এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৯194820
  • আমি তো আবার বেশি পাকা, বুঝে ওই ব্রেন ফুল অব ম্যাগটস সার্চ দিয়ে শুনে এবার আমারও মাথা ঝিম ঝিম করছে --
  • kc | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৬194819
  • এককের 01:35 PM এর পোস্টায় কিচ্ছু বুইতে পাল্লুম না। না বোঝার যে কী আনন্দ .... ইত্যাদি প্রভৃতি।
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৫194818
  • জমজমাট হুল্লোড়ই চাই? তাহলে তাই।
  • cm | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৪194817
  • একসঙ্গে না গেলে জমজমাট হুল্লোড় হবে কি করে?
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৫194816
  • শেষে তার পাপের ঘরা পূর্ণ হয়েচে দেকে, কার্টেইন ফার্তেইন টেনে ফুল টাওয়ার অন করে আধ ঘন্টা গান শোনালুম। আগে মিষ্টি মিষ্টি বোডম যাতে পিস্তুত হতে সময় পায়। তারপর প্যানটেরা। শেষে মিনিট পনের বুচার্দ এট বার্থ আর স্কাল ফুল অফ ম্যাগত্স ঘুরিয়ে ফিরিয়ে।
    বলল, বাড়ি গিয়ে বিশ্রাম নেবে। রাতে ভালো ঘুম হয়নি। সেত আমারো হয়নি। তার ওপরে স্বর্ণযুগ :| :|
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:৩১194814
  • অন সেকেন্ড থট একসঙ্গে আসলেও ক্ষতি নেই। মাটিতে বসতে হবে। চেয়ারের সংখ্যা কম আর সতরঞ্চিও হাইরে গেছে।
  • quark | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:৩১194815
  • হুম! উত্তেজক খেলা। জিতবেই বলা যাচ্ছে না, আবার একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না।
  • Arpan | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:২৪194811
  • যারা আমাকে জন্মদিনের উইশ করেছেন আর যারা করবেন বলে ভেবেছিলেন সবাইকে ধন্যযোগ। এ ভার্চুয়াল জগতের উষ্ণতা - আমার কাছে বিশাল প্রাপ্তি।

    (আসলে আমারই দেরি হয়ে গেল গুরুতে আসতে, গত দুদিন ধরে মাথা ব্যথা, ঘুসঘুসে জ্বর, তারপরে প্যাকার্স ব্যাটাচ্ছেলে অ্যাপয়েন্টমেন্ট দিয়েও সেশ মুহূর্তে ফোন করে বলে আসব না। এইসব নিয়ে ভালোমন্দে আছি। আপনাদের দোয়ায় সব ঠিক হয়ে যাবে সে জানি।)

    সবাইকে যিশুদিবসের আগাম শুভেচ্ছা, তদ্দিন হয়ত আর আসা হয়ে উঠবে না।
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:২৪194812
  • গুরুর সবাইকে আমাদের বাড়িতে ঢালাও নেমন্ত রইল। একসঙ্গে না। ওয়ান অথবা টু। যখন ইচ্ছা চলে আসো। আসার আগে মেইল কোরো। বাড়ির ডিরেকশন দেব।

    কন্ডিশন অ্যাপ্লাইজ। আমাদের বাড়িতে আসলে কোনও বই আনবে না। বই গিফটও করবে না।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:২৪194813
  • প্রতিহিংসা চরিতার্থ করার মধ্যে যে ধেই ধেই আনন্দ তা আর কিছুতে নেই। এক বন্ধু সক্কাল থেকে এসে ফোন থেকে গান শুনিয়েই যাচ্ছে শুনিয়েই যাচ্ছে বাংলা গানের স্বর্ণযুগ না কীসব সেই ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান যত বলি ওরে একটা গান শোনা শালা শোনেই না।
  • ম্যামি | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:১৫194810
  • কুমু থ্যাঙ্ক ইউ। কফি করে দিতে হবেটা ব্যাপক দিয়েছ। এরে কয় ইমাজিনেশন।

    কেকে, 'ডেসার্টে কক্ষনো বেশি মিষ্টি হয়না, বেশি মিষ্টি দেওয়া ডেসার্ট মানেই বেঠিক কোয়ালিটির' -- কথাটা পছন্দ হল।
  • Bhagidaar | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:০৭194808
  • না কাল দেখা হয়নি। দেখি কাল বসে হাইলাইটস দেখব, যদি আমাদের বাবুরা দেখার উপায় রাখেন। ক্যালিস ফর্মে নেই একদম, কিন্তু তাও আমার মনে হয় আট উইকেট চাপ আছে।
  • cm | ২২ ডিসেম্বর ২০১৩ ১৩:০৭194809
  • পাগলরা মিষ্টি খেতে ভালোবাসে কি না জানিনে। তবে যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারা, গভীর সমস্যা।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১২:৩০194807
  • কালকে সামির বলে আমলার বোল্ড হওয়া দেখলে? অদ্ভুত আউট।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১২:২৯194806
  • খুব আশাবাদী। কিন্তু এখন ও ডিভিলিয়ার্স,ক্যালিস, ডুমিনি আর জমে থাকা পিটারসন।
  • Bhagidaar | ২২ ডিসেম্বর ২০১৩ ১২:২২194805
  • বতিন্দা কি মনে হয়, আটটা উইকেট পড়বে আজ?
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১২:০২194804
  • না। এখন আর তেমন সুযোগ পাচ্ছে না। চারিদিকে এত উঠতি নায়িকা। ঃ((
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১২:০১194803
  • পাগল রা মিষ্টি খেতে ভালোবাসে এমন কোন স্টাডি এখনো হয় নি। ঃ))
  • Bhagidaar | ২২ ডিসেম্বর ২০১৩ ১১:৪৭194802
  • আচ্ছা রানী মুখুজ্জে কি সিনেমা করা ছেড়ে দিয়েছে?
  • শ্র্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৩ ১১:২৬194801
  • কতদিন পরে রোববার আপিস যেতে হচ্ছে না ঃ)
  • aranya | ২২ ডিসেম্বর ২০১৩ ১১:২৪194800
  • তবে কফি বানানোর ঝঞ্ঝাটে না গিয়ে হুস্কি দিলেও চলবে, বচ্চন-বাবুকে
  • a x | ২২ ডিসেম্বর ২০১৩ ১১:০৪194798
  • আরে ওগুলো তো স্রেফ আগুনে পুড়েছে, মানে স্টেরিলাইজড হয়েছে, ওতে তো রান্নার কিছু লাগেনি, খামোকা মাজবে কেন!!
  • aranya | ২২ ডিসেম্বর ২০১৩ ১১:০৪194799
  • গুড সেন্স অব হিউমার, কুমু :-)
  • kc | ২২ ডিসেম্বর ২০১৩ ১১:০৩194797
  • এম্মা ওগুলো তোকে মাজতে হয়? বিভীষণতো দেখছি খুবই কুঁড়ে। আমার উনি শুধু ইন্সপেকশন করেন আর বলেন "এমা গাসকেটের এই কোনায় লেগে আছে - আবার জল ঘাঁটতে হবে। একটা কাজও যদি ঠিক করে হয়!! ইত্যাদি প্রভৃতি...."

    দমুদি, ইচ্ছে করেই উত্তর দিই নি। এক জায়গায় রিকোয়েস্ট রেখেছি, বোধ হয় পেয়ে যাব। তাই এক্কেবারেই সারপ্রাইজ দেব ভেবেছিলুম।
  • sosen | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৫৮194796
  • আ: প্রেসার কুকার অত মাজার কি আছে! প্রেসারে তো লাগবে না। ধুয়ে নিলেই হবে।
  • byaang | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৫৩194795
  • অক্ষ বলে কী!! ঢাকনা, রবারের রিং, ভিতরের স্ট্যান্ড, কুকারের বাটি, কালো দুটো হ্যান্ডল, এমনকি উপরের ছোট্টো কিউট নোড়াটা, সবকিছু ঘষে ঘষে খুঁচিয়ে খুঁচিয়ে না মাজা অব্দি রাতে ঘুমুতে পারব না যে।
  • a x | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৯194794
  • প্রেসার কুকারের সব পার্ট মাজতে হবে কেন? প্রেসার কুকারের ভেতরে যে বাসনে করবে খালি সেটাই তো মাজবে!
  • byaang | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৭194792
  • অক্ষ পাইরেক্সের কাঁচের বাসন। মেজে ফেলা সোজা। মাইক্রো তে করি। প্রেশার কুকারে কেক বানানোর বুদ্ধি যারা দিচ্ছে, তারা যেন এসে অতগুলো প্রেসার কুকারের সব কটা পার্ট মেজে দিয়ে যায়। আমি কবে কি রান্না করব, কীসে রান্না করব সেই সব ঠিক হয় কোন বাসন কত তাড়াতাড়ি মেজে ফেলতে পারব তাই দিয়ে।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৭194793
  • যাগ্গে আমি এবারে রান্নাঘর সাফ করতে যাই। আপনাদের আর কি .... বসে বসে আড্ডা মারুন গে যান।
  • π | ২২ ডিসেম্বর ২০১৩ ১০:৪৬194791
  • পিপি, ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত