এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:৪৫198182
  • এইটা :-)
  • Blank | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:৩৭198179


  • এটা?
  • Blank | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:৩৬198178
  • একটা গাছ দেখেছি নর্থ বেঙ্গলে। লতানে গাছ, কমলা ফুল হয়। যখন পুরো লতা গুলো ফুলে ভরে যায় মনে হয় যেনো আগুন ধরেছে গাছে।
    সেটা ভাবি নিয়ে আসবো, কোনোবার আনা হয় না।
  • I | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:৩৫198177
  • ব্ল্যাংকি, নাম জানি না। তবে কমন গাছ। ফুলের পাপড়ির মত অ্যারেঞ্জমেন্টে পাতা হয়। বোঝাতে পারলাম কিনা জানি না।
  • I | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:৩৩198176
  • দমদি, ভার্মি কম্পোস্ট দিতাম। কাজে লাগল না ঃ(
  • Blank | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:১৫198173
  • সিলারিগাও র কোন গাছ?
  • 4z | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:১৫198174
  • এখানে আজ -৪০এ নামবে, বাইরে থাকলে বলছে এক্সপোজড স্কিন ফ্রীজ হতে ৫ মিনিটেরও কম সময় লাগবে। এদিকে অফিস থেকে বেরোতে আজ রাত হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে :(
  • | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:১৫198175
  • পিপি, জিমেইল দ্যাখোসে
  • ঈশান | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:১৩198172
  • হনু হল পেটুক। লোকে বেঁচে আছে না মরে গেছে খোঁজ না নিয়ে বাজারের খবর নেয়। :)
    আমি দিব্বি আছি। বাড়িতে সোফার উপর ঠ্যাঙ তুলে।
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:০৭198171
  • ও দমদি, পাঠাবে পিলিজ?

    ইন্দোদাদা, সময়মত আমার টবের গাছগুলোকে ঘরে তুলতে পারি নি বলে তারা বরফ চাপা পড়ে মরল। শুধু পার্স্লে আর রোজমেরীর টব ঘরে রাখা ছিল বলে তারা বেঁচে গিয়েছিল। সে যা হোক, টবের একটা জবা গাছ বড্ড প্রিয় ছিল। ফ্রোজেন ডেথ হলেও তার কন্কাল টাকে ঘরে এনে রেখে দিয়েছিলাম। কদিন হল তার সারা গা কচি সবুজ পাতায় ভরে গেছে, কুঁড়িও এসেছে গোটা কতক। একটা কুঁড়ি ফোটার মুখে! সত্যিই ম্যাজিক!
  • | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:০০198170
  • জুঁইগাছে একটু মাছধোয়া জল, গোড়ায় একটু মাছের আঁশ এইসব দিস আর পারলে একটু গোবর সার। গোবরসার আর হাড়ের্গুঁড়োয় গাছে পুরো ভেল্কি দেখায়।
  • sosen | ০৬ জানুয়ারি ২০১৪ ২১:৫৯198169
  • ভাগীবাবু সেফলি আপিস পৌছে গিয়েছেন, অতএব আমি ঘুমুতে গেলুম। ঈশান বেরোলে সাবধানে ড্রাইভ কোরো,পিপিদিদি আরাম কর। হেপ্পি উইন্টার।
  • I | ০৬ জানুয়ারি ২০১৪ ২১:৫৬198168
  • আমাদের সিলারিগাঁওয়ের থোপা-পাতা গাছটা তো মার্চে এল; তাপ্পর থেকেই আস্তে আস্তে কেমন ঝিমিয়ে গেল। ব্যালকনিতে ছিল। একসময় প্রায় সব পাতা ঝরে গেল। শুধু মোটকা কাণ্ডটা ছিল, আর অল্প কটা ছোট ছোট পাতা, দিন দিন তারা সাইজে ছোট হচ্ছে। আশা ছেড়ে দিয়েছিলাম। জল-টলও দিতাম না। ওমা, শীত পড়তেই সে দেখি গা-ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ঝলমলে নতুন সবুজ পাতা বেরিয়েছে, পাতারা বড় হচ্ছে। তবে সিলারিগাঁওয়ের সেই চেহারা হয় নি। পাতাগুলৈ ওরম ঘনসন্নিবিষ্ট হল না; একটু ছাড়া ছাড়া ভাব। বেচারা শীতের দেশের মানুষ, হঠাৎ করে এরম সৃষ্টিছাড়া গরমে এসে পরে ভেপসে গেছিল।

    জুঁই গাছটারও তেমনি দশা। মরেই গেছিল। পুরো শুকিয়ে কাঠ। আবার পাতারা ফিরে এসেছে। কিন্তু ফুল সেই একবারই দিল। যে কটা কুঁড়ি নিয়ে এসেছিল, সেই কটাই ফুটল। নতুন করে ফুল আর হয় নি।
    গাছগুলো কী ম্যাজিক জানে !
  • | ০৬ জানুয়ারি ২০১৪ ২১:৫২198167
  • বাহ তাইলে একখান জানাডু গাছ কেনার বেবস্তা দেখলে হয়। আমার অবশ্য বারান্দায় সকালবেলা রোদ্দুর থাকে পোচ্চুর।

    পিপি, বিভুতিবাবু আছে তো। সুষেণ পাঠালো আর আমি হাউমাঁউ করে পড়ে ফেলমা ইছামতী, অনুবর্তন।
  • রোবু | ০৬ জানুয়ারি ২০১৪ ২১:৫০198166
  • কিন্তু হানুদাকে নেভিগেটর কে দিল? সব মিড ওয়েস্টের লোকজনকে ঠিকঠাক অ্যাড্রেস করছে?
  • I | ০৬ জানুয়ারি ২০১৪ ২১:৪৯198165
  • ডমডিডি, তাই তো বলছে। শেডে রাখতে হয়। নার্সারীতেও ছাউনির তলায় ছিল। বেশী রোদ্দুর মনে হয় সহ্য করতে পারে না।
  • I | ০৬ জানুয়ারি ২০১৪ ২১:৪৮198164
  • বরখের লোকজন, ভালো থাইক্যো। ঠাণ্ডা লাগায়ো না।
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৪ ২১:৪৭198163
  • হমম। দমদির পরামর্শ মেনে নিলাম। আপাতত লেপ মুড়ি দিয়ে হট চকলেট খাছি এতখানি ক্রীম ছড়িয়ে। খালি একখান ভাল গপ্পের বইয়ের অভাব। আছে নাকি লীলু পিসির পাকদণ্ডী কারোর কাছে? কিম্বা বিভূতিবাবু?
  • | ০৬ জানুয়ারি ২০১৪ ২১:১৯198162
  • যেও না। চুক্করে বাড়ীতে বসে থাকো
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৪ ২১:১০198161
  • হানুদা, আমি ঠিক আছি। কাল বহুরাত অব্ধি বসে বসে ব্লিজার্ড দেখ্লাম জানলা দিয়ে - জীবণের প্রথম আর হয়তো শেষও। ঘরে চাল ডাল আনাজপাতি আগে থেকেই মজুত করেছি তবে বাকী দুজন যে রেটে খাচ্ছে তাতে কাল অবধি চললে খুশি হই। আমার নতুন রুমি বকরাক্ষসের মিনি অবতার। গতকাল রাত্রে এক হাড়ি জাম্বালায়া রেধেছিলাম। তারা দুইজনা মিলে টু থার্ড উড়িয়ে দিয়েছে! রেগে গিয়ে বলেছি আজকের রান্নায় আমি নেই। তাতে তাদের চিন্তা বাড়ে নি। তারা বরম দুশ্চিন্তাগ্রস্থ কাল সারাদিনে গোটা একটা 12 প্যাক বিয়ারের দশ খানাই উড়িয়ে দেওয়ায় বাড়িতে বিয়ার বাড়ন্ত তাই নিয়ে। আর আমি চিন্তাগ্রস্থ কাজে যেতে হবেই কি না তাই নিয়ে। বরফ পড়া বন্ধ হয়েছে। তাপমাত্রা -২৬ সে (windchill নিয়ে -৪০), যাই কি না যাই তাই নিয়ে ভাবিত!
  • a x | ০৬ জানুয়ারি ২০১৪ ২০:৫৯198160
  • আহ! সাব জিরোটা একটু ইতি গজ দিয়েছি :-P। ওটা সেলসিয়াসে বিলো জিরো!
  • aka | ০৬ জানুয়ারি ২০১৪ ২০:২১198159
  • সাব জিরো তো এখানেও, দিব্য হয়েছে। স্নোর প্রেডিকশন ছিল কিন্তু হল নি।
  • d | ০৬ জানুয়ারি ২০১৪ ২০:০৭198158
  • আহা কোয়েম্বাত্তুর শাড়ী ভারী ভাল দেখতে।
  • a x | ০৬ জানুয়ারি ২০১৪ ১৯:৪৬198157
  • এখানেও সাব জিরো হয়ে গেল, এই পোড়া টেক্সাসেও। তার সাথে হার্ড ফ্রিজ ওয়ার্নিং।
  • Azog | ০৬ জানুয়ারি ২০১৪ ১৯:৪১198156
  • হোটেলে সবই পাচ্ছি। অমৃতা ইউনিতে কাঁচকলা দিয়ে পোলাও খাওয়ায়। নন ভেজ নিষিদ্ধ। যাই হোক, কালই তো ফেরৎ।
  • Blank | ০৬ জানুয়ারি ২০১৪ ১৮:৫৪198155
  • অজ্জিত দা এখন শ্যামা সংগীত ছেরে বাউল ধরেছে। আর মাছ মাংস খায় না
  • h | ০৬ জানুয়ারি ২০১৪ ১৮:৫২198154
  • ওকে গুড সোসেন। থ্যাংক ইউ।
    এইবার ইশান, পিপি এদের খবর পেলে বাঁচা যায়।
  • h | ০৬ জানুয়ারি ২০১৪ ১৮:৫১198153
  • ও, তো ঐখানে তো মাছ মাংস পাওয়া যায় না। তুমি কি পুরোটা বেঁচে আছো?
  • Azog | ০৬ জানুয়ারি ২০১৪ ১৮:৪৬198152
  • বোধি - বিশেষ কোথাও না, কোয়েম্বাটুর
  • sosen | ০৬ জানুয়ারি ২০১৪ ১৮:৪১198150
  • হনুদা চিন্তা করবেন না। ভাগী বাজারের মধ্যেই থাকে। আপিসটাই যা দূর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত