এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৯:৪২196530
  • ব্ল্যাঙ্কি, রামনাথ-দা নামে ডুয়ার্সের যে গাইডের কথা লিখেছ, উনি কি গরুমারা ফরেস্টে নিয়ে যান পর্যটক-দের?
  • Blank | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৯:৩১196529
  • বেনারস পুরো আর্শোলা মার্কা শহর। ক্খনো বদলাবে না। প্রায় ভেঙে পরা বাড়ি গুলো ও কিছুতেই ভেঙে পরে না ওখানে।
    শুধু কয়েক বছর ধরে ঘাটের পাশে হ্যালোজেন আলো বসেছে। ভোরবেলাটা বড্ড কমলা কাস্ট নিয়ে আসে ঐগুলো।
  • h | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৯:২৫196528
  • বেনারস সত্যি হেবি জায়গা। তবে ধর্মের দাঁত ক্যালানি টা একটু বেশি হওয়ায়, বেশিক্ষন পোশায় না। আমি যখন ওখানে গেসলাম, তখন আয়োধ্য অ্যাজিটেশন চলছে, অতএব, যেটা বেশি চোখে পড়ছিল, সেটা দাঁত ক্যালানি ই এবং স্পিরিচুয়ালিটি র সংগে তার বিন্দুমাত্র সম্পর্ক নাই। আমার দুটো স্প্লেন্ডিড অভিজ্ঞতা হল, কাশী ঘাট থেকে মুগলসরাই ব্রিজের তলা দিয়ে ঘন্টার পর ঘন্টা নৌকয় ঘোরা। আর অসহ্য ভালো একটা রাবড়ির দোকানে রাবড়ি হাপ কিলো খাওয়া এবং তার পরে একটা বাড়ি খুঁজতে গিয়ে প্রায় তিন ঘন্টা হারিয়ে গিয়ে গলিতে গলিতে ঘুরে বেড়ানো এবং প্রায় প্রতি পাঁচ মিনিটে গলির ফাঁক দিয়ে দিয়ে গঙ্গা দেখা। এবং একটা এলাকায় সত্যই, গানের প্র্যাকটিস শুনতে পাওয়া। গলাটা, কল্পনাই হবে, মনে হচ্ছিল যেন অল্প বয়সের গিরিজা দেবী, তবে সেটা হওয়া সম্ভব না। আর হঠাৎ করে কয়েকটা হিন্দী বইয়ের দোকানের মধ্যে ৮ খন্ড ডায়ালোগ বিটুইন বুদ্ধিজম অ্যান্ড হিন্দুইজম বলে একটা সংকলন দেখেছিলাম। সেটা অনেকক্ষণ নেড়ে চেড়ে ভীষণ বিজ্ঞ বিজ্ঞ ভাব করে অনেকক্ষণ ঘুরে বেড়িয়েছিলাম। বাড়িটা অবশ্যই খুঁজে পাই নি, এবং ঘন্টা চারেক পরে বিদ্ধ্বস্ত হয়ে, রাতের বেলা রিক্শা করে অ্যানি বেসান্ত স্কুলে ফিরে এলাম। ঐ হারিয়ে যাওয়াটা যথেষ্ট থ্রিলিং ছিল। তবে কল্পনার বেনারসে একটা বিসমিল্লার সানাই আছে, সেটার সংগে পাল্লা দেওয়ার মত কোনো এক্ষপিরিয়েন্স নাই। শুনেছি, বাড়িতে গেলে দেখা টেখাও করতেন। সে বাড়ি আর খোঁজা হল না।
  • h | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৯:১৫196527
  • ইন্দো, না আগেরবার ঘোন্ডে তে ছিলাম, এবার মান্দারিন এ ছিলাম। ঐ একই জায়্গায়। ঘোন্ডে উপরে, ঢাল বেয়ে নামলে, রিমচেম্পং ভিলেজ রিসর্ট, তার পরের টা মান্দারিন।
  • b | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৮:২৩196526
  • কুমু
    Date:30 Dec 2013 -- 05:38 AM

    "সিক্তবসনা মধ্যবয়সিনী যুবক সন্ন্যাসী "

    এই ডেসক্রিপশনটা পছন্দ হল।
  • jhiki | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৮:০৪196525
  • বারাণসীর ভোর দেখতে চাই..... আমি বেনারস যাইনি কখনও, কিন্তু কেন জানিনা মনে হয় গেলে ভীষণ ভাল লাগবে, একই রকম অনুভূতি লক্ষ্মৌ-র জন্যও।
    আপাতত বছরের প্রথম সুর্যোদয় বরবুদুরে দেখার জন্য আগামীকাল যোগজাকার্তা যাচ্ছি ঃ)
  • kumu | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৫:৩৮196524
  • বারাণসীর ভোর
    শংকর মৌলি বিহারিণী বিমলে-
    সিক্তবসনা মধ্যবয়সিনী যুবক সন্ন্যাসী পাশাপাশি নদীবক্ষে দাঁড়িয়ে স্তবপাঠ করেন, সুর ছিড়িয়ে যায় ভোরের নদীতে।
    গায়ে কাঁটা দেয়, মনে হয় জীবনে কত কিছু জানা হল না।
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৫:১৫196523
  • দশ বছরে কতটা পাল্টেছে একটা আন্দাজ পেতে চাইছিলাম। স্থান-মাহাত্য জিনিসটা মনে হয় প্রথম বেনারস গিয়েই টের পাই। সমবয়েসী বেশিরভাগ লোকেদের কাছে বেনারস নোংরা, ঘিঞ্জি। আমার কেন অত ভালো লাগলো জানিনা। কার হাত ধরে আমি পিন-পয়েন্ট করতে পারিনা, সত্যজিত রায়ের গোধূলিয়ার মোড়ের বর্ণনা, মহাস্থবির জাতকের বর্ণনা, আরো কত কত জায়গায় পড়া, গিয়ে দেখলাম সবই মিলে যাচ্ছে---
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৫:০৬196522
  • বেনারস আমারও খুব প্রিয় শহর। বেশিটাই মনে হয় স্যাটা রায়ের হাত ধরে।
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৫:০৫196521
  • সায়ন কি সত্যি সত্যি ভারত ভ্রমণে বেরিয়েছে নাকি!?
  • সায়ন | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৫:০৩196520
  • সিগরা, লুকসা, গোধূলিয়া সব বাংলা ও বাঙ্গালিতে ছয়লাপ তো। কাল সকালে ছাদে উঠে দেখি ঘুড়ি উড়ছে। একটু বেলায় একজন বড়ি দিতে উঠলেন। পাশে সর্ষের তেল ডলা বৃদ্ধ। কেমন চেনা পরিচিত লাগে সব!

    এবার একটু হাঁটি।
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৪196519
  • বেনারসের, অন্তত গোধূলিয়ার আশেপাশের দোকানগুলোয় এখনও বাংলা লেখা দেখা যায়?
  • সায়ন | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৪:৫৩196518
  • এমন কী বাদাম পেস্তার শরবত ভাং দিয়ে... এখানে থেকে গেলেও হয়। বাঙালি টোলা জায়গাটা বেশ। কাল বেশ ঘুমিয়েও পড়েছিলাম। পাশের বাড়িতে ঠনঠন করে ঘন্টা বাজিয়ে পুজো হল, ঘুম ছিল তখনও। কিন্তু তারপর খিচুড়ি আর বেগুনভাজার গন্ধ যখন যুগপত আক্রমণ করল জানলার ফাঁক দিয়ে, আর থাকা গেল না :-|
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৪:৪৭196517
  • এক্স্যাক্টলি দশ বছর আগে গেছিলাম, ২০০৪-এর জ্যানুয়ারিতে। এলাহাবাদ, বেনারস-- আর কবে বেড়াতে যাব জানিনা, কিন্তু শেষ বয়েসে যাব--

    কিন্তু তুমি গঙ্গা দেখো, গুরু বাদ দিয়ে---
  • সায়ন | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৪:৪০196516
  • কত বছর পর মাটির খুরিতে চা খেলাম!
    ভাগীদা', চলে আসা হোক :)
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৪:৩৩196515
  • আহা! বেনারস! আমার প্রিয় শহর!
  • সায়ন | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৪:২৮196514
  • গুড মর্নিং গুরু।
    ঘাটে জলের ধারে বেনারসের ভোরটা জাস্ট ফাটাফাটি!
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৩:৪৩196513
  • তোমরা এই ডকুটা দেখেছ নিশ্চয়ই? http://vimeo.com/25563376
  • Blank | ৩০ ডিসেম্বর ২০১৩ ০১:৪১196512
  • PETA আর যত হ্যানা ত্যানা আছে, তারা কি এগুলো দেখে না !!! এদের সরকারের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক কোর্টে মামলা করা যায় না !!!
    জিরাফ মারা গেছে প্লাস্টিক খেয়ে !!!
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ০১:৩৭196511
  • জেলে ভর জেলে ভর সবকটা কর্মীকে!
  • I | ২৯ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮196509
  • কালুকে কোথায় ছিলে। ঘোন্ডে রিসর্টে?
  • h | ২৯ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৩196508
  • আর উত্রে গেছিলাম, তবে এক দের ঘন্টার ট্রিপ এ।
  • h | ২৯ ডিসেম্বর ২০১৩ ২৩:২৯196507
  • ইন্দো, হি বার্মিয়োক গেসলাম, কালুক এ ছিলাম। যাওয়ার সময়ে ছোটা মাঙ্গোয়া-জোর্থাম-রিংচেম্পম হয়ে গেছিলাম, আসার সময়ে সোরেং/নামচি/কিতাম হয়ে নেমেছি।
  • Bhagidaar | ২৯ ডিসেম্বর ২০১৩ ২৩:২৮196506
  • সময়ের কাজ সময়ে না করলে যা হয়, অনেক বেশি সময় দিতে হয়। কবে থেকে ভাবছি একটা পোস্টের উত্তর দেব, কিছুতেই দিয়ে উঠতে পারছিনা, এদিকে অনেক দিন আগেকার কথা, ভাট-সমুদ্রে কোথায় তলিয়ে গেছে সে পোস্ট, খুঁজে বের করাই ভার, যতবার খুঁজি পাতার ফাঁকে পড়ে যায় না কি কে জানে, খুঁজে আর পাইনা। অবশেষে পেলাম, উত্তর দি।

    "মুখ সুরসুর করছে বেশ কিছুদিন ধরেই ধর্মাবতার, চারিদিকে লাখ লাখ টনটন লেখা আবেদন নিবেদন পড়ি। একই বিষয়ঃ যৌনতার অধিকার / যৌনতার পছন্দ এটসেট্রা। কিন্তু অতি কষ্ট করে আতস কাচ লাগিয়েও একটাও লেখা পাইনা ইনসেস্টের সমর্থনে। একটাও না। এরকম কেন মহারাজ? এরকম কেন ছায়াপিণ্ড?

    একথা জিগিয়ে যাব আমি চলে।"

    এই পোস্টের উত্তর দি নি দুটো কারণে, এক তো এই টপিক কেমন স্প্যাঘেত্তি মেথড এ দেয়ালে ছুঁড়ে দেওয়া হয়েছে মনে হলো, দেখি ছুঁড়ে দিয়ে, লোকে কেমন খায়! লেখার টোন, শেষ দু একটি বাক্যের ফ্রিভলিটি, সব মিলিয়েই মনে হলো কেমন যেন সেনসেশন এর চেষ্টা, আলোচনার নয়। কিন্তু তারপর "শিউরে ওঠা", "ছিটকে যাওয়া" এইসব দেখে মনে হলো উত্তর দেওয়া প্রয়োজন।

    দ্বিতীয়, এবং প্রধান যে কারণে এই পোস্টের উত্তর দিইনি, তা হলো এই পোস্টে করা প্রশ্নকে প্রাসঙ্গিক মনে হয়নি। এই পোস্ট করা হয়েছে ষোলই ডিসেম্বর নাগাদ, গুরু যখন তিনশো সাতাত্তর-নিয়ে উত্তাল! সেই পরিপ্রেক্ষিতে এটা প্রাসঙ্গিক মনে হয়নি কারণ ইনসেস্ট কোনো অরিয়েন্টেশান নয়, ইনসেস্ট একটি এক্ট। কোনো ভাই যদি তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, সেটি একটি ঘটনা, কিন্তু তাদের ছাড়াছাড়ি হলে ভাইটি আরেকটি বোন খুঁজতে মনে হয় যাবেনা পরের পার্টনার হিসেবে।
    তাছাড়া দেশে ও বিদেশে ইনসেস্টের যে উদাহরণ পাই, বহু ক্ষেত্রেই তা আসলে সেক্সুয়াল এবুস। যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গ্র্যড স্টুডেন্ট, ছিলাম, হাতে সময় পেতাম, লাইব্রেরি থেকে ইনসেস্টের এর ওপর কিছু বই তুলে পড়াশুনা করেছিলাম। একে তো পড়াই শক্ত, কোনো বই যদি শুরু হয় একটি ছ বছরের বছর “Stop grandpa, you are hurting me!” দিয়ে, এবং বারেবারেই এই থিম ঘুরে ফিরে আসে, প্রশ্ন জাগে এইগুলো সত্যি কি প্রাইমারিলি ইনসেস্ট, নাকি ইনসেস্ট সাবসেট অফ সেক্সুয়াল এবুস? একাধিক গল্পে সিনেমায় পেয়েছি (চায়নাটাউন, ল এন্ড অর্ডার এসভিইউ তে একটি ঘটনা, কিছু বই নাম ভুলে গেছি) কন্যার ধর্ষণ। সেগুলোকে কি শুধুই ইনসেস্ট বলব? এর রিভার্স কটা শোনা যায়?

    আরো প্রশ্ন আছে। ইনসেস্ট কি? শুধু বাবা মা ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ? নাকি দক্ষিন ভারতের মামা-ভাগ্নি বিয়ে ইনসেস্ট? এটা আমি প্রশ্ন করলাম, ভারতের নিয়ম কানুন জানিনা। ফার্স্ট কাজিন বিয়ে কি লিগাল? সেটা কি ইনসেস্ট?

    ইনসেস্ট নিয়ে লেখা কেন দেখতে পাওয়া যায়না তার উত্তর আমার কাছে নেই। হয়ত খুব কম লোক কে এটা আফেক্ট করে তাই। তার কারণ এটা কোনো অরিয়েন্টেশান নয়।

    যদি অল্টারনেট সেক্সুয়ালিটি সম্পর্কে প্রশ্ন থাকে, বা লোকের মতামত জানার ইচ্ছে থাকে তো সেই বিষয়ে আলোচনা করা যেতে পারে।
    আমার কাছে কি গ্রহণযোগ্য কি নয় সে সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। দুজন (বা তার বেশি) লিগালি সেন কনসেনটিং এডাল্ট তাদের প্রাইভেট লাইফে কি করেন তা আমার জানার প্রয়োজন নেই। এই জন্যই হোমোসেকসুয়ালিটি ওকে, মাল্টিপল পার্টনার্স ওকে, পিডফিলিয়া নট ওকে, বিস্টিয়ালিটি নট ওকে, ইনসেস্ট ওকে (তখনি ইনসেস্ট ওকে যখন অপরের কন্ডিশন ফুলফিল করবে)। ইনসেসচুযাস সেক্স মে বি ইকি টু মি, কিন্তু বর্তমান অর্থ-সামাজিক পরিস্থিতিতে মেনে নিতে কষ্ট হবেনা। ইনসেস্ট কে ট্যাবু ঘোষণা করার অন্যতম কারণ ইনব্রিডিং এর কুফল। যদি সেটা মাথাব্যথা না হয়, ক্ষতি কি?
  • kumu | ২৯ ডিসেম্বর ২০১৩ ২৩:২৩196505
  • এত খাই খাই দেখে বীতশ্রদ্ধ হয়ে শুতে গেলাম।গুড নাইট।
  • 4z | ২৯ ডিসেম্বর ২০১৩ ২৩:১৯196504
  • পাই, মেইল দেখ।
  • π | ২৯ ডিসেম্বর ২০১৩ ২২:৪৭196503
  • incestuous abuse এর বাংলা কী হবে ?
  • π | ২৯ ডিসেম্বর ২০১৩ ২২:৪৩196502
  • সদা, মেল দেখিস।
  • শ্রী সদা | ২৯ ডিসেম্বর ২০১৩ ২২:৪২196501
  • আমি আর রোবুদা আমুল চিজ দিয়ে এক পাঁইট রাম খেলাম। সঙ্গে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবক্ষয় নিয়ে সুদীর্ঘ আলোচনা এবং আম্রিকার মুন্ডপাত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত