এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১৭ মার্চ ২০১৫ ২৩:৫৪659252
  • নিজে কোথায় আছেন, সেটা এড়িয়ে যাচ্ছেন কেন?
  • নির | 122.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০০:৪৯659253
  • পঁুজি শালাই দায়ী।বানতলা ধানতলার সময়ও সি পি এমের প্রবল প্রতাপের মধ্যেও পুঁজি ব্যাটা কেমন করে ঢুকে গেছল, তাই তো ওই কান্ড গুলো হল।
  • Ekak | 24.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০১:০৫659254
  • "সামগ্রিকভাবে সমাজের কাছে আমাদের দাবী -
    রাষ্ট্রের মদতপুষ্ট ভোগবাদী, আগ্রাসী যৌন হিংসার সংস্কৃতির বিরুদ্ধে সচেতন হতে হবে, সক্রিয় হতে হবে ও প্রতিবাদ করতে হবে"

    গাধাগুলোকে কেও জল দাও ! মাইরি এতটুকু পাল্টায়নি এরা। এই সেদিন গ্রামের লোকরা মিলে একটা মহিলা টিম কে খেলতে দিলনা। এবার নতুন কিছু তাও নয়। আমার স্পষ্ট মনে আছে আজকালে প্রায় পনের বচ্ছর আগে সাক্ষাত্কার পড়েছিলুম মহিলা ভলিবল টিম ক্যাপ্টেনের। গ্রামের লোক বলছে : মাইযারা আবার কী খেলবো, সলো অগো ঠ্যাং দেইখ্যা আসি !
    এতটুকু পাল্টায়নি মানসিকতা। এই হতভাগা গুলো সেদিনও নিজেদের মধ্যে দোষ না খুঁজে সাম্রাজ্যবাদ, ভোগবাদ এর পান্চিং ব্যাগ বানিয়ে দায় সারত। এখনো তাই করে যাচ্ছে !! এস ইফ আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। কিছু দুষ্টু লোক আর পাজি রাষ্ট্র আমাদের খারাপ করে দিলো। নিজেদের দিকে আঙ্গুল তুললেই ক্লাস এঙ্গেল মারাবে।
  • একক | 24.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০১:৩২659255
  • "পুঁজির দাপটের সঙ্গে এর যোগ রয়েছে "

    শতাব্দীর সেরা আবিস্কার করেছেন :))) কেও নামটা নোবেলে পাটান। সেই একটা স্ট্র মডেল খাড়া করে নিজেদের হাত ধোয়া। পুঁজির বিকাশ কয়ের্সিভ প্রসেস। সেখানে সমস্তরকম নির্যাতনের একশো ভাগ সম্ভাবনা রয়েছে। তো সেগুলোর ধরে ধরে বিরোধিতা করতে কে বারণ করেছে ?? সেভাবেই তো পিপলস রাইট /সিভিল কোড তৈরী হয়। এরকম একটা হলে আরেকটার ভালনারেবিলিটি বেড়েছে বলেই সেটা দায়ী এরকম উদগান্দু মার্কা যুক্তি কোদ্দিয়ে বেরয় ? কিউবা তে যৌনপল্লীর বৃদ্ধি নিয়ে তাহলে সমাজতন্ত্রের পিন্ডি চটকাই ? ম্যাও এর সঙ্গে ল্যাও জুড়ে দিলেই হলো ?

    সর্বদা এই এক খড়ের বাছুর ঘুরেফিরে আমদানি করবে। এমন একটা শত্রু যাকে দেখা যায়না-ছোঁয়া যায়না। পুঁজি -পুঁজির দাপট আল বাল। শহরে বসে প্রবন্ধ না মাড়িয়ে গ্রামে গিয়ে ওই লোকগুলোকে বলার দম আছে যে আপনারা কেন মেয়েদের অপমান করে তাড়ালেন ? সে বেলা ক্লাস -হেজিমনি-প্রান্তিক মানসিকতা-নীল তিমির অন্ডকোষ কোন যুক্তি যে আসবেনা তার ঠিক নেই। সব কিছুর সঙ্গে সব কিছুর সম্পর্ক আছে কিন্তু বেসিক মিনিমাম বলে একটা ব্যাপার আছে সেটা এই গাধাগুলোর মাথায় ঢুকবেনা।
  • dc | 132.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০৬:১৯659256
  • পুঁজিবাদ, ভোগবাদ, সাম্রাজ্যবাদ - পবতে এগুলো গঙ্গাজলের মতো। যেকোন আন্দোলনের ওপর একটু ছিটিয়ে নিলে পবিত্রতা রক্ষা হয়।
  • cm | 116.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০৬:৩০659257
  • অতিবাম আর বামফ্রন্ট গুলিয়ে ফেলবেননা যেন।
  • a x | 60.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০৬:৫২659258
  • নন্দীগ্রাম সংক্রান্ত আগে উল্লেখিত WSS'এর রিপোর্টের পুরোটা -

    http://sanhati.com/articles/13092/

    যারা আগে চ্যাঁচাতেন, তারাই এখনও চ্যাঁচান। মাঝে খালি রাজা রাণী বদলেছে।
    SOME OBSERVATIONS * Women like Tapasi Das, Radharani Aari and others, who had become the face of the Nandigram Movement, who had suffered rape, bullet wounds and state terror but had remained at the forefront of the heroic struggle against forcible land acquisition, who had subsequently been instrumental in unseating the then Left Front government from power, have today been absolutely edged out of the political space. They alleged that they are neither called to Bhumi Uchchhed Pratirodh Committee (BUPC) meetings, nor invited to Martyrs’ Day observations, nor given the recognition they deserve. * Radharani Aari recalls how, in the run-up to the Bidhan Sabha election of 2011, she was much sought after by the present ruling party. She would be taken on political campaigns all across the country and made to describe the barbaric sexual torture that was inflicted on her. “My body was like a property that would get the votes,” she says. Now, with that party firmly in power, she has been carelessly abandoned, left to fend for herself. “I often contemplate suicide,” she says. * The women have been silenced by the brute force of male domination. All the rape accused, like Badal Garu, Kalia Garu, Rabin Das, etc., have returned to their homes – after months of exile to escape public wrath – and this ‘rehabilitation’ has taken place after negotiation with the BUPC (male) leadership. Radharani Aari and the other women allege that the BUPC leaders took hefty sums of money from the rapists in exchange of granting them permission to return home. None of the raped women was consulted in the process. Now with the rapists at large, and often inhabiting adjacent houses, these women live in constant fear. BUPC leaders tell them, “What’s your problem?” Their problem is that justice has not been done, and it does not seem like that it will. * Very few of the women who were raped, injured or otherwise tortured in the course of their valiant role in the Nandigram Movement have been rewarded by the government. In most of the cases, the husband or the son has been provided some kind of a job by the new government, in lieu of the woman’s sacrifice. The woman, however, has received virtually nothing. For example, the son of Radharani Aari – who was gang raped twice in 2007-2008 – has been given a job by the new government, and leaders now tell her, “What else do you want?” * The women are in precarious health. Tapasi Das, whose thigh was almost sawed off and uterus hit when the police opened fire on unarmed women and children on March 14, 2007, lives in perpetual pain. There is nobody to oversee her medical treatment or ensure that she gets it. Radharani Aari and other women who were raped by hoodlums of the then ruling party are victims of severe trauma. They are all in need of medical attention, which is absent. * A grand hospital built in memory of the martyrs of Nandigram stands amidst sprawling acres, the picture of grim dereliction and waste. The caretaker said that a doctor visits once or twice a month, but even that thin story did not ring true. It is indeed an irony that with so many women in desperate need of medical attention, a hospital in the very middle of Nandigram should be allowed to go to seed. * These women, who were once leaders of one of the most famous mass movements of recent times, are now confined to their homes and subject to all kinds of patriarchal oppression. They cannot marry off their daughters without paying massive dowries as if to ‘compensate’ for the ‘stigma’ of rape. Some of the daughters have been thrown out of their marital homes as ‘punishment’. Even neighbours have now taken to pointing fingers at the rape survivors. This social chastisement, in conjunction with crippling poverty, has broken their hearts. These are the findings of our first visit to Nandigram. We hope to follow this up with more visits in the future and stand firmly by the women in their fight for justice. 14th March, 2015
  • dc | 132.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০৭:১২659259
  • রিপোর্টটা পরে আবার মনে হলো নন্দীগ্রাম আর সিঙ্গুরের মানুষদের ক্ষেপিয়ে তাদের মাথায় কাঁঠাল সফলভাবে ভাঙ্গা হয়েছে।
  • PT | 213.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০৮:৩২659260
  • "নিজে কোথায় আছেন, সেটা এড়িয়ে যাচ্ছেন কেন?"
    (ভাবছিলাম RR কোথায় গেলেন?)

    কোথায় দাঁড়াব তাই ভাবছি!!
    বাম আমলে এইসব "আন্দোলন" খুব specific ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত হত। যার শেষে বাম সরকারের মুন্ডু চাওয়া হত।
    আর এখন যেন কেমন আলগা আলগা ভাব!

    শুরু হচ্ছে গোটা দেশকে নিয়েঃ
    "সারা দেশে নারী ও শিশুকন্যার উপরে ধর্ষণ, যৌন নির্যাতন সহ্যের সীমা ছাড়িয়েছে শুধু সংখ্যায় নয়, বীভৎসতাতেও এবং সবরকমভাবে মাত্রা ছাড়া হয়ে উঠেছে।"

    তারপরে আলতো করে "৩৪ বছরের অপশাসন" আসছে। (নাকি এটার মানে মনমোহনের সরকার ঐসব ব্যবহার করত?)
    "অবশ্য এই ধারার শুরু আজ নয়, বিগত সরকার ও ক্ষমতাসীন দল একইভাবে যৌন নির্যাতনকে ব্যবহার করেছে ভয় আর সন্ত্রাস এর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে,"

    কিন্তু যে ১২ নম্বর দাবীটা নেই তালিকায়ঃ
    দাদু-ঠাকুমা-বাবা-মা-রা বাচ্চাদের সঙ্গে বসে প্রতি সন্ধ্যেবেলায় মাধুরী-কারিস্মার উন্মুক্ত নাভি কিংবা দক্ষিণী তারকাদের ভিজে শরীর দর্শন করে আনন্দলাভ কবে বন্ধ করবে? নাকি সেটা ভারতীয়দের সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে প্রশ্নাতীত? শিশুদের যে মস্তিষ্ক প্রক্ষালন প্রতিনিয়ত শিক্ষিত-অশিক্ষিত মানুষদের ড্রয়িংরুমে ঘটে চলেছে তার কি ব্যবস্থা হবে?
  • ন্যাড়া | 172.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০৮:৩৮659262
  • পিটিবাবু, আপনি কি নিয়মিত ইশবগুল খান?
  • adhuli | 190.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০৮:৫১659263
  • এককের 01:05 AM আর 01:32 AM দুটো পোস্ট-কেই ক। সোজা কথা সোজা সাপটা ভাবে বললে বড্ড গায়ে লাগে বুজিদের। তাই ক্লাস, শ্রেণীচেতনা, সাম্রাজ্যবাদ, শ্রেনিশষণ - এই সব কিছুর ঘোমটা দরকার আর মোমবাতি মিছিল হলেই সব দোষ কেটে যাবে। কামদুনির মোমবাতি তো গলে জল হয়ে গেল এতদিনে।
  • shatadal | 47.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ০৯:১০659264
  • পিটি ও অন্যান্য মিলিট্যান্ট সিপিএম সাপোর্টারেরা সংহতি, মেধা ইত্যাদিদের ওপর খুবই রাগ করে দেখছি। কিন্তু কেন সেটা বুঝতে পারি না। রামচন্দ্রের সেতুবন্ধনে কাঠবিড়ালির মত এরাও মমতার ক্ষমতালাভে সাহায্য করেছিল। তাই বলে এরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু গুরুত্বপূর্ণ হয়ে যায় নি। এদের নিয়ে চেঁচানো আপনাদের শক্তিক্ষয়। সিরিয়াস পলিটিকস করতে চাইলে অযথা শক্তিক্ষয় ঠিক নয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাস্টার পলিটিশিয়ান মমতাকে দেখুন। ক্ষমতায় এসে উনি কিষেনজীকে মেরে ফেলেছেন, যে হয়তো চাইলে ওর অসুবিধা করতে পারত। এনজিও টাইপগুলোকে উনি ইগনোরই করেন। মোস্টলি।

    17 Mar 2015 -- 10:20 PM এর পোস্টটা দেখুন। এরা নর্মাল মানুষের ভাষায় কথাও বলতে জানে না। আপনারাও জানেন না। তাই এদের আর আপনাদের একই ভবিষ্যত।
  • PT | 213.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ১৩:২৩659265
  • সিপিএমের "মিলিট্যান্ট" সাপোর্টার কেমন কাঁঠালের আমসত্বের মত শোনায় না?
  • khorak | 125.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ১৫:০৬659266
  • "পুঁজির দাপটের সঙ্গেও এর নিবিড় যোগ রয়েছে" - যত দোষ নন্দ ঘোষ থুড়ি পুঁজি :-)
    "নির্যাতনকারীদের শাস্তি দেওয়া বা সংশোধন করা তো দূরের কথা" - সংশোধন করা কতটা সম্ভব তা তো আমরা নির্ভয়া কান্ডের মুকেশের বক্তব্যে দেখেছি। তবে সে তো আবার দরিদ্র নিম্নবর্গের প্রতিনিধি তাই তার কেস "হিউম্যানিটেরিয়ান সোসিও ইকোনমিক " দৃষ্টি ভঙ্গি থেকে দেখা দরকার, তাতে "নির্যাতনকারীদের শাস্তি দেওয়া" মকুব হলে আব্বুলিশ। মোট কথা আসামির পয়সা দেখে শাস্তি দাও - যত দোষ পুঁজির
  • potke | 126.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ১৮:৩১659267
  • পুঁজির পিন্ডি না চটকালে রক্ত গরম হবে কেমন করে? একক পোলাপান!
  • কল্লোল | 111.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ১৯:১৪659268
  • কোন প্রতিবাদ টতিবাদে নাই।
    বাহানা তো আছেই হরেক রকম। তা ১২ নং দাবীটা নিয়ে একটা পোস্টার বানিয়ে নিয়ে যাও না কেনে। ঘরে বসে এই সব বাহানা না দিয়ে।
  • PT | 213.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ১৯:৪৫659269
  • না কল্লোলদা তোমার মত পোতিবাদ পোতিবাদ খেলা আমার আসে না।
  • PT | 213.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ২০:৩০659270
  • রাণাঘাটে সিবিআই।
  • a x | 138.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ২১:৪২659271
  • - দেখলেন তো দেখলেন কেমন সুযোগ বুঝে প্রতিবাদ করল, ক কেসে করল, খ কেসে করল না। কেমন ওদের ব্যবহার করল, এখন টুঁ শব্দটি নেই। এখন গত্তে সেঁধিয়ে গেছে, কেবলই ফায়দা লোটার ধান্দা ছাড়া আর কিছু নেই।

    - কই না তো, এই তো খ কেসেও করল, এই যে দশ দফা দাবী, এই তো এখনও এরাই এদের কথা বলছে।

    - কি গোমুখ্যু, কি ধান্দাবাজ, কি মিথ্যুক, কি শয়তান, ১১ দফায়, এই দাবী কিন্তু করেনি। কেবলই ফায়দা লোটার ধান্দা ছাড়া আর কিছু নেই।

    - আহা, তা ওদের বলনা, বা নিজেই যাও না এই দাবী নিয়ে।

    - না না এই সব শিশুসুলভ প্রতিবাদ আমি করিনা, আমি খুব সৎ, আমি খুব নৈতিক। আমি-ই এই সময়ের একমাত্র বিবেক, আমি-ই এই সময়ের এক পবিত্র, শুদ্ধ কলমপেশাদার সমালোচক। ওরা? কেবলই ফায়দা লোটার ধান্দা ছাড়া আর কিছু নেই।
  • π | ১৮ মার্চ ২০১৫ ২২:৩৬659273
  • এই পুঁজি, ভোগবাদের সাথে এভাবে ধর্ষণ জোড়া নিয়ে আমারও আপত্তি আছে, আগে অনেক লিখেছি, এদের সাথে তর্কও করেছি। যাই হোক, এখানে তো আমি ভেবেছিলাম ঐ নাভিদর্শন প্রসঙ্গেই এই দাবিদাওয়া পিটি বাবুর পছন্দ হবে। আর বাকি দাবিদাওয়া নিয়ে একমত হবেন। অবশ্য বোঝা উচিত ছিল সিপিএম এর আমলের ধর্ষণ প্রসঙ্গ উঠলেই সবকিছু ব্রাত্য করে দিতে হয়। ওসব, বলা বারণ।
  • :) | 127.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ২২:৫৭659274
  • বোঝাই যাচ্ছে সিপিএমের আমলের কথা তুলে দিদিকে বার্তা দেওয়া হচ্ছে আমরা সিপিএমের প্ল্যাটফর্ম নই। অর্থাৎ আমরা শুধু তিনোবিরোধী নই। আমরা নিরপেক্ষ। এই ট্রেন্ডটা ইদানিং খুব স্পষ্ট। কোনো আন্দোলনকে যাতে সিপিএম নিজেদের প্ল্যাটফর্ম না বানিয়ে ফেলতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। পকা তো বটেই, একে খারাপ বলার মত অবস্থানেও থাকা সম্ভব নয়। ঃ)
  • PT | 213.*.*.* | ১৮ মার্চ ২০১৫ ২৩:৩৮659275
  • মাঝে মাঝে পিটিকে আক্রমণ করা আর উদাসী উদাসী ভাবে ১১ দফা দাবী "ধর ছাগলা পাতা খা/পাতা খেয়ে সগ্গে যা" করে ঈশ্বরের পায়ে সমর্পণ করা ছাড়া আর যে কিছুই করার নেই সেটা বোঝা যাচ্ছে!!

    আর হ্যাঁ সঙ্গে সকল প্রকার সতর্কতা অবলম্বন করা-"কোনো আন্দোলনকে যাতে সিপিএম নিজেদের প্ল্যাটফর্ম না বানিয়ে ফেলতে পারে" [ধন্যবাদ :)] এই ধরণের কথা প্রকাশ্যে বেঙ্গল ল্যাম্পের গেট দিয়ে ঢুকে ইউনিয়ন আপিসের সামনে আলোচিত হয়েছিল হোক্ককলরবের কালেও (গাল প্রত্যাশিত!)।

    হঠাৎ কেউ গুরুদর্শন করলে মনে করতেই পারে যে রাজ্য ও রাজনীতির প্রধান সমস্যা পিটির রাজনৈতিক অবস্থান!!
  • | 183.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০০:০৩659276
  • ধর ছাগলা পাতা খা/ পাতা খেয়ে সগ্গে যা '
    শুধু এই দুটি লাইনেই সারসত্য লেখা হয়ে গেলো।
    উফ্‌!!!
  • aranya | 154.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০০:৩১659277
  • 'আর যে কিছুই করার নেই সেটা বোঝা যাচ্ছে'

    - আর কি করা যেতে পারে, পিটি একটু বলবেন?

    দাবী পেশ করা ছাড়া আর কি করা যায়? সিরিয়াসলি জানতে চাইছি
  • aranya | 154.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০০:৩৫659278
  • এটা একটা জেনারেল কোশ্নো। মিছিল (মোমবাতি + - ), দাবী দাওয়া পেশ করা, পিটিশন - এছাড়া অহিংস পদ্ধতিতে আর কি কি করতে পারে মানুষ?
  • Atoz | 161.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০০:৩৯659279
  • অরণ্যদা,
    সংবিধানসম্মত দল বানিয়ে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে সুশাসন প্রবর্তন করার চেষ্টা করতে পারে। যদিও খুব শক্ত রাস্তা।
  • aranya | 154.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০০:৪৩659280
  • অবশ্যই। আআপ সেটা করেছে দিল্লীতে।

    বাংলায় তেমন কিছু হলে খুবই খুশী হব।
  • ranjan roy | 24.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০১:০৫659281
  • ১) একক বলছেন বলা হয়েছেঃ
    "এস ইফ আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। কিছু দুষ্টু লোক আর পাজি রাষ্ট্র আমাদের খারাপ করে দিলো। নিজেদের দিকে আঙ্গুল তুললেই ক্লাস এঙ্গেল মারাবে। "

    --- কিন্তু আমি দেখছি বলা হয়েছেঃ
    " এর শিকড় চারিয়ে গেছে আমাদের বড় হয়ে ওঠার মধ্যে। আমরা বিশ্বাস করতে শিখেছি পৌরুষের শ্রেষ্ঠত্বে। তাই একদিকে যেমন এই পৌরুষের আস্ফালন ঘটে যৌন হিংসার মাধ্যমে তেমনি অন্যদিকে এই যৌন হিংসা পৌরুষকে প্রতিষ্ঠিত করে। "
    তা' আঙুল নিজেদের দিকে তোলা হল কি হল না? কোথায় ক্লাস অ্যাঙ্গেল মারানো হল?

    ২)একক বলছেন বলাহয়েছেঃ

    "পুঁজির দাপটের সঙ্গে এর যোগ রয়েছে "

    - আমি দেখছি বলা হয়েছেঃ
    পুঁজির দাপটের সঙ্গেও এর নিবিড় যোগ রয়েছে। কোথাও একচেটিয়া পুঁজির হাতে খনিজ সম্পদ নিষ্কাশনের সময় নারী ধর্ষণের ঘটনা ঘটে, আবার কোথাও কাজ পেতে গেলে বা রাখতে গেলে যৌন অত্যাচার মেনে নেওয়াটা মেয়েদের নিত্য অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।

    --দেখা যাচ্ছে একটি "ও" বাদ দিয়ে (অবশ্যই অনিচ্ছাকৃত) একক বক্তব্যের মানেটাই বদলে দিয়েছেন।
    আগের প্যারা থেকে স্পষ্ট জোর দেওয়া হয়েছে পুরুষতন্ত্রের ওপর, পৌরুষ নিয়ে ফল্স্‌ ইগোর ওপর। এবং বলা হয়েছে পুঁজির সংযোগে এর বিশেষ প্রকাশ ঘটে প্রান্তিক মানুষের চাকরি বজায় বা মজুরি দাসত্বের শর্ত হিসেবে শরীরে মালিকের অধিকারকে মুখ বুজে সয়ে যাওয়ায়। ঘরের ভেতরে স্বজনের রেপের মতনই।
    ওপরের বর্ণনায় কোন তথ্যটি বাস্তবের থেকে আলাদা।
    যারা বিভিন্ন খনিতে, কন্স্ট্রাকশন সাইটে রেজাদের কাজ করতে কাছে থেকে দেখেছেন--তাঁরাই এর সত্যতা অস্বীকার করতে পারবেন না।
    ৩) এর মধ্যে কিউবা কে টেনে লাভ নেই। কে বলেছে কিউবার সংস্কৃতিতে পুরুষতন্ত্র নেই?
    একক কি তর্কের জন্যে তর্ক করছেন?
  • ranjan roy | 24.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০১:০৯659282
  • পিটিঃ
    ১) কিন্তু যে ১২ নম্বর দাবীটা নেই তালিকায়ঃ
    দাদু-ঠাকুমা-বাবা-মা-রা বাচ্চাদের সঙ্গে বসে প্রতি সন্ধ্যেবেলায় মাধুরী-কারিস্মার উন্মুক্ত নাভি কিংবা দক্ষিণী তারকাদের ভিজে শরীর দর্শন করে আনন্দলাভ কবে বন্ধ করবে? নাকি সেটা ভারতীয়দের সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে প্রশ্নাতীত? শিশুদের যে মস্তিষ্ক প্রক্ষালন প্রতিনিয়ত শিক্ষিত-অশিক্ষিত মানুষদের ড্রয়িংরুমে ঘটে চলেছে তার কি ব্যবস্থা হবে?
    -- যেদিন সিপিএম এর দাবীর তালিকায় এগুলো উঠবে?
  • ranjan roy | 24.*.*.* | ১৯ মার্চ ২০১৫ ০১:১৮659284
  • পিটিঃ
    ১)"নিজে কোথায় আছেন সেটা এড়িয়ে যাচ্ছেন কেন?
    ( ভাবছিলাম RR কোথায় গেলেন?)

    --অতঃ ভাইবেন না। শরীর খারাপ অইব। আমি তো কাইল কলেজ স্কোয়ারে আছি। আপনে কই?
    ভাবতাছি মেধা-অনুরাধা বঙ্গের এই বিপদে কুন গর্তে আছে হেইডা কখন জিগাইবেন?
    ২)
    অপর্ণা-শাঁওলী-অর্পিতা আছে তো এই দলে?
    -- কী করে থাকবে? ওদের দলের সঙ্গে তো দলব্দ্ধ ভাবে সীতারাম ইয়েচুরি মহম্মদ সেলিমরা দিল্লিতে পদযাত্রা করছেন।
    তা ওরা যখন নেই আপনার এই পদযাত্রায় আসতে আপত্তি কী? চলে আসুন।
    নইলে বঙ্গের এই বিপদে আপনি নিজে কী করছেন তাই আমাদের জানিয়ে দিন। শুধু অন্যের দিকে আঙুল তুলে ফুট কেটে আর কতদিন কাটাবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন