এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৫১197040
  • আমি একটা সীজন টিকিট কাটব। কিন্তু যাব শুধু একদিন। কী করা যায়?
    https://www.facebook.com/susmita.chakravarty.7

    এ একটা মেসেজ করো বুনান। নইলে আমার যাওয়াই হবে না।
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৫০197038
  • কষ্ট করে কই? একটা প্লাগিন লাগানো আছে ক্যালিবার এ, ঐটা দিয়ে খুলে তপ্পর ইপাব বানিয়ে দিই। নাহলে কিন্ডল এডিশান তো ট্যাবে বা কোনও অ্যান্ড্রয়েড ডিভাইসেই খোলে না। টিপতালার মত একটা কিউট ছোট্ট তালা দেখায়।
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৫০197039
  • ওক্কে সোনি খোঁজ করব তাহলে। ঠিংকুস।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৭197036
  • কিন্তু ডিআরেম হটাও কেন কষ্ট করে !!
  • siki | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৭197037
  • নাঃ, ধোকলাটা খুব খারাপ ছিল না।
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৬197035
  • আলতাই-এর ইবুকের দাম ৯১০ টাকা। কিউ-এর ইবুক নাই।
  • sch | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৪২197034
  • না ম্যামি দি বাঁচতে সে চাও ও নি -- কিন্তু আবাপের পাল্টিটা বেশ ভালো লাগলো
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৯197032
  • ক্যামেরার সাথে ভালো কোয়ালিটির দেয়। থার্ড পার্টি কিনলে সোনি বেটার।
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৯197033
  • হ্যাঁ আমিও আজকাল আমাজন থেকে ইবুক কিনে আবার ডিআরএম হটাই। তাপ্পর তাকে ট্যাবে ভরে নিয়ে পড়ে ফেলি।
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৮197031
  • ওক্কে। আমার তো ক্যাননের সাথে দুটো ফ্রি দিয়েছিল। তাতেই বছর আড়াই চলল। এখন চার্জ দিলেও বেশীদিন থাকছে না, চার্জ দিয়ে রেখে দিয়েছি, কিন্তু ইউজ না করলেও দেখি সব খতম, অন-ই হয় না।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৭197029
  • মানে রেয়ায় বই গুলো যেগুলো ফ্রীতে মেলেনা।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৭197030
  • আজ আগে বই গুলোর ইবুক খুজে দেখি। ইবুক পেলে পড়তে সুবিধে হয়। আমাজনে ইবুক পেলে আমি ওখান থেকেই কিনে নি আজকাল।
  • | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৬197027
  • ব্ল্যাংকি তো ই-বুক খুঁজবে।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৬197028
  • এবারে কাজু।
    সোনির ৪ টে এনাইএমেচ ব্যাটারি ৮০০ র কাছাকাছি দাম হবে। নাইকনের নিলে দুটো ব্যাটারি ১২০০ মতন। সস্তার এনাইএমেচ নিলে একটু বেশী ঠান্ডায় বার্বার চার্জ দিতে হবে। আর বেশী দিন টিকবে না। বেশীক্ষন ও টানবে না।
  • siki | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৫197026
  • আমারো আজও ছুটি নেই। কালও ছুটি নেই। কিন্তু দুদিনই পাট্টি আছে।

    এখন আপিসে কেক এসেছে, সামোসা এসেছে, আর, আর, ধোকলা এসেছে। এই ধোকলাটা আমি খাই না। ওটাকে কায়দা করে শান্টিং করতে হবে।
  • Blank | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৪197025
  • ম্যামি দি
    ২২/২৩/২৫ আমার যাওয়ার ইচ্ছে আছে। খুব ই চেষ্টা করবো যাওয়ার। এবারে শুনেছিলাম যে নজরুল মঞ্চে হবে না নাকি !!
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৩197024
  • ম্যামিদি, না তা বলেনি আমাকে। আরে জিগেস করতেই ব্ল্যাঙ্কুদা কি উবে গেল নাকি? রদাগস্তবাউ-কে বললে আবার আস্ক ইয়োর ইন্তের্নেত ওয়েব আঙ্কল করবে তাই ওনারে জিগাইনি।
  • ম্যামি | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:৩০197023
  • sch

    জানি। এ লড়াই বাঁচার লড়াই ছিলই না বোধ হয়।
  • শ্রাবণী | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:২৯197022
  • আমার আজও ছুটি নয় :(
    কালও ছুটি নয় :(
    তবে এই ঠান্ডায় অফিসে সেন্ট্রাল হিটিং য়ে থাকতেই বেটার লাগে, তাই খুব দুঃখও নেই!
  • ম্যামি | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:২৬197021
  • রিচার্জেবল ব্যাটারি আমিও এক জোড়া কিনতে পাঠিয়েছিলাম। নাকি খুচরো পাওয়া যায়না -- একসঙ্গে নাকি ৯০০ টাকার প্যাকেট কিনতে হয়।
  • sch | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১৯197020
  • Radagast অনেক ধন্যবাদ।
  • ম্যামি | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১৮197018
  • ধ্রুপদী গানবাজনা থ্রেড দেখো বুনান। ২২ তারিখ যেতে চাও? শহিদ পরভেজ আছেন। কিম্বা ২৫ তারিখ? সেদিন ভায়োলিন আছে।
  • h | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১৮197019
  • ব্ল্যাংকি হ্যা পাতি ফ্লিপকার্ট থেকে কিনতে পারিশ, বা যদি বেশি ডিসকাউন্ট পেতে চাশ, বই মেলায়, রমেশ দা দের দোকান টা থেকে কিনতে পারিশ, আমি রমেশ দা দের খবর পাঠিয়ে দেবো, আনিয়ে রাখবে রিকোয়েস্ট করলে। ঐ কিড স্ট্রীটের দোকান টা, নাম টা বল ভুলে গেছি।
  • h | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১৫197017
  • আর রুডোল্ফো ওয়াল্শ এর ম্যাসাকার হলও আর্জেন্টিনার মিলিটারি জুন্টার বিরুদ্ধে লেখা একটা বিচিত্র সত্য ঘটনা অবলম্বনে ইনভেস্টিগেটিভ জার্নালিজম ভিত্তিক রচনা। খুব দেরীতে ইংরেজি তে অনুবাদ হয়েছে। সম্পূর্ণ পোলিটিকাল লেখা। তবে রুডোল্ফো ওয়াল্শ বাম্পনথী ছিলেন না, ডেমোক্রাটিক ছিলেন মাত্র, পোলিটিকাল পজিশন অনেকটা বুয়েনাস অ্যারেস মাদার্স বা এদুআর্দো গাইলানো র মত। হাড় হিম করা লেখা।

    পড়ে দেখ তে পারিশ। আমার ভালো লাগছে, এখনো শেষ হয় নি।
  • Radagast | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১৪197016
  • স্চ - প্রোব্যাবলি না। আমি একটা নর্মাল কোটায় জমা করেছিলুম, সেইটা ৭ই ফেব্রুয়ারি অ্যাপো দিচ্ছিলো বলে সেটাকেই তৎকাল করতে গিয়ে দেখলাম মডিফাই করার জায়গা নেই। তখন ফের নতুন একটা জমা দিলুম। পুরনোটা ঝুলে রইলো, তিন মাস পর নিজে নিজেই ডিলিট হয়ে যাবে।
  • নেতাই | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১২197015
  • বারুইপুর নিয়ে খুব ভালো একটা কবিতা আছে

    বারুইপুরের পেয়ারা
    বাবার ভারী চেহারা

    এটি খুব বিখ্যাত একটি কবিতা। যদিও আমি লিখিনি।
  • h | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১১197013
  • ব্ল্যাংকি পড়তে পারিশ।

    লুথার ব্লিসেট হলেন একজন ইংলিশ ফুটবল প্লেয়ার। ওয়াট ফোর্ডে খেলতেন। একটা সময়ে এ সি মিলান এ খেলতে গেছিলেন, এইটিজ এ। তখন রেসিস্ট ব্যারাকিং এর সম্মুখীন হন, বালাতোলি র মত। তখন মিলান, তুরিন, পিডেমোন্ট এর আনার্কিস্ট রা একটা অ্যান্টি আইডেন্টিটি ফেটিশ বিরোধী একটা আর্টিস্টিক অন্দোলন শুরু করেন। কয়েক্শো লোক গিয়ে রেগিস্ট্রেশন অফিসে নিজেদের নাম বদলে নেন লুথার ব্লিসেট নাম দিয়ে। তার মধ্যে চারজন লেখক, কিউ উপন্যাসটি লেখেন, রিফর্মেশন এর সময়্কার ইউরোপ ও চার্চ নিয়ে অসামান্য থ্রিলার। তবে থ্রিলার, উম্বের্তো ইকোর মাই নেম ইজ রোজ এর মত থ্রিলার ধর্মী উপন্যাস না বা কাজান জাকিস এর সেন্ট ফ্রান্সিস অফ আসিসি র জীবন এর উপরে লেখা মাহাকব্য ধর্মী উপন্যাস না। এর সিকোয়েল হলো, আল্তাই, অটোমান এম্পায়ার, ভেনিশিয়ান কনফ্লিক্ট এর সময়ের গল্প।
    প্রথম টা বেশি ভালো এবং কাল্ট। উ মিং নাম টা নিয়েছেন, অন্য চারজন ইটালিয়ান লেখক। আমি খবর পেয়েছিলাম এল আর বি থেকে।
  • sch | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১১197014
  • Radagast, নতুন আপ্লিকেশানে কি একবার নর্মাল আপ্লাই করার পর তৎকলে আপগ্রেড করা যায়
  • Kaju | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১০197011
  • ব্ল্যাঙ্কুদা, ওস্তাদ একখান প্রশ্ন আসে।

    ক্যামেরার NiMH রিচার্জেবল ব্যাটারি এক জোড়া কীরকম দাম? আমি এক জায়গায় খোঁজ নিলাম বলল ২৮০/- আর ৩৫০/- দামের আছে।
  • নেতাই | ৩১ ডিসেম্বর ২০১৩ ১৬:১০197012
  • আজ ছুটি নয় ঃ(
    কাল ছুটি ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত