এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৩ মার্চ ২০১৭ ০৮:৩৫711428
  • "`কোথাও গ্রামবাসীরা জমি দিতে রাজি হননি, কোথাও জবরদখল উচ্ছেদ করা যায়নি, কোথাও বা সাত-আট বার দরপত্র চেয়েও কাজ করতে আগ্রহী ঠিকাদার মেলেনি। এমনই বিবিধ কারণে ৪০০ কিমি গ্রামীণ রাস্তা পাকা করার কাজ বাতিল করে দিল পঞ্চায়েত দফতর।"
    http://www.anandabazar.com/state/land-disputes-hampers-the-construction-of-concrete-roads-in-many-villages-1.573149?ref=strydtl-morenews-state
  • PT | ০৫ মার্চ ২০১৭ ০৮:২২711429
  • তিনো আমলে রাস্তা তৈরি করা নিয়ে যারা ঢক্কা নিনাদ করে এঁড়ে তক্ক করে, তাদের জন্যেঃ
    "গত আর্থিক বছরে সারা দেশে বরাদ্দ ছিল ১৭ হাজার ৯৪১ কোটি টাকা। তার ৬% সরিয়ে রাখা হয়েছিল সেই সব রাজ্যের জন্য, যারা ভাল কাজ করবে। .....
    প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ১০৭৬।৪৯ কোটির সেই উৎসাহ ভাতা তহবিল থেকে এক টাকাও মেলেনি বাংলার। কারণ, ৪১০০ কিমি রাস্তা তৈরির লক্ষ্য নিয়েও সাকুল্যে ১৪০০ কিমি তৈরি করতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোনও ক্ষেত্রেই ছুঁতে পারেনি গ্রামীণ সড়কের জাতীয় গড় সূচকগুলিকে। ১৪টি রাজ্যকে বাড়তি টাকা দিয়ে কেন্দ্র বুঝিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের কাজে সন্তুষ্ট নয় তারা।"
    http://www.anandabazar.com/state/west-bengal-is-not-in-the-list-for-making-good-roads-1.573859?ref=state-new-stry#
  • s | ০৫ মার্চ ২০১৭ ২৩:৪৭711430
  • পিটিদা তাহলে ভাবুন, মাত্র ১৪০০ কিমি রাস্তা করেই লোকের চোখে পড়ছে, লোক বাঃ বাঃ করছে, তার মানে ৩৪ বছর বামেরা কতটা বাল ছিঁড়েছিল।
  • PT | ০৬ মার্চ ২০১৭ ১২:৫৮711431
  • শেষ পর্যন্ত আবাপ এইসব লিখ্ছে? এইসব বলার জন্যে বামেরা কত হ্যাটা খেয়েছে গো!!
    "এক সময় ওরা কমিউনিস্টদের মারতে এসেছিল। জনৈক ব্যক্তি প্রতিবাদ করেননি। কারণ তিনি কমিউনিস্ট ছিলেন না। ওরা আবার এসেছিল, ইহুদিদের মারতে। এই ব্যক্তি ইহুদিও ছিলেন না। তাই সে বারও প্রতিবাদ করেননি। লোকটির প্রতিবেশীরাও একে একে মারা পড়লেন ওদের হাতে, কিন্তু এই লোকটিকে ওরা তখনও কিছু করেনি। তাই তিনি এ বারও প্রতিবাদ করেননি। শেষে কিন্তু তাঁকেও মারতে এসেছিল ওরা। প্রতিবাদ করার জন্য সে দিন কারওকে পাওয়া যায়নি। কারণ প্রতিবাদ করার মতো আর কেউ ছিলেনই না।"
    http://www.anandabazar.com/editorial/we-should-stand-together-to-fight-against-the-attack-on-indians-in-america-dgtl-1.574895?ref=hm-new-stry#
  • Arpan | ০৬ মার্চ ২০১৭ ১৩:২৮711432
  • আবাপর লিং কিন্তু অনেকদিন ধরেই আসে। ঃ-)
  • কল্লোল | ০৬ মার্চ ২০১৭ ১৬:২২711434
  • ঋতব্রতর ব্যাপারটা বেশ কৌতুহলোদ্দীপক। উনি যে সাংসদ হিসাবে অন্যায় ক্ষমতা জাহির করতে গেছিলেন, সে নিয়ে তো তার পার্টিও বলেছে। পিটি/পিএম/সিএম ও অন্যান্যরাও মেনে নিয়েছে অন্যায় করেছিলেন ঋতব্রত। কিন্তু গোল বাধে সীতারাম ইয়েচুরির বক্তব্যের শেষাংশে। যেখানে উনি নাম্বুদ্রিপাদ ও সুন্দরাইয়ার সাধারণ জীবন যাপনের কথা উল্লেখ করেছেন। হঠাৎ "সাধারন জীবন যাপন"এর কথা উঠলো কেন? অন্য কারুর জীবন যাপন সীতারামের ততো সাধারন বলে মনে হয় নি হয়তো।
    এই আর কি।

    আর হ্যাঁ, টেট নিয়ে আওয়াজ তোলা হোক। কে তুলবে? এসইউসি আর কং??
    কারা যেন সিভিক পুলিশ নিয়োগ নিয়ে আওয়াজ তুলে ফাটিয়ে দিলো?
    কারা যেন তিনো আমলে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে রাস্তায় নেমে, আওয়াজ টাওয়াজ তুলে ফাটিয়ে দিলো?
  • PM | ০৬ মার্চ ২০১৭ ১৬:৪৮711435
  • সেতো কতো লোক ঘেউ ঘেউ করার প্রতিশ্রুতি দিয়েছিলো, সেসব কি রাখা হলো ? ঃ)

    লোকে কি সমস্যায় পড়লে সিপিয়েম বুক বাড়িয়ে দেবে, এই ভরসায় পরিবর্তন চেয়েছিলো?

    তা সাত্ত্বেও সিপিয়েম বিরোধী দল হিসেবে কার্যকরী ভুমিকা সেভাবে নিতে পারছে না এতে সন্দেহ নেই
  • PT | ০৬ মার্চ ২০১৭ ১৮:৫৬711436
  • cm-কে ধন্যবাদ।
    কিন্তু আজকাল কোন সংখ্যাতত্ব দিলে তার প্রত্যুত্বরে অসংস্কৃত শব্দ ছুঁড়ে দেওয়া হয়। অর্থাৎ কিনা লুম্পেনাইসেশন সর্ব স্তরেই ছড়িয়ে পড়েছে এবং সব কিছুই "বিশ্বাসে মিলায়"-এর পর্যায়ে চলে গিয়েছে।
  • dc | ০৬ মার্চ ২০১৭ ১৮:৫৭711438
  • সিপিএম পার্টির জার্নি শেষ হয়ে গেছে। এখন আর ওরা কি নিয়ে আওয়াজ তুলল সে নিয়ে আলোচনা করে কি লাভ?পলিটিক্স অ্যাবহরস ভ্যাকুয়াম, তাই আগামী দিনে তিনোদের বিরোধী পার্টিও ঠিকই উঠে আসবে, ক্ষমতা দখলও করবে।
  • পিপি | ০৬ মার্চ ২০১৭ ১৯:২৯711439
  • শিপিএমের ওপর বিশ্বাস হারানো পাপ
  • সিকি | ০৬ মার্চ ২০১৭ ১৯:৩৯711440
  • ভাবো। পিপি এলি তো এলি, একেবারে হীরভ টইতে?

    নাকি এটা অন্য পিপি?
  • | ০৬ মার্চ ২০১৭ ১৯:৪২711441
  • পিপিমণি?? আর টই পেলে না?
    ঃ-))))
  • কল্লোল | ০৬ মার্চ ২০১৭ ২০:৩৪711442
  • যাদের কুত্তা লগ্নে জম্মো, তারা ঘেউ ঘেউ করেই যাচ্ছে। বিভিন্ন মানবাধিকার ইস্যুতে তারাই চিল্লাচ্ছে। কিন্তু টেট বা সিভিক পুলিশ, স্বাস্থ্য বা শিক্ষা নিয়ে তো তাদের চিল্লানোর কথা নয়। যাদের বিরোধী দলের ভূমিকা পালন করার কথা তারা ক্যাবলা হয়ে আছে। সেটা তো পিএম স্বীকারই কল্লেন।
    ভালো।
  • sm | ০৬ মার্চ ২০১৭ ২১:২১711444
  • http://www.sangbadpratidin.in/bengal-tops-world-banks-chart-of-panchayat-based-developmental-work/
    যারা তিন আমলে রাস্তা ঘাটের উন্নতি নিয়ে ঢক্কানিনাদ করছিলো, তাদের তরফ ঠিক।
    নিন বার কোশে বিশ্ব ব্যাংক কে গালি দিন নয়তো প্রতিদিনের লিংকের মান অবপ র থেকেখারাপ বল বিতর্ক সভা বসান।
    প্রতিবেদন এর একটু নমুনা দিলাম।
    ---

    পঞ্চায়েত দফতর সূত্রে খবর, শুধু এদেশের অন্যান্য রাজ্যই নয়। এশিয়ার বিভিন্ন দেশের থেকেও তথ্য সংগ্রহ করেছিল বিশ্ব ব্যাঙ্ক। রাজ্যের অন্তত এক হাজার গ্রাম পঞ্চায়েতের উপর টানা সমীক্ষা চালানো হয়েছিল৷ দৈনন্দিন কাজের বাইরে গিয়ে গ্রামবাসীদের অর্থনৈতিক মানোন্নয়ন, মহিলাদের আর্থিক উন্নতি, ই-গভর্ন্যান্স, পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল৷ সেই সমীক্ষায় বিশ্ব ব্যাঙ্ক এ রাজ্যের পারফরম্যান্সকে ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে জানিয়েছে। বিশ্ব ব্যাঙ্কের তথ্য বলছে, লক্ষ্যমাত্রা যদি ১০০ শতাংশ ধরা হয়, তাহলে পশ্চিমবঙ্গের গ্রামপঞ্চায়েতগুলি ২৩৫ শতাংশ কাজ করেছে৷ যা কার্যত রেকর্ড।
    ---
    সামগ্রিকভাবে এক্ষেত্রে বিশ্বের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে বাংলার পঞ্চায়েতকে। বিশ্ব ব্যাঙ্কের ভাইস প্রেসিডেণ্ট অ্যানিটি ডিক্সন সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে নিজেদের অভিমত স্পষ্ট করেছেন৷ রাস্তাঘাট, পানীয় জলের জোগান বা নিকাশির মতো দৈনন্দিন কাজ তো রয়েছেই। কিন্তু গ্রামের মানুষের জীবন-জীবিকার উন্নতিতে বাংলার গ্রাম পঞ্চায়েতগুলি কেমন কাজ করছে, তা বিস্তারিত জানতে সমীক্ষা করেছিল বিশ্ব ব্যাঙ্ক৷ পঞ্চায়েত দফতরের এক যুগ্ম সচিবের কথায়,“তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সমীক্ষা হয়েছিল৷ রিপোর্ট জমা পড়েছিল বিশ্ব ব্যাঙ্কের দফতরে৷ রিপোর্ট খতিয়ে দেখেই এই স্বীকৃতি৷”
  • sm | ০৬ মার্চ ২০১৭ ২১:৪১711446
  • বাহ্, চমৎকার! বিশ্বব্যাংক কে বিশ্বাস না করে;ধান্দাবাজ বলে, অমর্ত্য সেন এর মত কে উপেক্ষা করে ; জনগণ কে ছাগল বলে-কমরেড এগিয়ে যাও। তোমাদের বলা মুখ; চলা পথ কেউ ই রুখতে পারবেনা।
  • cm | ০৬ মার্চ ২০১৭ ২১:৫২711447
  • বিশ্বব্যাঙ্কের কোন লিঙ্ক হবে?
  • sm | ০৬ মার্চ ২০১৭ ২১:৫৭711449
  • বিশ্বের ব্যাংক যখন ; লিংক লিশ্চয় থাকবে।দেখে শুনে খুঁজে পেতে নিলেই হয়।
  • S | ০৬ মার্চ ২০১৭ ২১:৫৯711450
  • পিটি, ধুর আবাপের দেওয়া ঐ লিন্কের কথাগুলো আজকাল আর চলে নাকি। এই দেখুন নতুন স্লোগানঃ

  • cm | ০৬ মার্চ ২০১৭ ২২:১৫711451
  • ঐ প্রতিদিনের লিঙ্ক ছাড়া থাকবেনা বলেই বিশ্বাস, ২৩৫% বড় বাড়াবাড়ি ঠেকছে।
  • sm | ০৬ মার্চ ২০১৭ ২৩:২৪711452
  • সি এম,আপনার কথা সত্য। ২৩৫ পার্সেন্ট টা রামদিনের খাটালের দুধের মতো লাগছে।
    কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন এই তথ্যের /রিপোর্টের সূত্র কোথায়?রিপোর্টার লেখার আগে কি খেয়েছিলো?
    আমি এটা পড়ার পর থেকে কি রকম বিবশ হয়ে গেছি।
    কেমন যেন মনে হচ্ছে;এই স্বর্গ ছেড়ে কোথায় ই বা যাবো?
    পিটির সঙ্গে আর তর্ক করতে ইচ্ছে করছে না। দেখি ঘোরটা কখন কাটে।
  • PT | ০৬ মার্চ ২০১৭ ২৩:৫২711453
  • এই খপরটা আগেও দিয়েছি কিন্তু মানতে মন চায়নিকো। তার ওপরে আজকাল সংবাদ প্রতিদিন আবাপ-র চাইতে বেশী বিশ্বাসযোগ্য। তাই কবে কম্পিটেন্ট অথরিটির মন জোগানো খপর ছ্পাবে প্রতিদিন তার অপেক্ষায় থাকতে হয়। কিন্তু ঠাকুর তো সেই কবেই বলেছেন, "ঢপ চেপে রাখার সমিশ্যে বিস্তর, বুঝলি লরেন"!!
    তাই বলি কি পিটির সঙ্গে তক্ক করার দরকার নেই। ইকনমিক টাইমসের সঙ্গে করুন।
    Nine states seem to be holding back India's race to achieve full rural connectivity by 2019......
    Besides the three worst performers, a review of 'Pradhan Mantri Gram Sadak Yojana' (PMGSY) found progress wanting in Chhattisgarh, Bihar, Rajasthan, Odisha, Uttarakhand and *****West Bengal*****, ........
    .......West Bengal is seen to lack administrative efficiency .......
    http://economictimes.indiatimes.com/news/economy/infrastructure/9-states-stall-push-for-full-rural-connectivity-by-2019/printarticle/54402882.cms
  • sm | ০৭ মার্চ ২০১৭ ০০:০০711454
  • পিটি,তর্কের মুডে নেই। খালি অনুরোধ s এর আগের পোস্ট তা আবার পড়ুন।বোঝার চেষ্টা করুন।
    কতটা নিন্মমানের কাজ বামেরা করেছিল বলে; তিনো দের এই অকিঞ্চিৎকর পারফর্মেন্স কেও জনতা গুরুত্ব দিচ্ছে।
  • PT | ০৭ মার্চ ২০১৭ ০০:১৬711455
  • তক্কের দরকার নেই। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যদি অসত্য কথা বলে থাকে সেটা তথ্য দিয়ে কাউন্টার করুন। তাহলেই হবে।
    আমি অসংস্কৃত শব্দবহুল পোস্টিং সাধারণতঃ অগ্রাহ্য করি। আপনার কাছে ঐ জাতীয় পোস্টিং ইকনমিক-টাইমসের চাইতে বেশী তথ্যসমৃদ্ধ বা নির্ভরযোগ্য মনে হলে সেটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার।
  • কল্লোল | ০৭ মার্চ ২০১৭ ০৮:০৫711456
  • সিএম। এখন প্রচুর মিডিয়া। ছাপা ও বৈদ্যুতিন। কোথাও না কোথাও খবর হতো-ই।টেট নিয়ে বামেরা হৈচৈ করলে। অন্ততঃ গণশক্তিতে?

    বিরোধী হিসাবে বামেদের ক্যাবলামো বেশ চোখে পড়ার মতো।
  • T | ০৭ মার্চ ২০১৭ ০৮:৩২711457
  • কল্লোলদার জন্য এই যে লিঙ্ক, বহুদিন আগে থেকে যে হচ্চে সেইটে জানানোর জন্য

    http://www.cpimwb.org.in/current_topic_details.php?topic_id=534

    কদ্দিন আর ঢপগুলো চালাবেন। সিপিয়েমের ক্যাবলামো খোঁজার চেয়ে এবার নিজেদের 'যে আসে আসুক' জাতীয় ক্যাবলামোর দিকে তাকান।
  • PT | ০৭ মার্চ ২০১৭ ১৪:৩৮711460
  • সংবাদ প্রতিদিনের খপরটা এই খবরের ভাব-সম্প্রসারণ কিনা ভেবে দেখা যেতে পারেঃ
    According to the minister who recently returned from the US after attending a World Bank Conference in New York, the institution said "credit goes to the West Bengal Government for the commendable performance in panchayat sector and if this can be recreated in the countries like Morocco and Egypt, many political disturbances will disappear from there."
    http://www.business-standard.com/article/pti-stories/minister-claims-offer-from-world-bank-to-become-ambassador-113121601169_1.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন