এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৭:২৬196230
  • মন খারাপ হল---ডিডিদার কথা শুনে

    অন্য প্রসঙ্গে

    এটা লক্ষ্নৌয়ের একট ইউনি। ইউনি ইন মেকিঙ্গ, দুশো কুড়ি বিঘা জমির উপর। গেস্ট হাউস থেকে অডিটোরিয়ামের দিকে যাবার সময় কিছু খুজে না পেয়ে এক ছানা ছাত্রকে শুধোলুম। সে রাস্তা দেখিয়ে দিয়ে যোগ করলে " সিধে চলে জাইয়ে ম্যাম,কোঈ ডর নেহি।"

    ডরবার কি আছে, আমার জায়গায় একজন পুরুষ থাকলেও এই কথা বল্তো কিনা এইসব ভাব্তে ভাব্তে দিন দুপুরে হাটি।
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৭:০৯196229
  • শ্রাবণী কবে হবে এই মেলা?
  • শ্রাবণী | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৭:০১196228
  • শমীক, নয়ডা কালীবাড়িতে দুদিনের পৌষমেলা ও বুক ফেয়ার হচ্ছে, বেশ বড় করে, এইসময় লোকও প্রচুর হবে, কলকাতার আনন্দ দে ইত্যাদিরা থাকবে (দিল্লী বং অ্যাসের সাহায্যে ব্যবস্থাপনা)। বং অ্যাসের থেকে কোনো খবর পেয়েছ কি?
  • সায়ন | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৬:৪০196227
  • ডিডিদা' ঠিক থাকুন...
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৬:২৯196226
  • খারাপ খবর।
  • রোবু | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৬:২২196225
  • খারাপ খবর।
    অর্পণদা, এটাই ভাবছিলাম, তুমি পড়নি বা জানো না।
  • Arpan | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৬:০৮196224
  • রোবু পলাশের রুটি বেলা মন্তব্যটার পরে আমি বাকি কিছু আর পড়িনি। বিরক্ত হয়ে।
  • Arpan | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৬:০৫196223
  • ডিডিদার মা চলে গেলেন।

    আমার এল কলিগের মাধ্যমে খবর পেলাম। সে শ্মশানে গিয়েছিল কাল।
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৬:০০196222
  • রোটি বেলা খুব শক্ত কাজ বোঝাতেও ব্যবহার হয়। ঠিকঠাক গোল করা অত সোজা নয় !
  • jhiki | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৯196221
  • সাদা চামড়ারা নিজেদের দেশে যে সব মুল্যবোধ ইত্যাদির কথা বলে, আর দঃ পূঃ এশিয়াতে থাকলে যা যা করে তা দেখার পর আমি সাদাদের বিশেষ ধর্তব্যের মধ্যে আনার প্রয়োজন মনে করি না ঃ))
  • sch | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৬196220
  • সোসেন দি

    name: sosen mail: country:

    IP Address : 192.66.7.125 (*) Date:27 Dec 2013 -- 03:07 PM

    অনেক গুলো ক্কক্কক্কক্কক্কক্কক্কক্কক্ক
  • রোবু | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৪196219
  • বাঙালি বিহারী হেইচওলা নির্বিশেষে এই কথা বলে। সাদা চামড়ারাও বলে।
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৫১196218
  • রোবু কে ক্ক।
    ৩ ২২ বলতে যাচ্ছিলাম রোটি বেলা ইঃ বলা হয় মেয়েদের নিছক ঘরোয়া কাজ বোঝাতে।
  • siki | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৮196217
  • কোয়েম্বাটোর বেশ শান্ত মিষ্টি শহর। ঠাণ্ডা থাকে সারাবছর। ব্যাঙ্গালোর যদি এয়ারকন্ডিশনড সিটি হয়, কোয়েম্বাটোর তা হলে এয়ারকুলড সিটি।
  • jhiki | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৭196216
  • কেন আমি তো ছোটবেলায় অনেক শুনেছি - "এখন যা করছিস কর, বড় হয়ে তো সেই খুন্তি নাড়তে হবে"
    সমস্ত বাঙালীদের অ্যাডভান্সড ভাবার কোন কারণ দেখি না।
  • রোবু | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৫196215
  • ঋদ্ধি, তুমি যেগুলো বললে সেগুলো নিয়েই আমার আপত্তি আছে, কিন্তু প সে এরপর কী বলেছে ভেবে দ্যাখো, তাহলে আর যতই ভালোভাবে কথা গুলোকে পুট করার চেষ্টা কর, আসল উদ্দেশ্যটা ধরা যাবে।
    ইন্টেলিজেন্স এর প্রশ্নে প সে কী বলল? মেয়েদের কাজ কী হওয়া উচিত, সেই নিয়ে কী বলল?

    অপ্পনদা-ও কথাটা বলল বোধ হয় পরের দুটো স্টেটমেন্ট ভুলে গিয়ে। না ভুলে বললে, আমি আশ্চর্য হলাম।
  • Magpie Ranger | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৯196213
  • আমি পরের হপ্তায় যাবো কোয়েম্বাটোর। যদিও ভীষ্মের প্রতিজ্ঞা ছিলো যে আর কখনো তামিলনাড়ুতে কনফারেন্স অ্যাটেন্ড করবো না। কিন্তু গেরোর ফের - ওয়ার্কশপের পিসি চেয়ার হিসেবে যেতে হবেঃ-( তাও আবার কোথায়? না অমৃতা ইউনিভ। কবে? না শুক্কুরবার। এক ভারত ছাড়া কোথাও উইকেন্ডে কনফারেন্স হতে দেখিনি। ভেজ খাইয়েই উইকেন্ডটা মাটি করে দেবে।
  • শ্রাবণী | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৯196214
  • রোটি বেলা, চুল্হা চৌকী এগুলো মেয়েদের সম্বন্ধে ইউজ করা হয়ে থাকে উঃভারতে, সেন্স টা খতিয়ে দেখলে আজকের যুগে ভালো লাগে না, এককালে মেয়েরা শুনতে অভ্যস্ত ছিল, শুনলে হয়ত কিছু মনে হতনা।
    এগারো ক্লাসেআমার কেমিস্ট্রী স্যর প্র্যাকটিকালে কম নম্বর দিয়েছিল বলে আমি আর আমার বান্ধবী গেছিলাম, স্যর সব ঠিক করেছি বলেছি তবু কম কেন, তো বলেছিলেন, "ইতনা মার্কস লেকে ক্যা করোগী, আখির মে জাকে তো চুল্হা চৌকী হি করনা হ্যয়"।
    ব্রাদারের কাছে আমরা নালিশ করেছিলাম, এই কথার জন্যে নয়, নম্বরের জন্যে।
    শুনে খারাপ টারাপ তেমন লাগেনি, লোকটাকে বোকা বোকা লেগেছিল, লোকটি পাক্কা ইউপি ওয়ালা ছিল, মেয়েদের সবসময় কম নম্বর দিত, শেষমেশ ওয়ার্নিং পেয়েছিল।
    তবে আমার কেমন এটা মনে রয়ে গেছে, হয়ত আর কখনো এরকম শুনিনি বলে, সেদিনে ফেসবুকে বলতে আমার স্কুলের সব মেয়েরা এসে লিখে গেল লোকটার ওপর তাদের কত রাগ ছিল ইত্যাদি!
  • Kaju | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৭196212
  • আমি হঠাৎ পড়লাম -

    'রুটি আর পিঁপড়ের জীবনে'
  • siki | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৪196211
  • আমি তো কাল ভোরেই বেরোচ্ছি, যদিও উইকেন্ড ট্রিপ। রোব্বার রাতেই ফিরব। ফিরে সেই রুটি আর পাঁপড়ের জীবনে ...
  • jhiki | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:২৯196209
  • অপ্পণ আজ বড় ছুটী ছুটী মন, যদিও সেই মঙ্গলবার সকালে বেরোব!
    তাই নো মিনিময় ঃ)
  • siki | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:২৯196210
  • অপ্পনের দুঃসাহস তুলনাহীন। অপ্পনকে পরমবীর চক্র দেব নাকি অশোক চক্র, সেটা বরং কাল সকালে উঠে ঠিক করব। আগে রিয়্যাকশনস দেখি।
  • jhiki | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:২৬196208
  • তুমহারে লিয়ে রোটি বেলেগি = তোমার সেবায় নিয়োজিত থাকবে।
    পাপড় বেলনা= মেহনত করা
  • kumu | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:২২196207
  • রুটি বেলাই।
  • Bhagidaar | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:২১196206
  • পাঁপর বেলনা অনেক কাঠ খড় পোড়ানো কে বলে।
  • sosen | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:১৫196205
  • আমার একটা পোশ্ন ছিলো। হিন্দিতে রোটি বেল্না মানে কি সত্যি রুটি বেলা? না পরোক্ষার্থে খাটাখাটুনি, সাধনা? নাকি সেটা পাপড় বেলা?
  • Arpan | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:০৮196204
  • রুটি বেলাটা ছাড়া আমার কানেও আপত্তিকর কিছু লাগেনি।

    (এরপরে শুক্কুর বিকেলে গিলোটিনে গলা কাটা গেলে আমিই দায়ী থাকব)
  • riddhi | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:০৭196202
  • আমার এই এখনকার কি-বোর্ড,,ইন্টার্নেট দুটৈ বাজে রকম স্লো। বাকিরা কেউ ব্যাটন ধরুন
  • sosen | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:০৭196203
  • আওধি খাবার খে' মনটা উদাস হয়ে গেল। গম্ভীর গলায় কুমুদিকে জানাই, খুজেপেতে বিয়ে না দেওয়াই ভালো। বিয়ের অনেক পরে হয়তো সেই আসল মানুষটির খোজ পাওয়া গেলো, তখন কেন এখনও একা নই বলে আফশোষ, কষ্ট ঈঃ।
  • riddhi | ২৭ ডিসেম্বর ২০১৩ ১৫:০৫196201
  • রোবু, পলাশ কি বলেছে? সুন্দরী মেয়ে নেই, ওকে। কদিন এইরকম হাজারটা মেয়ে তোমাদের জয় রুটি বেলবে--ঃ এটা কি সব মেয়েদের বলা হল? ণা, একটা সাব-ক্যাটিগরি। ই সব মেয়েদের এসেন্স ঈ কি হল রুটি বেলা? একেবারেই না,এটাই একমাত্র কাজ বলা হয়নি। একটা টোনালিট্য আছে জে মেয়েরা সার্ভ করছে। সেটা এই প্রসঙ্গে কেনো খারাপ লাগছে না? কারণ কন্টেক্স্ট টা হল এই ছেলেরা ফ্রাস্টু খেয়ে এই মেয়েদের সাহচর্য ভিক্ষে করছে,। এই এক্স্ট্রিম অবস্থানকে (যেখানে ছেলেরা নির্ভরশীল) হিউমারাসলি আর একটা এক্স্ট্রিম (হাইওথেটিকাল) অবস্থা দিয়ে কাউন্টার করা হল। উলটোদিকে বল্লে "ওহে মেয়ে যে রাজপুত্রের জন্য হা-হুতাশ করেছে, সে একদিন পেছন পেছন তোমার হ্যান্ডব্যাগ বয়ে নিয়ে যাবে?" এটা কেমন শোনাচ্ছে? খুব খারাপ কি?

    সবচেয়ে রিডিকিউসাল হা-হুতাশ, যা এই আলোচনায় বারবার উঠে এসেছে- ত হল কেন সুন্দরী মেয়েদের প্রেফার করা হবে বা একটা জায়গায় সুন্দরী মেয়ে নেই বলা হবে? এরকম একজন প্রতিবাদী লিখেছেন, it made the women at iit feel small !!! এরকম উল্টোদিকেও তো কত বলা হতে শুনেছি। “No hot dudes in that club", "no hot chicks in that school” এর সাথে প্রায়ী সমোচ্চরিত হতে কি আমরা শুনি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত