এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ১১:১৭194970
  • সব বেচে দিতে পারলে তো খুবই ভাল। তা আর হয় কই। অন্তত আমার ভাগ্যে বেচা নেই।
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৩ ১১:১১194969
  • এত কবে বলেছিলাম আমি - এইসব আনা নেওয়া পড়তায় পোষায় না। আমি এই এক দেশেই ভিন শহরে মুভ করার সময় প্রতিবার সব বেচে দিয়ে এসেছি।
  • Ekak | ২৩ ডিসেম্বর ২০১৩ ১১:০৯194968
  • এগুলো থেকে ঘর গরম হয় ঠিক ই কিন্তু তার সঙ্গে পোড়া মবিলের গন্ধ বেরয় !
  • Blaydon Races | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:৫৯194967
  • ****-এর দাবীতে আমাদের সঙ্গে একখান ইলেক্টিরি রুমহীটার (মানে ওই পেল্লায় জিনিসগুলো যেগুলোর মধ্যে তেল থাকে, আর শীতকালে লাগায়) এসেছিলো। এই যে এই বস্তুটা -



    কলকেতার ঠান্ডায় নাকি কাজে দেবে। তো বছর চারেক পর বাক্স থেকে বের করে চালাতে গিয়ে লাইনই উড়ে গেলোঃ-)
  • ন্যাড়া | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:৩৭194965
  • আমি গেল চারবছরে দুটি ইন্টারন্যাশনাল মুভ করে এই সারসত্য বুঝেছি। পরস্মৈপদী যদি মাল আনা-নেওয়া যায়, তাবে নাও শালা সব। আমাদের সঙ্গে কিচেন টাওয়েল থেকে প্রিন্টার পেপার - সব গেছিল আবার তাদের অনেকাংশ ফিরে এসেছে। তিন আলমারি বই তিনবার সাগর পেরোল। কিন্তু এসব যদি আমাকে গ্যাঁটের কড়ি খরচা করে নিয়ে যেতে হত - ইভন প্যাকও করতে হত - অনেক কিছুই জাস্ট কাটিয়ে দিতাম।
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:৩৬194964
  • আরে বেচাও অত সহজ নয়। না আনলে আমাকে আর বাকি অনেক জিনিসের সাথে এগুলোও বিলিয়েই আসতে হবে। এখন তো আর হাতে আর সময়ও নেই।
  • Blaydon Races | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:৩১194963
  • ন্যাড়াদা এইটা ভয়ে বল্লেন না নির্ভয়ে? অত সাইন্টিফিক যুক্তি লোকজন যদি কানে তুলতো তাইলে মিটেই যেত! শালা কী না এসেছে বাক্সবন্দী হয়ে, তামাদি হয়ে যাওয়া কাগজপত্র থেকে শুরু করে ঋতির জন্যে কেনা কটন ন্যাপি অবধি। এমনকি ছেলের সাইকেল আনতে যা খচ্চা হয়েছিলো সেটা সাইকেলের দামের চেয়ে বেশি। কিন্তু...

    ওদিকে এই শনিবার ইস্কুলের পনেরোজন বন্ধুর সঙ্গে একজনের বাড়িতে জমিয়ে আড্ডা হল। প্রায় পঁচিশ বছর পরে দেখা, কিন্তু সবাইকে দিব্যি চেনা যাচ্ছিলো। এমন আনন্দ হল যে এক রাউন্ড কী একটা যেন অ্যাওয়ার্ড পাওয়া ভদকা অবধি খেয়ে ফেল্লুম।
  • kc | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:২৮194962
  • ফাইকে সেই রাত্তিরবেলা বেচে দিতে বললাম। এখনো না বেচে ফুঁপিয়ে চলছে?
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:২২194961
  • অরি, শেষ অবধি শিলং কাটিয়ে দিয়ে দুগ্গা দুগ্গা করে লক্ষৌ র টিকিট কেটে ফেললুম। ১০ তরিখের। ১০ -১৮ ফেব্রু।
  • ন্যাড়া | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:২০194960
  • যে জিনিস গন্তব্যে মোটামুটি সহনসই দামে ও অনায়াসে পাওয়া যায়, কোন সেন্টিমেন্টাল ভ্যালু না থাকলে সে সব ক্রেগসলিস্টে বেচে নতুন কিনে নেওয়া ভাল। ইলেক্ট্রনিক তানপুরো তো একশোবার। ক্যারিওকে সিস্টেমও।

    আমার আড়াই পয়সা।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৯194958
  • বেশ বেশ, খুব ভালো খবর পাই!! ঃ)
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৯194959
  • আমাদের এতিহাদ দিয়েছিল, ৫০ কেজি করে, দুজনের টোটাল ১১০ কেজি হয়েছিল, এক্সট্রা পয়সা নেয় নি।
    তবে আমার ধারণা ছিল ওটা গাল্ফ স্পেশাল!!
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৮194955
  • হ্যাঁ এককের সঙ্গে। ঐ রকম বিদঘুটে নাম তো আর কেউ নেয় না। তাই চোখ বন্ধ করে ভরসা করতে গিয়ে কেস খেলুম। ঃ((
  • Blaydon Races | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৮194956
  • কই, পাত্তাড়ি গুটিয়ে আসার সময় আমাদের তো এক্সট্রা অ্যালাওয়েন্স দেয় নাই। সবই তো সেই জাহাজে পাঠাতে হল! কাস্টমসে বরং পাত্তাড়ি গুটিয়ে আসলে কী সব নিয়ম আছে, কত বছরে একবারই ক্লেইম করা যায়।
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৮194957
  • বতীন্দা, হুঁ ঃ)

    তবে এসব নিয়ে যত আমার টেনশন হচ্ছে, তত আমি প্যাকিং থেকে হাত গুটিয়ে নিচ্ছি। আজ সারাদিন কিস্যুটি না করে শুধু গান গেয়ে কাটিয়ে দিলুম। ভাল না, এসব ভাল না ঃ(

    যাই, ঝিকিদির ইন্স্ট্রাকশনটা অন্তত কপি পেস্ট মেরে রাখি। সারাদিনে অন্তত একটা কাজ তো করেছি বলে শান্তিতে ঘুমুতে পারবো !
  • Blaydon Races | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৭194954
  • গত দুইদিনের ভাট দেখলুম বোতীন কবে যেন আর কারো সঙ্গে আমারে গুলাইসে। তাই ডিঃ দিয়া যাই। গত হপ্তায় আমার নাম ছিলো smaug, অন্য কারো সাথে গুলাইলে ড্রাগনে খাইবে।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:১৩194953
  • পাই কি একেবারে পাততাড়ি গুটিয়ে আসছো নাকি?
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:১২194952
  • হ্যাঁ, পাততাড়ি গুটিয়েই তো আসছি বটে, এটা বললে এয়ারলাইন্স এক্স্ট্রা ব্যাগেজ অ্যালাওন্স দেবে ? জ্জিও তো !! আপনার মুখে হজমি, ফুচকা পড়ুক !
    কালই জ্জয়গুরু বলে এয়ারলাইন্সকে ফোন করি তাইলে।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:১০194951
  • পাই, ছোট্ট বেলায় জেরম কে জেরম র "প্যাকিং" গল্প টা পড়েছিলে? ঃ))
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:০৬194950
  • উফ্ফ! এই অসময়ে কম্পুতে আবার অ্যাডের হামলাবাজি হয়ে স্লোয়স্য স্লো হয়ে দিয়েছে ঃ(

    কুমুদি ঃ)))

    আর, যা বুঝলাম, দুটো ল্যাপি আনা যাবে। সেটাই করি। এখন একটু স্থান সঙ্কুলান হলেই দু'হাত তুলে নাচতে ইচ্ছে করছে !
  • JAW | ২৩ ডিসেম্বর ২০১৩ ১০:০৪194949
  • @ পাই, লুকস লাইক, আপনি পাততাড়ি গুটিয়ে আসছেন, সেক্ষেত্রে এয়ারলাইন্স এক্স্ট্রা ব্যাগেজ অ্যালাউনস দেয়।
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ০৯:৪১194947
  • কুমুদির আইডিয়া খারাপ না, তানপুরাটার কেস থাকলে কাঁধে ঝুলিয়ে আনতে পারো ঃ)
    লোকে তো গল্ফ কিট, র‌্যাকেট ইত্যাদি ওভাবেই নিয়ে যায়।
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৬194946
  • ভোগান্তি পার্ট ওয়ান হয়েছে, পার্ট টু কলকাতায় ডেলিভারি নেওয়ার সময় হবে ঃ)
    তবে এসব শোনা কথা, ফা হ্যা এক্সপি নেই।
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৫194945
  • কুমুদি, সোসেনের আঁকাজোকা কবেই বন্ধ হয়ে গেছে -নাক্ছাবিটি হারিয়ে গেছে, সুখ নেইকো মনে। মনে আনন্দ না থাকলে কি মজার ছবি আঁকা যায়?

    পাই, আমি দুটো ল্যাপটপ এনেছিলাম, সব্বারেই এনেছি। একবার ফ্রাঙ্কফুর্ট -এ আলাদা ঘরে নিয়ে গিয়ে কম্পিউটার খুলিয়ে স্ক্যান করেছিল, তবে ছেড়েও দেয়। অসুবিধা হবে না বলেই মনে হয়।
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ০৯:৩২194944
  • কেবিন ল্যাগেজ ১টা + ১টা হ্যান্ডব্যাগ/ পার্স/ ল্যাপি ব্যাগ ইত্যাদি। সুতরাং ভাঙা ল্যাপি কেবিন লাগেজে ভরলে নো প্রবস। খালি প্রত্যেকবার গেট দিয়ে ঢোকার সময় বের করে ট্রে তে রাখতে হবে, আর কলকাতার কাস্টমস ঝামেলা করতে পারে।
  • kumu | ২৩ ডিসেম্বর ২০১৩ ০৯:২১194943
  • সোসেন যদি এই ছবিটি এঁকে দিত-
    ভরা অ্যারপোর্টের মাঝখান দিয়ে পাই আপনমনে বাজাতে বাজাতে আসচে, ম্যাগিচুল উড়চে লোকজন পথ ছেড়ে দিচ্চে আর সিকিউরিটি ইত্যাদির মুখ দিস কাইন্ড অফ স্মল হয়ে গেছে--
  • kumu | ২৩ ডিসেম্বর ২০১৩ ০৯:১২194942
  • বলছিলাম সেই যে গুগাবাবাতে গাইয়েবাজিয়েরা গাইতে ২বাজাতে ২ আসছিল, তেমনি পাই যদি তানপুরো বাজাতে ২ আসে?
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ০৯:০৭194941
  • আগে তো দিত। একবার এয়ারলাইনসে কল করে দেখো, আশা করি দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত