এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৫ জানুয়ারি ২০১৪ ০৯:২১197940
  • ধুসস জেট, ইন্ডিগো, স্পাইসের সাইটে গিয়ে দেখো।
  • h | ০৫ জানুয়ারি ২০১৪ ০৯:১৮197939
  • আমাকে এর পোরের উইক এন্ড এ, বম্বে যেতে হবে হয় তো। কিন্তু makemytrip, yatra এরা গোটা জানুয়ারি মাসে কোনো টিকিট দেখা চ্ছে না, কেনো মাইরি?
  • h | ০৫ জানুয়ারি ২০১৪ ০৯:০৬197938
  • ছোটোরা যারা আছেন, ভালো ব্র্যান্ডি বাড়িতে থাগলে অবশ্যই দুধ দিয়ে খাবেন। সিরিয়াল দিয়ে নয়।
  • h | ০৫ জানুয়ারি ২০১৪ ০৯:০০197937
  • কি অবস্থা আমেরিকার জনগণ, সবাই ঘরে বসে লেপ মুড়ি দিয়ে হুইস্কি খাওয়ার চেয়ে বেশি পরিশ্রম করার কথা ভাবছো না আশা করি।
  • ন্যাড়া | ০৫ জানুয়ারি ২০১৪ ০৮:২৯197935
  • পাগল নাকি! ওরকম ঠান্ডা অল্প বয়সে ঠিক আছে। এখন গেলে মরে যাব। তবে হ্যাঁ, বয়েসকালে ওরকম ফ্রস্টবাইট-বাইট খেলা, ব্ল্যাক আইসের কল্যাণে শূন্যে উড্ডিয়মান হওয়া, উইন্ডশিল্ড থেকে স্নো-ফেলার যন্ত্র অতি-বিক্রিতে কাছাকাছি সব দোকানে ফুরিয়ে যাওয়ায় হাত দিয়ে স্নো সরিয়ে বরফের রাস্তায় ভেসে ভেসে গাড়ি চালিয়ে বাড়ি ফেরা - সব করেছি। এসবই পুরনো পোষাক বাবু। এখন আঁট হয় বলে নবীন কিশোরদের দিয়ে আমি বাহান্নয় হিহি করেই আনন্দ পাই।
  • pipi | ০৫ জানুয়ারি ২০১৪ ০৮:২০197934
  • ন্যাড়াদাকে এখানে ট্রান্সফার করে দেওয়া হোক। একবার জমে গেলে আর কাঁপুনি থাকবে নাঃ-)

    অক্ষদা, ঐ না খাইয়ে রেখে দেবার ট্যাকটিকস এদের উপর কাজ করে না। প্রথম জনকে একবার ইচ্ছে করে খেতে ডাকি নি। মানে, খাবার নিয়ে নিজের ঘরে চলে গিয়েছিলাম সে বাড়ি ফেরার আগে। তা সে দিব্যি ফ্রীজ থেকে আমার রান্না লেফট ওভার খেয়ে নিয়ে পরের দিন কিছুই হয় নিএমন মুখ করে বলেছিল যে আমি ফ্রীজ থেকে খাবার নিয়ে খেয়ে নিয়েছি, তোমাকে আর কষ্ট করে ডাকি নি। হোপ ইউ ডিড্নট মাইণ্ড। হে হেঃ-)) আর এই পুঁচকে গুলোর সাথে এই নিয়ে কি ঝামেলা করবো বলো তো। কতই বা বয়স এদের - ২১ ২২ ২৩। কত্ত ছোট। ছেলেপুলেগুলো কেউ খারাপ না, জাস্ট ঠিক সেনসিবল হয় নি এখনো।

    ভাগীদার, শেয়ারের বাড়ীতে থাকতে আমারো ভাল লাগে না রে ভাই কিন্তু উপায় নাই। আমার বস তিন মাস, ছ মাসের এক্সটেনসান দেয়। কে ভাড়া দেবে? এখানে তো একবছরের কমে লিজই দেয় না কেউ। শেয়ারে/সাবলিজে না থেকে আর কি করি।
  • ন্যাড়া | ০৫ জানুয়ারি ২০১৪ ০৮:০৩197933
  • এ কি আর নেশার জিনিস! এ হল ওষধি। জল তার অনুপান। অনুপান ছাড়া কবরেজি ওষুধের কোন মূল্য নেই।
  • a x | ০৫ জানুয়ারি ২০১৪ ০৭:৪৭197932
  • আবার জলটা নষ্ট করা কেন? এমনি এমনি ব্র্যান্ডি খেলেই হয় তো!
  • ন্যাড়া | ০৫ জানুয়ারি ২০১৪ ০৭:৩২197931
  • এখানেও। কী হিহি ঠান্ডা রে বাবা! এই ৫২ ডিগ্রিতে আবার নেমন্তন্ন খেতে যেতে হবে। এরা মদ দেবে কিনা তারও ঠিক নেই। ভাবছি গরম জলে একটু ব্র্যান্ডি খেয়েই বেরোই।
  • Bhagidaar | ০৫ জানুয়ারি ২০১৪ ০৭:৩১197930
  • আহা আমার কেন পিপিদিদির মতো রুমমেট হয়না! ফ্রিলোডিং রুম-মেট ও গগনচুম্বী হিটিং বিল এড়াতে বাড়ি এভয়েড করেছি চিরকাল।

    কিন্তু অক্ষদা যা বলছেন ঠিক! কদিন খাবার নিয়ে নিজের ঘরে চলে যাও, তাহলে আর অভুক্ত লোকের সামনে বসে খেতে হবেনা। যারা নিজেরা রান্না করবেনা কিন্তু ফিগারের জন্য বাইরেও খাবেনা, তারা কি অন্য কোনো উপকারে আসে? কার রাইড পাও দরকারে কোথাও যাবার জন্য? কিছুই না পেলে থাকতে দাও না খেয়ে, কদিন থাকবে? পেটে টান পরলেই ব্যবস্থা করবে!
  • a x | ০৫ জানুয়ারি ২০১৪ ০৭:১৮197929
  • শোনো, দুদিন চোখ বুজে নিজে রান্না করে নিজে খাও, তিনদিনের দিন আপসে নিজের যোগাড় করে নেবে এরা। আর নয়ত ডিল কর, ঠিক আছে গ্রোসারি শেয়ার কর আর আমি রান্না করব তুমি বাথরুম পরিষ্কার আর বাসন মাজ।
  • pipi | ০৫ জানুয়ারি ২০১৪ ০৬:৪৬197928
  • অক্ষদা, এক ছাদের তলায় থেকে একজন শুকনো মুখে পেটে কিল মেরে সোফায় বসে থাকবে আর আমি তার চোখের সামনে হাম হাম করে খাব - এটা এখনো পেরে উঠি নি যে। হাজার হোক বাঙ্গালীর রক্ত তো। প্রথম জন তো খেতে বসলেই এসে জিজ্ঞসা করত সেও একটু খেতে পারে কিনা। তাকে না ডাকলেও সে রান্না করার সময়েই এসে জানতে চাইত সেও একটু পাবে কিনা। কি করে মুখের উপরে না বলি? আর না ডাকলে সে কিছু না খেয়েই বসে থাকত। মানুষে একটা হোম ডেলিভারীও অর্ডার করে। সে তাও করত না। অভুক্ত মানুষের সামনে কি করে খাই। কোনদিন গ্রসারী বিলও সে শেয়ার করে নি।
    আরেক জন, এক অষ্ট্রেলিয়ান মেয়ে সে ছিল ভারী লাজুক। জল ফুটাতে অবধি পারত না কিন্তু তাই নিয়ে সে কাউকে বিরক্তও করতে চায় নি। এদিকে সাংঘাতিক ফিটনেসের বাতিক তাই বক্স ডিনারও সে কিনবে না। কাজেই সে প্রায় আধাপেটাই থাকত। খুব খিদে পেলে দুধ-সেরিয়াল। ডিনারের সময় প্রায়ই বলত সে বাইরে থেকে খেয়ে এসেছে। অবিশ্বাস করার উপায়ও ছিল না। একদিন রাত্রে বুঝলাম ওর ডিনার বলতে কয়েক চামচ য়োগয়ার্ট খেয়ে থাকা! বড্ড মায়া হয়েছিল। তারপর আর কি, আমার হেঁসেল। তবে সে খুব কুন্ঠিত থাকত এ জন্য। বিনিময়ে প্রায়ই এখানে ওখানে নিয়ে গিয়ে খাওয়াতে চাইত, বা পিজ্জা অর্ডার করত কিন্তু পিজ্জা জিনিসটা খুব বিপাকে না পড়লে আমাদের কারোরই প্রায় গলা দিয়ে নামতে চায় না তো তাই তাকে শেষমেষ নিরস্ত করতে বাধ্য হয়েছিলাম।
    তৃতীয় জনকে নিয়ে অবশ্য বিশেষ কিছু কমপ্লেন নেই। সে আগে কিছুই পারত না ঠিক কিন্তু এখন অনেক উন্নতি করেছে। খুবই হেল্প করতে চায় কিন্তু মুশকিল সে যা রান্না করে সেটা বেশীরভাগ সময় সে নিজেও খেতে পারে না। তাকে তাই কয়েকটি সিম্পুল প্রোটোকল স্টেপ-বাই-স্তেপ লিখে দেওয়া হয়েছে। আমার শরীর খারাপ বা অসুবিধা থাকলে মোটামুটি সেগুলো সে বানিয়ে ফেলে।
    চতুর্থ জন মানে আজকের অতিথিকে আগেই জিজ্ঞাসা করে জেনে নিয়েছি - রান্নায় অষ্টরম্ভা। তা তাকে বলেই দিয়েছি আমার হেঁসেলে খেতে তবে গ্রসারী বিল শেয়ার করিলে তবেই। অবশ্য না করলেও যে খেতে পাবে এ নিয়ে আমার সন্দেহ নেই। কি করব।

    আর ইণ্ডিয়ানার কোথায় রাস্তার বরফ সরায় জানি না গো। আমাদের এখানে তো সরায় না। মানে, খুব বরফ পড়লে পুঁচকে স্নো-ট্রাক দিয়ে উপর উপর সরিয়ে দেয় তাও কালেভদ্রে তাঁদের দেখা মেলে। এই নিয়ে অন্যান্য স্টেটের ছেলেপুলেরা খুবই বিরক্ত। আমার অবশ্য পা-গাড়ী, আপত্তির তাই কিছু নাই।

    ভাগীদার, হ্যাঁ গাড়ী মোটামুটি আর্মড রাখ। স্কি-মাস্ক আমাকেও মনে হয় একটা কিনতে হবে নইলে রাতের দিকে হেঁটে বাড়ী ফেরাটা চাপ হয়ে যাচ্ছে।
  • Bhagidaar | ০৫ জানুয়ারি ২০১৪ ০৫:৫০197927
  • পিপিদিদি হাম ভি মিড-ওয়েস্ট মে! কাল পরশু এখানে তাপমাত্রা টুইন-সিটির মতো, এক-দু ডিগ্রী তফাত হবে সুক্কুর্বার চিফ অপারেশন অফিসারের মেল এলো, সাবধানে থাকতে, সব ঢেকে-ঢুকে রাস্তায় বেরোতে, গাড়িতে তেল পুরো ভর্তি রাখতে, সেলফোনে চার্জ দিয়ে রাখতে, এবং অবশেষে, "অন দিস দেজ, উই এন্তিসিপেট বিসনেস এস ইউসুয়াল"। হারামজাদা!

    তেল ভরলাম কাল, গাড়ির যে যে ফ্লুইড-গুলো দেখা নিজের বিদ্যেয় কুলোয় দেখে নিলাম, কদিন আগেই বড় সার্ভিসিং করিয়েছি। এদ্দিন ফল জ্যাকেটে কাজ চালিয়ে নিচ্ছিলাম একটু হিহি করেও, ভারি উইন্টার জ্যাকেটটা ঝেড়ে ঝুড়ে রাখলাম। লং সিল্ক ইনার আছে, সেগুলো ও বার করি। টুপি, গ্লাভস, স্নোবুটস, সব তৈরী, ভাবছি একটা স্কি মাস্ক কিনব। গাড়িতে জল, কম্বল, গ্র্যনোলা বারস, মোমবাতি রাখব কাল।
  • a x | ০৫ জানুয়ারি ২০১৪ ০৪:৫৩197926
  • পিপি যে রান্না করতে পারেনা, সে তার ব্যবস্থা নিজে করবে, তুমি দায় নাও ক্যানে?
  • a x | ০৫ জানুয়ারি ২০১৪ ০৪:৫২197925
  • ফ্রস্ট বাইট ঐ ঠান্ডায় দুম করেই হয়। আর ইন্ডিয়ানায় রাস্তা পরিষ্কারে করে তো ঃ-)

    আমি যদ্দিন মিড-ওয়েস্টে ছিলাম গাড়ি ছিলনা। সেই বরফ ডিঙ্গিয়েই ল্যাবে যেতাম হু হু শীতে। সমস্ত এক্স্ট্রিমিটিস্ট খুব ভালো ভাবে ঢাকা না থাকলেই ফ্রস্ট বইট।
  • pipi | ০৫ জানুয়ারি ২০১৪ ০৪:২১197924
  • তাই? এক কাজ কর। এখানে চলে আয়। তোকে বাইরে দাঁড় করিয়ে রেখে তোর থিওরিটা টেস্ট করি।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০৪:১৯197923
  • -১০/-২০/-৩০/-৪০ সব সমান। সবেতেই সমান রকম শীত করে।
  • pipi | ০৫ জানুয়ারি ২০১৪ ০৪:১৭197922
  • * ফারেনহাইট।
  • pipi | ০৫ জানুয়ারি ২০১৪ ০৪:১৫197921
  • কি জানি। আজ অবধি তো কখনো ফ্রস্ট খুবলে খায় নি তাই বলতে পারি না। তবে -40 উইণ্ড চিল হলে কি হয় তাও জানা নেই।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০৪:০১197919
  • ফ্রস্ট বাইট এমন দুম করে হয় নাকি !!!
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০৪:০১197920
  • এটা শোনেন,

  • pipi | ০৫ জানুয়ারি ২০১৪ ০৩:২৯197918
  • ফেলো মিড-ওয়েস্টার্নার্স (যথা মামু, তৃপ্তিদি এবং অন্যান্য নীপারা) - কাল থেকে সাবধানে থাকবেন। উইন্টার স্টর্ম ওয়ার্নিং নিশ্চয়ই পেয়ে গেছেন। আমি এইটা পেলাম - TEMPERATURES WILL DROP DRASTICALLY SUNDAY NIGHT WITH LOWS BETWEEN 5 BELOW AND 15 BELOW ZERO. DEADLY WIND CHILLS BETWEEN 30 BELOW AND 45 BELOW ZERO CAN BE EXPECTED SUNDAY NIGHT THROUGH TUESDAY.

    FROST BITE AND HYPOTHERMIA WILL OCCUR IN A MATTER OF MINUTES WITH THESE EXPECTED WIND CHILLS. DEATH WILL ALSO OCCUR IF PRECAUTIONS ARE NOT TAKEN।
    এখানে বরফ পড়ে পড়ে এখন এক হাঁটু সমান (আমার হাঁটু)। একমাত্র গতকাল স্নোফল হয় নি। লেক এফেক্টের কারণে আরোই করুণ অবস্থা। ইণ্ডিয়ানা বোধহয় একমাত্র স্টেট যেখানে রাস্তার বরফ সরানো হয় না। ঐ বরফের উপর দিয়ে লোকে কি করে গাড়ি চালায় জানি না। আমার গাড়ি নাই বলে হেঁটে ম্যানেজ করছিলুম অ্যাতদিন এবার বোধয় লোকের কাঁধে চড়ে যেতে হবে। সোমবার আনঅফিসিয়ালি বিভিন্ন ল্যাবে লোকজনকে আসতে বারণ করেছে তাদের বসেরাই। আমার অবশ্য খাটিয়ায় উঠে গেলেও নিস্তার নেই।
    এক একুশের তরুন তূর্কী আজ থেকে নতুন হাউসমেট। সে রান্নাবান্না পারে না অতএব আমার হেঁসেলে ঠাঁই। অ্যাজ ইউজুয়াল। সাত মাস পুরনো বাড়ীতে এই নিয়ে চতুর্থ দফা - আমি হাজারী ঠাকুর। কিন্তু ঠাকুরটি এই মুহূর্তে হাতা বোগনো খুন্তী ফেলে কাঁথা মুড়ি দিয়ে কোঁ কোঁ! বছরের শেষ রাত্রিতে অবশ্য খেলটা একটু বেশিই হয়ে গেছিল। একসাথে গোটা কতক অ্যানালজেসিক ঠুসে ঘর ভাসিয়ে একসা! ভাগ্যিস কাঠের মেঝে। তারপরে দেখা গেল ক্লিনিং সাপ্লাইয়ের ভাঁড়ে ভবাণী। পেপার টাওয়েল ছিঁড়ে ছিঁড়ে কোনমতে তো পুকুর ছেঁচা গেল কিন্তু পাঁক সাফ হয় কি দিয়ে। জনশূণ্য পাড়া, এক কাপ চিনি ধার চাইবার লোক নাই। অতএব দৌড়ও মধ্যরাতে এক হাঁটু বরফ ভেংগে ল্যাবে এক বোতল ব্লীচ আনতে। কি ভাগ্যি বাড়ীটা ল্যাবের ধরাছোঁয়ার মধ্যে। হোক বুড়ো বেতো বাড়ী, নাহয় হাওয়ার দাপটে থরথর করে কাঁপে, সারারাত্রি তার ক্যাঁচকোঁচ ক্র্যাঁ ক্র্যাঁ কান্না শুনতে হয়। বুড়ো বাড়ী তো, শীত লাগে খুব। গেল মাসের হিটিং বিল দেখে যদি চক্ষু চড়ক গাছ হয়ে থাকে এ মাসে হয়তো হার্ট অ্যাটাক হবে। সত্যি সত্যি হলে অবশ্য ভালোই হয় - জ্বালা জুড়োয়। নিউ ইয়ার্স ইভে পার্টি করতে গিয়ে পরিচিত এক দেশি ছাত্র ক্লাবের মেঝেতে হঠাৎ পড়ে গেল - চোখে মেলে আর দেখল না নতুন বছরের শীতল ভোর। শীতল হয়ে সে এখন শুয়ে আছে অটোপ্সির বিছানায়। চব্বিশে পা রেখেছিল সে যীশু দিবসে।
    কাঠবেড়ালী গুলো কিন্তু এখনো শীতঘুমে যায় নি। ওরা কর্ম্মবীর। এই বরফেও পিড়িক পিড়িক করে লেজ উঁচিয়ে মরা গাছের ডাল বাইছে কোন ফলের আশায় ওরাই জানে।
    এ বাড়ীর সামনে মস্ত এক বাক্সবাড়ীর কংকাল দাঁত বার করে দাঁড়িয়ে আছে কত বছর কে জানে। আদ্ধেকের উপর কাজ শেষ করে মালিক তাকে ফেলে চলে গেছে ব্যাঙ্করাপ্ট হয়ে বা যেকোন কারণেই হোক। আপাদমস্তক ঢাকা সবুজ কাগজ এখন জায়গায় জায়গায় ফেঁসে ছিঁড়ে বাতাসে ওড়ে ফ্যাত ফ্যাত। পেরেক আঁটা তক্তা সাঁটা নড়বড়ে দরজা জানলার ফাঁকফোকর দিয়ে বাদুড় চড়ুইএর আসা যাওয়া। সেদিন ফেরার পথে দেখি ঠাণ্ডায় জবুথবু এক কাঠবেড়ালী জানলার এক ছোট্ট ফোকরের মধ্যে দিয়ে গলে ভিতরে না যেতে পেরে মহা হল্লা বাধিয়েছে। বাড়ী ফিরেও নিস্তার নেই। বারান্দায় বেরোলেই কানে আসে সে ডেকেই চলেছে। নাকি কেঁদে?
    খানিক পরে সবেধন নীলমণি হাতুড়িখানা নিয়ে আমিও বেরোলাম। টারজান কি জেন নই যে গাছের মগডাল বেয়ে বাড়ির আটিকে চড়ে বসব। মাটি থেকে কয়েক ফুট উপরে যেখানে হাত পৌঁছয় সেখানের নড়বড়ে তক্তা দমাদ্দম পিটিয়ে আরো খানিক নড়বড়ে করে কোনমতে একটা হাত গলার ব্যবস্থা করি। মনে আশা যদি এই খোঁদলটি তার চোখে পড়ে, ওদিকে ভয়ে বুক ধুকপুক যদি মানুষজন কেউ দেখে ফেলে। জানি না আমার সে শিল্পকর্ম কারোর কোন কাজে লেগেছিল কিনা।
    গ্যারাজে আশ্রয় নিয়েছে এক স্কাংক। জানি না পরিবারও সাথে আছে কিনা। প্রতিদিনের ফেলে দেওয়া আনাজপাতি ফলমূলের খোসা এঁটোকাঁটা হাড়গোড় এখন প্যাকেট করে গ্যারাজের এককোণায় রেখে আসি। জানি রুমমেটরা ফিরে এসে নিশ্চয়ই রাগারাগি করবে ভাগাড়পাড়া নিয়ে। আমার মৃত গাড়ীর খাঁচাটিকে এতদিন বাইরে বরফ চাপা দিয়েই রেখেছিলাম স্কাংক ফ্যামিলির প্রাইভেসীর জন্য। আজ রাতে ওদের উচ্ছেদ হতে হবে নিশচয়ই। কোথায় যাবে এই শীতের রাতে ওরাও জানে না। ওরা তো জানেই না। উচ্ছেদ না হলে কিছু গড়ে ওঠে না।

    শীতকালে মানুষজন বোধহয় একটু বেশী বকবক করে যাতে জমে না যায়। আমার উইন্টার ডায়েরী আপাতত এটুকুই।
  • a x | ০৫ জানুয়ারি ২০১৪ ০৩:০৯197917
  • আমি এখন মেয়েকে ক্লাসিক রক শোনাচ্ছি। নকিং অন হেভেন্স ডোর দিয়ে শুরু। হেবি এন্থু পেয়ে গেছি। গতকাল বাজারে কুইনের রেডিওগাগা বাজছিল, আমি খেয়ালও করিনি আর মেয়ে একবার বোহেমিয়ান র‌্যাপসডি ছাড়া আর কোনো কুইনের গান আগে শোনেনি, পুরো নিজে নিজে বলল ফ্রেডি মার্কারি গাইছে।
  • I | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:৫২197916
  • হ্যাঁ, জামির লেন বালিগঞ্জ স্টেশনের কাছে। ঐ বাড়িতেও কিছুদিন ছিল সিংহ।
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:৫১197915
  • ঐটে তো বাড়ি। কিন্তু সিংহ হাতি এসব থাকতো মল্লিকপুরে। হাতিটা এখনো থাকে। মল্লিকপুর হলো বারুইপুরের পাশে।
  • Bhagidaar | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:৪৬197914
  • মল্লিকপুর কোথায়? বিজন সেতু থেকে নেমে গড়িয়াহাট পৌছনোর আগে বাম দিকে ঢুকে গিয়ে পিসি সরকারের বাড়ি না? ওটাই কি কান্কুলিয়া রোড না লেন?
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:৩৩197912
  • পিসি সরকারের সিংহ তো মল্লিকপুরের বাড়িটায় থাকতো
  • a x | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:৩৩197913
  • আমার তো এখন আর কোনো বাড়ি নেই। আগে ছিল ট্রায়াঙ্গুলার পার্কের কাছে। জামির লেন তো বালিগঞ্জ স্টেশনের কাছে - না?
  • Blank | ০৫ জানুয়ারি ২০১৪ ০২:৩২197911
  • আম্রিকান গুলো সত্যি আজব। একটা বাঘের জন্য মোটামুটি ১১ বর্গ কিমি জায়গার হিসেব ধরা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত