এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:৩০197910
  • পিসি সরকারী এলাকা অক্ষদার তো বাড়ির কাছে, না? দীপাংশু থাকত জামির লেনে। ভারত সেবাশ্রম সংঘের কাছে।
  • I | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:২৮197909
  • না, আমি রথতলা থেকে গাছ কিনতে গিয়ে দেখি সব মরা মরা ধূলিমলিন গাছ। তাই দেখে বাপি বলল-এসব কী কিনছেন? আমাদের শেখরপুরে ভালো নার্সারি আছে, ওখানে নিয়ে যাবো।
  • a x | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:২১197907
  • শেখরপুর কি গাছের জন্য বিখ্যাত?
  • a x | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:২০197906
  • সেদিন চিড়িয়াখানায় আরেকটা অদ্ভূত জিনিস শুনলাম। সারা পৃথিবীতে নাকি ৬০০০ মত বাঘ বেঁচে ইন ওয়াইল্ড। কিন্তু তার চেয়েও বেশি বাঘ আম্রিকায় লোকের পোষা হয়ে আছে! এই পোষা বাঘগুলোকে অনেক সময়ই ঠিক ঠাক দেখাশোনাও করা হয়না, কিন্তু এদের ওপর কোনো নজরদারী বা কিছুর কোনো ব্যাবস্থাও নেই!
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:১৫197905
  • একটা অ্যাকোয়াস্কেপ আর কয়েকটা মিনি ল্যান্ডস্কেপ বানাবার শখ হইছে
  • I | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:১০197904
  • কাল যাবো শেখরপুরে গাছ কিনতে। আমার ড্রাইভার বাপি নিয়ে যাবে।
  • I | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:০৬197903
  • তবে রাত্রিবেলা এখানে সিকিউরিটির বাঁশি বাজলে মনে হয় ময়ূর ডাকছে। প্রথম প্রথম ভুল করে ভাবতাম এখানেই বুঝি কারো বাড়ি পোষা ময়ূর আছে। দীপাংশুদের পাশের বাড়িতে ছিল। ময়ূর ছাড়াও নানান বিজাতীয় পাখি। ডাকের চোটে অস্থির হয়ে যেত পাড়ার লোক। সেই পাড়াতেই পিসি সরকার সসিংহ থাকতেন। পু উ রো জঙ্গল।

    এখন বসে বসে দারসু উজালা দেখছি। মাঝেমধ্যে সিকিউরিটি ময়ূর ডাকছে। পু উ রো জঙ্গল।
    বুদাগুকে আপনারা যতই গালি দেন না কেন, আমি ওঁয়ার চরাচরের খুব ভক্ত।
  • a x | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:০৫197902
  • মাকে বলেছিলাম রাখি, রান্না কর - এটার মানে কী? মা-র নাম রাখী? নাকি কচু রাখি? কিন্তু তাহলে রাখি কেন? আনি হবে তো।
  • I | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:০১197901
  • ঘরে আর বাগান কোথায় করবো ভাইডি! একটুখানি বারান্দা।
    আর অ্যাকোয়াস্কেপিংয়ের নাম তো এই দ্বিতীয়বার শুনতেছি। এর আগে কাগজে পড়েছিলাম। ওসব হ্যাপার জিনিষ হবে না।
    অযত্নের, পড়ে পাওয়া প্রকৃতির বড় হতমান্যি হচ্ছে। ঘরবাগান দিয়ে তার রিপ্লেসমেন্ট হয় না।
    মীনা রেসিডেন্সিতে একটা ফ্ল্যাট বড় পছন্দ হয়েছিল। তার পিছনেই একটা পুকুর ছিল। গাছে গাছে ছাওয়া। একটা গাছ আবার জলের মধ্যে ঝুঁকে পড়েছে। পুকুরে খুব মাছ লাফাচ্ছে। সে তো আর নেওয়া হল না।

    এই কমপ্লেক্ষে সবই বড় কংক্রীটময়। পায়রা, শালিখ, চড়াই, কাক ছাড়া অন্য পাখি নাই। একদিন ভুল করে একটা খঞ্জনা কোত্থেকে যেন চলে এসেছিল। আমাদের সোদপুরের বাড়িতে ৩০-৩৫ রকমের পাখী আসত।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০১:০৭197900
  • ঘরে বাগান করো ইন্দো দা। নইলে অ্যাকোয়াস্কেপ বানাও। বড় সুন্দর লাগে চুপচাপ দেখতে।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০১:০১197899
  • আর উত্তরাখন্ডে এই শশা খেলাম এবারে। হলুদ,ল্ঙ্কা আর পুদিনা বাটা মাখা দিয়ে খেতে হয়।

  • I | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৫৭197898
  • চিংড়িমাছ দিয়ে মেটে আলু খেতে নাকি ব্যাপক। মা বলল। আমি খেয়েছি কিনা মনে পড়ছে না। কোনো স্মৃতি নাই। আমাদের বাড়িতে নানান কন্দ হত। মেটে আলু, শাকালু, গাঠি কচু, মানকচু, ওল। এখন সব গেছে। নিজেদের বাড়ি দেখলেই বুঝতে পারি পৃথিবী কী তাড়াতাড়ি গাছপালাশূন্য হয়ে যাচ্ছে। গিমা শাক হত, থানকুনি পাতা হত, তরুলতা হত, মৌশিম হত। ফুটবল লিলি, ভুঁইচাঁপা,গাঁদাল পাতা, পাথরকুচি গাছ, ভাট ফুল (বরিশাইল্যারা বলে ভাইট ফুল), বাসক পাতা, কালমেঘ,পায়েসপাতা, করমচা, গন্ধরাজ লেবু-কত বলব ! বড় গাছগাছালির কথা তো বাদই দিলাম। ছোটবেলাটা এইসব গাছগাছালির মধ্যে অগাধ বিস্ময়ে কেটেছে। কেমন করে এরা বড় হয়, ফুল দেয়, ফল দেয়।
    বাড়িতে গাছ থাকলে মনে স্নিগ্ধতা আসে।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৫৫197897
  • এটা দেখে শাঁকালু মনে হচ্ছে !! আর জিনিসটা চিনির মতন মিষ্টি।
  • সিকি | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৫৩197896
  • বড়সড় শাঁকালু নয় তো?
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৪৮197895
  • পেয়েছি। এই জিনিসটা Maerua oblongifolia

  • রোবু | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৪৬197894
  • উইথ ইউ বলে একটা অ্যাপ বেরিয়েছে। পাওয়ার বাটন দুবার চাপলে চারটে রেজিস্টারড নাম্বারে লোকেশন সমেত মেসেজ পাঠাবে। দমুদি যেরকম বলছিল। করিনা কাপুর অ্যাড দিচ্ছে।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৪২197893
  • স্লা !! কোন আখ কাঠের গুড়ির মতন দেখতে হয় !!!
  • রোবু | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৩৭197892
  • ওটাকে আখ বলে।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৩৬197891
  • আমি কুম্ভতে গিয়ে একটা অদ্ভুত কন্দ খেয়েছিলাম। মেলায় বিক্রি হচ্ছিলো। কাঠের গুড়ির মতন শেপ, ফুত দেড়েক লম্বা।
    পাতলা পাতলা করে কেটে দিচ্ছে সবাইকে। ভেতরটা পুরো সাদা। চিনির মতন মিষ্টি।
  • রোবু | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৩৪197890
  • ওলকপি আর স্কোয়াশ আমার ভালো লাগে না। এটা কী লাগতে পারে? মাকে অনেকবার বলেছিলাম, রাখি, রান্না কর, মা বলত তোর ভালো লাগবে না।
    মেটে আলু আর সচকা হয় তো একই কেস।
  • I | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:৩০197889
  • তুমাদিগের ভালো নাও লাগতি পারে। ব্ল্যান্ড মত। কচকচে। অ্যাকোয়ার্ড টেস্ট। কিম্বা শৈশবের স্বাদ। হামরা গাঁয়ের ছেল্যা বাবা।
  • Arpan | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:১৪197888
  • ও, বেগুনী রঙেরটা মেটে আলু? আমি রাঙা আলুর বড়দা ভাবতুম।

    এনে দেখতে হবা।
  • Arpan | ০৫ জানুয়ারি ২০১৪ ০০:০৮197887
  • ভগোমান না দিলেও মোদী দেবে।
  • I | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:৫৬197886
  • না না, মেটে আলুর ফলগুলোকেও কন্দ কন্দ দেখতে। আর আসল কন্দটা ইয়াব্বড়া, বাইরে বেগুনী রং, ভেতরে ধবধবে সাদা। ওলের মত বিশাল বড় হতে পারে। সাধারণতঃ গোলমত হয়।
  • a x | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:৪৯197885
  • পুরো বাক্যটা বল দমু।
  • Blank | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:৩২197884
  • বড় ভালো বানায়, মানে তেড়ে ঝাল দেয়।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:৩০197883
  • ভগবান ব্ল্যাঙ্কিদাকে পাপ দেবে।
  • Blank | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:২৮197882
  • খাসীর মেটের চচ্চড়ি আর সাথে বীয়ার। সেই লাস্ট খেয়েছিলাম হরিদ্বারে।
  • রোবু | ০৪ জানুয়ারি ২০১৪ ২৩:২৩197881
  • কোনো একটা সেন্সেশন দমুদি। হয়ত টিক্লিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত