এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:৪৪195180
  • আমার সব সমস্যার সমাধান হয়েছে। কিন্তু তাতে আনন্দিত হব না দুঃখিত, বুইতে নারি।
  • san | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:৪০195179
  • :-D :-D :-D
    ফেলতে পারলেই বলব, একসঙ্গে বসে সেলিব্রেট করতে হবেনা ?
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:৩৬195178
  • এইটুকু করতে পারলেই তুই আমার রোল মডেল হয়ে যেতিস। এখনো সময় আছে।
  • san | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:৩৪195177
  • নানা তিনটে বসকে বারোতলা । কিন্তু কাউকেই ফেলিনি।
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:৩১195176
  • রোল মডেল ব্যাপারটা জটিল।
    কিন্তু স্যান কি বারোটা বসকে তিনতলা থেকে শেষ অব্দি ফেলতে পারল?
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:২৩195175
  • vulnerability র ঠিকঠাক বাংলা কী হবে ?
  • cm | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:১৯195174
  • আজকের সন্ধ্যাটা জমে যেতে পারে।
  • san | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:১৩195173
  • আমি যা দেখেছি তার ভিত্তিতে বললাম।
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:০৫195172
  • দমুদি রোবুকে কেটে ফেললে? :(
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২১:০৩195171
  • কে যে কার রোল মডেল হয় এটা কি অতই স্ট্রেট?
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৫৪195169
  • আচ্ছা পেয়ে গেছি।
  • san | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৫৪195170
  • ব্রতীনদার পোস্টের উত্তরে। ছেলেমেয়ের কেরিয়ার গড়ার পিছনে মায়েদের ভূমিকাই যদি ধরতে হয়, তাহলে এটাও ধরতে হবে কেরিয়ার বজায় রাখা মায়েরা অন্তত তাদের মেয়েদের জন্য ভালো রোল মডেল হন। তাদের স্বাধীনচেতা মানসিকতা গড়ে তোলার পিছনে সেইসব মায়েদের নিজের জীবনে কিছু অ্যাচিভ করার জেদ এর ভূমিকা আদৌ কম না। ছেলেমেয়ের খাবার বানানো জামা কাচা পড়ার সময় পাশে বসে থাকা, এগুলৈ ছেলেমেয়ের উন্নতির জন্য একমাত্র দরকারি জিনিস না। তার বাইরেও কিছু থাকে।
  • cm | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৪৯195168
  • নাঃ অঞ্জনা দাশের নামও শুনি নাই।
  • kc | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৪২195166
  • আবাপর স্পোর্টস জার্নালিস্ট ছিল। এখন হাল্কা হিটু গল্প লেখেন। @অক্ষদা
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৪২195167
  • রূপক সাহা পয়লা জার্নালিস্ট ছিল, খেলার রিপোর্ট লিখত, পরে উপন্যাস লিখতে শুরু করে, তাতে কাঁচা সেক্সের বর্ণনা থাকলেও দু একটা আনএক্সপ্লোরড পেশার বেশ ভালো স্টাডি ছিল, সাহিত্যগুণ বিন্দুমাত্র না থাকায় পড়তে খুব কষ্ট হত, সম্প্রতি "ত " এর পোস্টে জানলাম সে নোবেলের দাবিদার।

    অক্ষদার জন্যে। অঞ্জনা দাশ কে বলতে হবে?
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৪১195165
  • রূপক সাহা সাম্বাদিক ছিল। আর প্রচুর ঢপের ফিকশান ল্যাখে।

    কিন্তু রোবুর মাংস?
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৩৯195164
  • পলাশ সেনকে আমার দিব্বি লাগত। গান টান সমেত।
    তো লোকটা গাধা দেখলুম। তবে যারা ওকে সাপোর্ট দিচ্ছিল তারাও অনুরূপ গাধা। ছেলে মেয়ে নির্বিশেষে।তবে চতুদ্দিকেই তো অমনি গাধাদের সমাহার।
    এবং অসন্তুষ্ট মেয়েরা ঐখানে চেঁচামেচি না করে, ইকোয়ালি অপমানজনক মন্তব্য না করে, অনুষ্ঠান বয়কট না করে বোকামি করেছে। ধরে নিচ্ছি এই মেয়েরা সংখ্যায় নগণ্য কাজেই করতে পারেনি। কিন্তু চেষ্টা করা যেত না?

    রুটি বেলার ব্যাপারটা এখনো বুঝিনি। দোকানপাটে তো ছেলেরাই রুটি বেলে। রুমালি রুটি তো কোনো মেয়েকে বানাতে দেখিনি।
    কোনো একটা কাজে পরিপাটি দক্ষতা, সে যে কোনো কাজেই হোক, প্রশংসার্হ এবং সুন্দর, এ কথা আমাদের আগামী কোনো প্রজন্মই কি শিখবে?
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৩৮195163
  • কেউ আমাকে একটু চুপিচুপি জানাবে রূপক সাহা কে?
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৩২195161
  • রোবুর মাংস? ঃ))
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৩২195162
  • যাদের প্রতিভা আছে তারা যে কোন প্রতিকুল অবস্থাতেই না প্রতিভাত হবে। কিন্তু হোয়াট অ্যাবউট কমন পিপল?

    আমার তো মনে হয় তাদের ভালো রেজাল্ট করে কেরিয়ার গড়ার ক্ষেত্রে বাবা এবং মা র একট বড় ভূমিকা আছে। অ্যাটলিস্ট তত দিন পর্যন্ত যত দিন না ছেলেপুলেরা নিজে দের ভালো মন্দ বুঝতে পারছে।

    এক্ষেত্রে মা দের ভুমিকা টাই বেশী আমার মনে হয়। কারন বাবা রা চাকরী করে ক্লান্ত, তার পরে ধৈর্য্যের অভাব। আর মা ও যদি চাকরী করেন। সেক্ষেত্রে ও কিন্তু এক্সপেক্টশ্যন হল চাকরী সামলেও মা ছেলে বা মেয়ে কে দেখবেন। এটা হওয়া উচিত সেটা আমি বলছি না। কিন্তু মনে হয় বেশীর ভাগ ক্ষেত্রে এটাই বাস্তব।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:৩০195160
  • রোবুর মাংসটা কোন টইতে আছে?
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:২৬195159
  • আর তার ফ্যান বেসও বুড়োবুড়ির দল না।
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:২৫195158
  • ঝগড়া করতে এসেছি। কি নিয়ে ঝগড়া করতে হবে?
  • kc | ২৩ ডিসেম্বর ২০১৩ ২০:১৯195157
  • হ্যাঁ, নিদেন পক্ষে রশিদ খানের মতও নয়।
  • cm | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৯195156
  • প্রচুর আলোচনা হয়েছে দেখছি। সবটা পড়া হল না অবশ্য। তবে ঐ পলাশ সেনের গলা তো ফৈয়াজ খাঁর মতন নয়, তাহলে তার কথা নিয়ে এত আলোচনা কেন?
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৯:৪২195155
  • গতকাল একটা পোস্ট লিখতে লিখতে উড়ে গেল বলে ধো বা করে কাটিয়ে দিয়েছিলাম।

    মেয়েরা ডিম ইত্যাদি ছুঁড়বে কেন? এইসমস্ত গায়ক/স্টার ইত্যাদিদের ঘিরে গ্রুপিদের মধ্যে তো মেয়েরাই বেশি। ডেমিগড হিসেবে দেখে। সেক্সিসম তো শুধু পুরুষদের দ্বারাই বাহিত হয়না। নইলে হনার কিলিংএ মা-দের এরকম অ্যাক্টিভ রোল দেখা যায় কেন?

    এই জিনিসগুলো - ভার্চু, হনার থেকে একটি মেয়েকে কিরকম দেখতে হওয়া উচিৎ, কিরকম হাব ভাব হওয়া উচিৎ এগুলো তো একেবারে ইনগ্রেনড হয়ে যায় মাথায়। মেয়্দেরও। সেজন্যই, ঐ "আরে ইয়ার ইয়ে তো স্রিফ জোক থা, টেক ইট স্পোর্টিংঅলি ম্যাআন" এবং "কামন সিস্টার এম্ব্রেস ইয়োর উম্যানহুড" জাতীয় রিয়াকশন ভর্তি ঐ মেয়েটির খোলা চিঠির তলায়।
  • a x | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৯:২৯195154
  • একককে অনেকগুলো ক।
  • bratin | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৯:০২195153
  • কী সাঙ্ঘাতিক!!
  • সিকি | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৯:০১195152
  • আরে এটা সকাল থেকেই দেখছি। কিছুই না, দ্যাখো দেড়শোর ওপর পোস্ট পড়েছে এর নিচে। নিজের মন্তব্যে বেশি ট্র্যাফিক টানার প্রচেষ্টা। বালখিল্যপনা।
  • bratin | ২৩ ডিসেম্বর ২০১৩ ১৯:০০195150
  • হমমম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত