এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৪ ০০:০৫198209
  • হিন্দুতে দেখলাম ব্রাজিলিয়ান গাছ।
  • রোবু | ০৭ জানুয়ারি ২০১৪ ০০:০৫198210
  • "মামা সিপিএম আগে ছিল, এখন জাস্ট মামা" :-)
  • Blank | ০৭ জানুয়ারি ২০১৪ ০০:০৪198208
  • এই গাছটাই। তোমার বাড়িতে এখন আছে এটা?
  • রোবু | ০৭ জানুয়ারি ২০১৪ ০০:০৩198207
  • নিশ্চয়ই গ্রীন আপেল ফ্লেভার ছিল :-(
    হানুদাদের বাড়ির মত ফুলগাছ আমাদের বাড়িতে আছে। মন খারাপ হলে কল্যাণীতে আসতে হবে। তবে বাড়ি বসে হুইস্কি খাওয়া যাবে না :-)
  • h | ০৭ জানুয়ারি ২০১৪ ০০:০২198206
  • বাই দ্যে ওয়ে আমার মামার সংগে অক্ষর খুব মিল, দুজনেই ফ্লোরিডা, দুজনেই বৈজ্ঞানিক, দুজনেই বায়োকেমিস্ট্রি। একটাই শুধু অমিল, মামা সিপিএম আগে ছিল, এখন জাস্ট মামা। আর অক্ষ আগে বা পরে, মামা বা সিপিএম কোনোটাই ছিল না বা নেই। এইরকম ব্যাপার।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১৪ ০০:০১198205
  • থ্যাংকু, লালবাগে গিয়ে দেখছি পাওয়া যায় কিনা।
  • h | ০৭ জানুয়ারি ২০১৪ ০০:০০198204
  • নানা ভালো ভোদকা আমার ভালো ই লাগে, কিন্তু এটা কি একটা যেন ফলের গন্ধ দেওয়া ছিল অ্যাঃ
  • h | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৫৯198203
  • অর্পন প্রচুর হয়, গোটা সিকিম ভরতি। তবে কোন দেশি গাছ জানি না। আমাদের শ্রীনিকেতনের বাড়িতে কয়েকটা প্রমিনেন্ট ফুলের গাছ ছিল। মাধবী-মালতী-বিগনোনিয়া মেশানো একটা মাচা। একটা কাঁঠালি চাঁপা, এক টা হাসনুহানার ঝোপ, সাপ আসতো, তবে ধরো পনেরো বছরে পনেরো বারের বেশি না। একটা দোলন চাঁপার বেড। একটা স্থল- পদ্ম, আর সিঁড়ির দিকে একটা গুলঞ্চ। আর শীত কালে গাঁদা, চন্দ্রমল্লিকা হত, ডালিয়া লাগানো হত বলে মনে হয় না। আর ছিল অগ্নিশিখা বলে একটা ফুল, সেটা সত্যি ই স্টানিং দেখতে ছিল। আর একটা ব্লিডিং হার্ট ছিল, তবে ছোট্টো, ওটা আমার হাতে লাগানো ছিল, বলে বাড়ি ছেড়ে আসার সময় একটু মন খারাপ হয়েছিল।
  • kumu | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৫৬198201
  • অ ফোজ্জি মোটেই ভুলিনি।এই এক্ষুনি ভাবছিলাম ফোজ্জি কীভাবে বাড়ী যাবে।
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৫৬198202
  • বোঝো ভোদকা খায় না আবার বিপ্লব করবে! ঃ-)
  • h | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৫২198200
  • কিন্তু আমি জেনু কনসার্ন্ড ছিলাম বাজারের ব্যাপারটা নিয়ে, একবার প্রচন্ড বরফে আমার বাড়িতে খাবার ছিল না, ডেন মার্কে, তখন আমি শুধু হ্যাম, চিজ আর হুইস্কি খেয়ে একটা তিন চার দিনের স্ট্রেচ কাটিয়েছিলাম। তাও আবার শেষে হুইস্কি শেষ হয়ে যাওয়ায়, আমায় ভোদকা খেতে হয়েছিল, জঘন্য।
  • h | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৫০198198
  • রোবু ওরা তো সকলেই বলেছে ওদের বাড়িতে বরফ পড়ছে। তাই চিন্তা করছিলাম। প্লাস কুমু দি ও বললো। ঐটা আমার আর ভুল হয় না এখন। আমেরিকায় আছে ইশান এটা এখন পরিষ্কার।কারণ বার বার কেউ কানাডায় ফিরে যায় না। আমার একজন বন্ধু ছিল সে কানাডায় একবার গেছিল, আর আসে নি। তার পরে আমেরিকায় সেটল করার পরে, অনেক বার এসছিল। ত কানাডায় বেশি ঠান্ডা, তো কি মরতে ঐখানে আর লোকে যাবে, এই সব ঝড়ে র মধ্যে।

    কিন্তু অক্ষ তো ফ্লোরিডায় থাকে, ওখানে আমার মামাও থাকে, সেও বৈজ্ঞানিক, কিন্তু কনফার্ম করলাম ওদের ওদিকে বরপ নেই। অক্ষ ঢপ দিয়েছে। তবে ঠান্ডা বরপ ছাড়াও হয়, ওটা জিগ্যেস করে বলছি।

    কেমন দিলাম।
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৫০198199
  • দেশে বোলে তো সমতলে।
  • pipi | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৪৯198197
  • দমদিটা এত্ত ভাল বলার নয়!! এক বস্তা বরফ পাঠালামঃ-)

    ফোজ্জি, খুব সাবধানে থেক। আমার এক রুমি একটু আগে বাইরে গিয়েছিল। রেন্ট অফিসে রেন্ট জমা দিতে। হেঁটে পাঁচ মিনিট। ফিরল যখন ওকে দেখে আমরা আঁতকে উঠেছি! প্রোটেকশন নিয়েই বাইরে গিয়েছিল কিন্তু মুখটা খোলা ছিল। সেই এক্সপোজড অংশগুলো শুধু যে ফুলে টমেটোর মত টুকটুকে লাল হয়ে গেছে তাই নয় মনে হচ্ছে কয়েকটা ভীমরূল ওর মুখে কামড়েছে এমন দাগড়াদাগড়া ক্ষতবিক্ষত!! উরি বাবা! -৪০ ইজ নো ফান! আরেকজন এর মধ্যে শোভেল হাতে বেরোল বরফ সরিয়ে গাড়ি বের করতে। তার গার্লফ্রেণ্ডকে না দেখে সে থাকতে পারছে না অতএব তার কাছে যাবেই। ইদিকে সিটি কাউন্সেল অ্যানাউন্স করেছে রাস্তায় গাড়ি বার করা আজকে ইল্লিগাল! বুঝিয়ে শুনিয়ে নিরস্ত করার চেষ্টায় ক্ষান্ত দিয়ে অবশেষে তাকে বলেছি বেরোবেই যদি তো আমায় যেন এক বোতল দুধ আর পাউরুটি এনে দেয় - ফুরিয়ে গেছে।
    উফ! প্রেমের কি টান!
    এই সবের মাঝখানে আমি এক কড়াই সুজির মোহন ভোগ রেঁধে ফেললাম। জানি, এইটে কেউ ছোঁবে নাঃ-) একটু পরে গ্লুহ ওয়াইন বানাব।মুহাহাহাহা! উইন্টার জমজমাট!
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৪৭198196
  • বিগ্নোনিয়া ভিনাস্তা দেশে মেলে? তালে বারান্দায় বসাতাম।
  • lcm | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:৩৯198195
  • তখন থাকতুম আইওয়া-তে। তখন ছিল গোঁফ। বাইরে গেলাম সিগারেট খেতে। এসে দেখি গোঁফ সলিড হয়ে গেছে, একটু জল লেগে ছিল বোধহয় সেটা জমে আইস। আইস্‌ড গোঁফের গপ্পো একজনকে বলতে গেলাম, শুনে সে বলল সে নাকি একবার আইস্‌ড দাড়ি শেভ করেছিল।
  • s | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:২৯198193
  • ফ্লুয়ের চোটে নাক চোখ দিয়ে অবিরাম শ্রাবনধারা বেরিয়ে যাচ্ছে। বাড়ীর বাইরে গিয়ে একটা সিগারেট খাবো, সাহস হচ্ছে না। -১১ চলছে। কাল রাত্রে সিগারেট খেতে গিয়ে ঠক ঠক করে কাঁপছিলাম, এতো কাঁপলাম যে হাত থেকে সিগারেটটা ছিটকে পড়েই গেল।
    কি কেশরাজির দেশে এসে পড়েছি।
  • 4z | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:২৬198192
  • কুমুদি আমাকে ভুলে গেছে :(
  • kumu | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:১৫198191
  • অ ভাগীদার পিপি মামু সব সাবধানে থাইকো।
    ঘরে খাবার্দাবার ওষুধ গল্পের বই এইসব্রেখো।
  • Blank | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:০৭198190
  • তাইলে বুঝলুম
  • anirban | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:০৩198189
  • ঈশান, তোমার শহর যখন পুড়ছে, মানে কাঁপছে, তুমি তখন বেহালা বাজাচ্চো? তাও আবার অল্প আলোয়, আই টিউন্স-এ?
  • Bhagidaar | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:০২198187
  • *গোলায়
  • Bhagidaar | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:০২198188
  • এদের এত দিক গলায় কেন? বড় গাছটা বাম হাতে।
  • রোবু | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:০০198185
  • মেইল আইডি দিলেই পাঠিয়ে দি।
  • Blank | ০৬ জানুয়ারি ২০১৪ ২৩:০০198186
  • কি মুশকিল, ছবিতে ডান্দিক বাদিক বুঝবো কেমনে?
  • kumu | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:৫০198184
  • কী নিয়ে কথা হচ্চে?অনুবর্তন কেউ দেবে আমায়?
  • রোবু | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:৪৮198183
  • হে হে। তুমি যখন ওটা আপলোড করলে, তখনই আপডেট এলো। তখন বুঝলাম তুমি এখানে দেবে। পারমিশন নিইনি, কারণ শিওর ছিলাম, এখানে দেবার জন্যই তুমি আপলোড করেছ :-)
  • I | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:৪৫198180
  • আরে ! রোবু কোত্থেকে পেল?
  • I | ০৬ জানুয়ারি ২০১৪ ২২:৪৫198181
  • এই যে এই গাছটা। রাত্তিরের বাঁ হাতের
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত