এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:১৬197878
  • ও আমি এতক্ষণ ইন্টারেস্ট পাচ্ছি লাম এইটা ভেবে যে ইন্দো, ভালো খাসীর মেটে, আলু দিয়ে চচ্চড়ি করে খেয়েছে, বাড়িতে।
  • | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:১৬197879
  • কিন্তু শিরা শিরশির? শিরশিরে অস্বস্তি?
  • a x | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:১৫197876
  • ইন্দো যেটা দেখাল সেটাই তো কন্দ! ওটা ফল কেন হবে! আলু যেমন কন্দ।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:১৫197877
  • লাউমাচা - বিভুতিভূষণ। মেয়েটি আর তার বাবা মেটে আলু তুলে আনত।
  • I | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:১৩197875
  • অঃ। তুমি বরিশাইল্যা না? আমার কেমন যেন ধারণা আছিল !

    অক্ষয় মালবেরী মনে নেই? সেই যে মণীন্দ্র গুপ্তর ঠাকুদ্দা এক বিশালকায় বেগুনী রংয়ের মেটে আলুর কন্দ মাটি খুঁড়ে তুলছেন !
  • I | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:১১197873
  • মানে আমার ছবিটা মিন করেছি।
    ডমডিডির আগেই আমি এই সাইট দেখে ফেলেছি। হুঁ হুঁ।
  • | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:১১197874
  • ফলটাকেই তো তরকারি করে খায়, কন্দটাও খায় নাকি? খাই নি তো। :-(
  • I | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:০৯197872
  • কিন্তু এই ছবিটায় মেটে আলুর ফলটা দেখাচ্ছে। ফলটাও খায়, তবে আসল সুখাদ্য হল কন্দটা।
  • I | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:০৮197871
  • মেটে আলু হল হোয়াইট ইয়াম
  • | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:০৭197869
  • মেটে আলু তো লতাজাতীয়, মাচায় লতা উঠিয়ে মেটে আলুর চাষ করে তো। এইটে তো কন্দজাতীয়।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:০৬197868
  • ওরা বোধ হয় সেনশেশন দিয়ে চালিয়ে দেয়।
  • | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:০৩197866
  • চোওওওপ!
  • I | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:০৩197867
  • না, মেটে আলু ইয়াম নয়।
  • a x | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:০২197865
  • my shiraa is sheerseering
  • | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:০০197864
  • হ্যাঁগা শিরশির করা ইন্জিরি কী? শিরা শিরশির করছে - এর ইন্জিরি কী হবে?
  • a x | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৫৬197863
  • এইটে মেটে আলু?
  • a x | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৫৫197862
  • আর সেই খেয়ে নাকি শ্বশুর বাড়ির লোকেরা বলে এইজন্যই তো বিক্রমপুরের মাইয়া বিয়া দিয়া আনছি।
  • a x | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৫৪197861
  • আমার মা-র কাছে শোনা গল্প। দিদিমা হল বিক্রমপুরের আর বিয়ে হল বরিশালে। দেখে লোকে চিতল মাছ কিনে এনে পেটি খেয়ে পিঠটা ফেলে দেয়। দেখে আর বড়ই বিচলিত হয়, নতুন বৌ কিছু বলতে পারেনা। তারপর একদিন সাহস করে তার শাশুড়িকে জিগায় যে আমি একদিন পিঠটা রেঁধে খাওয়াই আপনাদের। শাশুড়ি নাকি হাঁ হাঁ করে ওঠে, যে ওতো গরীবেও খায়না, আমাদের বাড়ির কাজের লোকেও নিয়ে যায়না, ও আমরা ফেলে দিই, কাকে বেড়ালে খায়। তারপর নতুন বৌ পুরোন হয়ে একদিন না বলেই পিঠ দিয়ে মুইঠ্যা রেঁধে খাওয়ায় আর সেদিন থেকে পেটি সুয়োরানির কপালে নাকি আর আনকন্টেস্টেড নজর জোটেনা।
  • san | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৫২197860
  • আমি শুধু পথের পাঁচালীতেই পড়েছি, কখনও চোখে দেখি নি !
  • san | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৫১197859
  • মেটে আলু জিনিসটা ঠিক কী ?
  • Blank | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৫০197858
  • রাঙা আলু আর গুমটো আলু হলো অমৃত।
  • a x | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৪৯197856
  • বুদ্ধির ব্যপারটা মাথায় আসেনি, জায়গার কথাটা ভেবেছিলাম। বার্মিজ গাছের গুঁড়ির ব্যবসাতে যে হাতি ব্যবহার হয়, তারাও অনেক বেশি বাঁচে ক্যাপ্টিভিটির চেয়ে।
  • Blank | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৪৯197857
  • অ্যামব্রোসিয়া মোটেই অমৃতর ইংরাজি ভার্সান না। অমৃত এক বার, অ্যামব্রোসিয়া বার্বার।
  • a x | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৪৭197855
  • মেটে আলু কি ইয়াম?
  • Blank | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৪৬197854
  • যার যত বুদ্ধি ক্যাপটিভিটিতে তার তত স্ট্রেস বাড়ে। আর জঙ্গলে সে কতটা জায়গা জুড়ে ঘোরে তার ওপর স্ট্রেস অনেকটা ডিপেন্ড করে।
  • I | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৪৫197853
  • ভালো না বলেছি? আমি বলেছি -তত ভালো না। ঠিকাছে, তুমি ভালো মুইঠ্যা রেঁধে খাওয়াও, তবে তো বুঝব ! তুমি তো দেশেই আসো না।
  • a x | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৪৪197852
  • মুইঠ্যা নাকি ভালো না! একে বার করে দাও এখুনি!
  • I | ০৪ জানুয়ারি ২০১৪ ২২:৪২197851
  • তাইকুন্ডু জানা থাকলে প্রেসিডেন্ট পদে এলিজিবল হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত