এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | ০৪ জানুয়ারি ২০১৪ ১৭:৪৮197820
  • *ভালই
  • achintyarup | ০৪ জানুয়ারি ২০১৪ ১৭:৪৭197819
  • টিকিট দিয়ে গিয়ে ভলই করেছে, কিন্তু গাড়ি থেকে না নামাটা কি ভদ্রতা হল?
  • sosen | ০৪ জানুয়ারি ২০১৪ ১৭:৪২197818
  • কাল একটা উদ্ভট স্বপ্ন দেখেছি, এবং আশ্চর্যজনক ভাবে মনে আছে।

    স্বপ্নটা হলো, আমি দিল্লি যাচ্ছি, আর ওমনাথ ও দিল্লি যাচ্ছে। আমাদের এক-ই ফ্লাইট, একসাথেই যাব, কিন্তু ওমনাথ কেন বাগুই আটি থেকে যাচ্ছে জানিনা। তারপর এয়ারপোর্ট-এ গিয়ে দেখা গেল, আমাদের কাছে প্রিন্টেড টিকিট নেই, তাই কেন জানিনা ওমনাথ তার ছোট্ট মেয়ের সাথে ভিডিও চ্যাট করতে বসলো। কি সব ইন্সট্রাকশন দিয়ে প্রিন্ট বার করার চেষ্টা করলো, প্রেস এ, প্রেস সি, এইসব বলে ;আমি সারাক্ষণ ভেবে গেলুম কি করে সেই প্রিন্ট পাওয়া যাবে। যাই হোক, সে প্রিন্ট পাওয়া গেল না। তখন কি করে যেন আমরা এয়ারপোর্ট-এর ভিতরে ঢুকে পড়েই এয়ারপোর্ট-এর লোকজনদের, ডেস্কে অনুরোধ করতে থাকলাম আমাদের ঢুকতে দেওয়ার জন্য। তারা ঘুগনি খাচ্ছিল। দেখা গেল তারা ফোজ্জির বন্ধু। তখন ফোজ্জিকে ফোন করে জানানো হলো। আমাদের খাতির করে ঘুগনি খেতে দেওয়া হলো। আর ফোজ্জি কালো রঙের সোফার চালানো ঝকঝকে লিমুজিনে করে এসে আমাদের টিকিট দিয়ে গেল। ব্যাক সিটে সিটবেল্ট বেঁধে বসে। গাড়ি থেকে নামেনি অবশ্য।

    আকবা।
  • san | ০৪ জানুয়ারি ২০১৪ ১৭:২৭197817
  • থ্যাংকু থ্যাংকু, সুন্দর পড়া যাচ্ছে !!
  • san | ০৪ জানুয়ারি ২০১৪ ১৬:৫১197815
  • পরাশর বর্মার কোনো পিডিএফ পাওয়া যায় ?
  • sosen | ০৪ জানুয়ারি ২০১৪ ১৬:৩৩197814
  • তিমিহুচি ইচ্ছে করে ঐদিন গেল, যেদিন আমি যাবনি
  • সিকি | ০৪ জানুয়ারি ২০১৪ ১৫:৩৭197813
  • সরি। প্রথম লাইনটা হবে "কেউ কি কলকাতা থেকে দিল্লিতে আসছেন?"
  • শ্রী সদা | ০৪ জানুয়ারি ২০১৪ ১৫:৩৬197812
  • আমি ও। এই শীতে চান করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না কিন্তু ফ্রাইডে নাইটের মোচ্ছবের জের কাটাতে ঠান্ডা জলে স্নানের কোনো বিকল্প নেই।
    এখন লেপ চাপা দিয়ে কমলালেবু খাচ্ছি।
  • সিকি | ০৪ জানুয়ারি ২০১৪ ১৫:৩৪197811
  • আচ্ছা, এই সপ্তাহে, শুক্রবার ১০ই জানুয়ারির মধ্যে গুরুর কেউ বা গুরুর পরিচিত কেউ কি কলকাতায় আসছেন? সামান্য কয়েকটি বই আনাবার ছিল। সবশুদ্ধ দেড় দু কিলো ওজন হবে। শনিবার ১১ই জানু নয়ডা কালীবাড়িতে বইমেলা।

    প্লিজ সপা নীপা, কেউ দিল্লি আসার থাকলে অতি অবশ্য আমাকে জানাবেন। siki.guru জিমেলে।
  • সিকি | ০৪ জানুয়ারি ২০১৪ ১৫:৩৩197810
  • আমি আজ চান করেছি। সাবাংও মেখেছি।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৪ ১৫:০৩197809
  • শালা বালতলা (ফ্রয়েডিয়ান স্লিপ)
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৪ ১৫:০২197808
  • যাঃ :-(
  • Blank | ০৪ জানুয়ারি ২০১৪ ১৪:৫৯197807
  • কাল তিমি হুচির সাথে বই মেলায় দেখা। পাইদি র বক্তিতে মিস করেছি যদিও।
    মান্টোর বাংলা অনুবাদ কিনে ফেল্লাম। আর একটা দারুন জিনিস গিফট পেলুম। কাজাকস্তানের কয়েনের সেট। কি সুন্দর দেখতে। অসা দেখতে। যারা যারা যাওনি তারা মিসিয়েছ।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৪ ১৪:৫৫197806
  • আর তথদধ রায়ের মুখপানে চেয়ে মোদীসাব মাছের ঝোল ভেজ অ্যালাউ করে দেবেন।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৪ ১৪:৫১197805
  • বেগুন পোস্ত আর আলু পেঁয়াজকলি ভাজা।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১৪ ১৪:০২197804
  • * শনিবারের বারবেলা
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১৪ ১৪:০১197803
  • পালং শাক, বেগুন ভাজা, পটলপোস্ত আর টমেনো (মেয়ের জার্গন) দিয়ে মুসুড্ডাল।

    শনিবারের এই নাকে মুখে গুঁজে আবার দৌড়লাম। সকালে গেছিলাম সিইওকে ঘেরাও করতে।
  • Arpan | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫৯197802
  • বোরোপ্লাস মেখে মুসুড্ডাল?

    যাবৎ বাঁচি, তাবৎ শিখি!
  • san | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫৬197801
  • *খেয়ে নষ্ট করবেন না
  • san | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫৫197800
  • তাহলে ঐ কথাই রইল। দুপুরে কচুরি শিঙ্গারা সন্ধেয় কাবাব আর সক্কালে উঠেই আগের্দিনের বাসি বিরিয়ানি। আলু কপি শিম বেগুন ইত্যাদি নষ্ট করবেন না। সবুজ বাঁচান।
  • san | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫০197799
  • য্যানো মাছের্ঝোল ভেজের মধ্যে পড়ে ঃ-)
  • sosen | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৮197797
  • তোর স্টেটে মোদি আসুক শিগ্গির
  • ɡændɑːlf | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৮197798
  • অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল খানা। সামথিং পনীর, টানলে লম্বা হয়ে যায়। কাঁচকলার তরকারি। টক ভাত। শুধু শেষে দুটি গুলাবজামুন।
  • sosen | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৭197796
  • তাছাড়া এই এক জানুয়ারি মাসে কতজনের বিয়ে। শ্রী, বাচ্চা ডিরেক্টরের, ব্ল্যান্কির, পাই এর ও শুনলাম।
  • san | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৫197795
  • বড়ি শিম মাছের ঝোল ইত্যাদি জিনিস আদৌ খাওয়ার কি দরকার ? কাবাব সহযোগে বিয়ার খেলেই হয় !
  • sosen | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৪197794
  • তোমাদের সুবিধেমত আমি জনে জনে বিয়ে করে বেড়াতে পারবোনা বাপু। বলে দিলুম
  • san | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪২197791
  • হ্যাঁ জন আব্রাহামের নাকি বিয়ে হয়ে গ্যালো ঃ-(
  • kumu | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪২197792
  • আমি এখন যমুনার ওপত দিয়ে যাচ্চি।
  • sosen | ০৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪২197793
  • বাঃ বড়ি ধনেপাতা দিয়ে মাছের ঝোল কি সন্ধ্যেবেলায় চলে? মুড়ি-সিঙ্গারা সন্ধ্যেবেলা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত