এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৪২197250
  • দে দি কেলানোর সার্টিফিকেট কি ভাবে পাওয়া যায় জানাবেন -- জোগাড় করে, আটেস্ট করে আপনাকে পাঠানোর চেষ্টা করবো। আপ্নার মেল আই ডি আছে আমার কাছে
  • | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৩৮197248
  • মমতা যেমন তাপসী মালিকের শরীরটা পেয়ে প্রাণপণে নিজের কাজে লাগিয়েছিল, একইভাবে এই সিটু নেতারাও ভাবছিল এই মেয়েটির বডি কাজে লাগাবে। এখন ঐ মৃতদেহ দিয়ে বানানো সিঁড়িয়ে দিয়ে উঠেছে যে ব্যক্তি সে ন্যচারেলি ঐ রাস্তাটা ভালই চেনে, তাই রোডব্লক করার প্রাণপণ চেষ্টা।

    আন্দোলন ইত্যাদি সবই নিজেদের লাভ লোকসান ভেবেই করবে তো দলগুলো। তাই করছে।
  • + | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৩৮197249
  • প্রেসার কি একটু হাই-এর দিকে ?? এটা আমারো প্রশ্ন। আমার যদিও বয়েস কম, আমারো এত মারধোরের ইচ্ছা জাগেনা
  • de | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৩৭197247
  • স্চ, আপনি কি সত্যিই কখনো কারো গায়ে হাত তুলেছেন? নাকি শুধুই লেখেন? আমি অনেকদিন ধরেই আপনার মন্তব্যগুলো পড়ি আর ভাবি একদিন জিজ্ঞেস করবো - আজ করেই ফেললাম, কিছু মনে করবেন না!
  • sch | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৩৩197246
  • আজ যদি একটা মিছিল আয়োজন করা হয় নবান্নে গিয়ে পুলিশ মন্ত্রীকে নামিয়ে উদমা ক্যালান ক্যালাবে - আমায় একটু জানাবেন - অফিস কামাই করে যাব
  • Arpan | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৩০197245
  • হেইনিকেন আর গিনেস আমার সবচেয়ে প্রিয়।
  • sosen | ০১ জানুয়ারি ২০১৪ ১১:২৮197243
  • বিয়ার অখাদ্য, অপেয়, পচা গন্ধ

    মরে না গেলে তো মিছিল করা যায়না, দখল ও করা যায়না, তাই দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি মেরে নিয়েছে। কাক শকুনের দল সব।
  • Arpan | ০১ জানুয়ারি ২০১৪ ১১:২৮197244
  • বিয়ার বিয়ারের মতই খেতে। দেবভোগ্য।

    হিসির মত কিনা তা যে খেয়েছে সেই বলতে পারবে। ঃ)
  • 4z | ০১ জানুয়ারি ২০১৪ ১১:২৩197242
  • দেদি, সেটাই মনে হচ্ছে, মেয়েটা মরে গিয়ে হয়ত বেঁচে গেল।
  • 4z | ০১ জানুয়ারি ২০১৪ ১১:২২197241
  • কার্ল্সবার্গ
  • রোবু | ০১ জানুয়ারি ২০১৪ ১১:২০197240
  • বীয়ার খুব ভালো খেতে। আমার প্রিয় বাডওয়াইজার।
    আমি সমানে মোটা হয়ে যাচ্ছি বলে বীয়ার খাই না, নইলে বীয়ারই আমার সব চেয়ে প্রিয়।
  • Bhagidaar | ০১ জানুয়ারি ২০১৪ ১১:১৫197239
  • বিয়ার কিছুটা একয়ার্দ টেস্ট. এমনি এমনি একা বসে বিয়ার খেতে ভাল্লাগবেনা, এক-দু চুমুক খেলেও ভালো লাগবেনা. কিন্তু বন্ধুদের সঙ্গে বা অন্য সোশাল গ্যাদারিং-এ ভালই লাগে.

    আমার প্রিয় দুইটা বিয়ার, ডুভাল (বেলজিয়ান) ও ভার্শস্টাইনার (জার্মান).
  • de | ০১ জানুয়ারি ২০১৪ ১১:১০197238
  • এইসব খবর দেখে শুভ নববর্ষ জানাতেও ইচ্ছে করে -- কিসের শুভ আর নতুন বছরই বা আমাদের দেশে কি বার্তা আনে তা কে জানে! এতোটুকু একটা মেয়ে এইভাবে মারা গেলো সেটা নিয়ে কোন কথা নেই, শাসক দল কোন অ্যাসিওরেন্স দিতে পারছে না যে অপরাধীরা শাস্তি পাবে -- এর মধ্যে তার শেষকৃত্য নিয়ে শকুন-শেয়ালের ছেঁড়াছেঁড়ি -- যেন জঙ্গুলে শাসন চলছে -- এর মধ্যেই দেখি কাগজে কাগজে পার্কস্ট্রীটে আলোর মালা, খাবারের সমারোহ এইসবের খবর -- কারোরই যেন আর কিছু এসে যায় না! ন্যক্কারজনক বল্লেও কম বলা হয়!

    মেয়েটা মরে গিয়ে যেন বেঁচে গেলো --
  • siki | ০১ জানুয়ারি ২০১৪ ১১:০৬197237
  • আমি বীয়ার খেয়েছি এবং খাই। তবে হিসি খাই নি বলে বাকি তুলনাটা করতে পারলাম না। বীয়ার খেয়ে দেখতে পারো। ভালো লাগবে না, গ্র্যান্টি।
  • | ০১ জানুয়ারি ২০১৪ ১১:০৫197236
  • *হনু
  • | ০১ জানুয়ারি ২০১৪ ১১:০৪197235
  • আমাকে একজন বলেছিল বিয়ার নাকি হিসির মত খেতে। এখন আমি দুটোর একটাও খাই নি বলে মন্তব্য করতে পারলাম না। হন, রোবু, সদা, বুনু অপ্পনরা নিশ্চয় বলতে পারবে সত্য না মিথ্যা।
  • quark | ০১ জানুয়ারি ২০১৪ ১০:৫৩197233
  • তবে 'সিটু'র তরফে দেহ নিয়ে মিছিল করার প্রস্তাবটাও ভালো লাগলো না।
  • h | ০১ জানুয়ারি ২০১৪ ১০:৫১197232
  • হ্যাঁ এই খবর টা কালকের বীভৎসতম খবর।
  • h | ০১ জানুয়ারি ২০১৪ ১০:৫০197231
  • ধরাসু র নাম তো জানি, ফ্রেঞ্চ প্লেয়ার। মার্সেই আর লিল বোধায় পি এস জি নয় নাকি পি এস জি, কিন্তু ডকু তো দেখি নি রে, দাঁড়া লোকজন কে জিগাইতেছি। একটা দুটো ম্যাচে কয়েক্টা বাড়ানো পাস খুব ভালো ও লেগেছিল, কোনো একটা ইউরো কাপ এ।
  • ɡændɑːlf | ০১ জানুয়ারি ২০১৪ ১০:৪৮197230
  • এন্ডিটিভিতে বেরলো কি দিল্লীর কাগজে বেরলো - ইট ডাজন্ট ম্যাটার। যতদিন উনি উৎসবে ব্যস্ত রাখবেন সকলকে, ব্রীজে নীল সাদা আলো লাগাবেন, আলো দিয়ে ওঁর কাট-আউট তৈরী হবে, এবং যতদিন বুদ্ধবাবু এট অল প্যারালিসিসে থাকবেন, ততদিন এইসবই চলবে।
  • siki | ০১ জানুয়ারি ২০১৪ ১০:৩৯197229
  • এই খবরটাই আমি এনডিটিভির সাইটে পড়ছি। আজ এখানকার কাগজেও বেরিয়েছে ঘটনার কথা।
  • ɡændɑːlf | ০১ জানুয়ারি ২০১৪ ১০:৩৭197228
  • নতুন বছরের আরো একটা খবর -

  • cm | ০১ জানুয়ারি ২০১৪ ১০:৩৬197227
  • হ্যা জু নি
  • 4z | ০১ জানুয়ারি ২০১৪ ১০:৩৫197226
  • ইস্ট কোস্টের সব চণ্ডালকে হেপ্পি নিউ ইয়ার।
  • siki | ০১ জানুয়ারি ২০১৪ ১০:৩৩197225
  • মাদার ডেয়ারির এক লিটার দুধের দামটা দিল না। ২০০৩ সালে এক লিটার টোনড মিল্ক নিতাম চোদ্দ টাকা লিটার। এখন চৌত্রিশ টাকা।
  • ɡændɑːlf | ০১ জানুয়ারি ২০১৪ ১০:২৩197223
  • মাল্ড ওয়াইনের কথা হ্যা প-তে পড়েছি। কিন্তু আমি ওক-নার্চারড মীড খেয়ে দেখতে চাই।

    নীচের ছবিটা টেলিগ্রাফ থেকে - নতুন বছরের শুরুতে একটা স্ট্যাট।

  • siki | ০১ জানুয়ারি ২০১৪ ১০:২৩197224
  • অক্ষদাকে রাশান হ্যাপ্পি নিউ ইয়ার। বাকি সবাইকে সো সো।

    আমাদের দোকানে ২০১৪তে পাস করে বেরনো ফ্রেশ সায়েন্স গ্র্যাজুয়েট নিচ্ছে। কারুর চেনাশোনা থাকলে আমায় জানাবেন।
  • 4z | ০১ জানুয়ারি ২০১৪ ১০:২২197222
  • মাল্ড ওয়াইন? আহা বড় ভাল খেতে
  • anirban | ০১ জানুয়ারি ২০১৪ ১০:১৭197221
  • ম্যাক্সিমিন - নিশ্চয়ই। যখন যাবো আপনাকে মেল করে দেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত