এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ɡændɑːlf | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৪৯197280
  • ওই গ্রুপটাতে আমিও আছি, কিন্তু মুশকিলটা হল জিমেল (বা যে কোন ওয়েবমেল) অ্যাকসেস তো রেস্ট্রিক্টেড - আপিসের নেটওয়ার্কে করা যায় না, মোবাইলে করা যায় কিন্তু ওপর ওপর - খুব মন দিয়ে পড়া বা লেখা মুশকিল।
  • ঈশান | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৪৮197279
  • গুগল গ্রুপ, গুরু, যেকোনো নামে আরটিআই করলেই করা যায়। কোনোটাতেই অসুবিধে নেই। আপনারা ঠিক করেন। মেলগ্রুপে বা এখানে।
    আমি ঘুমোতে যাবার আগে বলে গেলাম।
  • π | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৪৭197277
  • ওকে, দেখে নিচ্ছি।
  • π | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৪৭197278
  • আসার আগে কয়েকজনের সাথে কথা হচ্ছিল। তারাও এতে উৎসাহী।
    তাহলে গুগলগ্রুপে কথা হোক, কে কোন কাজটা করবে।
    কুমুদি, গ্রুপে আছ ?
  • de | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৪৬197276
  • আমি জানি না আছি কিনা -- অ্যাডিয়ে নিও নাহলে -- আমি থাকবো সাথে
  • π | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৪৪197275
  • দেদি, এরকম একটা অর্গানাইজেশন করা হয়েছিল তো, confront violence নামে একটা গুগলগ্রুপ, সেখান থেকেই RTI টা করা হয়। তুমি কি আছ সেখানে? নইলে অ্যাড ক'রে দেবো।
    আর হ্যাঁ, আমি ফিরেছি।
  • kumu | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৪২197273
  • পাই, এরকম করা যায়।আমিও আছি।
  • ঈশান | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৪২197274
  • একটা ব্লগ পাতা খুলে করেন। বা বুলবুলভাজার একটা সেকশন। কোনোটাতেই কোনো অসুবিধে নেই। কিন্তু করেন কিছু একটা। ক দিয়ে গেলাম।
  • de | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৪১197272
  • স্চ, যে সমাজ ছোট্টুর মতো রেপিস্ট তৈরী করে, সে সমাজ না বদলিয়ে শুধু নেটে ভয় দেখিয়েই বা কি হবে? এই যে আপনি মেরে দেবো, অ্যাসিড বাল্ব মারবো ইঃ লিখলেন নেটে, এই ভয়টুকুও তো ওই রেপিস্টদের কাছে পৌঁছলো না -- তারা তো গুরু পড়ে না! বরং ক্রমাগত কমিউনিকেশন অনেক কিছু বদলাতে পারে। ছোট্টুরা আমার আপনার সোসাইটিতে থাকে না, কিন্তু আশেপাশেই তো থাকে! সেই আশেপাশে অব্দি পৌঁছনোর চেষ্টার নামই তো কমিউনিকেশন!
  • anirban | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৩৮197271
  • পাই তোর ফোন নম্বরটা মেল-এ দিস।
  • de | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৩৬197270
  • পাই, তুমি কি ফিরছো পারমানেন্টলি? তাহলে গুরুই একটা অর্গানাইজেশন হোক না, এইসব কেসগুলো নিয়ে ফাইট করার। আর্থিকভাবে বা যখন যেভাবে পারি আমি সাথে থাকারই চেষ্টা করবো! টইতে তুলে রাখার চেষ্টা থেকে RTI ফাইল করা, সবকিছুতেই!
  • | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৩২197269
  • হুঁ আমি এটা করছিলাম তো। এটা করা যায়। রেপওয়াচ টাইপের।
  • sch | ০১ জানুয়ারি ২০১৪ ১২:৩১197268
  • আমার মনে হ্য় একটা টই খুলে রাখা। সেই টইতে যে যখনই কোনো রেপ/মোলেস্টেশানের ঘটনা দেখবেন সেটা তুলে রাখবেন লিঙ্ক শুদ্ধু। অন্ততঃ এক বছরে কাগজে রীপোর্টেড assault এর সংখ্যার একটা কাউন্ট হবে
  • π | ০১ জানুয়ারি ২০১৪ ১২:২২197267
  • এখানেও লিখি।

    আমরা কি একটা কাজ করতে পারি ? যখনই কাগজে এরকম কোন ঘটনা ঘটবে, অনলাইনে কোথাও একটা (যেমন, গুরুতেই প্রথম পাতায়) সেগুলো রাখতে পারি, আর তারপর তার ফলো আপ হলে সে খবরগুলোও। কোন ফলো আপ না পেলে, বা কেসের অগ্রগতি হচ্ছে না এরকম খবর পেলে এক মাসের মাথায় একটা RTI ফাইল করা যায় ? RTI ফাইল করাটাও কিন্তু কেস এগোনোর জন্য একরকম করে চাপ দেওয়া।

    একটা RTI ক'রে আমরা জবাব পেয়েছিলাম, করার প্রসেস, ফরম্যাট ও এখন জানা। কয়েকজন এগিয়ে এলেই এই কাজটা শুরু করা যায়।
  • Arpan | ০১ জানুয়ারি ২০১৪ ১২:২১197266
  • হুঁ, শ্রীনিবাসনের ডেরাতে গিয়ে জিতে আসা চাট্টিখানি কথা না। কাল বিকেলে ভেবেছিলাম আর হল না।
  • + | ০১ জানুয়ারি ২০১৪ ১২:১৭197265
  • তারপর ও এবছরের সেরা অল্রাউনডার ইন্ডিয়া টিমে চান্স পায়্না। এখন খালি বাংলার খবরই দেখি ক্রিকেটে, আর কিছু দেখিনা।
  • cb | ০১ জানুয়ারি ২০১৪ ১২:১৫197264
  • বাংলা ৪ রানে জিতল ক্রিকেট মাফিয়াদের বিরুদ্ধে
  • π | ০১ জানুয়ারি ২০১৪ ১২:১০197263
  • এমনিই বিরক্তি লাগছিল, পোস্টগুলো পড়ে আরো বিরক্ত লাগছে।
  • sch | ০১ জানুয়ারি ২০১৪ ১২:০৭197262
  • ছোট্টূর মতো রেপিস্ট-রা কি আপনার সোসাইটিতে থাকে দে- দি? মানে ওই ধরণের রেপিস্টদের সাথে কমিউনিকেট করার কোনো সুযোগ কি আমরা পাই? আমাদের এই ক্রমাগত কথা বলায় বড়োজোড় ক'টা প্রপেকিটিভ তরুণ তেজপাল বা অশোক গাঙ্গুলী বদলাবে।

    ভারত পাকিস্থান সম্পর্ক বদলাতে আপনি কালচারাল ট্যুর করুন, বাস ট্রেন চালান - ঠিক আছে। কিন্তু সিমান্তে পাকিস্তানিরা গুলি চালালে জবাবটা বুলেট দিয়েই দিতে হয়, নইলে লোকে আপনাকে দুর্বল বলে ঠাওড়াবে।
  • | ০১ জানুয়ারি ২০১৪ ১২:০১197261
  • কষ্ট করে বা না করে ও লেখা পড়া যাবে না কারণ ওটা ক্লোসড গ্রুপ। তবে উনি বা ওনারা ফলপ্রসু কিছু করলে নিশ্চয় জানা যাবে।
  • de | ০১ জানুয়ারি ২০১৪ ১২:০০197260
  • আমার কল্লোলদার এই আইডিয়াটা পছন্দ -- চারপাশের ছোটখাটো সব অসাম্যের প্রতিবাদ করা - কনটিনুয়াস বলতে থাকা! আমি শুরু করেছি - পরিবারের মধ্যে, আপিসে, চারিপাশে, সোসাইটিতে -- যদিও এভাবে বদলাতে অনেক সময় লাগে!
  • sch | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৫৯197259
  • আর নেটে বসে মারামারি করছি কই - জানতে চাইছি এরকম কোনো মিছিল হচ্ছে কি না - কেউ করতেও তো পারে। আরেকটা পরিবর্তন চাই তো - আম -আদমীর লোকজনেরা এখান থেকেই শুরু করুক
  • sosen | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৫৮197257
  • পাই, জবাব দিয়েছি
  • sch | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৫৮197258
  • আচ্ছা পরের বার কাউকে মারার সুযোগ পেলে ভিডীও করে রাখবো মোবাইলে - আপনাকে পাঠিয়ে দেব। ঠিক আছে?
  • de | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৫৫197255
  • দূর মশাই -- আপনার মুখের কথাই সার্টিফিকেট --

    এখানেই কি শুধু মেরে দেবো ইঃ বলেন না কি সত্যিও আশেপাশে এ'রম করেন টরেন -- যা বলেন তা সত্যি করলে তো এদ্দিনে আপনার বিখ্যাত হয়ে যাবার কথা! আর তা যদি না করেন - তাহলে নেটে বসে মারামারি করে বিশেষ লাভ নাই!

    রেগে যাবেন না - আমিও এইসব খবরগুলোতে খুব ডিস্টার্বড - এটা হয়তো তারই প্রতিক্রিয়া!
  • sch | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৫৫197256
  • যারা ফেসবুকে লেখালেখি কম্যুউনিটির সদস্য, তারা পারলে রুপঙ্করদা'র এই লেখাটা কষ্ট করে পড়ে দেখতে পারেন (মনে হয় না এটা অপেন টু পাব্লিক)
    https://www.facebook.com/groups/lekhalekhi786/permalink/589338081146414/

    রুপঙ্করদা বিচক্ষণ লেখক মানুষ - আমার মতো গান্ডূ নন - নিচের মন্তব্যকারীরাও মনে হয় বোধবুদ্ধিসম্পন্ন মানুষ, তাদের অনেকেই কিন্তু মিছিলে হাঁটতে চাইছেন না - হাতে নাতে কিছু করতে চাইছেন - হ্যাঁ সুললিত ভাষায় প্রকাশ করেছেন অবশ্যই।

    দেখুন না একটু পড়ে
  • | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৫৪197254
  • সুটিয়ার খবর তো আমরা এমনকি জানতাম না পর্যন্ত। এখন সেখানে কী অবস্থা? তাও জানি না।
  • h | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৫১197253
  • আজ বিকেলে তাইলে বডি কাজে লাগাতে যাওয়ার চেষ্টা করতে যাব ঃ-)
  • π | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৫০197252
  • হানুদা ও বাকিদের, আজ বিকেলে ৫ঃ০০ এ কলেজ স্কোয়ার থেকে একটা মিছিল আছে।

    আর সোসেন, মেল দেখো।
  • sosen | ০১ জানুয়ারি ২০১৪ ১১:৪৮197251
  • যেহেতু মেয়েটির বাবা ট্যাক্সিচালক তাই সিটুর কিছু সদর্থক হেল্প পেয়েও থাকতে পারেন। তবে শেষ অব্দি সবটাই ওই ছেঁড়াখোড়া মানুষের দেহের উপর রাজনীতিতে গিয়ে দাঁড়ায়। আর আমাদের দু:খপ্রকাশ আর অসহায়তা আরোই হাস্যকর। নিজেকে কষে থাপ্পড় লাগাতে ইচ্ছে করে। এর পরেও আমি কাল অফিস যাবো, যেমন আগেও গিয়েছি, এখানে কিম্বা আর কোথাও চায়ের কাপে চুমুক দিতে দিতে তক্কো করব, হেট মাইসেলফ এবাভ অল। কি করে এরকম ঘটে ঘটতে থাকে আর তা-ও সব কিছু চলতে থাকে, কিছুই থামেনা, জানিনা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত