এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২৫ ডিসেম্বর ২০১৩ ২০:০৪195810
  • এই ! খুব সাহস বেড়েচে দেখচি !
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ২০:০৩195809
  • ওখানে আরেক টা অপশ্যান কাজু ও ঢোকানো যেতে পারে। ঃ))
  • Kaju | ২৫ ডিসেম্বর ২০১৩ ২০:০২195808
  • খালি সেই এক তক্কো, কেন শ্যাম লাহা না জহর (ইন গুগাবাবা) (কে বেশী মোটা), চিন্ময় না নেপোতি (কে বেশী রোগা) নিয়ে তক্কো করো না ক্যান?
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ২০:০১195807
  • না না। বুদ্ধিমান হবার জন্যে উনি জানেন উনি কোন চরিত্রে বেশী মানানসই। এই টা বলতে চেয়েছেন মনে হচ্ছে।
  • Kaju | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৯195806
  • হেমন্ত না মান্না
    ধনঞ্জয় না পান্না
    উতু না পুলু
    চোখ ঢুলুঢুলু
    বাঙাল না ঘটি
    একঘেয়ে ওটি
  • cm | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৬195805
  • তাহলে জানলাম যে উত্তম সব চরিত্রই ভালোভাবে পারবেন, সৌমিত্র বুদ্ধিমান হওয়ার দরুন পারবেন না।

    সিদ্ধান্তঃ অভিনেতার বেশি বুদ্ধির দরকার নাই।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৯:৫২195804
  • উত্তম, সৌমিত্র দু জনের অভিনয় ই ভালো লাগে। তবে আমি উত্তম শিবিরের। উত্তম অবশ্য ই সব ধরনের চরিত্রে সমান ভাবে উজ্জ্বল। কিন্তু কোন বিশেষ চরিত্রে ক্ষেত্রে হয়তো সৌমিত্র, উত্তম কে ছাপিয়ে যাবেন। এটা বাঙালীর অতি প্রিয় তর্কের বিষয়। এবং এখন ও এটা চায়ের টেবিলে ঝড় তোলে ঃ))
  • raatri | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৯:৩২195803
  • সব্বাইকে অনেক ধন্যবাদ।কলি আর রোবুকে জন্মদিনের শুভেচ্ছা।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৯:২৫195802
  • আচ্ছা, এয়ারপোর্টে জিনিস ফেলে দিয়ে আসতে হলে সেসব জিনিস কারা পান ? নাকি সেগুলো এমনি ট্র্যাশ করে দেওয়া হয় ?
  • a x | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৬195801
  • টইতে আর লিখলাম না। ইনার আই পড়ছিলাম কদিন আগে আবার। তাতে সত্যজিতের একটা বক্তব্য আছে এই উত্তম সৌমিত্রকে নিয়ে। উত্তম যেকোনো চরিত্রই খুব ভালো ভাবে করার ক্ষমতা রাখে। কিন্তু সৌমিত্রর তা করার ক্ষমতা নেই।

    এই পর্যন্ত পড়ে উত্তম ক্যাম্প আনন্দে লাফিয়ে উঠবেন। কিন্তু তার পরের লাইনেই, সৌমিত্র অত্যন্ত বুদ্ধিমান অভিনেতা হবার দরুন, যে চরিত্র তার নিজের ভালো লাগবেনা, তা করতে গেলে নিজেরই কনভিকশনের অভাবে সে ঠিকভাবে করতে পারবেনা।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৮:১৭195799
  • ঘোড়াড্ডিম
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৮:১৭195800
  • &ন্ব্স্প&ন্ব্স্প&ন্ব্স্প&ন্ব্স্প টেস্ট
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৮195798
  • আরে পটকেদা, কী হল ??
  • সিকি | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৪:২৭195797
  • কী হয়েছিল?

    সামলে উঠে বিস্তারিত জানিও।
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৩:৫০195796
  • সেকি, কি করে?
    কিন্তু টাইপ করতে হবে না, পরে শুনে নেব। এখন কেমন?
  • potke | ২৫ ডিসেম্বর ২০১৩ ১৩:৪০195795
  • অনেকের জন্মদিন মিসিয়েছি। হাতের তালুর মাংস খুবলে বেরিয়ে এসে ৯-১০ খানা স্টিচ পরে কেলেন্কারিআস অবস্থা!

    ভালো থাকুন সকলে ঃ) নববর্ষ ভালো কাটুক।
  • kaushik | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:১৪195794
  • অর্পন, sch,

    ঠিকই বলেছেন কিন্তু তা হলে টাইমলাইনে গন্ডোগোল হয়ে যেত যে! মানে বুদ্ধ যীশুর আগে কিনা!!
  • মৌ | ২৫ ডিসেম্বর ২০১৩ ১১:০৮195793
  • সব্বাইকে বড়-দিনের বড় রকমের অভিনন্দন।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩৮195792
  • জানি না ঈশান, চেষ্টাকরে দেখতে পারি। :-)

    কিন্তু এই পর্যন্ত একজন মইওলা, একজন বাইরের উঁচু দেওয়াল থেকে ঝুল ঝেড়ে দেবার লোক ও একজন মৌমাছির চাক ভেঙে মধু দিয়ে যাবার লোককে বিভিন্ন জায়গায় ধরে কথা বলতে গিয়ে অমনি মোবাইল নাম্বার আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। সেই সেই সময় কথা বলে পরবর্তী অ্যাপো অনুযায়ী কাজ হয়েও গেছে।
    :-I
  • ঈশান | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩৪195790
  • কুমুদির কী হয়েছে?
  • ঈশান | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩৪195791
  • দমুকে এখানেই জিগাই। সরল কৌতুহল।

    আমি পুনায় একটা লোককে রাস্তায় ধরে খিস্তি করলে, সে বলবে, দাদা এই আমার মোবাইল নাম্বার, কাল দুপুর একটায় ফোন করে গাল দেবেন? :D

    ডিঃমঃ।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:২১195789
  • চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে।
  • kumu | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:২০195788
  • দ, বন্ধুর জন্য চিন্তায় আছি একটু।ও আমার জীবনের অনেকখানি জুড়ে আছে।বড় কষ্ট পাচ্ছে।
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৭195787
  • কেন তুলতে যাস !
    কুমুদি, পাই -এর বাড্ডে কাল। আমি সদ্দিতে ডাউন--:(
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৬195786
  • কুমুর কি মনখারাপ?
  • san | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৩195785
  • সকল বাড্ডে বয় ও গার্লকে শুভেচ্ছা ও কেক !
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:১০195784
  • মহাবীর?
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৯195783
  • হ্যাঁ প্পন, বুদ্ধ, যীশু আর চৈতন্যদের মনে হয় অনেকটা এক ধাঁচের কাজ করেছেন
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৮195782
  • " এ শুধু ল্যাদের দিন, এ লগন ও ল্যাদ খাবার ..." ঃ)
  • kumu | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:০৭195781
  • সোসেন কোন প্ল্যান নাই।বাড়ীতে একা।এক বহু পুরোনো বন্ধু হাসপাতালে তাকে দেখতে যাবো।
    আগে প্রতিবছর এইদিনে ক্লাবের পিকনিক হতো।আহা বাচ্চাদের নিয়ে সেইসব রোদঝলমল দিন।
    পাইএর বাড্ডে কি আজ? নাকি কাল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত