এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Radagast | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:০৬197010
  • হ্যাঁ, অবভিয়াসলি। দোসরা ফেব্রুয়ারি পেয়ে আর কী লাভ হত? আমাকে ছয়ই মার্চ সিওল যেতে হবে।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:০৫197008
  • আমি তো বারুইপুরের বাসিন্দা। জানুয়ারীর শেষেও এখানে থাকবো, দুম করে কোথাও বেড়াতে না গেলে।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:০৫197009
  • কাজু, নাআআআআ। লুঙ্গি দেখলেই আমি ঘৃণাভরে অকুস্থল থেকে সরে আসি। ;-)

    অরিজিত। ২ তারিখ মানে কি দোসরা জানুয়ারি পেলে?
  • Radagast | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:০৩197007
  • রিনিউ ওই রুবির পাশের অফিস থেকেই, আর অনলাইন অ্যাপ্লিকেশন জমা দিয়ে। দিন সাতেক সময় লাগে। ভ্যালিড ভিসা থাকলে সেটা থেকেই যায়, পুরনো পাসপোর্ট সঙ্গে নিয়ে ঘুরতে হয়। আমারই তো পরের আগস্ট অবধি শেনগেন আছে।
  • ম্যামি | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৫৮197006
  • বুনান কোথায় থাকো? জানুয়ারির শেষে কলকাতা থাকছ?
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৯197004
  • পাস্পোর্ট রিনিউ করে কোত্থেকে আর কতদিন আগে? সেই সময় যদি ভ্যালিড ভিসা থাকে তো তখন কি হয় !!!
  • শ্রাবণী | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৯197005
  • কেন, আজ তো তোর ছুটি। ভালো রান্নাবান্না কর, সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরলে রুবিরে সারপ্রাইজ পার্টি দিয়ে দে।
  • Radagast | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৭197003
  • তৎকালের জন্যে দিব্যি ২ তারিখে অ্যাপো পেয়ে গেলুম। এসবিআই-এর পোর্টাল দিয়ে পেমেন্টও হয়ে গেলো। নো হ্যাসল্‌স। মনে হচ্ছে ব্যাপারটা ঠিকঠাক হয়েছে। অন্য কেউ যদি পাসপোর্টের কিছু কাজ করো একটু জানিও তো।

    টিপিক্যাল টিসিএস। আমার বড়সায়েব বলেন যে ইনফির সাথে টিসিএসের তফাত হল ইনফি একদম কমপ্লিট প্রসেস নামায়, যেখানে সবকিছু ডিফাইন্ড। ঝাড় হল তাতে কিছু বদলানো যায় না। টিসিএস বেয়ার মিনিমাম মাল নামায়, এবার ফীডব্যাকের ওপর সেগুলো ফিক্স করতে করতে একটা জিনিস দাঁড় করিয়ে দেয়।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৬197002
  • আমার পাট্টি ছিল কিন্তু এখন বসার জায়গা পাওয়া যাচ্ছে না ঃ(
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৪197001
  • আহা নেতাই দুস্কু করে না, আমারও কুনো পাট্টি নাই, কুনোজম্মে ছ্যালোও না। নিউ ইয়ার পাট্টি বস্তুটা কোনোজম্মেই নেমন্তও পাই নি, যাইও নি।
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৩197000
  • সিকিস্যার আজ একটু লুঙ্গি ডান্স দিয়ে এসো। ;-)
  • siki | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৪২196999
  • না। প্রোগ্রাম নেই। ডান্স ফ্লোর বানিয়ে তারস্বরে ডান্স নাম্বার চলবে। খাওন দাওন হবে। আর রাত বারোটায় আতসবাজির খেলা হবে। যেমন হয় টয় প্রতি বছর।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৪১196998
  • বাড়ি গিয়ে খুজবো বই গুলো।
  • শ্রাবণী | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৪196997
  • সাঁঝের প্রোগ্রাম আছে? এমনি ওই সোস্যাইটির পাট্টিতে বড় বুড়োদের নাচন কোঁদন আজকাল অসহ্য লাগে, তবু বাচ্চাদের প্রোগ্রাম তারই মধ্যে বসে শোনা যায়। আমি এই ঠান্ডায় রাতে বেরোচ্ছিনা।
  • নেতাই | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:৩২196996
  • হায়
    আমাদের কোনো পার্টি নাই।
  • রোবু | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:২৭196995
  • পুরোটাই যদি আমি বলে দি তো ব্ল্যান্কিদা কী করবে?
  • sch | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:২৩196993
  • কি অদ্ভুত সমাপতন - এবারও বছরের শেষ দিনে
    "মধ্যমগ্রামের ধর্ষিতা সেই কিশোরীর লড়াই শেষ"
    http://www.anandabazar.com/31sironam.html#3

    প্রতিবার কি আর নিউ ইয়ার পালন বন্ধ রাখা যায় -- বাজে হবে সেটা। কাজেই এবার আমরা আর মোমবাই মিছিল করব না এর জন্যে।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:২৩196994
  • আজ তো আছেই পাট্টি, আবার কালও আছে। মিলিটারি ককটেল পাট্টির নেমন্ত।

    আবার চৌহানের সঙ্গে দেখা হবে। ভাবতেই কেমং রোমাংচ হচ্চে।
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:২১196992
  • মানে বাকী দুটো আর আলাদা করে লিখলাম না, রোবু নিশ্চয় দেখে নিয়েছে এতক্ষণে
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:২০196991
  • রোবুর গুছনোর চোটে বইয়ের নাম আর লেখকের নাম উল্টেপাল্টে গ্যাসে গিয়া :-D
    কিউ এখানে লেখকের নাম নয় সুনা। ওটা বইয়ের নাম
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:১৮196989
  • এই যে

    Q - Luther Blissett
    Altai - Wu Ming
  • শ্রাবণী | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:১৮196990
  • মাঠজোড়া বিয়েবাড়ির মত প্যান্ডেল, ঢাউস বক্স সব, নতুন বছরের জন্যে এত প্রস্তুতি দেখে মেঘও প্রায় সরে যাচ্ছে।
    কত রাত অবধি চলবে কে জানে!
  • রোবু | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:১৬196988
  • বইয়ের নাম : লেখক
    -----------------------
    লুথার ব্লিসেট : কিউ
    উ মিং: আলতাই
    রুডোল্ফো ওয়াল্শ : ম্যাসাকার

    রোবু গুছিয়ে কাজ করে, হ্যা।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:১৪196987
  • আরে আমাকে কেউ লেখক আর বই এর নাম বলো। আমি সেন্টেন্সে সেটাই ধরতে পারছিনা
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:১৩196985
  • মোবিলিজম, বুকোজ এগুলো
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:১৩196986
  • ব্ল্যাংকি, তুই যোগাড় করলেই আমাকে আর সুষেণকে পাঠিয়ে দিবি কিন্তু।
  • ঐশিক | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:০৮196984
  • ব্ল্যানকিদা লিঙ দাও ইবুক এর সাইট এর
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:০৭196983
  • হানু দা,
    পুরো সেন্টেন্সে কোনটা উপন্যাসের নাম আর কোনটা লেখকের নাম বল্লে আমি জোগাড় করে পড়ে ফেলতে পারি।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:০৬196982
  • তসলিমা নাসরিন বা সালমন রাশদি আসছে না, সেটুকু বলতে পারি।
  • h | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৫:০৫196981
  • এবার বই মেলায় কে কে আসছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত