এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০২ জানুয়ারি ২০১৪ ১৯:০২197520
  • এই জন্য বেস্ট সলিউশান ছিল এমন প্রেসার বাড়ান যে এক ফোঁটাও লিকুইড আসবে না। না রহেগা বাঁশ - ইত্যাদি।
  • Engr | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:৫৫197519
  • প্রেসার ড্রপ কমান। সোর্স থেকে পাম্প অবধি আসতে লিকুইডের নানান প্রেসার ড্রপ হয়। ফ্রিকশনাল। পাইপ সারফেস স্মুদ করুন, পাইপ সাইজ বাড়ান। স্ট্যাটিক প্রেসার অ্যাড করুন সোর্স এর এলিভেশন বাড়িয়ে, প্রেসার ড্রপ কে কমপেনসেট করতে। সোর্স প্রেসার বাড়িয়ে দিন (এটা আবার বয়েলিং লিকুইডের ক্ষেত্রে খাটবে না)।

    এবার কেস হল রিঅ্যাকটিং লিকুইডের ক্ষেত্রে, ধরুন লিকুইডটা পাম্প অবধি আসতে আসতে কিছু কেমিকাল বা বায়োকেমিকাল রিঅ্যাকশন হচ্ছে যাতে বুদবুদ উৎপন্ন হচ্ছে, যেটা নন-কন্ডেন্সেবল। তখন? সেন্ট্রিফিউগাল পাম্প পাল্টে রেসিপ্রোকেটিং ব্যবহার করাও যাবে না। সেখানে আরো বেশি পিটিং হবে। তবে? ব্ল্যাংকি কি বলে?
  • | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:৫০197518
  • অ ফোজ্জি, কাল ভাগীরে স্যুইটমত কেবলুশ বললাম বলে সুষেণ আর কুমু এক্কেরে হাঁ হাঁ করে তেড়ে এল। এই বিষয়ে তোমার মন্তব্য আশা করছি।
  • de | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:৪৩197517
  • ফিরে এসো, ফোজ্জি!
  • 4z | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:৩৪197515
  • পুরো জমে গেলাম। এখন ফিল্স লাইক -২৭ চলছে, দিনের শেষে -৩৬ এ ঠেকবে।
  • Kaju | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:৩৪197516
  • গুছিয়ে হাইড্রোস্ট্যাটিক্সের ক্লাস দিয়ে শুরু হল বছর।
  • Kaju | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:১৬197514
  • দাও দাও। লুচি ফুচকা কিছুই বহুত দিন খা নেহি পায়া। পেটের ইনফেকশনে যা ভোগালো দুমাস ধরে !
  • cm | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:১৪197513
  • লুচির বদলে ফুচকা দিলে কেমন হয়?
  • de | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:১১197512
  • The physical process of cavitation inception is similar to boiling. The major difference between the two is the thermodynamic paths that precede the formation of the vapor. Boiling occurs when the local vapor pressure of the liquid rises above its local ambient pressure and sufficient energy is present to cause the phase change to a gas. Cavitation inception occurs when the local pressure falls sufficiently far below the saturated vapor pressure, a value given by the tensile strength of the liquid at a certain temperature.

    সুতরাং লোক্যাল প্রেসারকে কন্ট্রোল করতে পারলেই ক্যাভিটেশান বা বাবল ফর্মেশন এড়ানো যাবে। সেটা পুরোপুরি মেক্যানিক্যাল প্রসিডিওরেই করতে হবে। পাম্পের ভেতরের বা টিউবের সারফেস প্রপার্টি কন্ট্রোল করে অথবা লিকুইডের স্যচুরেটেড ভেপার প্রেসার কন্ট্রোল করে। টেম্পারেচারের সাথে সাথে স্যাচুরেটেড ভেপার প্রেসার বাড়ে। টেম্পারেচার কম করা একটা উপায়। কোন কেমিক্যাল ইম্পিওরিটি ইউজ করেও করা যেতে পারে।
  • Blank | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:০৬197511
  • কি অন্যায়। ভালো আইডিয়া দিলেও লোকে কুচ্ছো গায়
  • kumu | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:০৪197510
  • পাহাড়ী বৌদের থেকে এইসব আইডিয়া পায়।
  • sosen | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:০২197508
  • জনগণকে থেন্কু।
  • Blank | ০২ জানুয়ারি ২০১৪ ১৮:০২197509
  • তখন সবাই দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে
  • Kaju | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:৪৯197507
  • এটি ইনোভেটিভ আইডিয়া, ব্ল্যাঙ্কিদা এ বছর নোবেল পাবে।
  • de | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:৪৮197506
  • বাঃ! এঞ্জিনিয়ারের লেখাটা ভালো হয়েছে -- তবে কুচি কুচি আলপিন ফেলে বুদ্বুদ ফাটানোর আইডিয়া আমি জম্মে কোথাও দেখিনি ঃ))
  • Kaju | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:৪১197505
  • আমি হেমেন্দ্রকুমার রায় পড়ছি, 'সূর্যনগরীর গুপ্তধন'।
    তুখোড়।
  • Engr | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:৩৩197504
  • ক্যাভিটেশন উইকিতে নেই?

    ব্ল্যাংকির প্রশ্নটা ভালো। বাতাসে বাবল পিন দিয়ে ফাটানো গেলে পাম্পের মধ্যে কেন যাবে না?

    বাতাসে যে সব বাবল আমরা দেখি সেগুনো কী? বাইরের হাওয়া, আর ভিতরের হাওয়াকে আলাদা করছে একটা সারফেস। রবারের তৈরি (বেলুনের ক্ষেত্রে) বা খুব পাতলা লিকুইডে তৈরি (সাবান জলের ক্ষেত্রে)। এবার বুদবুদটা না থাকতে গেলে কী করতে হবে? বাইরের বাতাস আর ভিতরের বাতাসকে মিশিয়ে দিতে হবে। সেটা করা গেল পিন দিয়ে সারফেস টাকে ফুটো করে। ঐ ফুটোর প্যাসেজটা দিয়ে বেশি প্রেসারের হাওয়া কম প্রেসারের হাওয়ার দিকে বেরিয়ে গেল। বুদবুদটা নেই হয়ে গেল।

    পাম্পের মধ্যে বুদবুদের বাতাস, যেটা বেশি প্রেসারে আছে, তাকে বাইরের বাতাসে বের করে দিতে হলে কী করতে হবে? এখানে ভিতরের বাতাসটাকে বাইরের বাতাস থেকে আলাদা করছে প্রথমতঃ পাম্পের ধাতব কেসিন, তারপর কেসিন ভর্তি জল। কেসিনের মধ্যের বাতাসটাকে বাইরে বের করে দেওয়ার জন্যে অনেক পাম্পে একটা কেসিন ভেন্ট দেওয়া থাকে। এটাই ভিতরের বুদবুদের বাতাসের বাইরের বাতাসে মিশে যাওয়ার সেই প্যাসেজ। পাম্পে প্রথমবার জল ঢোকার সময় সেই কেসিন ভেন্টের ভালভ খুলে ভিতরের হাওয়া, বুদবুদ বের করে তারপর ভালভ বন্ধ করা হয়। যেভাবে ইঞ্জেকশনের হাওয়া বের করে নিতে হয়। পাম্পের ক্ষেত্রে একে বলে প্রাইমিং। পেরেককুচি বা আলপিন কেসিনে ফেললে বুদবুদ যে কাজটা করছিল সে কাজটা ওরা করতে থাকবে আর পিনটা যেহেতু নিজে জলে ডুবে থেকে ভেতরের বাতাসটাকে খোঁচচ্ছে, সেহেতু সে দুদিকের বাতাসের মিশে যাওয়ার মতো কোনো প্যাসেজ তৈরি করতে পারছে না, তাই বুদবুদটা ফাটবে না। পাম্পের মধ্যের বুদবুদের ফাটা মানে একটা বুদবুদ ভেঙে একাধিক বুদবুদ তৈরি হওয়া, কারণ "প্রকৃত প্রস্তাবে" বুদবুদের বাতাসকে ঘিরে থাকা সারফেসের বাধা কাটিয়ে পাম্পের বাইরে বের করে দেওয়ার কোনো উপায় আমরা দিচ্ছি না।

    কিন্তু সমস্যা হল শুধু প্রাইমিং এ কাজ নাও হতে পারে। বিভিন্ন অপারেটিং কন্ডিশনে যদি পাম্পের ভিতরে বুদবুদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে কেস টু কেস বেসিসে রুল আউত করতে হবে।

    ধরুন আপনি ফুটন্ত জল কে পাম্প করছেন। এখন ফুটন্ত জল পাম্পের মধ্যেই খানিক বাষ্পে পরিণত হতে পারে। ঘিরে থাকা জলের মধ্যে সেই বাষ্পটুকু কিন্তু আদতে একটা বুদবুদ। তখন যে জায়গা থেকে ফুটন্ত জল পাম্পে আসছে সেটাকে একটু বেশি উঁচুতে তুলে দিলেন। এতে ঐ বাড়তি উচ্চতা h এর জন্যে hdg পরিমান বেশি প্রেসার থাকবে পাম্পের কেসিনে। (d তো জলের ঘনত্ব, জানেনই)। ঐটুকু, ঐ টেম্পারেচারে জলের ফুটতে চাওয়ার প্রেসারের চেয়ে বেশি প্রেসার। স্ফুটনাঙ্কের টেম্পারেচারে কেসিনে ঐটুকু বেশি প্রেসার থাকায় জল আর কেসিনের মধ্যে বাষ্প তৈরি করতে পারবে না। যেমন ১০০ C তাপমাত্রায় হাড়িতে জল ফোটে, কিন্তু প্রেসার কুকারে নয়। প্রেসার কুকারে আরো বেশি প্রেসারে থাকে বলে আরো বেশি তাপমাত্রায় পোঁছলে তবে জল ফুটবে।
  • kiki | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:২৯197503
  • আর শরদিন্দুর ঝিন্দের বন্দী, কালিদাস আর লাল পাঞ্জা পড়ে কেমন তিতিবিরক্ত লাগছে। কেন?

    আর কিরম খ্যাঁচাখেঁচি করে নতুন বছর শুরু হলো। কি বিচ্ছিরি।
  • kiki | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:২৮197502
  • ইয়ে আজ আমার নেট এয়েছে, সারা ডিসেম্বর মাস জুড়ে গোপালদাকে যন্ত্রপাতি নিয়ে ঘুরতে দেখলেই বেদম জ্বালিয়েছি বলে আজ লইন ঠিক করেই মিষ্টি খাবার পয়সা নিয়ে গেলো। ঃ(

    যাগ্গে হেপ্পি নিউ ইয়ার। কি কি মিসিয়েছি?
  • sch | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:২৩197501
  • http://www.tpomag.com/online_exclusives/2013/02/understanding_pump_cavitation
    সোসেন দিদি - এটা একঅদম পাতি - মানে মোটামুটি খুব আগে পড়ে অনেক না খুজেও পড়ে ফেলা যায়। আর আপনাকে একটা মেল করছি - দেখুন কাজে লাগে কি না
  • de | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:২১197500
  • ওটা ডিটেইলড আর্টিকল - পরেরটা একটু শর্টে আছে।
  • sosen | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:১৩197499
  • প্রিন্সটনের লিংক গিয়ে উইকিতে খুললো :-O
  • sosen | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:১১197498
  • হ্যা সচ বায়োলজিকাল সিস্টেম সংক্রান্ত।
    থ্যাঙ্কু দেদি, দেখি
  • sch | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:০৩197497
  • আমি জানি না প্ল্যান্ট বা সেলের অস্মোটিক প্রেশারে যে সব ফেনোমেনা হয় তাতে ক্যাভিটেশানের সমস্যা নিয়ে এটা কিনা - সেক্ষেত্রে অই লবণ জল জাতীয় জিনিস হলে সে বেশ খটোমটো কিছু হবে মনে হয়
  • sch | ০২ জানুয়ারি ২০১৪ ১৭:০০197495
  • খুব দরকারী জিনিস হল ফ্লুইডটা কি? যদি পাতি জল হয় ওকে, না হলে অনেক ফ্যাক্টর আছে। সেই ছোটবেলায় পড়া টরিসেলির এক্সপেরিমেন্ট মনে করুন। ভেপার প্রেসার ইত্যাদি নিয়ে একটু মাথা ঘামাতে হবে - নেত পজিটিভ সাকসান হেড জিনিসটাকে একটু ম্যানেজ করতে হবে, আপনি আধ ঘন্টায় পড়তে চাইলে ভালো লিঙ্ক দিতে পারি।
  • sosen | ০২ জানুয়ারি ২০১৪ ১৬:৫৬197494
  • আচ্ছা। আমি পাম্প বানাতে চাইনা। চিন্তা নাই :) অন্য সিস্টেমে এরম ব্যাপার হয় সেইটা বুঝতে গিয়ে বুঝতে চাইছিলাম।
    থেঙ্কু সবাইকে
  • | ০২ জানুয়ারি ২০১৪ ১৬:৫০197493
  • ক্যানে ভালই তো বলছে, দিব্বি পরামর্শ দিচ্ছে তো।
  • sch | ০২ জানুয়ারি ২০১৪ ১৬:৪৯197492
  • গোদা ভাবে পাম্পের সাকসানটা ফ্লাডেড থাকলে মানে পজিটিভ সাকসানে থাকলে বাবল ফর্মেশানের চান্স কমে। আর বাকিগুলো তো পাম্পের টেকনিক্যাল পারামিটার ঘেষা, মানে ইম্পেলারের স্পীড রেঞ্জের মধ্যে রাখা, বিশাল লম্বা সাকসান পাইপ না রাখা এই সব আর কি। সেই সব কিছু যিনি করবেন তাকে একটু সিস্টেম আরেঞ্জমেন্ট টা জানতে হবে
  • Blank | ০২ জানুয়ারি ২০১৪ ১৬:৪৭197491
  • কি অন্যায় কথা। এই জন্য কাউকে আমি জ্ঞান দিতে চাই না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত