এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:০৯196860
  • প্যালেস
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:০৮196859
  • আঙ্কোরভাটের চেয়েও আঙ্কোরথম ( প্ল্যালেশের রুইনস) আমার বেশী ভাল লেগেছে। ইনফ্যাক্ট গোটা সিয়েম রীপটাই আমার খুব ভাল লেগেছে। হোটেল থেকে টুকটুকে চেপে সারাদিন ঘোরা যায় ... শান্ত ছোট শহর।
  • π | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:০৪196858
  • প্রকৃতি তো ভালো লাগে, কিন্তু মানুষ দেখতেও আমার খুব ভালোলাগে। সেইজন্যেই বোধ্হয় কোলকাতা, কোলকাতার আশপাশ এত ভালো লাগে। কিছু কিছু জায়গায় গেলেই বহুদিনের বন্ধ পুরানো চেনা ঘর হঠাৎ করে খুলে দেওয়ার গন্ধটা নাকে এসে লাগে।
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:০৩196857
  • আপাততঃ ঝেঁপে বৃষ্টি এল ঃ(
  • সায়ন | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:০২196855
  • স্যান, আমিও প্রথমবার নিলাম। খুব ডিটেইলড আর কমপ্লিট লাগলো। ইন্টারেস্টিংলি, অডিও গাইড ব্যাপারটা ইউপি'তে ছিল কিন্তু লোক্যাল গাইডেরা তুলে দিয়েছে। সিক্রি আর ফতেহপুর একসাথে নিলে পাওয়া যায়।
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:০২196856
  • তারপর বালি-লোম্বকে বৃস্টি হলে সমস্যা নাই, ওখানে তো ভিজতেই যাচ্ছি ঃ)
  • I | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৮196854
  • আঙ্কোর ভাট দেখতে যাওয়ার শখ বহুদিনের।
    কী করে যে বললাম স্থাপত্য ভাল্লাগে না!

    বেড়াতে যাওয়ার জায়গা সবই ভাল্লাগে আসলে। তবে পাহাড়-জঙ্গল সবার ওপরে।
  • রোবু | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৬196852
  • হ্যাঁ, অশ্বচরিত, মেয়েটি, খোয়াবনামা আর চিলেকোঠার সেপাই কল্যাণী নাট্যচর্চার সেরা কাজ।।
  • jhiki | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৬196853
  • পরশু বরবুদুরে সুর্যোদয় দেখার আছে, বরবুদুর আগে গেছি, এবার সুর্যোদয় দেখতেই যাচ্ছি, তারপর মেরাপি আগ্নেয়গিরির ছাইয়ে জীপ রাইড। আগামীকাল প্রম্ভানন মন্দির দেখব। কাল-পরশু বৃষ্টি হলে সব ভেস্তে যাবে... যদিও এখানে এখন ঘোর বর্ষাকাল।
  • san | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৫196849
  • ঝিকিকে হিংসে।
    সায়ন্দা, এই অডিও গাইড টা আমারো রাজস্থানে আর খাজুরাহোতে খুব পছন্দ হয়েছে। আগে কখনো ট্রাই করিনি।
  • I | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৫196850
  • মেহেরণগড় ফোর্ট দুর্দান্ত। এখান থেকে ওখান থেকে সাপ খেলানো সুরে এক-আধটা বুড়ো লোক হঠাৎ হঠাৎ রাজস্থানী ফোক বের করে আনছে যন্ত্র থেকে। গায়ে কাঁটা দেয়।
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৫196851
  • আর নেচার/প্রকৃতি অ্যাব্স্ট্রাক্ট সেন্সে খুব টানে - টানে ঠিক শব্দ না, খুব বিষ্মিত করে। মানে, কীভাবে এরকম ম্যাথেমেটিকাল ল্যাংগুয়েজে সব কিছু ঘটে চলেছে। কিন্তু এই ভাষাটা কি আর্টিফিশিয়াল না? যেভাবে আমরা নেচার কে বোঝার চেষ্টা করছি। অথচ সমস্ত ইন্ডিকেশনেই দেখা যায় ম্যাথেমেটিক্সই প্রকৃতির ভাষা। অত্যন্ত প্রিসাইসলি যার ম্যানিফেস্টেশন। আমাদের জন্য সেটা স্বাভাবিক ভাষা না, একটা লার্ণড ল্যাংগুয়েজ। এনিওয়ে।
  • I | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৩196847
  • কল্যাণী নাট্যচর্চার "অশ্বচরিত '' দেখে ফিদা হয়ে গেছিলাম। কিশোর সেনগুপ্ত'র পরিচালনা তো বটেই, অভিনয়ও ভালো লেগেছিল বেশ। ঐরকম লো কি অভিনয় দেখলাম রাজা ভটচাযের। ফুরুৎ-য়ে। বড় ভালো।
  • রোবু | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৩196848
  • তবে ঝিকিদির জন্য ঝকঝকে আকাশই হোকে। ভালো বেড়াবেন :-)
  • সায়ন | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫২196846
  • কৃষ্ণকলিদি', কখনও রাজস্থান গেলে মেহেরনগড় ফোর্টটা একটা অডিও গাইড কানে নিয়ে ঘুরে বেড়িও। অথবা সাউথে গেলে গোলকোন্ডা ফোর্ট। কেমন জীবন্ত মানুষ বসে থাকে ধ্বংসস্তুপের আনাচে কানাচে।
  • রোবু | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫১196844
  • কাউকে কাঞ্চনজঙ্ঘা দেখাবার না থাকলে বেড়াতে বেরিয়ে ঝকঝকে আকাশ আমার মোটেই পছন্দ না :-)
  • I | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৫১196845
  • মানুষ দেখতে মনে হয় আমারো ভালো লাগে। মানে যেসব মানুষ রোগী নয় আর আমার আশপাশে থাকে না। সম্ভবতঃ পাহাড়েজঙ্গলে যারা থাকে, তাদের ভালো লাগে।
  • jhiki | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৯196843
  • ১) সমুদ্র
    ২) সমুদ্র
    ৩) সমুদ্র
    ৪) ইতিহাস
    ৫) স্থ্যাপত্য
    সিকিম আমাকে পাহাড়ে ভয় ধরিয়ে দিয়েছে। ২০০৬ এ সিকিম গেছিলাম, তারপর আর পাহাড়ে যাইনি। এখন ভয় কেটেছে, কিন্তু টানটা আসেনি।
    জঙ্গলের গন্ধ ভাল লাগে না, নাক সুড়্সুড় করে....
    যাইহোক আগামীকাল বেরোছি, তিনটে ডেস্টিনেশন, তিনটে দ্বীপ, একবার উড়ে সমুদ্র পার হব, অন্যবার ফার্স্টবোটে। আর স্থাপত্য তো আছেই।
    গোছান শেষ, সকালে ফ্লাইট..... এখন খালি ঝকঝকে আকাশের প্রার্থনা....
  • a x | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৫196842
  • আমার ঠিক উল্টো। মানুষ দেখতে খুব ভালো লাগে। দূর থেকে।
  • kk | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৪196841
  • আমার মানুষজন ভালো লাগেনা। শুধু নেচার।পাখ-পাখালি, গাছ-গাছালি, পাহাড়, সমুদ্র, ঝর্না। যেখানে মানুষের গলার আওয়াজ নেই।

    ইতিহাস ভালো লাগে। কিন্তু মানুষের ইতিহাস নয়। ছবির ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, ভাস্কর্য্যের ইতিহাস। তাই আমি রুইনস ভালোবাসি, আর্ট মিউজিয়াম ভালোবাসি। যেখানে এক্কেবারে একা একা অনেকক্ষণ ধরে গল্প খুঁজে বেড়ানো যায়। সেসব জায়গায় ভিড়ভাট্টা থাকলে আমি একটুও ভালোবাসিনা। আমার কেমন মনে হয় লোকজনের গলার আওয়াজে ইতিহাস শিউরে উঠে সরে সরে যায়।
  • সায়ন | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৩196839
  • সিকি তোকে অনেক ভুগিয়েছি এবার। ঠান্ডা লাগা গলা ব্যথা নিয়ে আমাকে নিয়ে ঘুরলি এটা অনেক কিছু। সামনের বছর চল আমার সঙ্গে যদি ইচ্ছে করিস। আর তাছাড়া আমাদের ত্রৈবার্ষিকী পরিকল্পনা তো রয়েইছে :)

    (হানুদা আমায় তিনটে ক দিলো! ভাবছি বাকি রাত না ঘুমিয়ে আলো জ্বালিয়ে বসে থাকি...)
  • san | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৩196840
  • এদিকেও বিষ্টি হয়েছে একটু আগে
  • রোবু | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪০196836
  • অরণ্যদার সঙ্গে ব্যাটে বলে হচ্ছে না। হলে নাটক নিয়ে দুচার কথা বলতাম।
    আপাততঃ আবাপ থেকে এইটূকু।
    কল্যাণী নাট্যোৎসব
    ‘টিন এজ’ শেষ করে যুবক হতে চলেছে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের নাট্যোৎসব, এ বছর ১৯তম। ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছ’টায় কল্যাণীর ঋত্বিক সদনে শুরু হচ্ছে, ২৬ অবধি চলবে। প্রথম দিন কাউন্টার খুলেই বিক্রি ২ লক্ষ ১৬ হাজার টাকার টিকিট, টিকিটের দাম ৬০-এর বেশি নয়, উল্লেখটা দর্শকরা এ-উৎসবে কতটা যুক্ত তা বোঝানোর জন্যে। নিজেদের প্রযোজনা ছাড়া সায়ক, উদয়ন, অন্য থিয়েটার, নান্দীপট, সংস্তব, রঙরূপ, স্বপ্নসন্ধানী, নয়ে নাটুয়া, প্রাচ্য, বহুরূপী, নান্দীকার... সব মিলিয়ে এক ডজনের ওপর নাটক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা থেকে ৫০ কিমি দূরের এই এলাকা ছিল মিত্রশক্তির অন্যতম বিমানঘাঁটি, নাম ছিল রুজভেল্ট টাউনশিপ। তার পর বিধানচন্দ্র রায়ের স্বপ্ন বেয়ে নতুন শহরের জন্ম। সেই শহরে এই নাট্যগোষ্ঠীর উদ্যোগে প্রায় দুই দশক ধরে নাটকের উড়ান! এ বারে ওদের নতুন নাটক ‘গোড়ায় গলদ’, সঙ্গে তারই দৃশ্যে সুপর্ণা মৈত্র।

    এই সুপর্ণা মৈত্র আমাদের পাড়ার মেয়ে। আশা করছি বহু নাম করবে। অসাধারণ স্ক্রীন প্রেজেন্স। ওর দাদাও খুব ভালো অভিনেতা, কিন্তু এ দাদাকে ছাপিয়ে গ্যাছে। "গোড়ায় গলদ" নামিয়েছে এইবার, কল্যাণী নাট্যচর্চা-র ই প্রজেক্ট, কিন্তু অরুণ মুখো-র সম্পাদনা থাকায় পুরো জমে গ্যাছে।

    এই দুই ভাই বোনের ছবি নীচেঃ


    টিকিট বিক্রি যেদিন শুরু হয় বিকেল চারটে থেকে, সেদিন ভোর পাঁচটা থেকে লাইন পড়ে। আমার বাবা বেলা দশটার সময় গিয়ে ৯৭ নম্বরে। সবাইকে চেয়ার দিয়ে বসবার ব্যাবস্থাও করে দেয়।

    আর নাটকের সময় ঋত্বিক সদনটা এত সুন্দর সাজায়, ভাবা যায় না। বড় বড় নাটকের দৃশ্য থেকে ফ্লেক্স, গৌতম হালদার এর মেঘনাদবধ এর কাপড় ওড়ানো মাস্তানি তো হাঁপানিরত রুদ্ধ সঙ্গীত এর দেবশঙ্কর। ছবি কবিতার ফ্লেক্স এ পুরো মঞ্চ মোড়া। মৃদুল দাশগুপ্ত, অলোক সরকার থেকে শ্রীজাত, কে নেই, কমলা ফ্লেক্সের ওপর কালো কালিতে। আর চত্বরে মরশুমি বং বেরঙের ফুল।
  • π | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪০196837
  • কোলকাতা ও আশেপাশের জনতাকে, ঘুমিয়ে পড়ার আগে .. আগামীকল্য সন্ধেবেলায় পার্কসার্কাসে ভাট। যে যে পারবে, চলে এসো।
    আর ২ তারিখ কলেজ স্কোয়ার বইমেলার সন্ধেবেলায় ...
  • সিকি | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৪০196838
  • এদিকে আজ রাতভর রিমঝিম বিষ্টি চলছে। টাটাস্কাই বন্ধ। আকাশ ভরা মেঘ। আস্তে আস্তে ঠাণ্ডা আসছে।
  • I | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮196835
  • হ্যাঁ, শুনেছি কিছু কিছু লোক সমুদ্রেও বেড়াতে যায়। আমিও গেছিলাম, আবার যাবো ও এমনকি। তা ভালো। শ্যালদা স্টেশনের চেয়ে তো ভালোই।
  • san | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৭196834
  • ফোজ্জিদি :-D
  • Bhagidaar | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৫196833
  • আমি সবাইকে ক দেব। আমার পাহাড় যেমন ভাল্লাগে,তেমন ভালো লাগে উত্তরপ্রদেশের ঐতিহাসিক ঘিঞ্জি শহর। সমুদ্র ও জঙ্গল আমার তত প্রিয় নয় (তা বলে কি বেড়াতে যাবনা জঙ্গলে সমুদ্রে? নিশ্চয় যাব)। তাই তো উত্তরপ্রদেশ আমার প্রিয় রাজ্য। মাঝে মাঝে দার্জিলিং/ উত্তর বঙ্গ আসব আর মরুভূমি দেখতে রাজস্থান যাব।
    কেন জানিনা সিকিম আমাকে একদম ইমপ্রেস করতে পারেনি।
    তবে দেখলাম সায়ন-এর সঙ্গেই সব থেকে বেশি মিল পাচ্ছি।
  • I | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৪196832
  • গপ্পের বই পড়ার ব্যাপারে ইতিহাস আমার প্রথম পছন্দ। কিন্তু বেড়াতে যাওয়ার ব্যাপারে পাহাড় এবং /অথবা জঙ্গল।

    BTW, Queen of the elephants বইটা খুঁজছিলাম। ফ্লিপকার্টে নেই। মার্ক শ্যান্ডের অন্য বই আছে। রিভার ডগ। বড্ড দাম। হ্যাদে, কেউ রিভার ডগ পড়েছো?
  • 4z | ৩০ ডিসেম্বর ২০১৩ ২৩:২৫196831
  • আমার আজ স্যানের মত মনে হচ্ছে পুরো। দু-একটা পাবলিককে খুন করতে পারলে খুব ভাল হত। নতুন বছরে হয় এরা অফিসে থাকবে নয়ত আমি x-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত