলাম, কোনও অসুবিধেই হল না। এখানে, এই থানাতেও, এস এইচ ও আর ইনস্পেক্টর, কনস্টেবল, সব্বার খুব খুব ভালো ব্যবহার। আমি ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে গেছিলাম, পড়ে বললেন, হিন্দিতে লিখে দাও।

    সেই এক কেস। আমি হেসে বললাম, হিন্দি অল্পস্বল্প লিখতে পারি, তবে হিন্দি সেন্টেন্স গঠন করে অ্যাপ্লিকেশন লেখার মত ক্ষমতা আমার নেই। আপনি যদি একটু ডিক্টেট করে দেন, তো আমি লিখে নিতে পারি।

    এস এইচ ও ভদ্রলোক তাইই করলেন। ধৈর্য ধরে বসে আমাকে পুরো হিন্দিতে বলে বলে গেলেন, আর আমি হিন্দিতে লিখলাম। শেষ হলে লেখা পড়ে বললেন, আরে বাহ, তুমি তো বেশ ভালো হিন্দি লিখতে পারো। দু জায়গায় শুধু বানান ভুল হয়েছিল, সেগুলো একটা আলাদা কাগজে পয়েন্ট করে সঠিক বানানও দেখিয়ে দিলেন। বললেন, চিন্তা কোরো না, মোবাইল নাম্বার ধরে আমরা ট্র্যাক করে নেব।

    অ্যাপ্লিকেশন লেখা, সেটা আবার একজন হিন্দিতে টাইপ করল, তারপরে এফ আইআরের ফর্মে ভরে প্রিন্ট দিল, ততক্ষণ আমরা ইনস্পেক্টর মহিলার সঙ্গে গল্প করছিলাম। তাঁর আবার সেদিন জন্মদিন। বলছিলেন, আট বছর এই ব্র্যাঞ্চে আছেন। কিন্তু পুরানি দিল্লির এই পুলিশ থানা একশো বছরেরও বেশি পুরনো। এই ব্র্যাঞ্চে ১৯০১ সালের এফ আই আরও প্রিজার্ভ করে রাখা আছে। ভাবলাম একবার দেখতে চাই, তারপরে ভাবনাটা কাটিয়ে দিলাম।

    সব ভালোয় ভালোয় মিটল। ছেলেটির এক আত্মীয় এসেছিলেন ওকে নিয়ে যাবার জন্য, ওকে নিয়ে কাল ফিরে গেছেন মালদায়, তার বাড়িতে।

    তাওয়াং এখন আর সে যাচ্ছে না, চাকরিটার কী হবে জানা নেই, আপাতত সার্টিফিকেটগুলো পুনরুদ্ধার করা প্রায়োরিটি।
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:১৬194671
  • সিকি ভালো করে ঘুমোও। যথেষ্ট ধকল গেছে। তবে কিছু ভালো লোকের সন্ধান পেলে। খবরের কাগজে এগুলো ছাপে না। সব নেগেটিভ ছাপে।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ০০:১৬194672
  • কত্ত দেখেছি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত