এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৩:২১486628
  • দ্রি লিখেছেন ভালো। মতে না মিললেও ক দিলাম।
  • cm | ০৯ মার্চ ২০১৪ ১৩:৩১486629
  • শিবুদাকে প্রুফ থিওরির ওপর লেকচার ঝাড়ার অনুরোধ রাখলাম। তারপরে সপ্রমাণ আলোচনা করতে সুবিধে হবে।
  • দ্রি | ০৯ মার্চ ২০১৪ ১৩:৪২486630
  • কোনো থ্রেট না থাকলে ওয়েস্ট ইউক্রেন থেকে এতগুলো রিফিউজি হল কেন?

    মোরওভার, লিবিয়া এবং সিরিয়ায় বিভিন্ন জায়গায় মিলিট্যান্ট ঢুকিয়ে ডিস্টেবিলাইজ করা হয়েছে অনেকবার। অনেক জায়গায়। এত বেশী বার যে, এভিডেন্স পেতে প্রথম সন্ত্রাস অব্দি ওয়েট না করাটা খুবই ওয়াইজ হয়েছে।

    একে বলে ইতিহাস থেকে লেসেন নেওয়া।
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৩:৫৪486631
  • পুটিন যা করেছে সেটা আন্তর্জাতিক আইনে আটকায়। আমেরিকার সঙ্গে তফাত কিছুই নেই।
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৩:৫৯486632
  • আপনারা যা বলছেন, প্রভাত পটনায়েক তা বলবেন বলে মনে হয়না। ২০১২ সালে এই পুটিনকে আমাদের ডেমোক্র্যাটিক বামপন্থী দল নিন্দে করেছিল। এবারে এখন অবধি সমর্থন করে নি।
  • দ্রি | ০৯ মার্চ ২০১৪ ১৪:০০486633
  • আমি ঢের লিখলাম। এবার আপনি আপনার লেখাগুলো একটু ডিফেন্ড করুন।

    পুতিন এক্স্যাক্টলি কী করেছে?

    এবং কোন আন্তর্জাতিক আইন ভঙ্গ হল, তার ক্লজগুলো একটু লিখুন, উইথ রেফারেন্স।
  • lcm | ০৯ মার্চ ২০১৪ ১৪:০৪486634
  • যা! দ্রি-র লেখা পড়ে মনে হয়, এই যে গত প্রায় দশ বারো বছর ধরে ইউক্রেনের মানুষ সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করল এর সবটাই সাজানো - সব সাজানো, সব চক্রান্ত - ইউক্রেনে সব ঠিকঠাক চলছিল - সরকার সলিড - ইকনমি সলিড - সোনার দেশ - বাইরের গুন্ডারা এসে বিদ্রোহ করল, সরকার ফেলে দিল।
    অবশ্য, লোকজন লেনিন-কেও বলত জার্মানি-র এজেন্ট ! সুতরাং...
  • lcm | ০৯ মার্চ ২০১৪ ১৪:০৭486635
  • পুতিন কোনো প্রোরোচনা ছাড়াই, কোনো রকম থ্রেট ছাড়াই অন্য একটা দেশে নিজেদের সৈন্য ঢুকিয়ে দিয়েছে। অব্শ্য এর আগেও জর্জিয়াতে একই জিনিস করেছে।
  • cm | ০৯ মার্চ ২০১৪ ১৪:১১486636
  • বা আমাদের দেশে যেমন কোন লড়াই নেই অতএব সব ঠিকঠাক চলছে।
  • lcm | ০৯ মার্চ ২০১৪ ১৪:১৫486639
  • দ্রি-র জন্যে,
    The United Nations charter (article 2(4)) prohibits "the threat or use of force against the territorial integrity or political independence of any state, or in any other manner inconsistent with the Purposes of the United Nations."

    Ukrainian lawyers have said there are additional treaties Putin is violating.
  • lcm | ০৯ মার্চ ২০১৪ ১৪:১৫486638
  • বোঝো! ভারতে নাকি লড়াই নেই ! প্রতিবাদ নেই!
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৪:১৭486641
  • কিছু বলতে হলে তো একটা পরিবেশ লাগে। সিএম এর 01:31 PM এর পর সে পরিবেশ হারিয়ে গেছে।
  • cm | ০৯ মার্চ ২০১৪ ১৪:১৭486640
  • সেতো দেখন লড়াই, একখান যুতসই রেজিমচেঞ্জ হইল কই?
  • lcm | ০৯ মার্চ ২০১৪ ১৪:২৫486642
  • মুশকিল ঐটাই, যে কোনো রেজিম চেঞ্জ বা অন্দোলনকেই এরকম দাগিয়ে দেওয়া যায়।

    এই ধরো বার্মা - মায়ামারে, এই যে - আন স্যান সু কি - ঐ যে যিনি নোবেল পিস প্রাইজ ইত্যাদি পেলেন, উনি ঘোষনা করেছেন যে ২০১৫-র ইলেকশনে ভোতে দাঁড়াবেন - তাকে অনেকে অলরেডি আমেরিকার এজেন্ট টেজেন্ট বলতে শুরু করে দিয়েছে। সুতরাং...
  • cm | ০৯ মার্চ ২০১৪ ১৪:৩২486644
  • আমরা কি চাইবনা, যে আন্দোলনের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত হবে? ইউক্রেনে কি তেমন কিছু হল? আমি তো এতে ঘোর সংকট দেখছি।
  • cm | ০৯ মার্চ ২০১৪ ১৪:৩২486643
  • ম্যামি যদি আমার কথার দরুণ কথা না বলেন তাহলে তা নিতান্তই দুঃখজনক হবে। আসলে প্রমাণ বিষয়ে আমি ভারি সন্দিহান।
  • lcm | ০৯ মার্চ ২০১৪ ১৪:৩৫486645
  • আমেরিকার ইরাকে বা আফগানিস্তানে সৈন্য নামানো ও ভায়োলেশন - শুধু ইউএন-কে দিয়ে একটা লিখিয়ে পড়িয়ে নেওয়া হয়। কিন্তু, রাশিয়ার এটাও ভায়োলেশন।
    বেসিক্যালি দুটোই সমালোচনার যোগ্য।
  • lcm | ০৯ মার্চ ২০১৪ ১৪:৪৪486646
  • ইউক্রেনের ঘটনায় দু দিকের দুটো কন্সপিরেসি থিওরি আছে।
    একদিকের বক্তব্য হল - গণ আন্দোলনের ভিত্তিতে যদি এখন ইউক্রেনে রিইলেকশন হয় তাহলে ইয়ানোকোভিচের হারের সম্ভাবনার কথা ক্রেমলিন জানত, তাই স্নাইপার দিয়ে গোটা পঁচিশেক লাশ ফেলে গন্ডগোল বাধিয়ে, সৈন্য নামিয়ে ক্রিমিয়াটা দখল করে নিল।
    এটা হল এক দিকের থিওরি।
    অন্য পক্ষের কন্সপিরেসি থিওরির গপ্পো দ্রি বলে দিয়েছে।
    আর জেনারেলি যা হয়, দু পক্ষই বিভিন্ন প্রমাণ টমান এনে ...

    আর, গ্যাস-ওয়ার এর গপ্পো ইকনমিক অ্যানালিস্টদের গপ্পো।

    অনেক দিকের অনেক গপ্পো।
  • cm | ০৯ মার্চ ২০১৪ ১৪:৫২486647
  • এবং আর সব গপ্পের মতন এরাও গপ্পই থেকে যাবে। তার বাইরে কোথাও যাবে না। আমরা যে যার পছন্দ মতন একটায় সাবস্ক্রাইব করে খুশি থাকব। গপ্পো শেষ।
  • lcm | ০৯ মার্চ ২০১৪ ১৫:০৪486649
  • হে হে, সেটা ঠিক।
    আমি সব গপ্পো শুনতে চাই, নো সাবস্ক্রিপশন, জাস্ট লিসেনিং।
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৫:১৪486650
  • আমার মুশকিল হল অনেক কিছুই পড়তে পাই না। সাবস্ক্রিপশন চায়। এমনকি ইপিডাবলিউতে নিজে যা লিখেছিলাম, আরেকবার পড়তে ইচ্ছে যায়, সেও পড়তে দেয় না। abstract ও পাল্টে গেছে। কী করে জানব মেইন আর্টিকলে অন্য কিছু বসিয়েছে কিনা)।
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৫:১৭486651
  • অনেকে হয়তো জানেন না, ইপিডাবলিউ পিয়ার রিভিউড জার্নাল নয়। আমাদের দেশে ইকনমিক্সে পিয়ার রিভিউড এবং নিয়মিত প্রকাশিত পিরিয়ডিকাল খুবই কম আছে।
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৫:৫২486652
  • গপ্পো শেষ নয়। গপ্পো সবে শুরু।
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৭:০১486654
  • হ্যাঁ আসলে যুদ্ধটা রাশিয়াকে এলিমিনেট করার। পৃথিবী থেকে।
  • cm | ০৯ মার্চ ২০১৪ ১৭:২৬486655
  • সেটা মানলে আর পুতিনের সিদ্ধান্তে প্রশ্ন কেন?
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৭:৩৮486656
  • ওটা সারকাজম ছিল।
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৮:০৯486657
  • ভিয়েতনামের ভদ্রলোক রাশিয়া রাশিয়াই বলে গেলেন। আমেরিকা রাশিয়া বিরোধী নয়। পুটিনের হাই হ্যান্ডেডনেসকে অপছন্দ করে। সমস্ত ডেমোক্রেটিক-মাইন্ডেড লোক পুটিনকে অপছন্দ করে।

    পুটিনের গুণের মধ্যে ছিল গ্রোথরেট। গত বছরের গ্রোথ রেট 1.5%. কন্সট্রাকশন বেশিরভাগ হচ্ছে শপিং সেন্টার। ফ্যাক্টরি নয়। শপিং সেন্টারে যা বিক্রি হচ্ছে, প্রায় অর্ধেকই বিদেশ থেকে আমদানী করা জিনিস। তেল বিক্রি করা টাকা দিয়ে আমদানী করা জিনিস। অবশ্য ওয়েজ রেট ভালো, সোভিয়েট আমলে যা ছিল না।
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৮:২০486658
  • ইউক্রেনকে কমনোয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রীজ (সিয়াইএস) এর ফুল মেম্বার করার পরিকল্পনা অনেকদিনের। কারণটা অর্থনৈতিক। ক্রিমিয়া রাশিয়াতে accede করবে, এই দাবী ন্যায্য ছিল। আগে করে নি তার একটা কারণ ইউক্রেন সরকারের আপত্তি, দ্বিতীয় কারণ রাশিয়া পুরো ইউক্রেনকেই সিআইএসে আনতে চাইছিল।
  • ম্যামি | ০৯ মার্চ ২০১৪ ১৯:০৭486660
  • কমনোয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। সরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন