এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ৩০ জুন ২০১২ ০০:৩৬19680
  • ক্ষী গরম ! এক বান্ধবীর বিয়েতে গেছিলাম আজকে, কোন কুক্ষণে যে পাঞ্জাবী পরার শখ হয়েছিল - ঘেমে নেয়ে একাকার। বিরিয়ানিটা খাসা করেছিল, কিন্তু ঘামতে ঘামতে কি আর খাওয়া যায় !
  • Abhyu | ৩০ জুন ২০১২ ০০:৩০19678
  • ইয়ার্কি না, ধীরসমীরে চঞ্চল নীরে শুনে দেখুন gaana.com/song/songs-of-rajanikanta-vol-2/dhire-samire-chanchala-neere-91444
  • Abhyu | ৩০ জুন ২০১২ ০০:২১19677
  • আমি ভালোবাসি নীলা মজুমদার
  • Abhyu | ৩০ জুন ২০১২ ০০:১৯19676
  • ব আর ব্যাং এই দুটিই আমার যা সাপোর্টার ছিল - তারাও আজকাল আসে না বা এসেই কেটে পড়ে - ক্ষি যে করি?
  • achintyarup | ৩০ জুন ২০১২ ০০:১৭19675
  • আমি ভালবাসি লীলা মজুমদার
  • Blank | ৩০ জুন ২০১২ ০০:১৬19674
  • সব ই লীলা
  • achintyarup | ৩০ জুন ২০১২ ০০:১২19673
  • হুহ্মহ্ম
  • Blank | ২৯ জুন ২০১২ ২৩:৫৭19672
  • এককের থেকে ভুটানের চাকরি আর ট্রেক রুটের খোঁজ নিতে হবে
  • একক | ২৯ জুন ২০১২ ২৩:৫৪19671
  • স্পার্ক

    হাই অলতিচুড ? ট্রেইল হলে চলবে ?

    ট্রেকিং এর সাইট-বই ঘাঁটলে প্রচুর রুট পাবেন . সিকিমের গোচালা থেকে শুরু করে হিমাচল এর এক সে এক ট্রেকিং রুট . কিন্তু "নোমাড দের মতো করে" মজা যদি পেতে চান তাহলে একটা রুট বলছি . ১২ দিনের রাস্তা যদি বিশ্রাম নিয়ে নিয়ে হাঁটেন তাহলে ১৬ দিন. অসাধারণ রুট . পুরোটাই পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে কখনো নদীর পাশ দিয়ে কখনো জঙ্গলের মধ্যে দিয়ে . ইন্ডিয়ান রা করেনা বললেই চলে . ফিরে এসে গপ্পো করলে কেও চিন্তে পারবেনা বলে বোধ হয় . পারো-বুমথাং ক্রস হিমালয়ান ট্রেক রুট .
  • pi | ২৯ জুন ২০১২ ২৩:৫৩19670
  • গুলি না চালালেই হল তো।
  • প্পন | ২৯ জুন ২০১২ ২৩:৫২19669
  • কেন? তোমার প্রেস কার্ড দেখাবে!
  • achintyarup | ২৯ জুন ২০১২ ২৩:৫০19667
  • বল্লুম যে, এই মাঝরাত্তিরে শহরের ছবি তুলতে বেরুবো। পুলিশে ধরলে যে কি করব কে জানে
  • Blank | ২৯ জুন ২০১২ ২৩:৫০19668
  • আরো ইনফো চাই। কতদিনের জন্য ? আর সঙ্গে কজন থাকবে?
  • | ২৯ জুন ২০১২ ২৩:৪৭19666
  • এই যে, কি হয়েছে?
  • kiki | ২৯ জুন ২০১২ ২৩:২৯19664
  • বলে ফেলো। এসে গেছি।ঃ)
  • Spark | ২৯ জুন ২০১২ ২৩:২৯19665
  • ট্রেকিং, একেবারে ঝাড়া হাত পা, পিঠে ঝোলা নিয়ে, একেবারে যারে কয় নোম্যাডদের মতন। নো দারা নো জাহানারা নো আওরঙ্গজেব। ব্ল্যাংক, একক দুইজনেই কন, টুকে বা প্রিন্টিয়ে রেখে দিই। সময় এলে সেসব নিয়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়বো।
  • প্পন | ২৯ জুন ২০১২ ২৩:২০19663
  • আরে বোতিন, কেটো না। খেতে গেছিলাম।
  • | ২৯ জুন ২০১২ ২৩:১৭19662
  • ধুর কেউ নেই। আমি কাটি।

    মিঠু আর কেকে বা গেল কই?
  • | ২৯ জুন ২০১২ ২৩:১১19661
  • কিকি, ব্যাঙ কোথায়?
  • | ২৯ জুন ২০১২ ২৩:০৪19660
  • উপস্থিত।
  • একক | ২৯ জুন ২০১২ ২২:৩৩19659
  • ট্রেকিং হলে কিচু রুট বাতলাতে পারি, তবে প্রথমেই বলা ভালো সেখানে যেতে গেলে দারা-পুত্র-পরিবার কাটিয়ে দেওয়া বা ঝগড়া পাকিয়ে মাসখানেকের জন্যে নিরুদ্দেশ হয়ে যাওয়া জরুরী.
  • achintyarup | ২৯ জুন ২০১২ ২২:৩০19657
  • পেয়েছি
  • Blank | ২৯ জুন ২০১২ ২২:৩০19658
  • রুট বলতে কেমন রুট? ট্রেকিং নাকি গাড়ি নিয়ে শুধু ঘোরা?
  • achintyarup | ২৯ জুন ২০১২ ২২:২৯19656
  • সে কি? কোথায়? পেয়েছি বলে তো মনে হচ্ছে না
  • Spark | ২৯ জুন ২০১২ ২২:২২19655
  • ব্ল্যাংক, আমি হিমালয়ে যেতে চাই, খুব ভালো রকম, একেবারে আলমোড়া টালমোড়া ছাড়িয়ে চিরতুষারের দেশে, খুব ভালো একটা বিস্তারিত প্ল্যান দাও দেখি। একমাস ধরে ঘোরার ইচ্ছে, আগামী বছরের জুলাই এর দিকে। বেশী ভীড় টীড় নেই, বেশী টুরিস্ট নেই এইরকম অপ্রচলিত রুটে যেতে চাই।
  • Blank | ২৯ জুন ২০১২ ২২:১৮19654
  • অচিন্তি দাকে এক খান ফ্রেন্ডো রিকোয়েস্ট ভেজে ছিলুম
  • Blank | ২৯ জুন ২০১২ ২২:১৭19653
  • স্মোকি খালি ফলের সময় ভালো। নাহলে ওটা না জঙ্গল না পাহাড়।
  • kd | ২৯ জুন ২০১২ ২১:৫১19651
  • সিংসাহেব, তুমি একটা Lets go সিরিজের বই কিনে নাও গ্র্যান্ড হোটেলের ফুটপাথ থেকে। তার থেকে পছন্দমতো একটা পেন্সন খুঁজে নাও। সঙ্গে মেয়েরা থাকলে একটু অসুবিধে - মানে শেয়ার্ড বাথরুম (তবে এনাফ স্টল, কোন অসুবিধে হওয়ার কথা না)। ভাড়া কম্প্যারিটিভলি বেশ শস্তা আর শহরের মাঝে - আমি কোম্পানির পয়সাতেও গিয়ে সোর্বোর্নের কাছে এক জায়গায় ছিলুম, জাস্ট ফ্যান্টাস্টিক - তুমি তো ভালো ছবি তোলো - ভালো সাবজেক্ট পাবে - আর আমরা দেখবো।

    পাইদিদি, স্মোকি হচ্ছে সাউথের লোকেদের "দেওঘর/রাজগীর"। ওকানকার বেস্ট অ্যাট্রাকশন কেকের বাড়ী গিয়ে ওর রান্না খাওয়া। তার থেকে ইয়োলোস্টোন যাও (ইস্ট থেকে সল্ট্লেক সিটিই বেস্ট - সবচেয়ে কম ভাড়ায় হবে) - হু'র কথামতো ঘোরো। যা দেখিবে, জন্মজন্মান্তরেও ভুলিবে না - আর আমরাও তোমার তোলা ছবির অপেক্ষায় বসে থাকবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত