এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | 230.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৩৯517820
  • অরণ্য বাবু বেশ সিলেক্টিভলি দেখে বিচার করলেন

    ক্ষিউট
  • lcm | 34.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৪০517822
  • অরণ্য-র পোস্টের লাস্ট লাইন - খসড়ার কনটেন্ট নিয়ে - একমত।
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৪১517823
  • আমি জানি যে আমি জানি না। কিন্তু এক্ষপার্টেরা জানে না যে তারা ভুল জানে। এই তো।
    এই ধরেন ১০০ দিনের কাজ। হয়তো ৫০ হাত পুকুর কাটলে কাজের কাজ হবে। কিন্তু এক্ষপার্টেরা বলেছেন গ্রামে গ্রামে ঘুরিয়ে কাজ দিতে হবে। কাজেই তিনটি গ্রামে ২০ হাত করে তিনটি নিষ্ফলা পুকুর কাটা হল। টাকা খরচ হল। মোগাম্বো খুশি হলেন। জয়ত্তারা।
  • lcm | 34.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৪৪517824
  • কে জানে না সে না হয় বোঝা গেল। কিন্তু, তাহলে জানে কে?
  • Marveaux | 131.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৪৫517825
  • এক্ষপার্টের ক্যাটেগরাইজেশন হয়। ৫০ হাত পুকুর কাটলে কাজের কাজ হবে - এটা টেকনোক্র্যাট বলবে। আর বুরোক্র্যাট বলবে গ্রামে গ্রামে ঘুরিয়ে কাজ দিতে হবে। সেই জন্যেই বুরোক্র্যাট প্রজাতিটির কোনো দরকার নেই।
  • | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৪৮517827
  • কিন্তু ব্যুরোক্র্যাটকে একেবারে বাদ দিলে ঝাড়টা অন্য জায়গায় হবে। যারা কাটতে আসবে তারানিজেদের সুবিধেমত পুকুর কেটে বসে থাকবে, সে রাস্তার মাঝে এমনকি ঘরের মাঝে হলেও। ব্যুরোক্র্যাট জাতীয় কেউ একটা আপ এখানে কাটা চলবে না -- বলার লোক চাই।
  • aranya | 154.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৪৮517826
  • @j, আমি কোন বিচার করতে বসি নি।

    fevi-র পোস্টের পর থেকে এ পর্যন্ত সব কটা পোস্ট আমি পড়েছি, নিজেও কিছু লিখেছি। এটা আমার অবসার্ভেশন।

    আপনার ভুল মনে হলে ধরিয়ে দিন না। অন্তত গোটা কয়েক পোস্ট দেখান যেখানে শুধু খসড়ার কন্টেন্ট নিয়ে বলা হয়েছে।
  • Marveaux | 131.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৫২517830
  • প্রোজেক্ট ম্যাঞ্জারদের সঙ্গে টেকনিক্যাল আর্কিটেক্টদের চিরকালের বিরোধ;-)
  • Ishan | 60.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৫২517828
  • ইকি, মানবচরিত্র বিষয়ক টইতে আপনারা পুকুর নিয়ে আলোচনা করেন কেন? একজন নিরপেক্ষ (সিপিএমও নন, তৃণমূলও নন (সেলফ সার্টিফায়েড) মহৎ বিচারক ওদিকে যে মাছি মারছেন। :)
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৫৬517832
  • ক্লায়েন্ট বলেও একটি প্রজাতি আছে। তাকেও কিছু বলতে দেওয়া হোক। পুকুরের কেসে ধরেন গ্রামের লোক।
  • lcm | 34.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৫৬517831
  • নাহ্‌। ধুস। তোমাদের কাছে সলিড অল্টারনেটিভ কিছু নাই। তার চেয়ে ঐ যা আছে তাই আছে। তবু তো কিছু একটা আছে। কানা মামা।
  • j | 230.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১১:৫৯517833
  • এই ত্তো "লোকজন" এসে গেছেন

    আর পায় কে
  • lcm | 34.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:০৭517834
  • খাইসে! ক্লায়েন্ট-কে দিয়েই প্রজেক্ট করিয়ে নেবে।
  • কল্লোল | 230.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:০৮517835
  • বিষয়টা যখন পুকুর কাটাতেই এসেছে।
    এক্ষপার্ট কে? টেকনোক্র্যাট? ঘোড়াড্ডিম। তারা জানেই না যে পুরুলিয়ায় আর দঃ২৪ পরগনায় পুকুর কাটা টেকনিকের তফাৎ কি। তারা জানে পুকুর কাটা মানে মাটি খোঁড়া ৩০, ২০ বা পঞ্চাশ ফুট।
    এঁটেল মাটির জায়গায় পুকুর কাটা, বালি বা লালা মাটির জায়গায় পুকুর কাটা, ভারী বর্ষা হয় এমন জায়গায় পুকুর কাটা, বর্ষা কম বা খুব কম হয় এমন জায়গায় পুকুর কাটায় প্রচুর তফাৎ। মূল তফাৎ জায়গা নির্বাচনে - কোথায় কাটবো। তারপর কিভাবে কাটবো। পুকুরের পাড় জমির সাথে সমান্তরাল হবে না উঁচু হবে - এসব নানান জ্ঞাতব্য বিষয় এলাকার মানুষের থেকে জানতে হয়।
    সে সব করা হয় না বলে কোথাও পুকুর শুকনো থেকেই যায়, কোথাও আশেপাশের নালা নর্দমার জল পুকুরের জলকে দুষিত করে।
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:০৯517836
  • ইয়েস। ক্লায়েন্টকে দিয়ে প্রজেক্ট করানো নয়, তাদের থেকে স্পেক নেওয়া। অনেক প্রজেক্টেই হয়।
  • h | 213.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:১০517837
  • জাস্ট ক্লিয়ার করে নি, আমি সিপিএম মাত্র বাবা, নিরপেক্ষ বা মানুষ কোনোটাই নই।
  • j | 230.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:১৭517838
  • কবি তো কবেই বলেছেন সিপিএম মাত্রই মানুষ নয় বস্তু বটেক

    আবার সিপিএমের আন্তঃ পার্টি সংগ্রামে আমি সড়ক ছাপ মেঠোঘেটো সিপিএম ;-)
  • lcm | 34.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:১৯517839
  • বেশ, পুকুর কাটার স্পেক যে পুকুর কাটবে সেই দেবে। নিজেই ঠিক করবে কত গভীরতা হবে।
    আর, শহরের দেড় কোটি মানুষ ঠিক করবে, শহর কোন দিকে বাড়বে।
    বড়বাজারে রাস্তায় জল জমলে, তা নিকাশের সঠিক ব্যবস্থা ওখানকার বাসিন্দারাই বের করবে। টাকা পয়সা ভাগাভাগির কাজও নিজেরাই করে নেবে।
    নো এক্সপার্ট, নো আমলা।
    তা, ভালো।
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:২২517841
  • সকলেই সিপিএম। কেউ বিক্ষুব্ধ সিপিএম, কেউ রাগী সিপিএম, কেউ হলেও হতে পারত সিপিএম, কেউ অ্যান্টি সিপিএম, কেউ প্রাক্তন সিপিএম, কেউ সাচ্চা, কেউ হতাশ, কেউ কিছুতেই হব না সিপিএম।

    বিশ্বজোড়া ফাঁদ ..
  • san | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:৩৩517843
  • সিদ্ধার্থবাবুর কমেন্টটা হেব্বি।
  • san | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:৩৩517842
  • চিন্তা করবেন না। সবে পুকুর কাটা হচ্ছে। এরপর মাছ ছাড়া হবে। তারপর ঘোলা জলে মাছ ধরা বা গভীর জলের মাছ এসব আসতে কতক্ষণ? তখন ফের হবে। সবুরে মেওয়া ফলে।
  • sch | 125.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:৩৯517845
  • @kollol-da, টেকনোক্রাট কাদের বলে exactly? তারা কি টেকনিকাল পিপল (মানে ইঞ্জিনিয়ার জাতীয়) সার্ভিং as ব্যুরোক্রাট?
    আর "টেকনোক্রাট" যদি অন্য কোনো জীব হয় তাহলে একটু বুঝিয়ে দিন প্লীজ।
    আমি যা বুঝেছি তা যদি হয় তা হলে আপনার কেন মনে হল তারা "জানেই না যে পুরুলিয়ায় আর দঃ২৪ পরগনায় পুকুর কাটা টেকনিকের তফাৎ কি" অথচ জানে স্থানীয় মানুষ

    এই করেই তো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার প্রোজেক্টের বারোটা বাজল কলকাতায়। জনগণ সব বোঝে। মিনিস্টার বলে গেল "ভাইসব, বিদেশী ঋণের পয়সায় সম্পদ তৈরী হচ্ছে, আপনারা বুঝে নেবেন প্রত্যেক পয়সা কি ভাবে খরচ হচ্ছে।" ব্যাস পরের দিন লুংগি পরে চলে এল লোকাল এক্সপার্টের দল - "দাদা পাশের গলিতে দ্রেনের পাইপের ডায়ামিটার বড়ো, আমাদের গলিতে ছোটো, ইয়ার্কি পেয়েছেন।চলবে না, এই গলিতেও বড়ো পাইপ পাততে হবে। দুগগিবাজী চলবে না" ব্যাস কাজ বন্ধ, কে বোঝাবে তাদের, যে প্রতিটা অংশের প্রয়োজন আলাদা, বিন্যাস আলাদা।

    যে বোঝাতে গেল, ছিকিৎ করে পানের পিক ফেলে তাকে বলে দিল " আরে রেখে দিন দাদা ওই সব ইঞ্জিনি্যরিং- বাবার পয়সা থাকলে আমিও ইঞ্জিনিয়ার হতাম"।
    অথচ দক্ষিন বা উত্তর ভারতে কিন্তু এই ঘটনাটা ঘটে না - জয়ললিতা, করূণানিধি হয়তো এলিটিস্ট, রুপোলি পর্দার লোক, কিন্ত্ কখনো জনগণকে দিয়ে কমিউনিটি ইঞ্জিনিয়ারিং করাতে চায় না। আর আপনার ব্যাঙ্গালোরে তো একদমই না

    দিনের পর দিন সব কিছুকে "গণ" করে এরাজ্যে কি হয়েছে জানেন? আজ আর বড়ো কন্ট্রাক্ট্রররা পশ্চিমবঙ্গে কাজ করতে চায় না। ভয় পায় - বলে ওখানে বড্ডো public interference.

    এভাবে হয়না স্যার। স্থানীয় মানুষের মত নেওয়ার জন্যে সমস্ত প্রোজেক্টে stakeholder consultation হয়, কিন্তু জনগণ ছাড়া কেউ কিচ্ছু জানে না, সবাই চুরি করে - এই করে আর বারোটা বাজাবেন না - যার কাজ তাদেরই করতে দিন।
  • | 132.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:৩৯517844
  • ইয়ে, তবে বোধি দা ঠিক কি? ঃ)))
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:৪৪517846
  • lcm আর sch কে ঈশানের 9:37 AM এর পোস্ট রেফার করলাম -

    "অথচ রিয়েলিটির দিকে তাকালে এই রোগটিকে অতিক্রম করা যেত। যেমন ধরুন, পরিবেশবাদীরা দেখিয়েছেন, যে, দামোদরের বন্যার সুফলগুলি সম্পর্কে স্থানীয় মানুষ যথেষ্টভাবেই ওয়াকিবহাল ছিলেন। তাঁদেরকে একবারটি জিজ্ঞাসা করলেই সব মিলিয়ে একটা কার্যকর সমাধানসূত্র তৈরি করে ফেলা যেত। সেটা এক্ষপার্টরাই পারতেন।

    একই ভাবে, এক্সপ্রেসওয়ের কপি-পেস্ট না করে ভারতীয় জনবসতির চরিত্র কেমন, এ নিয়ে একটু মাথা ঘামালেই এক্ষপার্টরা বুঝতে পারতেন, দরকারটা আসলে কিসের। হয়তো একটু ছোটো একতু রাস্তা, যার ধারে আছে ফুটপাথ, তা দিয়েই কাজ চলে যেত। সেটাও এক্ষপার্টরাই বার করতে পারতেন।

    ফলে, এক্ষপার্টদের বাদ দিয়ে চলে যাবে একেবারেই এরকম দাবী নেই। কিন্তুক, ঐ রিয়েলিটি-বিবর্জিত-পুঁথি-পড়া-পেপার-পুজোয় প্রবল আপত্তি। পরিকল্পনা হোক, এক্ষপার্টরা তাতে থাকুন, কিন্তু "সাধারণ মানুষ'ও থাকুন। এক্ষপার্টরা ভগবান নন। তাঁরা ল্যালাদের সঙ্গে ডায়ালগে আসুন। এইটাই দাবী। এবং যেহেতু ডায়ালগ, তাই সেটা দ্বিমুখী। রাজা-প্রজার সম্পর্ক একেবারেই নয়।"
  • sch | 125.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১২:৫৯517847
  • দুখে দা, লোকাল মানুষকে অস্বীকার করার কথা তো বলিনি - stakeholder consultation প্রক্রিয়াটি আজ সব প্রোজেক্টে বাধ্যতামূলক। সেখানে স্থানীয় ভাষায় স্থানীয় মানুষকে জানাতে হয় কি কাজ হবে, কেমন ভাবে হবে, কি কি অংশের ওপর তার প্রভাব পড়বে। সেখানে অবশ্যই তাদের মত নেওয়ার প্রশ্ন থাকে, তাদের বক্তব্য শোনার সুযোগ থাকে। আর বাকিটা তো ক্লায়েন্ট মানে সরকার পক্ষের লোকের দায়িত্ব।
    আফ্রিকার অনেক জায়গায় স্থানীয় মানুষকে দিয়েই প্রচুর ছোট ছোট development এর কাজ হয়েছে, তারাই জমি খুঁজে বের করেছেম, শ্রম দিয়েছেন, মাল মশলা জোগাড় করে এনেছেন, অপেরাশন মেন্টেনান্সের ভার নিয়েছেন, সফল ভাবে সব করেছেন - কিন্তু তারা কোথাও বিশেষজ্ঞ বা ইঞ্জিনিয়ার হয়ে যান নি। কেউ একজন বিশেষজ্ঞ তাদের সাহায্য করেছেন বা পরিচালনা করেছেন

    কমিউনিটি বেসড অনেক কিছু হয়, কিন্তু কমিউনিটি ইঞ্জিনিয়ারিং হয় না। সরি।
  • কল্লোল | 230.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৪:০৯517848
  • এসসিএইচ।
    আপনি যেভাবে কাজ হওয়া উচিৎ বলে লিখলেন, ঠিক সেইভাবে কাজ করে পুরুলিয়ায় ও বাঁকুড়ায় বহু পুকুর কাটা হয়ে শুকনো পড়ে আছে। ভুমিজল নামে একটি পাব্লিকেশনে বিস্তারিত আছে। এই মুহুর্তে এর বেশী কিছু সূত্র হাতের কাছে নেই।
    আর আপনি যেভাবে কাজ হয় বলে লিখলেন, ঠিক ওভাবে হয় না কাজ। ঐ যারা পানের পিক ফেলে ইঞ্জিনিয়ারের মা-মাসি করে, তারা ঠিক "সাধারন" লোক নয়। তারা এলাকার পাট্টি দাদা।
    আর, আমি কথাটা পুকুর কাটা নিয়ে বলেছি। পাইপ বসানো নিয়ে নয়।
  • sch | 125.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৪:৪৮517849
  • কল্লোলদা, পাইপ বসানোটা একটা উদাহরণ।ওটা রাস্তা তৈরি, বৃষ্টির জলসংরক্ষণ, টিউবওয়েল বসানো যা খুশী হতে পারে
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৫:২৯517850
  • sch, আরেকবার -
    "এক্ষপার্টদের বাদ দিয়ে চলে যাবে একেবারেই এরকম দাবী নেই। কিন্তুক, ঐ রিয়েলিটি-বিবর্জিত-পুঁথি-পড়া-পেপার-পুজোয় প্রবল আপত্তি। পরিকল্পনা হোক, এক্ষপার্টরা তাতে থাকুন, কিন্তু "সাধারণ মানুষ'ও থাকুন। এক্ষপার্টরা ভগবান নন। তাঁরা ল্যালাদের সঙ্গে ডায়ালগে আসুন। এইটাই দাবী। "

    এটা কমিউনিটি ইঞ্জিনিয়ারিং মনে হল ? আমার তো ধারণা আপনি যাকে stakeholder consultation বলছেন, এটা সেরকমই কিছু।
  • ডিডি | 120.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৫:৩৫517852
  • sch কে দুখে দিয়ে গুন করে স্কোয়ার রুট করুন। নিঁখুত ভাবে রিয়ালিটিতে পৌঁছে যাবেন।
    আপনারা স্ট্যাটিসটিক্স পড়েন না?
  • sch | 125.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৫:৫২517853
  • dukheda এটাকে কমিউনিটি ইঞ্জিনিয়ারিং বলি ই নি। বলেছি "এক্ষপার্ট কে? টেকনোক্র্যাট? ঘোড়াড্ডিম। তারা জানেই না যে পুরুলিয়ায় আর দঃ২৪ পরগনায় পুকুর কাটা টেকনিকের তফাৎ কি।" এই attitude টা
    সত্যি এই তফাৎটা কেউ না জানলে তারা এক্সপার্ট নন।

    Stakeholder consultation কি জিনিস সে তো 12:59 pm এ বললাম। একটা পুর্বনির্ধারিত দিনে প্রজেক্টের বিশেষজ্ঞ/ইঞ্জিনিয়ার/facilitator/সোস্যাল এক্সপার্ট সবাই বুঝিয়ে বলেন প্রোজেক্টের উদ্দেশ্য কি, কি ভাবে কাজটা করা হবে, কারা কাজটার দেখাশোনা করবে, কতটাকা খরচ হবে, কতদিন সময় লাগবে, কি সিকোয়েন্সে কাজ করবে, কোন কোন পরিসেবা ব্যাহত হবে, পরিবেশের ওপর তার কি প্রভাব পড়বে ইত্যাদি ইত্যাদি। JNNURM, national highway, বিদেশী ব্যাঙ্কগুলোর সাহায্যে করা বড়ো প্রজেক্টে এই ধরণের stakeholder consultation বাধ্যতামূলক। কিন্তু এই কন্সাল্টেসান হয়ে যাওয়ার পরে আর সাধারণ মানুষের হস্তক্ষেপের সু্যোগ নেই।

    ১০০ দিনের কাজের প্রোজেক্টে কি হয় জানি না। যদি এই ব্যবস্থা না থাকে তা হলে তা আনা উচিত। আর হ্যাঁ যদি stakeholder consultation ঠিক ভাবে না হয়, উপযুক্ত প্রতিনিধিদের না ডাকা হয় - সে তো অন্য সমস্যা।

    ক্লায়েণ্ট কিন্ত স্পেক তৈরী করে না - তারা দেয় URS. অর্থাৎ নিজের প্রয়োজনের স্পেক। সে কখনোই বলবে না front end এ কি ব্যবহার করা হবে - সে বলবে তার GUI কেমন দেখতে চায় সে - বা কি ধরণের জিনিস হলে তার সুবিধা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন