এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৯:০০195151
  • ফেবু খুলতেই একটু আগে এই পোস্টটা ভেসে এল ঃ
    'যারা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, চুল আঁচরে, মুখে স্নো পাউডার লাগিয়ে এন আর আই ব্যাচেলর দের ধরে অনলাইন জবাই করে বিয়ে নামিয়ে বিদেশপাড়ি দিয়ে সন্তান সন্ততি প্রসব করে আজকাল টাইমপাস করতে ফেসবুক এ নারী আন্দোলন মারাচ্ছেন তাদের কি বলা উচিত?'
  • kc | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:৫১195149
  • লাইম্লাইটে না এলে বুইবা কেমনে যে কিছুমিছু অ্যাচিভ করেছে?

    সরল উত্তর
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:৪২195148
  • শুধু লাইমলাইটে আসাটাই কি বিশাল কিছু অ্যাচিভ করা?
    কূট প্রশ্ন।
  • kc | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৭195147
  • ঝিকি, পরভীন সুলতানা, প্রতিভা পাটিল, সরোজিনী নাইডু
  • Reshmi | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:৩০195146
  • ভুল বোঝার সম্ভাবনা এড়াতে ডিঃ দিয়ে যাই, আমি ঝিকির পোস্ট না দেখেই আমার পোস্টটা করেছি।
  • Reshmi | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:২৯195145
  • শুধু সাধারণ কেরিয়ার তৈরি করার কথা আমি বলছি না, যেখানে বাবা এবং মা দুজনেই নিজের নিজের কেরিয়ারে বিশাল কিছু একটা অ্যাচিভ করেছে, এবং সেটা বাচ্চা হবার পরে, আর বাচ্চার জীবনে তার কোন নেগেটিভ প্রভাব পড়েনি, জেনুইনলি এরকম উদাহরণ চাইছি।

    যে কোন ক্ষেত্রই হোক, স্বপ্নকে ছুঁতে গেলে যত সময় দিতে হয়, বাবা এবং মা দুজনেই যদি সেই সময়্টা সেখানে দিয়ে দেয়, তাহলে বাচ্চার জন্য তো অন্য কাউকে চাই।

    আমি তো চারপাশে এরকম অঞ্জলি তেন্ডুলকারদের হামেশাই দেখি, ছেলে মেয়ে নির্বিশেষে, ছেলেরা সংখ্যায় কম হয়ত। নয় একজন বিশাল কিছু, অরেকজন সব ছেড়ে ঘরে, অথবা দুজনেই মাঝামাঝি কোথাও একটা। এর খুব একটা ব্যতিক্রম চোখে পড়েনি।
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:২৪195144
  • রেশমী,
    কুমুদি ও শ্যামলদা
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:১৬195142
  • বাবা মা-রা সক্রিফিসে না করে ছেলেপুলেকে নিজের মত ছেড়ে দিলে আর গতিবিধির ওপর আড়াল থেকে কড়া নজর রাখলেই দেখি তারা মানুষ হয়। আগেকার দিনে আমাদের বাবা মায়েরা তো সিঙ্গল চাইল্ড ছিল না, একা একা লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়িয়েছে, শুধু কেরিয়ার নয়, সংসার জীবনেও। আমরা এক লওতা যারা এত পেয়েই বেশি অখদ্দে হয়েছি। নিজেকেই তো দেখছি।
  • Reshmi | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:১৬195143
  • sch যতদূর মনে হয়, সোহিনী স্বাতিলেখার মেয়ে, রুদ্রপ্রসাদের নন।
    প্রথম উদাহরণটা নিয়ে ভাবছি। শাঁওলি মিত্র হবার আগে এবং পরে, এই দুই ফেজে তৃপ্তি মিত্র / শম্ভু মিত্র-র কেরিয়ার নিয়ে বিস্তারিত জানিনা। জানতে চাই।
  • de | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:১১195138
  • স্যাক্রিফাইস করে কারোকে কিছু বানানো যায় না!
  • Blank | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:১১195139
  • প্রিন্স অ্যালবার্ট। সারা জীবনে কিস্যু না করে সুখে দিন কাটালো।
  • bratin | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:১১195140
  • সরি। স্মাইলি দিতে ভুলে গেছি
  • bratin | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:১০195136
  • ঝিকি পুরো ফর্মে আছে। পিটিয়ে খেলবে বলে হাফ ক্রিজে দাঁড়িয়ে আছে।
  • de | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:১০195137
  • প্রোভাইডেড, শচিনের ছেলেপুলে বিশেষ কিছু হয়েচে বা হবে ঃ))
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:০৮195135
  • শম্ভু মিত্র- তৃপ্তি মিত্র -> শাঁওলি মিত্র
    রুদ্রপ্রসাদ - স্বাতীলেখা -> সোহিনী
  • Reshmi | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৮:০৬195134
  • আমার সেলিব্রিটি দম্পতির (ভারতীয়) উদাহরণ চাই, যেখানে কাউকেই এহেন "স্যাক্রিফাইস" করতে হয়নি এবং তা সত্ত্বেও ছেলেপুলে দিব্যি মানুষের মত মানুষ হয়েছে।
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৯195133
  • কেসি কয়েকজন সেলিব্রিটি মহিলার স্বামীর এহেন 'স্যাক্রিফাইসের' উদাহরণ দিন ....
  • bratin | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৫195132
  • হমম।পুরো চাপ তো!!!
  • :-D | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:৫১195131
  • আহা, এরিয়েলে কাচা সুগন্ধি আতর ছেঁটানো মনের নির্যাস নিয়ে গেলাম। দিন ভালো কাটুক।
  • kc | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:৪৭195130
  • যাচ্চলে পয়সা থাকলে আবার পয়সার জন্য দৌড়বে কেন? বরং সেই সময়টা গল্পের বই পড়বে, সখের রান্না করবে। যা ইচ্ছে তাই করবে। আমারতো খুব হিংসে হয় এই লাইফটাকে। এজন্মেতো হলনা। পরের জন্মে যদি হয়।
  • de | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৮195129
  • শচিনের বৌকে নিয়ে কাগজোলাদের আদেখলাপনা দেখলে আমার গা জ্বলে যায়! কেউ কোটিপতি পতি পেয়ে ঘরে বসে আরামসে কাটাচ্চে - সেটাকে স্যাক্রিফাইস বলে অতো গ্লোরিফিকেশনের কি আছে তা কে জানে? পোটেন্শিয়াল না থাকলে গাদা গাদা নম্বর পেয়ে টপার হয়েও কিস্যু হয় না - সেই রুটী বেলাই কপালে নাচে! স্বাধীনতা, বিশেষতঃ অর্থনৈতিক স্বাধীনতার অর্জন একটা বিশেষ মানসিকতা না থাকলে হয় না! সে হিসেবে আমার বাড়ির বাই-দের স্বাধীন মানসিকতা শচিনের বৌয়ের থেকে ভালো।
  • Kaju | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৮195128
  • না না হলে গিয়ে এ সিনেমা পয়সা খরচা করে দেখার কোনো মানেই নেই। দু তিন জায়গায় যে কটা ইন্সট্যান্স দিয়েছে, তাতেই বুঝে গেছি। হাঁড়ির একটা ভাত টিপেই বোঝা যায় সেদ্দ হয়েছে কি না, পুরো ভাত খেয়ে দেখার দরকার পড়ে না। পরে টিভিতে আসুক তখন দেখব। এখন নতুন সিনেমাগুলো অল্পদিনের মধ্যেই চলে আসে টিভিতে, দেখে বুঝতে পারি ঝোঁকের বশে হলে না ছুটে কী ভালো কাজ করেছি।
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৭195127
  • ছেলেরা সিওর নিজেদের এফিসিয়েন্সি বাড়াতে শিখবে - রান্না করতে পারবে নিজেরাই - আর বিপরীত লিংগ কেন সমলিঙ্গের মানুষ একট্রে থামকলেও রান্না লাগবে - সে শিখে যাবে
  • kumu | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৬195126
  • আমিও আশাবাদী কিন্তু যা সব দেখেছি ও দেখছি, তাতে ভয় হয়।
    সেদিন শুনলাম শচীনের বৌও তো ডাক্তারী ছেড়ে দিয়েছিল, আমরাই বা ঘরে বাইরে মেহনত করব কেন!
  • jhiki | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৪195125
  • স্চ, বিয়ে ব্যাপারটা থাকুক বা না থাকুক, সেক্স ইত্যাদি কারণে তো বিপরীত লিঙ্গ বা সম লিঙ্গের মানুষ একসাথে থাকবে। কাজেই খাবারও বানাতে হবে!
  • রোবু | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৩195124
  • পরিস্থিতিই সব শিখিয়ে দেয় - এইটা মানি।
  • রোবু | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২২195123
  • *আরওআই
  • রোবু | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২১195122
  • এটা হলে হয় আমি নিজে শিখতাম, আর ও এই ভালো না হলে পাউরুটি খেতাম।
  • sch | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২০195121
  • কাজু কোনো খাবার নিজে না খেলে জানবে কি করে তার স্বাদ কেমন - যে লোকটা কাগজে রিভিউ লেখে সে মহান বুদ্ধিমান না-ও হতে পারে। দেখেই বরং সিদ্ধান্তে এসো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত