এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০২৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ২৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৬555521
  • ৭-১ এর পর ৬-১।
    জানি ওপাড়ার লোকেরা এই নিয়ে অনেক অজুহাত বানাবে।

    বলজিৎ টা ছোটো ম্যাচে এতো গোল করছে, কিন্তু আই-লিগে যে কেন দাড়াতে পারছে না জানি না।
  • কৃশানু | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৩০555522
  • বাপ্রে!! এত্তা কষ্ট করে যদি ভিলাকে হারাতে হয় তাইলে আর চান্নং এর আশা করে লাভ নাই।
  • Viva Le Nouveau Château | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪০555523
  • যাক বাবা, দুটো হাফেরই শুরুতে ভয় ধরিয়ে দিয়েছিলো।
  • গান্ধী | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪৫555524
  • বলদীপ বললেই আমার মনে পড়ে। অপোনেন্টের বক্সে একটা বল গোলে ঢুকছে, বলদীপ ব্যাকভলি করে সেটা বাইরে বার করে দিল। বলদীপ যদিও স্ট্রাইকারই ছিল। এসব ম্যাচে গোল করলেও ওর থেকে বেশি এক্সপেক্ট না করাই ভালো।

    শেষ ক'দিন ইপিএলে ভালো ভালো গোল দেখা গেল কটা। আজ, কালকের রাফায়েল, বার্বাতভ। এভার্টন হেরে তো আর্সেনালের ৪এর আশা জাগালো আবার
  • প্পন | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪৭555525
  • আব্বে, বলদীপ না। বলজিৎ।
  • কৃশানু | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫২555526
  • চেলসি বা স্পার্স্, কাউকে একটা নামতে হবে।
  • গান্ধী | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৫555527
  • ঐ হল
  • প্পন | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৬555529
  • স্পার্স আশা রাখি এইবারও ভালো প্রতিবেশীর মত আচরণ করবে। ঃ)
  • কৃশানু | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৫৬555528
  • আজকে কমেন্টেটর বলল 'there is no such thing as a permanent chelsea manager, all the managers of chelsea ar interim managers'।
  • ঊমেশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫২555531
  • চেলসী এরকম ছড়াতে থাকলে প্রথম চার টিম গত বারের মতো হবে, তবে অর্ডারটা একটু আলাদা হতে পারে।

    কাল আমাদের টিম যা খেললো তাতে পরের সপ্তাহে স্পার্স এর সাথে আশা দেখছি না। ড্র করলেও অনেক হবে।

    ডিয়েবি কে দেখলেই ভাবি, বিরাট খেলোয়াড় হবার সব মাল মশালা মজুদ ছিল, কিন্তু কিছু-ই হলো না।
  • গান্ধী | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৪555533
  • http://www.goal.com/en-india/news/1064/i-league/2013/02/13/3748579/confirmed-edinho-junior-joins-shillong-lajong-on-loan-from

    টাকার অংক বা প্রোফাইল দুটো দেখেই বিশ্বাস হচ্ছেনা। আজ এবেলাতেও এর খবর দিয়েছে। ১৮বছরের একটা ছেলে যার নিজের একটা ভালো ভবিষ্যত আছে সে লাজং-এ খেলতে আসবে কেন?? তাও বুড়োদের না এনে ইয়ং কাউকে এনেছে বলে লাজং-কে কনগ্র্যা
  • নেতাই | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৮555534
  • ওদিকে কার্লোস তো মনে হয় আর আসবেনা।
  • প্পন | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫০555535
  • কার্লোস তো ফিরে এসেছে! এদিকে আবার অস্ট্রেলিয়ার কোন এক টিমে সাইন করে রেখেছে।

    পুরো পুঁদিচ্চেরি কেস।
  • গান্ধী | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫২555536
  • ওহ, প্পনদা লিখে দিয়েছে। কিন্তু এটা কি করা যায় !! ওকে তো সাসপেন্ড করতে পারে, মাঝের ২মাস পালানোর জন্য

    আমাদের ক্লাবগুলো বিদেশ থেকে এমন জুনিয়র প্লেয়ার কবে আনবে !!
  • ঊমেশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৮555537
  • এডিনহো'র খবরটা আগে আমি kolkatafootball.com এ দেখেছিলাম।

    কিন্তু জানতাম না সেটা এরকম ইয়ং প্লেয়ার।
  • গান্ধী | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৯555538
  • সন্তোষ ট্রফিতে বাংলা হারল পান্জাবের কাছে ৩-৪এ। নবীন হেলা বলে প্লেয়ারটা আজো ২টো গোল করেছে। কেউ একজন পেনাল্টী মিস করেছে বাংলার
  • ঊমেশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৬555539
  • তাহলে বাংলা আউট তো।
    পান্জাব আগের ম্যাচ জিতেছে। লাস্ট ম্যাচে পান্জাব হারলেও বাংলার চান্স নেই।
  • গান্ধী | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০৯555540
  • ৪জনের গ্রুপ তো। এখানে কি হেড-টু-হেড?? কোথাও কোনো রেজাল্ট পাওয়া যায়না। AIFF এর সাইটেও নেই। অন্য ম্যাচের রেজাল্ট জানিনা। তাহলেও খাতায়-কলমে চান্স থাকে। ৩টে দল যদি ২টো করে জেতে
  • প্পন | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৮555542
  • টপ টিম কোয়ালিফাই করবে। পাঞ্জাব না হারলে কোন চান্স নেই।
  • ঊমেশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১৯555543
  • মনে হচ্ছে চান্স আছে।
    কর্ণাটক মনিপুর কে হারিয়েছে, এখন পান্জাব কে হারালে আর বাংলা মনিপুর কে হারালে, তিন দল এক পয়েন্ট হলে গোল ডিফারেন্স ফ্যাক্টর হবে।
  • গান্ধী | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৯555544
  • রিয়ালের হেব্বি খেলা সামনে

    আজ বার্সা-রিয়াল (কোপা ডেল রে)
    শনিবার রিয়াল-বার্সা (লা-লীগা)
    মঙ্গলবার ম্যানু-রিয়াল (চ্যাঃ লিঃ)
  • গান্ধী | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৭555545
  • কিসব হচ্ছে

    মহামেডান আবার এরিয়ান্সকে ৫-১ এ হারালো
  • প্পন | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৩555546
  • সঞ্জয় সেন দায়িত্ব নিয়েছে। দেখা যাক আই লিগে তুলতে পারে কিনা।
  • ঊমেশ | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৪555547
  • রঘু নন্দী না কি দারুন কোচ (ম্যানেজার, ইউরোপীয় ভাষায়)!!!!!!!!!!!

    টিম তো দেখি ৮ নম্বরে দাড়িয়ে (৯ টিমের মধ্যে)।

    সন্জয় সেন এসেছে যখন, তখন মনে হচ্ছে পরের বছর আই-লিগে কলকাতা'র দল বাড়ছে।
  • গান্ধী | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:২৫555548
  • @উমেশদা

    দারুণই কোচ, অন্তত কোলকাতার পরিপ্রেক্ষিতে।

    মরশুমের শুরুর দিকের খেলা আর এখনকার খেলা দেখলেই বোঝা যায়। এই ছোট ক্লাবগুলোর গোটা ১৫ প্লেয়ার থাকে। তার মধ্যে জুন মাসে শুরু হওয়া লীগ ফেব্রুয়ারী অব্দি চললে যা হয়, তাই হচ্ছে। এরিয়ান্সের প্রথম দলের ৪-৫জন বাংলা দলে খেলছে, বছরের শুরুতে ৪জন বিদেশী ছিল,টাকা দিতে পারেনি বলে চলে গেছে। এই টিমগুলোর কোনো টিম বাস নেই, শিয়ালদা থেকে কল্যাণী লোকালে করে গিয়ে কত ভালো ম্যাচ খেলা যায়? এরা প্র্যাকটিশে প্লেয়ার পায়না, কারণ তারা খেপ খেলতে যায় ইনকামের জন্য। লীগের মরশুম যদি ৩-৪ মাস হত, এই টিমগুলো দেখিয়ে দিত ভালো করে।

    এরিয়ান্স ছেড়ে দিলাম। আজ ইবে বা মোবা বিদেশী ছাড়া নামলে কি অবস্থা হবে ভেবে দেখো, তাহলেই বোঝা যাবে। মহামেডানের টাকা আছে, টিমটা এতদিন খেলতে পারছে তাই।

    ভবানীপুর বাদে সবকটা দলেরই এই হাল। IFA যদি এভাবে লীগ চালায়, কদিন বাদে এই লীগ আর চলবেনা
  • কৃশানু | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:১৩555549
  • আপাতত গান্ধীকে ক।
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৬555550
  • আম্মো ক দিলাম। কলকাতা লীগটাকে আধমরা করে ফেলেছে। অথচ ঠিক্ঠাক প্ল্যানিং থাকলে এই জর্জ টেলিগ্রাফ, এরিয়ানের মত দলগুলো নতুন প্লেয়ার তোলার সাপ্লাই লাইন হিসেবে কাজ করতে পারত।
    জানি না গোয়া লীগ কত মাস ধরে হয়।
  • গান্ধী | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০৮555551
  • একটু বাদে এল ক্লাসিকো, তার আগে অন্য একটা খবর

    Ramez Dayoub suspended for lifetime. Akram Moghrabi has been given 1 year ban following match fixing charges.

    দায়ুব-যাকে নিয়ে দুদিন লেখালিখি হচ্ছে।।। পরেরবছর ইবেতে আসবে শোনা যাচ্ছিল।

    আর আক্রম (চার্চিলে খেলল এবছর) এখন ছেড়ে দিয়েছে

    @অরণ্যদা

    গোয়া লীগ নভেম্বরের আগে শেষ হয়
  • নেতাই | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৫৪555553
  • সাবাস রোনাল্ডো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন