এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • daadu | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:৪০194879
  • ম্যামিদিদি, চিন্তা করবেন না ৷ গুরুর আড্ডাবাজ জনতার চেয়ার-টেয়ার লাগে না, এরা চটবগলে নিয়ে ঘোরে ৷ আমার বাড়িতে তো বেশীর ভাগ সিঁড়িতেই বসে ৷

    ডি: "চটবগলে" সাধারনত: একটি বিশেষ প্রফেশনের কর্মীদের সাবসেটকে বলা হয় ৷ অবভিয়াসলি, আমি এটা লিটারাল অর্থেই বলেছি, রূপক অর্থে নয় :)
  • রোবু | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:৪০194880
  • আচ্ছা।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:৩৯194878
  • যা দেখছি .......... রোবু আজকাল খুবই ব্যস্ত থাকে। :-p
  • সিকি | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:৩৬194877
  • শ্রাবণীর বাড়িতে নেতাইরুবিসমেত সান্দার সাথে দিনভর হুল্লাট আড্ডা দিয়ে এলাম। সঙ্গে জম্পেশ খাওয়াদাওয়াও ছিল।
  • kc | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:২৮194876
  • না ভারত জেতেনি। ৪২৯ এ অটকে গেছিল। ৪৩৮ দরকার ছিল। দুটো উইকেট ছিল হাতে। ম্যাচ ড্র।
  • daadu | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:২৬194875
  • পাবলিক সব কিছু "জ্যান্ত" দেখতে চায় কেন, মাথায় ঢোকে না ৷ গোলাপফুল, টিয়াপাখি, তাজমহল, এভারেস্ট সবই তো ছবি/ভিডিও তে বেশ ভালোই দেখা যায় এসিঘরে বিছনায় শুয়ে শুয়ে আরামসে - কেন মরতে যে লোকে ঘেমেনেয়ে, সুস্থ শরীল ব্যস্ত করে, পয়সার আদ্যছাদ্য করে, কে জানে ৷ আমার তো মনে হয়, সব লোক দ্যাকানো ৷

    তবে হ্যাঁ, খাওয়াদাওয়া আর খেলাদেখা, "লাইভ" মাস্ট - নো কম্প্রোমাইজ !

    :))
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:২৪194874
  • পলাশ সেন এর কেস টা মনে হচ্ছে চাপা পরে যাবে। নতুন কিছু তো নয়। অলরেডি বাজারে "বি স্পোর্টিং ", "টেক ইন গুড হিউমার " আসতে শুরু করেছে।
  • রোবু | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:২৩194873
  • সেটা তো ভারত জেতে বোধ হয়, মানে সেরকমই তো জানি।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:২২194872
  • সেই ম্যাচ টায় গাভাসকার ২২০ করে। আর একটু র জন্যে হায়েস্ট রান চেস করতে গিয়ে ইন্ডিয়া জিততে জিততে ড্র করে।র আট উইকেট পড়ে যায়। ৪১৮/৮ বা এই রকম কিছু একটা হয়ে ম্যাচ ড্র হয়ে যায়।
  • kc | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:২০194871
  • আজকের খেলাটা আমাদের সময়কে মনে পড়িয়ে দিচ্ছিল সেই ৭৯ সালের ওভাল। ইংল্যান্ডের সঙ্গে সেই ম্যাচটা। তখন এইসব অপ্পন ফোজ্জি সব কোথায়? সব তখন "ইচ্ছে হয়ে মনের ...."

    সেটাতেও ফোর্থ ইনিংসে চারশোর ওপর রান চেজ ছিল। আর ছিল গাভাসকার,উইলিস বথাম। আজকে একদম সেরকম লাগছিল।

    ব্যাড লাক ডিভিলার্স।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:১৬194869
  • শুনলাম সামি কে দিয়ে অনেক ক্ষন বল করায় নি। সেই সময় ওরা মন দিয়ে পেটাচ্ছিল। কমেন্টটার ধোনি কে গুছিয়ে খিস্তি করছিল।
  • Bhagidaar | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:০৯194868
  • ধুর! ও বতিন্দা, জেতার আশায় পেন্টু হলুদ হয়ে হেরে যাচ্ছিলাম তো! ক্ষি চাপ! প্রথম ঘন্টায় ছাপ্পান্ন রান দেবার পর ও টনক নড়েনি, নাকি জাস্ট রান ফ্লো থামাতে পারেনি?
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ২২:০০194867
  • ঃ))
  • 4z | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৫৭194866
  • যদি ঘুমকাতুরে না হয় তাহলে ব্রতিনদার কাছে ট্রেনিং নিতে পাঠানো হবে।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৫৪194865
  • সব সাপ যদি ঘুমকাতুরে না হয়?
  • kk | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৫২194864
  • যাঃ, শীতকালের জঙ্গলে আবার সাপ কোথায়?
  • aka | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৪৯194863
  • বন জঙ্গলের কথা হলেই আমার সাপের কথা মনে হয়। আমি সাপ ফোবিক।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৪৬194860
  • ইন্দো দা তুমি এবং বাকি রা কেমন আছে?
  • kk | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৪৬194861
  • একা একা যেতে কোনো অসুবিধে নেই। ঘন্টার পর ঘন্টা বসে থাকা তো পিস অফ কেক। জোঁকের কামড়ও পারা যাবে মনে হয়। খরচটা..... ইয়ে, আমার কিন্তু ছবি তোলার বাতিক নেই। ক্যামেরার বদলে আমি চাইবো ভালো একটা দূরবীন নিয়ে যেতে। তবে তার দামও কম নয় জানি। আরেক বড় সমস্যা হলো পা।
  • | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৪৪194858
  • জাস্ট যাতা খেলা হল। সাউথ আফ্রিকা জেতেনি, ভারতবর্ষ জেতেনি। জিতেছে ক্রিকেট। ঃ))
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৪৪194859
  • ব্যাটারা আরেট্টু হলে তো জিতেই যেত!
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৪২194857
  • তদুপরি, একা একা বেড়াতে যেতে হবে। দারা-কন্যা-পরিবার বাদ দিয়ে। চুপচাপ ঘন্টার পর ঘন্টা ঘাপটি মেরে বসে থাকতে হবে। জোঁকের কামড় খেতে হবে।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৪০194856
  • খরচা আছে। লিটারালি। ঠিকঠাক লেন্সের দাম ৫-৬ থেকে শুরু। লাখে বলছি, বুয়েচো নিশ্চয়।
  • kk | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৩৫194855
  • আমার খুব হার্ডকোর বার্ডার হতে ইচ্ছে করে।
  • I | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৩৪194854
  • বাপস্‌, শেষ করে উঠলাম আরেকখান মস্ত লেখা। তালে? আমি বলে ধরি আর শেষ করি না?

    কিন্তু ড্র হল, এইটা কি ভালো হল?
  • aka | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:৩৩194853
  • ব্যপক খেলা হয়েছে তো।
  • 4z | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:২২194852
  • চেন্নাই আগে থাকবে আর এটা খুব ক্লোস সেকেন্ড।
  • 4z | ২২ ডিসেম্বর ২০১৩ ২১:২১194851
  • বাইরে সব কিছু আইসি স্থিরচিত্র হয়ে আছে। ভেবেছিলাম বেরিয়ে ছবি তুলব। দরজার বাইরে পা রাখা মাত্র মোটামুটি বিনা পরিশ্রমে তিন-চার ফুট এগিয়ে গেলাম স্লিপ করে। মানে মানে ঘরে ঢুকে ভিতর থেকে মনের ক্যামেরায় ছবি তোলাই শ্রেয় মনে হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত