এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৯195299
  • অপ্পন :)
  • bratin | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৯195300
  • এটাই তো বড় সমস্যা। মেয়ে রা সারাদিন ঘরে যা কাজ করেন তাকে টাকা র অঙ্কে মাপার কোন উপায় নেই। ঃ((
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৮195298
  • না না আমি গোদা বাংলায় বুঝতে চাই, পলাশ তো তবে ঠিক-ই বলেছেন, তবে রাগারাগি কেন? আই আই টির মেয়েরা রুটি বেলবে না, আই আই টির ছেলেরা তাই রুটি বেলনে ওলা মেয়ে বিয়ে করবে বাইরে বেরিয়ে যারা দেখতেও সুন্দরপানা, বাই রাখার খরচা-ও কমিয়ে দেবে, এরকম-ই ইন্ডিয়া য় হবে ও হয়ে থাকে, সেক্ষেত্রে তর্ক কেন? কিসের? ব্লান্টলি বলেছেন বলে?
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৭195296
  • খেয়েসে, আমি তো তোমার ডোমেনে নই। তারপরে তুমি রিলোকেশনে রাজি কিনা জানিনা। সিরিয়াস হলে এখানে অনেকেই হেল্প করতে পারেন। অবশ্যই অফলাইনে। পিপিকেও একই জিনিস বলা হয়েছিল একবার।
  • riddhi | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৭195297
  • মানে মেয়েরা ইছুক না, কারণ ছেলেরা যে ত্যাদরামি গুলো করে, সেটা করার সুযোগ পাবে না বলে? এটাই কি স্যান বলল?? :ও
    ছেলেরা হেবি খচড়া, হক্কলে এগ্রুইড। স্টিল ব দার প্রশ্ন থেকে যায়।
  • bratin | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৫195295
  • সেটাই সোসেন। তোমার কাছে হয়তো সেটা মাপকাঠি নয়।কিন্তু এখন ও অনেকের কাছেই
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৪195294
  • অ। তাইলে অপ্পন ম্যাঞ্জার আমারে এড্ডা চাকরি দাও দিনি। এই পোড়া ল্যাবারু জীবন আর সয়না।
  • π | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০৩195293
  • বাঈ এসে রুটি বেলে দিলে সেটা তাঁর স্বাবলম্বনের উপায়,কিন্তু কেউ নিজেই নিজের ঘরের রুটি বেললে সেটা কেন স্বাবলম্বন হিসেবে ধরা হবেনা, সেইটা একটু বোঝানো হোক।
  • riddhi | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০২195292
  • হ্নু। এটা পলাশ আর ছেলে মেয়েদের মিউচিউয়ল এক্সপেক্টেসানের জায়গা নিয়ে বল্লাম।

    হোমমেকিং নিয়ে তর্কটা ফলো করে দেখছি পিছিয়ে। আমার ধারনা ওটা ভুষি মাল, তাই কোনদিনি এরম কিছু লেখা হবার সম্ভাবনা ক্ষীন। যদ্দিন সমাজে প্রতিযোগিতা ইনসিকিওরিটি থাকবে, চাকরী বাকরীর জন্য, এসব কেউ পাত্তা দেবে না।
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০১195291
  • বোতিন্দা, এই হোমমেকার ছেলেদের কেন মেয়েরা বিয়ে করতে ইচ্ছুক হননা এর উত্তরই বা কবার দেব ! এরা কি বৌ এর এবং বৌএর পরিবারের ইচ্ছামত চলবেন ? হোমমেকিং এর স্কিল শাশুড়ির পছন্দ না হলে সে নিয়ে দশটি কথা শুনে 'মানিয়ে গুছিয়ে' চলবেন ? নিজের হবি বা বন্ধুবান্ধবের চেয়ে বৌ বা বৌয়ের বাপমায়ের ইচ্ছার গুরুত্ব বেশি দেবেন ? এগুলো তো আমাদের দেশের মধ্যবিত্ত হোমমেকার মেয়েদের বার্গেনের মধ্যে পড়ে। সেসব সরিয়ে দিয়ে শুধু আমায় খাওয়াও পরাও বললে চলবে ??
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০০195289
  • আরে লাইফ সায়েন্স ফিল্ডে কিছু একটা প্রোডাক্ট ধর বানাবে। এবার ক্লায়েন্টের যারা ফাংশনাল জিনিসপত্তর বোঝেন তাদের সাথে কথা বলে রিকোয়ারমেন্ট বানাতেও তো উপযুক্ত লোক লাগবে নাকি? সে কি আর কোডার দিয়ে হবা?

    খুব গোদাভাবে জিনিসটা এই।

    এই করে ব্যাঙ্কের কত কর্মচারী বিএফএস ডোমেনে হনু হয়ে গেলেন।
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:০০195290
  • আরে একটা অনুন্নত দেশে ফুল্ক নরম রুটি বেলুন কী চ্যাপ্টা গরম কবিতা লিখুন তার ব্যলুএশোন কখনো হাই হতে পারেনা। ফাইনার ফেকাল্তিস সবসময় বেশি মূল্য দিয়ে এফর্দ করতে হয় বলে অনুন্নত দেশ কোয়ালিটি তে সমঝোতা করে ব্যলুএশোন ডাউন করে দেয়। নইলে এফদেব্ল হবেনা। যারা উন্নত দেশ তারা ভাবতে পারে যে আমার বেলা রুটি টার সঠিক মূল্য কী। ইন্ডিয়া পারে না।
  • ঈশান | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৯195287
  • আরে ডোমেন নলেজ গপ্পোটা খুব সোজা। ধরা যাক আমি একটা হসপিটাল ম্যানেজমেন্টের সফটওয়্যার বানাবো। আমি কোডিং জানি, ডিজাইন জানি, আর্কিটেকচার জানি, প্রজেক্ট ম্যানেজমেন্ট জানি, কিন্তু হাসপাতালে কিভাবে কাজ হয় জানিনা। এবার আমার একজন লোক লাগবে যে হাসপাতালের কাজের প্রক্রিয়াটা জানে। সে হল গিয়ে ডোমেন এক্ষপার্ট। সে আমাকে রিকোয়্যারমেন্টটা অনুবাদ করে দেবে, এবং আমি সেই অনুযায়ী সফটওয়্যার সিস্টেম বানাবো। আমি মানে আমি নই, বলাবাহুল্য। :)

    এইটা সোসেন ও পাইয়ের জন্য বাংলা করে লিখে দিলাম। (পরোপকারী লোকের আজকাল বড়ই অভাব।)
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৯195288
  • আমি কি চাইব? আমার চাকরি থাকলে, এবং তাতে সংসার চলে গেলে আমার বাড়ির অন্যেরা চাকরি করুক না করুক তাতে খুব একটা যায় আসে না।
    আর আমার অবস্থানতো এখানে ইম্মেটিরিয়াল। আমি তো আর্থিক ইভ্যালুয়েশন নিয়ে বিয়ে করব না, বিয়েটা আমার কাছে স্বাবলম্বনের সোপান নয়। কিন্তু অনেকের কাছেই। তারা ওই জায়গাটা টিকিয়ে রাখতে যে শ্রমটা দেয় সেটা কি করে লোয়ার স্কিল সেট হয়ে যায় বুঝি না, ভালো-ও লাগেনা।
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৬195286
  • হয়নাই তো। সানি। এটাই তো বদলানো দরকার।
  • riddhi | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৫195285
  • 'হোমমেকার আমি হয়ে গেছি বেলা,শুনছো?" লেখা হয় না
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫২195282
  • অপ্পন, মিস করে গিয়েছিলাম, দেখলাম।
    কিন্তু আমি তো এক্সপার্ট নই আই টি সংক্রান্ত কিসুতেই :( মানে আই টি তে যে কিসের এক্সপার্ট লাগে সেইটেও জানিনে!
  • riddhi | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫২195283
  • ব-এর প্রশ্ন খুব ভ্যালিড।
  • san | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫২195284
  • কোনো কাজই অপমানের নয়। অপমানের কি আছে ?
    ভ্যালুয়েশনের সঙ্গে মান অপমান এক করে দেখার কি আছে ?
    আর ভ্যালুয়েশন প্রসঙ্গে - এদেশে রান্না করে দেবার জন্য রান্নার লোক রাখা যায়, কিন্তু রোজগার করে দেবার জন্য লোক রাখা যায় না ঃ-)
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৫১195281
  • গৃহকর্মের গ্লোরিফিকেশন আর তাকে নিচু নজরে দেখা, দুটোই সমান আপত্তিকর লাগে। আর স্বাবলম্বন বলতে বাইতে বেরিয়ে গিয়ে কাজ করাই কেন হতে হবে, ঘরের কাজ করলে সেটা কেন স্বাবলম্বন হিসেবে ধরা হবেনা (সেই একই কাজ বাড়ির বাইরে বেরিয়ে করলে সেটা কিন্তু স্বাবলম্বন ! ), সে প্রশ্নের সদুত্তর পাইনা।

    যাহোক, আমার সোসেনকে ক দেওয়া ডিউ ছিল। দিয়ে যাই আপাতত। এই নিয়ে তো আগেও কতবার লেখালেখি হল, কিন্তু সেই ...
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৯195279
  • তুমি কি চাইবে?
  • Ekak | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৯195280
  • নাহ, ওটা মত না। কারন "বাইরে " টা বড় কথা নয়। কারন সারাদিনের খাওয়াপরার কাজের লোক ১৫ হাজারে যখন রাজি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি কাজটার গ্রস ব্যলুএশোন আজকের বাজারে খুব বেশি না। এখানে রুটির কোয়ালিটি কতভালো মন্দ, বাড়ির লোকের কেয়ার এসব কাউনতেদ নয়। কেন নয় ? কারন ইটা একটা গরিব স কোল্ড উন্নতিশীল দেশ। এখানে ফানার ফেলালটির দাম কম। বিদেশে চাকরি ছেড়ে দিয়ে প্রাউড ফুল টাইম মম হয়ে যাওয়া আর ইন্ডিয়া তে হওয়া এক না। অনুন্নত দেশে ফাইনার ফেকালটির দাম থাকেনা। এখানে ১৫ হাজার কাজের লোক কে দিয়েও চাকরি করলে ভালো, দ্যান রুটি বেলা। এইভাবেই মানুষ ভাবতে বাধ্য হয়। উই ডোন্ট হ্যাভ টাইম টু টক ওভার ওয়ানস এন্ড চীসেস।
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৮195277
  • সোসেন কি আমার লিংটা দেখল?
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৮195278
  • কি মুশকিল, কটা মেয়ে করতে চাইবে আমি কি করে জানব? আমি কি মহিলাকুলের প্রতিভূ ?
  • সিকি | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৬195276
  • কাল সকালে সব পড়ে নেব। আপনারা মিনিময় করুন।

    গ্যুটেন নাখ্‌ট।
  • ঈশান | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৪195275
  • সোসেনকে মনে হচ্ছে ক দেওয়া দরকার। কিন্তু পুরো না পড়ে দিতে পারছিনা, কী গেরো। :(
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪২195273
  • আমার প্রশ্ন সোসেন এবং স্যান কে একটা ছেলে যদি "শুধু হোম মেকার" হয় কটা মেয়ে তাকে বিয়ে করতে চাইবে? হনেস্ট উত্তর চাই।
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৪২195274
  • মানে এটা আমার খুব আর্নেস্ট প্রশ্ন। এই হিসাবে সংসার, দ্য এভার গ্লোরিফায়েড ইউনিট -এর জন্য করা কোন কোন কাজগুলো বেসিকালি অপমানজনক এবং লোয়ার স্কিলসেট, এবং কোনগুলো নয়?
  • ঈশান | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৯195272
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু। পলাশ সেন বল্লেই এতো কোচ্চেন করতাম না। ছোটোবেলায় গান শুনেছি। তিনি কি এখনও গান?

    বাকি পড়া করে লিখছি। যখন পড়তে পারব আর কি। :(
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮195271
  • অর্থাৎ নিজের সংসারে রুটি বেলা থেকে শুরু করে যা-ই করুন না কেন, তার ভ্যালুয়েশন নেই, যতক্ষণ না বাইরে কাজ করে সেটা থেকে টাকা আনা হচ্ছে, এইটাই কি মত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত