এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৩195780
  • অরি করেছো কী বস? ৫ ঘন্টা এফোর্ট রান্নার জন্যে। তোমার ক্ষুরে পেন্নাম ঃ))
  • Bhagidaar | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:০২195779
  • কলিদি, রাত্তিরদী ও রোবুকে শুভ জন্মদিন।
    নিচের লিস্টি থেকে একটা একটা পাই (আমাদের পাই নয়) নিয়ে খেয়ে নিন:

    http://shine.yahoo.com/holiday-gift-guide/best-pie-shops-u-211500000.html
  • 4z | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:০১195778
  • সোসেন, কিছু না। একটা বুকসেল্ফ তুলতে গিয়ে সাইড স্ট্রেইন আর পুরনো কোমর ব্যথা চাগাড় দিয়েছে।
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:০০195776
  • কৌশিকের পদ্যটা বেশ। কিন্তু ঘটনাক্রম কপিলাবাস্তু থেকে শুরু করলে হত ন?
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:০০195777
  • কৌশিক ভালো লাগলো
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৭195775
  • হ্যা ছবি দেবো। থ্যাংকু।
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৫195774
  • কুমুদি আজ কি প্ল্যান ? ছুটি তো?
  • kumu | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৫১195772
  • কলির থেকে কয়েকটা মনভালোর টুকরো নিলাম।
  • kaushik | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৫১195773
  • ধন্যবাদ ব্রতীন বাবু!
  • bratin | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৯195771
  • বাহ খুব সুব্দর হয়েছে কৌশিক বাবু।
  • kaushik | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৬195770
  • সকলকে বড়দিনের শুভেচ্ছা। পদ্যটা পড়ে বেশি হেসোনা, কষ্ট পাবো!! আর বানানগুলোকেও একটু ওভারলুক করলে ভালো হয়...

    যীশু যায় যীশু আসে

    দু হাজার বছর আগে আমাদের এই নীল গ্রহে আপনার আগমন-
    স্রেফ একটা দূর্ঘটনা
    আপনার আসায় চারিদিকে ছড়িয়ে দিলেন আলো,
    সূর্যের ক্ষরতেজ নয়
    মোমের আলোর স্নিগ্ধতার সঙ্গেই বোধহয় আপনার উপস্থিতির তুলনা চলে
    তাই বোধহয় যীশু পুজোতে আজও জ্বলে মোমের আলো

    তবে মোমের আসল গল্পটা
    আমাকে এক পাদ্রি কেমিস্ট অন্য রকম কিছু একটা শুনিয়েছিলেন।
    তা হোক গে! কবিতাটা তো আমার!

    ওসব দেবতা টেবতা বাজে কথা।
    মোদ্দা কথাটা হল-
    আপনার তুল্য মানুষ দেখতে আমরা ঠিক অভ্যস্ত নই তো
    তাই ঈশ্বরের পুত্র টুত্র বলে
    নিজেদের অমানুষ হওয়ার প্রমান লোপাটে ব্যস্ত থাকি

    আজকে আমরা জানি যে আপনার প্রথম ছবি আঁকা হয় ষোড়শ শতাব্দিতে।
    ইতালির এক চিত্রকর নিজের মানস চক্ষে আপনাকে মূর্ত করেছেন আমাদের সামনে
    আমরা জানি ইজরায়েল-প্যালেস্তাইনের মানুষদের চেহারা আর
    ইউরোপিয়দের চেহারায়-আলোকবর্ষের নাহলেও- যোজন খানেক তফাৎ
    আমরা জানি Da Vinci Code বেস্ট সেলার হয়েছে
    বক্স অফিসে ভালো ব্যাবসাও করেছে
    কিন্তু এ সবে সত্যিই কি কিছু আসে যায়, বলুন তো?

    সম্রাটের ঘাতক যখন আপনার আয়ুরেখার ওপর ঠুকে দিচ্ছে
    শেষ পেরেক
    মাথায় পরিয়ে দিচ্ছে কাঁটার মুকুট, চাবুকে চাবুকে
    ক্ষত-বিক্ষত আপনার দেহ-
    তখনও মশাই আপনি যে কি করে মানুষ কে অত ভালোবাসতে পারেন
    তা আমার মোটা মাথায় কিছুতেই ঢোকে না।

    তা সিজার বেশ নিশ্চিন্তেই ছিল
    কিন্তু দূর্ঘটনা আবারও ঘটল-বার বার ঘটল
    আরবে এলেন, এলেন আমাদের নদিয়ায়
    পোর বন্দর-টন্দর ঘুরে ৪৮-এর ৩০শে জানুয়ারি
    পাব্লিক যখন ভাবছে যে সব চুকে বুকে গেছে
    তখন দেখি আবার আপনিই এসেছেন দক্ষিণ আমেরিকায়!
    আর্জেন্টিনা চিলে কিউবা কঙ্গো ঘুরে
    বলিভিয়া তে এসে আ-বার শেষ হল যাত্রা
    এবার অবশ্য সম্রাট মার্কিন প্রেসিডেন্ট।
    এবার কিন্তু যাওয়ার আগে করে গেলেন অমোঘ উচ্চারন-
    Hasta La Victoria Siempere

    নতুন যাত্রা-
    এবার গন্তব্য তিব্বত।
    হানাদারদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে আবার বারণ করছেন সঙ্গিদের

    New Testament কি বলে জানি না-
    অবিশ্বাসির কাছে এটাই Resurrection
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৪195769
  • কি হলো রে?
  • 4z | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:২১195768
  • পাই মেল করেছি।

    অপ্পনদা, নী বেন্ড করেই তুলি প্লাস কোমরে বেল্ট বেঁধে নি। কিন্তু এইবারে তাড়াহুড়ো করতে গিয়ে টান লেগে গেছে।
  • কল্লোল | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:১৯195767
  • এমনিই। জানতুম না। গেটেড কমিউনিটি পড়ে মনে হলো।
  • Dasher | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০৭195766
  • aare sob jinis opor opor rakha hoye geche, tar opor tube light er aloy mobile er chobi, amar matha, hat er chaya etc.
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০৫195765
  • *বাড়ীর
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০৪195764
  • অপ্পনকে লতুন বাqড়ীর শুভেচ্ছা আরেকবার। ছবি দিও কেমন কি সাজালে গোছালে।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০৩195763
  • হ্যাঁ আমি পুণেতে, গত ডিসেম্বর থেকে। কেন?

    ও অজ্জিত, কেয়ং পোড়াপোড়া দেখতে কেন? মানে রোস্ট যদিও, তবুও ......
  • Dasher | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০০195762
  • jader jommodin tara bhag kore kheye nao.
  • কল্লোল | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৯195760
  • হ্যাঁরে দম, তুই কি আবার পুণায়?
  • Dasher | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৯195761
  • aami oi rekhe dilum to - honey glazed roasted chicken with granny smith stuffing and roasted vegetables.
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৮195759
  • রাত্তির আর রোবুকে হেপ্পি জন্মদিন। রাত্তিরের হাঁচিকাশি দূর হোক, রোবুর পার্সোনালিটি মস্ত ডেভেলাপড হয়ে উঠুক। দুজনেই একদম হইহই করে ভালো থাকো।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৭195758
  • কলির জন্মদিনে আমি দিলাম অনেক ঝিলমিলে চিকচিকে মনভালোর টুকরো, একটা চার ঋতুর ছাপওলা শুকনো পাইন ফল আর অ্যাইম্মোটা লাল টুকটুকে মোমবাতি। খুব ভালো থাকো মেয়ে, সবসময়, সারাবছর।
  • Dasher | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৫০195757


  • এই ন্যান। ছবিটা ভালো না কারণ সাজানোর জন্যে প্রপার পাত্র ছিলো না। ঘিঞ্জি হয়ে গেছে। তবে খেতে মন্দ হয়নি। পাঁচ ঘন্টার এফর্ট।
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৪৮195756
  • পাই, মেইল করেছি
  • byaang | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৩১195755
  • পাই, রাত্তির আর রোবুকে জন্মদিনের আশীষ জানাই। ভালো থাকো সুখে থাকো সব। তোদের জন্যও কেক, জয়নগরের মোয়া, নতুন গুড়ের সন্দেশ দিলাম।
  • byaang | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৫১195754
  • কেকে জন্মদিনের শুভেচ্ছ নাও। আর নাও ফ্লুরিজের ফ্রুটকেক, জয়নগরের মোয়া, নতুন গুড়ের সন্দেশ তাতে লেখা শুভ জন্মদিন।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৭:২৪195753
  • ফোজ্জি আর সোসেন, মেল দেখো।
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৭:০৬195752
  • ফোজ্জি কি নি বেন্ড করে ওয়েট তোলো না ওয়েস্ট বেন্ড করে? দ্বিতীয়টি হলে কোমরের ব্যথা অনিবার্য।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৭:০৫195751
  • ঃ), হ্যাঁ,ওটাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত