এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৪194788
  • জয়যাত্রায় যাও হে! দুগ্গা! দুগ্গা!
  • a x | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৪194789
  • কলির বাঙ্গালী খাবার ভালো লাগেনা কেন?
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৪194790
  • কেসি, পুরানো বই। মানে হার্ড কপি আছে এবং পড়েছি। কাইট রানার আর ইন্ডিয়া আফটার গান্ধী।

    কিন্তু আপনাকে যেটা বলেছিলাম সেটার তো কোনো উত্তর পজ্জন্ত দিলেন না। খুবই ইয়ে লোক মশাই আপনি।
  • byaang | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৩194787
  • কেকেটার হেব্বি বুদ্ধি। ঠিক ধরেছে আনাড়িদের মেকাপ দেওয়ার ঐ একটিই উপায়। আমি তো যেকোনো জিনিসই ছড়িয়ে ফেললেই, তার ঐ একটিই সলিউশন - আধ কৌটো চিনি। যাই এবার বেরিয়ে পড়ি। জয়যাত্রায় যাই। এক বেয়াদপের সঙ্গে ঝগড়া করতে যাওয়ার জন্য আমাকে ডাকাডাকি করা হচ্ছে।
  • pipi | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪১194786
  • কুমুদি, হি হি হা হা হা হাঃ-)))
  • a x | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪০194785
  • ব্যাং তোমার বেকিংএর বাসন কিসের তৈরি? আনইভেন হীট হচ্ছে। সেটা ওভেন বা বাসনের জন্য।
  • kumu | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৩৪194784
  • ইয়েস পিপি।এই হল বেঁচে থাকা।
    কেসি, মনে হয় গোলাপটি কানে গুঁজতে হবে, তবে এই বয়েসে স্বয়ং অমিতাভ লাফিয়ে পড়লেও বিশেষ লাভ নাই।বরম তার জন্য আবার কফি ঈঃ কত্তে হবে।
  • kc | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৩০194782
  • দমুদি কী বই ডাউনলোডালেন?
  • kk | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৩০194783
  • ভালো ডেসার্টে কক্ষনো বেশি মিষ্টি হয়না। বেশি মিষ্টি দেওয়া ডেসার্ট মানেই বেঠিক কোয়ালিটির, হুঁ !
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২৮194781
  • ও আচ্ছা। দাঁড়াও দেখি
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২৭194778
  • আরে ঐজন্যিই বইগুলোরে খুঁজছি। তাহলে ট্যাবে আর কিন্ডল ফর অ্যান্ড্রয়েড ইনস্টল করব না। ডিআরেম রিমুভ করে ইপাবটারে হোথায় নিয়ে ফেলব।
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২৭194779
  • আর একবার ডাউন লোড কর। অর্ডার হিস্ট্রি তে যাও, সেখান থেকে আর একবার বাড়ির পিসিতে নামিয়ে নাও। ওটা ক্লাউডে আছে বোধহয়।
  • pipi | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২৭194780
  • হ্যাঁ সত্যি, ইন্দোদাদার খালি মন খারাপ। আমায় দেখ, গোটা ইউনি ক্যাম্পাস তো কোন ছার গোটা তল্লাট পুরো খাঁ খাঁ করছে। সবাই বাড়ী চলে গেছে। গোটা পাড়ায় একমাত্র এই আমার বাড়ীতেই এক টিমটিম বাতি জ্বলছে। এর মধ্যে ঝাড়-জল-তুষারপাত। তার মধ্যে জ্বরজারি-ইউটিআই সামলে আমি ফুচকা বানিয়ে ডিনার সেরে ফেললাম। এখন বাইরে ঝোড়ো হাওয়ার তর্জন আর ভিতরে পুরনো বাড়ীর ক্যাঁচকোঁচ শুনছি।
  • kc | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২৬194777
  • কুমুদি, অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। গিরিল কেটে পাশের খালি ফ্ল্যাট থেকে ব্যালকনিতে ভয়ংকর চেহারার কেউ লাফিয়ে পড়বে - না ভেবে কোনও সুন্দর মানুষও হাতে লাল গোলাপ নিয়ে পাশের খালি ফ্ল্যাট থেকে ব্যালকনিতে লাফিয়ে পড়তে পারে। ভাবুন, ভাবা অভ্যাস করুন। ঃ-))
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২৫194775
  • আর কিন্ডল বুক থেকে ডি আর এম রিমুভ করতে জানো তো? ক্যালিবারের একটা প্লাগ-ইন আছে দেখে নাও।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২৫194776
  • সুষেণ, সেটাই মজা। ইনস্টল করার সময় যে ৩টে ফিরিতে দিয়েছিল, সেগুলো কনটেন্ট ফোল্ডারে আছে। কিন্তু যেইগুলো কিনলাম, কিনেছিলাম আপিসের ল্যাপী থেকে সেথায় কিন্ডল নাই, সেই বইগুলো বাড়ীর ল্যাপীতে খুঁজে পাই না। কিন্তু নেট না অন করলেও পড়তে তো পারি, তারমানে ব্যটারা কোথাও ঘাপটি মেরে আছে। সার্চিয়ে আর তাদের খুঁজে পাই না।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২৪194774
  • বাঘুটা বড় ইয়ে। আমারি মত। আম্মো বাঙালী খাবার মোটে ভালোবাসি না। তাই বলে কেক-পেস্ট্রিও না। এত গাদাগাদা মিষ্টিওয়ালা জিনিষ লোকে খায় কী করে, অ্যাঁ! লোকেরা কি সব পাগল?
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২২194772
  • শিখে কী করবি? তুই রাঁধবি??

    আর কুমু সত্যি বলেছে বাপু, ক্কি ঘ্যানঘ্যান কি ঘ্যানঘ্যান। পাইয়ের মশারাও এত ঘ্যানায় না। ডাক্তার হয়ে জ্বরকে ভয় পায় ছ্যা ছ্যা।

    এদিকে আমার এখানে গোটা হপ্তা জুড়ে আকাশ একেবারে দাঁত মেজে মুখে ফেসিয়াল করে ঝকঝকে নীল বেনারসী পরে হাজিরা দিয়ে যাচ্ছে।
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২২194773
  • দমুদি, ই -বুক কিনে ডাউন লোড টু পিসি করেছ? পিসিতে কিন্ডলে আছে তো? কিন্ডলে কনটেন্ট বলে একটা ফোল্ডার থাকবে। সার্চাও।
  • kk | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২১194770
  • কোনদিনই শেখাবেনা ! বাঘু বাঙালী খাবার মোটেই ভালোবাসেনা।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২১194771
  • কুমুদি, সেসব কর্তে পারলে আর ঘ্যান করতাম না। কিন্তু তার বদলে রোজই রোগী দেখতে বেরোতে হয়, গাদা গাদা ইকো করতে হয়, রোগীর আত্মীয়স্বজনের সঙ্গে ঘ্যানর ঘ্যানর ঘ্যান ঘ্যান....
  • kk | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:২০194769
  • দমুদি,

    আমি তো কখনো মাইক্রোওয়েভে কিছু বেক করিনি :-(
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:১৯194765
  • এই বাঘুটি কবে যে এট্টু বাঙালী রান্নাবান্না শেখাবে!
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:১৯194766
  • মোটেই না!!! ক্কি মুশকিল!
    তুমিই বা কোথায় লেখ হে বাপু!
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:১৯194767
  • অ সুষেণ আমাজন থেকে কেনা বইগুলো লোকাল পিসিতে কোথায় নুকিয়ে থাকে বল দিকিনি? আমি কিছুতেই তাদের খুঁজে পাচ্ছি নে যে।

    অ কলি, তুমি একটা মাইক্রোওয়েভে সহজে বানানো যায় এমন কেক পেস্ট্রির ক্লাস নাও না সোনা।
  • kumu | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:১৯194768
  • না গো সোসেন, বয়েস তো হচ্চেই।তবে কিনা তাকে তুড়ি মারাই আসল কথা।

    ইন্দোর বাড়ীতে লোক তো আড়াইজন।সামান্য জ্বরে এত ঘ্যানঘ্যান, সেও ডাগদার হয়ে! চিকেন স্যুপ খাক,লেপমুড়ি দিয়ে বই পড়ুক নয়তো চক্ষু বুজে কবিতা ভাবুক।এতেও না হলে আমার বাড়ী আসুক, দীর্ঘ শীতের রাত, দুদিন ধরে কারেন থাকছে না, বুড়ী ঈনভার্টার চলতে চায় না, যে কোন সময় পাশের খালি ফ্ল্যাট থেকে ব্যালকনিতে ভয়ংকর চেহারার কেউ লাফিয়ে পড়বে গিরিল কেটে।
  • kk | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:১৮194762
  • হ্যাঁ, আভেনের প্রবলেমও হয়ে থাকতে পারে। কুকারে একবার ট্রাই করে দেখো। তাতে ফুললে হাতনাতেই আভেনের দোষ প্রমাণ হয়ে যাবে।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:১৮194763
  • সুসেন আমাদের লেখাকে বি-গ্রেড বলেছে, ভ্যাঁ!
  • kc | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:১৮194764
  • আমার গিন্নিও প্রেসার কুকারেই কেক রান্না করেন। দারুণ হয়। দোকানের কেক কবে যে খেয়েছি মনেই পড়েনা।
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:১৪194761
  • আমি তো প্রেসার কুকারে কেক করি, ব্যাং দি একবার ট্রাই করে দেখো দিখি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত