এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১৩ ১২:০৮195930
  • রোবু জীবনে খুব সুখী হবে। :)

    আমি ভবিষ্যদ্বাণী করে গেলাম।
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১৩ ১২:০৫195929
  • অনেকদিন পর্যন্ত হাতে এঁকে দিতাম। তারপরে আর্চিজ ইত্যাদি এসে গেল, হস্টেলে থাকাকালীন বান্ধবীদের খুব মনে পড়ত কিনা, তাই ...
  • bratin | ২৬ ডিসেম্বর ২০১৩ ১২:০৪195927
  • আমি ও অনেক দিন থেকে ই বার্থ ডে কার্ড কিনি। বাবা, না, বোন, গার্ল ফ্রেন্ড। এরাই মেন লি। এখন বৌ। আর অ্যানিঃ। পাই ও অনেক
  • রোবু | ২৬ ডিসেম্বর ২০১৩ ১২:০৪195928
  • প্পনদাকে জানিয়ে যাই, বউ গানার্স এর ফ্যান নয়, রুই পালহা-র নাম শোনেনি, চে গেভারা-র নয়, নবারুণ ভট্টাচার্জ্যের নয়, ওরহান পামুক এর নয়, পিনাকি ঠাকুর এর নয় :-)

    ফুটবল দ্যাখে না, ছবি তোলে না, পলিটিক্সে উত্সাহ নেই, কবিতা পড়ে না, দেশী বিদেশী সাহিত্য অল্প পড়ে, যেমন বিভূতি সুকুমার বা জুল ভের্ন :-)

    আর প্রচুর হলিউডি সিনেমা দ্যাখে!
  • jhiki | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫৯195926
  • স্কুলে থাকাকালীন চারটে বার্থডে কার্ড পেতাম, পঞ্চপান্ডবের বাকীদের থেকে। কলেজে একবার বোধহয় ৩০ এর ওপরে পেয়েছিলাম। সেটাই এখন অবধি সবচেয়ে বেশী।
    এখন দুটো, তার মধ্যে একটা মিত্তি মত হাতে বানানো।
  • jhiki | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫২195925
  • দেখেছ এরা কেউ গোছান স্বভাবের নয় ঃ(
    আমি তো বছরের যে কোন সময় পছন্দের কার্ড পেয়ে গেলেই কিনে রেখে দিই, একটা বেটার আর একটা বেটার বাপের। কার্ডের সীজন এর চেয়েও বড় হচ্ছে কাজের সীজন, যখন অফিসে কাজের চাপ কম থাকে আমি সব পেন্ডিং ব্যক্তিগত কাজ গুছিয়ে রাখি।
  • রোবু | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫০195924
  • ক্লাস ইলেভেনে। যখন পেলুম :-)
    যাগ্গে, দ্যাশেরদা কালকের রেসিপিটা পাওয়া যাবে গিফট হিয়েবে? :-)
    আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পার্সোনালিটি ডেভেলপ করব কী না ভাবি!
  • Dasher | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৬195923
  • বাড্ডেতে যে কার্ড দিতে হয় সেইটা তো জানলুম কলেজে গিয়ে।
  • রোবু | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৪195922
  • সিকি বেশ সফি ছিল। তখনকার দিনে বাড্ডে কার্ড ই: দিত!
    পাইদির ব্যাপারটা আলাদা, কলকাতা শহরে। কিন্তু আমাদের মফস্বলে বার্থডে কার্ড! আমি একবারই পেয়েছিলাম আর একবারই দিয়েছিলাম।
  • সিকি | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪২195921
  • পাইয়ের দুঃখু আমারও ছিল। আমার গোটাদুই বান্ধবীর জন্মদিন জানুয়ারির প্রথম সপ্তাহে। তাদের জন্য জন্মদিনের কার্ড খুঁজে পেতে বেশ সমস্যা হত। "এখন বার্থডের সিজন নয়", দোকানদারকাকুর কাছে এমন কথা আমিও শুনেছি।
  • bratin | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৬195920
  • ডিনার টা কি মায়া করে দিলে? ঃ((
  • π | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৪195919
  • আবারো থ্যাঙ্কু দিয়ে এবারে সত্যি ঘুমুতে যাই !
  • Bhagidaar | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৩195918
  • পাই, এই এক্স্যাক্ট কথা আমিও শুনেছি। (বার্থডের সিজন নয়)
  • π | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:২২195916
  • উঁহু, ছোটবেলায় (মানে তখনো আর্চিস ফার্চিসের এত বাড়বাড়ন্ত হয় নাই) আমার বন্ধুরা তো বলতো এই সময় হ্যাবাড্ডি কার্ড পাওয়া ভারি মুশকিল। সব মেঃক্রিঃ নয় হ্যাঃনিঃইঃ। আমার ছোটবেলার কত্ত কার্ড ছিল ক্রিসমাস কি নিউইয়ারের কার্ডে বাড্ডে যোগ করা। তবে একবার হাইট দিয়েছিলেন, আমাদের কার্ডের দোকানের দাদা। বন্ধু আমার জন্মদিনের জন্য কার্ড কিনতে গেছে, খদ্দের নিয়ে ব্যস্ত কার্ড্দাদা নাকি বলেছিলেন, আরে এখন এসব হবেনা, এখন বার্থডের সিজন নয় ! ;)
  • Bhagidaar | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:২২195917
  • ওটা আউটলায়ার। কিন্তু সাউদার্ন হেমিসফিয়ারে থাকা কেউ ডিসেম্বর জাতকের পিতা-মাতা হলে খবর দিন।
  • bratin | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:২০195915
  • ইয়ে মানে আবু ধাবি তে তেমন ঠান্ডা
    ...
  • jhiki | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৮195914
  • আমার ছেলেও ডিসে, আর সেই বসন্তটা আমরা আবুধাবিতে ছিলাম.... যারা এ বিষয়ে স্টাডি করতে ইচ্ছুক তাদের জন্য ডেটা ঃ)
  • bratin | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৪195913
  • বেটা আবার তক্কে তক্কে ছিল।

    অরি ঃ))
  • Dasher | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:১১195912
  • তা আছে। জানুয়ারী-ফেব্রুয়ারীটা বসন্ত না হলেও বেশ ঠান্ডা ঠান্ডা মোলায়েম। আহেম।
  • Bhagidaar | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:১০195911
  • ডিসেম্বরের সঙ্গে বসন্তকালের কোনো সম্পক্ক আছে কি?
  • রোবু | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:০৬195910
  • রোবুর নাম আবার কুচ্ছো?!!
  • রোবু | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:০৫195909
  • পাইদিকে হ্যাবাড্ডে :-)
  • kc | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:০৩195908
  • ডিসেম্বরে এত্ত এত্ত লোকের বাড্ডে কেন হয়? কোনও স্টাডি আছে? আছে কোনও অথেন্টিক লিং? কাফিলা বা প্রগতি বা ইপিডব্লুতে কোনও লেখা আছে এ নিয়ে?
  • π | ২৬ ডিসেম্বর ২০১৩ ১১:০০195907
  • হাঃ, ঘুমুতে গিয়ে খেয়াল হল ডিনার হয় নাই, আর ডিনার করতে গিয়ে খেয়াল হইল, রাইস কুকারে কুক এর বদলে ওয়ার্ম চালিয়ে এসেছিল। গরম চাল আর জল চেয়ে চেয়ে হ্যাবাড্ডি বলে দিল। এর থেকে ভালো হ্যাবাড্ডি আর কীই বা হতে পারে। কী কুক্ষণে না ভেবেছিলুম ভেবেছিলাম, ম্যাগির হাত থেকে ছুটকারা পাবো !
  • + | ২৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৮195905
  • পাইদি কে হ্যাবাড্ডেঃ)
  • bratin | ২৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৮195906
  • আমার আজকে পছন্দের মেনু ছিল। ফেন ভাত, ডাল ভাতে, মোটা মোটা আলু ভাজা, ডিম সেদ্ধ আর ঘি।
  • bratin | ২৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৫195904
  • সায়েন্টিস্ট রা তুচ্ছ জাগতিক বিষয়ে মাথা ঘামায় না।ইতিহাস তার সাক্ষী।ঃ)
  • bratin | ২৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৩195903
  • অরি, গুরু তে ৩ পিস যীশু। কেকে, রাত্রি আর রোবু। আর পাই বক্সিং ডে তে।
  • Dasher | ২৬ ডিসেম্বর ২০১৩ ১০:৪১195902
  • সকালবেলা ক্ষিদে পাইয়ে দিলোঃ-(

    হুঁ, নাভাস স্পেনের প্লেয়ার।
  • sosen | ২৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩৯195901
  • রোবু বিয়ের মেন্টাল প্রেপে ব্যস্তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত