এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:২৮196890
  • কোথায় এতগুলো? একটা পাতা, একটা গ্রুপ তো।
  • a x | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:২২196889
  • ফেবুতে গুরুর এতগুলান পাতা কেন? আলাদা কোনো ফাংশান আছে এদের?
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:১৯196887
  • ওহ, তার মানে তো গ্যাঙটকে ছিলে। ঐ জন্য ঐ হাল।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:১৯196888
  • সেন্টেস টা দাড়ায় নি। ভাগীদার্দার সিকিম কেন ভাল্লাগেনি হবে
  • Bhagidaar | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:১৬196886
  • ব্ল্যান্কি দোষ টা মনে হয় সিকিমের নয়। থাকার জায়গাটা ঘটনাচক্রে খুব বাজে বাছা হয়েছিল আর ওখানে ছান্গু থেকে ফেরার পথে হেব্বি ঠান্ডা লাগিয়ে জ্বরে পড়ি। ছান্গু ভালো লেগেছিল কিন্তু তেমন কিছুনা। সিকিমের থেকে নর্থ বেঙ্গল অনেক বেশি ভাল্লাগেছিল।

    সিকিম দিসার্ভ্স এ সেকেন্ড চান্স, কিন্তু অন্য এত জায়গা বাকি---
  • Ishan | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:১৫196885
  • কোথায় আবার আমাকে দেখাচ্ছে?
    এদিকে ফেসবুক আমাকে লগিন করতে দিচ্ছে না। উফ।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:১১196884
  • ভাগীদার সিকিম কেন ভাল্লাগেনি
  • Ekak | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:০৮196882
  • সেই বিচিত্র গুরুবাদী বাগ :( গুরুচন্ডালি আর আই এর মাঝে ঈশান কে দেকাচ্চে আবার দেকাচ্চেও না :)
  • Bhagidaar | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:০৮196883
  • *কোথাও
  • Bhagidaar | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:০৭196881
  • সদা কি বিশেষ কোথায় যায়নি না গিয়ে ভাল্লাগেনি?
  • গুরুচন্ডা৯ | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:০৩196880
  • ভুল জায়গায় পোস্ট হয়ে গেল, দুঃখিত। ব্লগপাতায় যাবার কথা।
  • গুরুচন্ডা৯ | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:০২196879
  • সুপর্ণা থাক বা না থাক, হইহই করে এসে গেল শীতকাল। বইমেলা কিন্তু আসছে, আসছে ঝিলভর্তি পরিযায়ী পাখিদের দঙ্গল...
    আপনি আসছেন তো?


    গুরুর স্টল নং ৪১৫।
  • I | ৩১ ডিসেম্বর ২০১৩ ০১:০০196878
  • ব্ল্যাংকি আর অক্ষদাকে ক।
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:৩৮196877
  • লোক দেখতে বেশ লাগে, তবে বিদেশে ঘুরলে লোকেও আমাদের দেখে - শাহরুক খান, ঐশ্বর্য রাই এদের সাথে আলাপ আছে কিনা তাও জানতে চায় ঃ-)
  • a x | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:৩৭196876
  • হ্যাঁ ঠিক। আগেও বোধহয় লিখেছিলাম। জল বিশেষ করে সমুদ্দুর আমাকে খানিক হিপনোটাইজ করে।
  • a x | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:৩৬196875
  • কিন্তু অডিও গাইড ভালো লাগে? বুড়ো মুসলমান গাইড গল্প বলবে। কিছুটা ইতিহাস, কিছুটা সত্যি, কিছুটা কথন, কিছুটা তার নিজের, সে সব মিলিয়ে অনেক বেশি ভালো না?
  • Ekak | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:৩৪196874
  • আমার অন্ধকার ভালো লাগে। প্রতিটা জায়গার একটা আলাদা অন্ধকার আছে।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:৩৩196873
  • হংস বুগিয়ালে ছোট ঝুপড়ি বানিয়ে কয়েকশো ভেড়া নিয়ে থাকে ছেলেটা। সারা রাত লেপার্ডের হাত থেকে পাহাড়া দেয় ভেড়া গুলোকে। মাঝে সাঝে একটা দুটো ট্যুরিস্ট গিয়ে ওর সাথে কত গপ্প করে চলে। ভারতের ভুত প্রেত সব ওখানেই খুজে পেয়ে যাই। কুচকুচে অন্ধকারে টিমটিমে ল্যাম্পের আলোয় সারা রাত জাগা।
    নানু র ট্রেকারস হাটে ফতে সিং গাঁজা খেয়ে গল্প করে চলে তার এশিয়ায় বন্ধু আছে, জাপানে বন্ধু আছে, অস্ট্রেলিয়ায় বন্ধু আছে। সবাই ফতে সিং এর হাতে চা খেয়েছে। সেই গল্প শুনতে শুনতে খিচুড়ি আর উনুনের আগুনের তাপে ঘুমোতে ঘুমোতে সব অক্সিজেন ফিরে চলে আসে। বাইরে হিসি করতে বেরোলে দেখা যায় চৌখাম্বার মাথা থেকে আকাশ গঙ্গা দুরে, কতদুরে চলে গেছে।
    নীয়ার ক্যাম্প থেকে ক্লাইম্ব করার আগের রাতে যখন দেখি সবচেয়ে বয়স্ক পোর্টার যিনি, তিনি ঐ বরফের ভেতর শুকনো পাথর খুজে স্তুপ বানিয়ে একটা ধুপ ঘোরাচ্ছেন। পায়ের নীচে মাইলের পর মাইল ফ্রোজেন গঙ্গা। বিড় বিড় করতে করতে বলে চলেন যে ফিরে আসবো কিনা জানিনা।
    এসবের বাইরে বেশী লোক দেখে কি হবে !!
  • kk | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:৩১196872
  • ঝিকি :-)
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:২৭196871
  • আমার তাই কেকে।
    তবে এখন আমার কাজ জল কেন্দ্রিক, তাই জল দেখলে কাজের কথাও মনে পড়ে এই যা ঃ)
  • I | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:২৬196870
  • তোমার হপ্তায় পাঁ-আ-আচ দিন ? ক্ষী খান্ড !

    আমার মোটে সাত দিন। হপ্তায়। আটটা থেকে দশটা। তাও আবার রোব্বারদিন হাপ বেলা ছুটি, বেস্পতিবার সওয়া বেলা ছুটি।
  • kk | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:২৫196869
  • আর আমার ভালো লাগে জল। সমুদ্র, লেক, নদী। আমি জলের দিকে তাকিয়ে দিনের পর দিন কাটিয়ে দিতে পারি। জলের সঙ্গে আমার খুব চেনা পরিচয় আছে, অনেক গল্প হয়। ডটার অফ পোসাইডন বলেছিলাম না?
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:২৩196867
  • গোলকোন্ডা দেখেছি ৮৭ সালে, এশিয়া প্যাসিফিক জাম্বোরীতে গেছিলাম, সেখান থেকে ডে- ট্যুর।
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:২৩196868
  • ও ঃ আর আমি যে হপ্তায় কম সে কম পাঁচদিন কেজি কেজি অশ্রাব্য অকথ্য অকম্পাইল্য কোড লিখি আর বসের ধাতানি খাই সেটা বুঝি খুব সুখের চাগ্রী ?
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:২১196866
  • সিয়েম রীপ যাওয়া কলকাতা আর জাকার্তা থেকে প্রায় একরকম। সিঙ্গাপুর বা মালেশিয়া হয়ে যেতে হবে। আমরা মালেশিয়া হয়ে গেছিলাম, যাওয়ার পথে কে এল এ আমাদের পুরোনো পাড়া বুকিট বিনত্যাং এ একরাত ছিলাম।
  • kk | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:২০196865
  • সায়ন,
    আমি মেহেরাণগড় আর গোলকোন্ডা দুইই দেখেছি। কিন্তু অনেকদিন আগে। তখন এই অডিও গাইড জাতীয় জিনিষ আবিষ্কারই হয়নি।
  • I | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:১৯196864
  • খোকা, দিনরাত পেশেন্টের প্যাঁচামুখ আর ঘ্যানঘেনে রোগের লিস্টি শুনতে হলে এক মাসে তোমার সত্যকথন বেরিয়ে যেত।
  • jhiki | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:১৫196862
  • টানা তিনমাস এক ছাদের নীচে ঘুমোলে আমি বেঁচে থাকার মানে খুঁজতে বসি ঃ))
  • I | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:১৫196863
  • বিদেশ ভ্রমণের মধ্যে সিল্ক রোড, আঙ্কোর ভাট আর আফ্রিকা-এই তিনটে টপ প্রায়োরিটি। মানে উপমহাদেশ বাদ দিয়ে।
  • শ্রী সদা | ৩১ ডিসেম্বর ২০১৩ ০০:১২196861
  • আমার বেড়াতে যাওয়ার নাম শুনলেই কেমন গা ম্যাজম্যাজ করতে থাকে, ঘনঘন হাই ওঠে। বাড়ি ঘর ওপিয়াম ওলিপাব ছেড়ে মানুষ কেন খামোকা পাহাড়ে চড়ে, সমুদ্দুরে জল ঘাঁটে, জঙ্গলে জোঁকের কামড় খায়, দেড় হাজার বছর পুরোনো মন্দিরে নাকভাঙা কানভাঙা পুতুল দেখতে যায় আল্লা মালুম।
    ৫ কি আরো কম পারসেন্টের দলে ফেলে দেবেন দিন, কিন্তু সদা সত্য কথা বলিবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত