এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৫:৫৩517854
  • আরে দাবীটা কিভাবে বাস্তবায়িত হবে তাই বলুন না। পুরুলিয়াতে পুকুর কাটার জন্য পুকুর বিশেষজ্ঞ পাঠানো হল। এবার সে বেচারী সারাজীবন পুকুর কেটেছে দঃ চঃ পঃ তে। তো এবার গ্রামে এসে সে কি করবে? প্রথমে জনশুনানি হবে? ভাইসব এখানে পুকুর হবে, আমি এভাবে কাটব, তোমরা কিভাবে কাটতে চাও বলো। দশটা লোক এগিয়ে এল। টোটাল এগারো রকম মত তৈরী হল। তখন কারটা নেওয়া হবে? সবাই একমত না হলে? দশটার মধ্যে দুটো লোক যদি পুকুর কাটতে জানে তখন তাদের মতামত নেওয়া মানে তো সেই এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া। সেই বেসিসে নতুন ক্লাসিফিকেশন চট করে করে নেওয়াও যায়। নতুন দুটো লোক এক্সপার্ট, সব মিলিয়ে তিনটে দাঁড়াল, বাকি সব ল্যাল্য। দাবী মেনে তখন আবার বাকি ল্যাল্যাদের কথা শুনতে হবে। এ জিনিসের শেষ কোথায়? মানে একটা পুকুর কাটতেই তো হবে নাকি।

    টেকনোক্র্যাট জানে না বলতে ঠিক কি বোঝানো হচ্ছে বুঝছি না। পুক্লুর বিশেষজ্ঞ যদি চব্বিশ পরগণার পুকুর আর পুরুলিয়ার পুকুরের তফাত না জানে তো সে প্রকৃত বিশেষজ্ঞ হল না। তো তারমানে সবই গিয়ে আলটিমেটলি ঠেকছে সেই শিক্ষা পদ্ধতির উপর। তো আপনেরা সেই নিয়ে আলোচনা করেন না কেন?
  • T | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৫:৫৪517855
  • আরে দাবীটা কিভাবে বাস্তবায়িত হবে তাই বলুন না। পুরুলিয়াতে পুকুর কাটার জন্য পুকুর বিশেষজ্ঞ পাঠানো হল। এবার সে বেচারী সারাজীবন পুকুর কেটেছে দঃ চঃ পঃ তে। তো এবার গ্রামে এসে সে কি করবে? প্রথমে জনশুনানি হবে? ভাইসব এখানে পুকুর হবে, আমি এভাবে কাটব, তোমরা কিভাবে কাটতে চাও বলো। দশটা লোক এগিয়ে এল। টোটাল এগারো রকম মত তৈরী হল। তখন কারটা নেওয়া হবে? সবাই একমত না হলে? দশটার মধ্যে দুটো লোক যদি পুকুর কাটতে জানে তখন তাদের মতামত নেওয়া মানে তো সেই এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া। সেই বেসিসে নতুন ক্লাসিফিকেশন চট করে করে নেওয়াও যায়। নতুন দুটো লোক এক্সপার্ট, সব মিলিয়ে তিনটে দাঁড়াল, বাকি সব ল্যাল্য। দাবী মেনে তখন আবার বাকি ল্যাল্যাদের কথা শুনতে হবে। এ জিনিসের শেষ কোথায়? মানে একটা পুকুর কাটতেই তো হবে নাকি।

    টেকনোক্র্যাট জানে না বলতে ঠিক কি বোঝানো হচ্ছে বুঝছি না। পুক্লুর বিশেষজ্ঞ যদি চব্বিশ পরগণার পুকুর আর পুরুলিয়ার পুকুরের তফাত না জানে তো সে প্রকৃত বিশেষজ্ঞ হল না। তো তারমানে সবই গিয়ে আলটিমেটলি ঠেকছে সেই শিক্ষা পদ্ধতির উপর। তো আপনেরা সেই নিয়ে আলোচনা করেন না কেন?
  • sch | 125.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৫:৫৬517856
  • T-বাবু, সেজন্যে এক্সপার্ট নির্বাচনের স্পেকে লেখা থাকে "experienced in working under similar condition" - ওখানেই আপনার সমস্যা শেষ।
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:০১517857
  • কদিন আগে একটা বাচ্চাকে উদ্ধার করার কেস হল না ? মিলিটারির লোকেরা এসে সুরাহা করতে পারল না, শেষে স্থানীয় কুয়ো খোঁড়ার মিস্ত্রিরা এসে বাঁচাল। ঘটনাটা মাথায় রাখলে হয়তো বুঝতে সুবিধে হবে। আর কিছু না - এক্ষপার্টদের কেন সর্বজ্ঞ ধরা হবে না সেইটা কিলিয়ার হতে পারে।
  • পাই | 127.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:০৯517859
  • 'ভূমিজল' এর প্রথ্মাংশ http://www.guruchandali.com/default/2012/06/05/1338835329081.html#.UECSJ6OGt0E

    দিঘি থাক মাঝখানটিতে ঃ
    http://www.guruchandali.com/default/2011/06/06/1307372608010.html#.UECStKOGt0E

    বি টি ডব্লু, এই লেখাগুলিও মূলতঃ খসড়া সংক্রান্ত আলোচনা প্রসঙ্গেই এসেছিল। সলিল বিশ্বাসের শিক্ষা বিষয়ক প্রস্তাব সংক্রান্ত লেখায় এটি লেখা ছিলঃ

    'গুরুচন্ডালিতে প্রকাশিত খসড়াটির সঙ্গে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে খসড়া বিষয়ক নিজেদের মতামত জানানোর অনুরোধ জানানো হয়েছিল। সেরকম বেশ কয়েকটি লেখা আমাদের কাছে এসেছে। এই লেখাটি তাদের মধ্যে একটি। '
  • a | 135.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:০৯517858
  • দাদারা এখানে কেউ একটা কাজ নিজে হাতে নামিয়েছেন? এক্ষপার্ট বা ল্যালা যে কোন ভূমিকায়?
    প্রত্যক্ষ অভিগ্যাতাই যখন জানতে হবে, তখন সেটাই জানান না। টেকনোক্র্যাটরা ঘোরাড্ডিম, এক্ষপার্টরা বই পড়া মুখ্যু, পাতি পাব্লিক গোড়গোব্দ, এসব সুইপিং স্টেটমেন্ট ছেড়ে।

    দুখেবাবু যখন সিরিয়াস আলোচনাতে নেমেইছেন, তখন বলিঃ র‌্যটাটুই দেখুন। সমস্যাটার সমাধান পাবেন।
  • T | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:১১517860
  • দুখেদা, কথা হচ্ছে, এই ইনফর্মাল হেল্প ইত্যাদি স্মল স্কেলে সবাই নেয়। এ জিনিস চলেও আসছে। তাহলে নতুন করে ফর্মালাইজ করার কি দরকার। সরকারের তরফ থেকে একটা গাইডলাইন ইস্যু করলেই তো সমস্যা চুকে যায়। এটাকে রীতিমতো স্ট্রাকচারড একটা ব্যাপার করে দিলে ফের প্রশাসনিক রেডটেপিজমে আবার কাজগুলৈ বিলম্বিত হবে নাতো? বাচ্চারা কুয়োয় পড়লেই মিলিটারী আগে এসে কুয়োর মিস্ত্রী খুঁজবে। দরকার না থাকলেও।
    আর স্থানীয় কুয়ো খোঁড়ার মিস্ত্রীকে ল্যাল্যা পাবলিকের আন্ডারে ফেলার কারণ কি? সেও তো এক্সপার্ট। ইস্যু অনুযায়ী লোকাল ক্লাসিফিকেশন করলেই তো কে ল্যাল্যা কে ল্যাল্যা নয় সে তো বেরিয়ে আসবে।
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:১৩517863
  • a-র কোশ্ন বুঝি নাই। কোন কাজ ? একেবারেই কিছু কাজ না করলে কি আর মাইনে দিত ? তবে পুকুর কাটি নাই।
    র‌্যটাটুই-ও বুঝি না। সেটা কী ?
  • sch | 125.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:১৩517861
  • দুটো extreme এন্ড। সর্বজ্ঞ অবশ্যই কেউ হতে পারেন না, কিন্তু যদি ধরা হয় এক্সপার্ট মানে সে কিছুই জানে না - তাহলে সেটাও সমস্যা। সবাই মিলে কাজ করাটাই জরুরী। একটা pre-concieved notion নিয়ে চললে সমস্যা- যে কোনো দিকেই
  • b | 135.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:১৫517864
  • ডিডিদা কি সেটাই বললেন না? 3.35 এর পোস্ট দেখুন।
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:১৯517865
  • T, এই হেল্প সবাই নেয় কি ? মানে সবার পরামর্শ নিয়েই দামোদরের বাঁধ, ফুটপাতহীন রাস্তা, নিষ্ফলা পুকুর ? তাহলে অবশ্য কিছু শুধরোবার নয়।
  • sch | 125.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:৩৭517866
  • a-বাবু কি ধরণের নামানোর কথা বলছেন। অভিজ্ঞতা না থাকলে আর উদাহরনগুলো দেওয়া গেল কি করে। এখানে লিখতে গেলে কি cv/প্রজেক্ট কমপ্লিশান সার্টিফিকেট দেখাতে হবে নাকি। তাহলে দরকার নেই লিখে।

    @পাইদিদি, এর আগে বোধহয় একবার জয়া মিত্রের লেখাটা নিয়ে আলোচনার সময়ে আমি দু'একটা কথা বলেছিলাম। সেটা এখানে পুনরোল্লেখ করা হয়তো প্রাসংগিক হবে না। তবে জয়াদির জ্ঞানের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই বলছি, এই ধরণের লেখা সুপাঠ্য কিন্তু এগুলো পলিসি document করার জন্যে যথেষ্ট না। কারণ এখানে সব সমস্যা নিয়ে যথেষ্ট আলোচনা নেই। পুকুর বোজানোর মূল কারণ হল নগরায়ন। দরকার যেটা সেটা হল কোনো একটা রাজ্যের ব্যবহারযোগ্য জলসম্পদের সামগ্রিক মূল্যায়ন আর তার ভিত্তিতে জলাভূমি/পুকুর ইত্যাদির সংরক্ষণ। সেগুলো করার ক্ষেত্রে রাজনৈতিক এবং স্বার্থভিত্তিক অনেক সমস্যা। কাজেই...

    একটা ছোট্ট কথা হয়তো অনেকেই জানেন, তবুও বলি, ভারত সরকার প্রতিটি রাজ্যকে একটি water resource policy document বানাতে বলেছিল। পশ্চিমবংগ সরকারের বানানো ডকুমেন্টটি ফেরৎ চলে এসেছে নামঞ্জুর হয়ে। কারণ সেটি যথেষ্ট তথ্যভিত্তিক নয়।
    আর কিছু বলার দরকার আছে??
  • T | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:৫১517867
  • দুখেদা, নাহ্‌, সবাই নেয় তা বলছি না। ঐ জন্য স্মল স্কেল লিখলাম। আর দেখুন বাঁধ ইত্যাদি প্রসঙ্গে বলতে পারি, যে বা যারা এসবের ডিজাইন করছে তারা যে আফটার এফেক্ট না ভেবেই ডিজাইন করছে সেটা কি সিস্টেমের দোষ হল?(পুঁথিপড়া বিদ্যেতে কি আফটার এফেক্ট না কনসিডার করার গল্প দেওয়া থাকে?) নাকি অযোগ্যদের যারা দায়িত্ব দিল তাদের?
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৬:৫৮517868
  • পুঁথি পারফেক্ট না হলে পুঁথিপড়া বিদ্যেও হবে না। কাজেই এক্ষপার্টদের অযোগ্য না ভেবে 'সর্বজ্ঞ নন' ভাবাই ফেয়ার। পুঁথিকে পারফেক্ট করা একটা উপায়, কিন্তু এক এক জায়গার বাস্তবতা এত একেকরকম যে পুঁথি দিয়ে হয়তো সব কভার করা যাবে না। তো পুঁথির বিদ্যেকে জ্ঞানের অন্য সোর্স দিয়ে সাপ্লিমেন্ট করলে মন্দ কী ?
    অবশ্যই তার মানে এই নয় যে কুয়োর মিস্ত্রিরা না আসা অবধি উদ্ধারকাজ বন্ধ থাকবে। একটা ব্যালেন্স পয়েন্ট চাই - এই তো।
  • T | 24.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৭:৩৭517869
  • পুঁথির বিদ্যেকে জ্ঞানের অন্য সোর্স দিয়ে সাপ্লিমেন্ট যেহেতু লোকাল ("এক এক জায়গায় বাস্তবতা একেকরকম") তাহলে এই যুক্তিতে ইন জেনারেল পুঁথির বিদ্যের সাথে ফাঁকতালে লোকাচার বা স্থানীয় সেন্টিমেন্ট ঢুকে পড়বে না তো। বাস্তবতার নির্দিষ্ট সংজ্ঞা নেই, পুঁথির বিদ্যে কম্প্রিহেনসিভ নয়, আবার পুঁথিতে থাকলেই যে সবাই 'পুরোটাই' আয়ত্ত্ব করতে পারছেন তাও নয়, তাহলে বিছানায় হিসি বন্ধ করাতে কেউ স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে কাউকে হিসি খাইয়েও দিতে পারেন, এই সুযোগে। "আমাদের এখানে লোকে এটাই করে, এটাই টোটকা" এই ব্যাপারটাকেও তো মান্যতা দিয়ে দেওয়া হল, বড় অর্থে।
    মানে বলতে চাইছি, এই জ্ঞানের অন্য সোর্সটা কি সেই অর্থে এস্টাবলিশড? যদি হয় তাহলে মূল ধারার পুঁথিতেই ঢোকানো হোক। পুঁথিকে পারফেক্ট করা চলতে থাকুক। এটাই মেন প্রসেস হোক। ঐ প্রতিক্ষিত ব্যালেন্স পয়েন্টের মেজার বড় সাবজেক্টিভ, এটা ঐ সিচ্যুয়েশনের উপরেই ছেড়ে দেওয়া হোক এবং তা বোধহয় হচ্ছেও। এ জিনিস লোকে যুগে যুগে করে আসছে। আলাদা করে বলার কিছু নেই। এটাকে বড় করে তুলে ধরার কারণ তাই পরিষ্কার নয়। পাতি পাবলিককে ল্যালা ইত্যাদি না ভাবলে এটা আরো জাস্টিফায়েড। এটা খুব স্বাভাবিক ব্যাপারও বোধহয়। এনিয়ে সরকারী নির্দেশিকা জারি বিজ্ঞপ্তি হ্যানা তেনা দস্তুরমতো ফর্মালাইজেশন ইত্যাদি করে কি লাভ? আলাদা করে কোন ইনিশিয়েটিভ নিলে ইকুইলিব্রিয়মটাই না ভেঙে বসে।

    দামোদর বাঁধ, পুকুর ইত্যাদি থেকে সিস্টেম স্বাভাবিক শিক্ষা এটাই নেবে যে এভাবে করা উচিত নয়, আইদার অযোগ্যদের জন্য হয়েছে, অথবা আনপ্রিসিডেন্টেড কারণের জন্য হয়েছে। সিস্টেম যদি উপযুক্ত সরকারের হাতে থাকে তবে তারা সংশোধন করবে, এবং এভাবেই প্রসেস আরো রিফাইন্ড হবে। এই পদ্ধতিতে বড়রকমের রদবদল করার মতো জোরালো কারণ দেখলাম না। আফটার অল দেশের সব রাস্তার হাল নিশ্চয়ই এক নয়।
  • sch | 125.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৭:৪১517870
  • দুখে-দা'র 4:58 কে ক্ক।

    আসলে এক্সপার্ট যাদের বলি তাদেরও অনেক সময় অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে হয়। বিশ্বস্ত সূত্রে জানা কিছু ছোট উদাহরণ দি- হয়ত বোঝা যাবে।

    উত্তর-পূর্ব ভারতের একটি প্রান্তিক রাজ্যের রাজধানীতে বৃষ্টির জলের নিকাশী ব্যবস্থার জন্য বড়ো উন্নয়নের প্রকল্প হচ্ছে। বিশেষজ্ঞ নিয়োগের যে টেন্ডার বেরিয়েছে, তাতে কাজটির পরিকল্পনা তৈরী করার জন্যে যে সময় সীমা দেওয়া হয়েছে সেই সময়ে কাজটি করা অসম্ভব। কারণ কাজ করার আগে গোটা শহরের সার্ভে করতে হবে, তাতে অনেকটা সময় লাগবে। তা সত্তেও বেশ কয়েকটি সংস্থা টেন্ডার জমা দিল এবং একটি সংস্থা নির্বাচিত হল। এবার কাজটি করার সময় সময়সীমা মানতে গেলে কিছু কাজ কমাতে হবে। কি কাটা গেল?
    ১) stakeholder consultation: সরকারের লোক জানালো আপনাদের অত ভাবতে হবে না - আমরা সামলে নেব, যা জানার ডিপার্ট্মেণ্টের লোকের কাছ থেকে জেনে নিন।অর্থাৎ সবচেয়ে গোড়াতেই জরুরী জিনিসটা হলো না - জানাই গেল না সাধারন স্থানীয় মানুষ কোথায় কোথায় সব থেকে বেশী জল জমার সমস্যায় ভোগেন
    ২) পরিবেশগত বিষয়ের বিশ্লেষনঃ এখানে বৃষ্টির জল সংরক্ষনের বিষয়টির বিশদ অনুসন্ধান। এখানেও সরকার বলল, ওসব একটা যাহোক গল্প বানিয়ে দিয়ে দিন। অর্থাৎ এটিও বাদ গেল।
    ৩) বিশদ সার্ভেঃ এখানেও সরকারের লোক আদেশ দিলেন আরে সব করতে হবেনা, অত সময় নেই - কোনো মতে সার্ভে করে শেষ করে দিন

    তাহলে হল কি? কিছু ড্রেনের নক্সা আর তার ভিত্তিতে তৈরী হল একটা আধা -খাঁচড়া জিনিস, তাতে হয়তো জল জমা কমার বদলে বেড়ে যাবে । সরকারের এত তাড়া কেন? কারণ সামনেই ভোট। নগরায়ন দপ্তরের সেক্রেটারী প্রতি কথায় বলেন - আরে ভোটের আগে কন্সট্রাকসন শুরু না হলে মন্ত্রী আমায় বদলী করে দেবে - আর আমি বদলী হলে তার আগে সব বিশেষজ্ঞের পেমেণ্ট আটকে দেব।

    এবার বলুন তো দুখে দা বিশেষজ্ঞদের পুঁথিগত, অপুঁথিগত কোনো বিদ্যাতেই কি এর উন্নতি করা যাবে।

    আসল সমস্যা হল যে কোন উন্নয়নের সাথে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে যায়। আর সেখানেই কাজের কোয়ালীটি মার খায়। হিরকের রানী যখন ঘোষণা করেন এক বছরের মধ্যে এতখানি রাস্তা করে দেওয়া হবে - কখনো পরামর্শ নেন বিভাগীয় ইঞ্জিনীয়ারদের? জিগেস করেন যে এটা করা যাবে কি না এই সময়ে?

    আসলে যতক্ষণ উন্নয়ন রাজনীতির হাত থেকে মুক্তি না পাচ্ছে, ততক্ষণ কোনো সমস্ত দিক বিবেচনা করে সঠিক পরিকল্পনা করা অসম্ভব
  • aka | 178.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৭:৪৬517871
  • দুখেকে,

    আশা নাকি দ্বিমুখী ডায়লগের। খসড়া নিয়ে গোটা পনের টইয়ের পরেও দুখের ডায়লগের প্রতি আস্থা দেখে দুখেকে বছরের সেরা অপ্টিমিস্ট হিসেবে নোবেল দিলাম। ঃ)
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৮:০৯517872
  • T, ব্যালেন্স পয়েন্ট ছাড়া কোন ওয়ার্কেবল সল্যুশন কোথাও তো হয় না। এমনকি পুঁথিতে 'সদা সত্য কথা বলিবে' লেখা থাকলেও হার্টের রোগীকে ধাঁ করে লোকে প্রিয়জনের মৃত্যুসংবাদ দেয় না। এবার ঐ 'সদা সত্য কথা বলিবে'-র তলায় ফুটনোটে ব্যতিক্রমের লিস্টি কেস বাই কেস জুড়তে হলে সে পুঁথি কি পড়ে ওঠা যাবে ? তাছাড়া বাস্তব যেহেতু পরিবর্তনশীল, পুঁথি পারফেক্ট করে তোলার আইডিয়া আদতে একটি খুড়োর কল কারণ হিসেবমত যখন আপনি সেখানে পৌঁছবেন গেছোদাদা তখন অন্য কোথাও।
    আর যেকোন পদ্ধতিতেই অনেক সিদ্ধান্ত সাবজেক্টিভ হয়। সেগুলো যাঁরা বেশিরভাগ ক্ষেত্রে ঠিকঠাক নিতে পারেন, তাঁদের সে বিষয়ে দক্ষ ধরা হয়।
    উল্টো রেডটেপিজমের কথাটাও ভাবুন। একটি লোকায়ত জ্ঞান অফিসিয়াল রিসার্চের মারফত প্রতিষ্ঠা পাবে, পুঁথিতে ঢুকবে এবং তার আগে পর্যন্ত সেটার কার্যকারিতার উদাহরণ থাকলেও সেটা অব্যবহার্য থাকবে - এই বা কী এমন ভালো কথা ?
  • dukhe | 212.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৮:১১517874
  • আকার নোবেলে প্রাইজ মানি কত ? তেমন হলে নয় মন্ত্রিত্বটা ছেড়েই দেব। কিন্তু সেই চুরি হওয়া নোবেলটা না তো ?
  • aka | 178.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৮:৩৪517875
  • আরে না। দুটো একসাথে হলে তো বেটার।
  • lcm | 79.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৮:৪২517876
  • এই ত্তো, এবার ক্লিয়ার হয়েছে। সবার সাথে কথা বলতে হবে, মতামত নিতে হবে।

    যেমন, ধরুন গ্রামে হাসপাতাল হবে, এবার সেখানে সিটি স্ক্যান হবে কি না, বা, হলেও মেশিনটা সিমেন্‌স না জিই - কাদের থেকে নেওয়া হবে, হাসপাতাল বিল্ডিং-এর ভিত দেড় হাত হবে না আড়াই হাত হবে - এসব সকলের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে।

    বা, যখন কলেজ তৈরী হবে, সেখানে অ্যানথ্রোপলজি ডিপার্টমেন্ট থাকবে না থাকবে না, শিক্ষকদের যোগ্যতা এবং মাইনে কত হওয়া উচিত, এবং আরো নানারকম বিষয় লোক্যাল লোকজনের সঙ্গে আলোচনা করতে হবে।

    কারণ, এক্সপার্ট-রা হাফ এক্সপার্ট, বাকী হাফ লোক্যাল লোকজন কম্পেনসেট করবে।

    বেশ, ভালো।

    তো, তামিলনাড়ু-তেই কি এইরকম পদ্ধতি নেওয়া হয়েছে, বা, পাঞ্জাবে বা গুজরাটে --
  • sch | 125.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৮:৫৪517877
  • সেরকম কি বললাম lcm ? যে stakeholder consultation process এর কথা বললাম, তাতে বললাম যে স্থানীয় মানুষের কথা শুনতে হবে, কাজের বিষয় তাদের জানাতে হবে। এবার তাদের সেই মতামত কাজের জন্য গ্রহনযোগ্য কি না তা তো বিচার করবেন বিশেষজ্ঞরা।
    কোথাও হাসপাতাল তৈরী হলে নিশ্চয় স্থানীয় লোকের কাছ থেকে জানতে হবে যে তাদের কাছে শিশুবিভাগ বেশী দরকারী না শল্যচিকিৎসা বিভাগ বেশি জরুরী আর সিদ্ধান্ত নেবার সময় সেটা গুরুত্ব দিতে হবে।
    কলেজটা যদি শহরতলীতে তৈরী হয় তাহলে সেখানেও কি কি কোর্স করালে সুবিধা হবে সেই বিষয়ে স্থানীয় মানুষের মতামত শুনলে সুবিধা হবে। না হলে বীরভূমের প্রান্তিক কলেজে communicative english বা physiology তে তিনজন ছাত্র নিয়ে hons পড়িয়ে তো লাভ নেই
  • v | 178.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৮:৫৬517878
  • এই তো আমরা দেড় বচ্ছরের মাথায় গুটি গুটি পায়ে খসরা নং দুই এর দিকে এগোচ্ছি।

    এবার প্রশ্ন, এটার ওনারশিপ কে নেবে? পিটিবাবু রাজী? বিবিদা? জে? আকাস্যার?
  • fevi | 90.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৯:০০517879
  • ফাঁকা বা ভরপুর মাঠে কয়েক্জন লোক, কেউ শোরুমে, কেউ গোডাউনে, নতুন সরকারের বা সরকারের সরকারী প্রতিনিধির ফোন পেয়ে, বাড় খেয়ে বা না খেয়ে (আরো অনেককিছু করে বা না করে) খসড়া জমা দিল। ফেয়ার এনাফ।

    কিন্তু কমরেড্স, প্রশ্নটার উত্তর এখনো পেলাম না।






    ঘাম তো এখনো ঝরছে ! একটা গাছের পাতাও নড়লো কি?
  • aka | 178.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৯:০৪517880
  • v, এক, খসড়া নং দুই বহুদিন আগেই সরকারের ঘরে। দুই, না আমি বিশেষ অজ্ঞ, না আমি সাধারণ মানুষ, কোয়ালিফায়েড নই। তাবলে দুখের সাথে চাট্টি আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা কইব না নাকি?
  • aka | 178.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৯:০৭517881
  • *বিশেষজ্ঞ
  • lcm | 79.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৯:১০517882
  • কাজ না করলে কাজ হবে না।
  • Ishan | 202.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৯:১৭517883
  • এ মা ফেভি মেটাফর বোঝেন না? এখন নষ্ট করার মতো টাইম নেই। পরে অন্য একটা টই খুলে কেলাস নিয়ে নেব নাহয়।
  • lcm | 79.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৯:১৮517885
  • মিউজিক, মেলোডি, সুর, অ্যারেঞ্জমেন্ট -- সব ভুলে শুধু কথা, সুকন্ঠ এবং উপস্থাপনায় মুগ্দ্ধ হয়ে বাংলা গান শুনছি - বার বার শুনছি - আমার এ জিনিস শুধুই সুমন-এর কিছু গানে হয়েছে।
  • fevi | 90.*.*.* | ৩১ আগস্ট ২০১২ ১৯:২৩517886
  • "মেটাফর" বুঝলে পাতা নড়বে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন