এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:৫৪198300
  • কিন্তু আমি মামার সংগে মিল বলেছি, তদুপরি সে বিজ্ঞান বিষয়ক ব্যাপার তাও বলেছি, কিন্তু মামা তো বলি ই নি এমনকি স্নেহ ভরে সিপিএম ও বলি নি।
  • | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:৫৩198299
  • আরে বোধি দা যে!! আজকে আর টুপি আর মাফলার পরে আপিসে গিয়ে আওয়াজ খাও নি তো? ;)
  • h | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:৫১198298
  • পিপি ইন চাপ ঃ-)
  • | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:৪৫198297
  • পুরো চাপ তো পিপি। ঃ((
  • pipi | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:৩৮198296
  • দমদি, পিপি এখন বরফ সরাতে সরাতে মৃতপ্রায়ঃ-( ইউনি দুপুর বারোটা অবধি ছুটি দিয়েছিল। হেঁটে ল্যাব যাওয়া অসম্ভব। একে তো পাছু অবধি বরফ তায় বাট ফ্রিজিং টেম্প (-২১ সে; উইণ্ডচিল ধরে -৩৩!)। রুমির গাড়ি অবশ্য গ্যারাজে ছিল। কিন্তু গ্যারাজের সামনে বরফ দুই ফুট! এদিকে আমাদের কোন স্নো শোভেল নাই। আছে বাগানের মাটি খোঁড়ার একটি অর্ডিনারি শোভেল। তাই দিয়ে পালা করে ঐ বরফ সরিয়ে গাড়ীর রাস্তা করা। জমে যাবার অবস্থা হলে একদৌড়ে বাড়ীর মধ্যে এসে একটু গরম হয়ে নিয়ে আবার বরফ খোঁড়। এই করে কুকুরের মত জিভ বের করে হাঁপাতে হাঁপাতে শেষমেষ পৌঁছেছি। আর সারা বাড়ীর জানলাগুলোর উপর থেকে যে পরিমাণ আইসিকল ঝুলছে আর তাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেখলে চোখ টেরিয়ে যাবে। এক রুমিকে নির্দেশ দিয়ে এসেছি যেন ছবি তুলে রাখে। তারপর ঐ ছবি আর হিটিং বিল রেন্ট অফিসের ম্যানেজারের হাতে ধরাব। বাড়ীর বয়স ১১৫। উপর নীচ মিলিয়ে মোট ২৩ খানা জানলা। তার অর্ধেকের বেশীই ভাঙ্গাচোরা। অধিকাংশেরই বাইরের কাঁচ ভাঙ্গা, স্টর্ম উইন্ডো মিসিং, তারজালি ছেঁড়াখোঁড়া। সাত মাসের চেষ্টায় বাড়ীওলা মোট সাতখানা জানলার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন। সে যে কত এফেক্টিভ হয়েছে তাতো হিটিং বিল দেখেই বুঝতে পারছি।
    তার মধ্যে নতুন হাউসমেটের সাথে একটু গরমাগরমি হয়ে গেছে। তিনি কাল সক্কাল বেলা বেরিয়ে তাঁর গার্লফ্রেণ্ডকে নিয়ে এসে হাজির। তারপর কাল সারাদিন চারজনের চারবেলা চোব্যচোষ্য আমার ঘাড়ে! গার্লফ্রেণ্ডও এসে জুটবে এমন কথা এগ্রিমেন্টে ছিল না। আর সে মেয়েও তেমনি, নড়ে বসেন না। উল্টে হাউসমেট কুড়ি ডলারের একটা বিল ধরাতে এসেছিলেন তাঁর গার্লফ্রেণ্ডের সারাদিনের খাইখরচা আর বিয়ার ধ্বংসের ক্ষতিপূরণ বাবদ! আমারও মাথা গরম ছিল। ছ্যাড়ছ্যাড় করে শুনিয়ে দিলাম যে সারাদিন তিনটে মানুষ পায়ের উপর পা তুলে গ্যাঁট হয়ে টিভি দেখবে আর আরেকজন তাদের মুখে খাবার আর বিয়ার জুগিয়ে যাবে আর বাড়ীর সমস্ত কাজ করবে - কতটাকা দিয়ে সে এমন একটা ফ্রি লেবার কিনবে ভেবেছে! প্লাস তুমি নিজের ঘরে কি কর সেই নিয়ে আমার মাথাব্যথা নেই কিন্তু তোমাদের আওয়াজের চোটে যদি রাত্তিরবেলা আমি ঘুমাতে না পারি তো সেই নিয়ে বলার অধিকার একশ বার আমার আছে, হয় ভল্যুম কম কর নয় গার্লিকে নিয়ে অন্য রাস্তা দেখ।
    এত সব ঝগড়া করে টরে এখন নিজেরই খুব মন খারাপ হয়ে গেছে। আসলে রাগ হলেও কোমর বেঁধে ঝগড়া করতে পারি না, উল্টে কোনমতে করে ফেলার পরে নিজেরই সাংঘাতিক খারাপ লাগে।
    সব মিলিয়ে পিপি এখন একটু কাতরঃ-)
  • | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:২৬198295
  • আরে "রিদ্ধি" স্পেশ্যাল। পড়লেই মন চনমনে হয়ে উঠে।ঃ)
  • riddhi | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:২৫198294
  • "কিরকম"?
  • | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:১৮198293
  • রিদ্ধি, অনেক দিন "সেরকম" কিছু লেখে নি.... ঃ)
  • riddhi | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:১৭198292
  • ঠান্ডায় তো ইন্টেক ক্যাপাসিটিও বেড়ে যায়! মানে নেশা চড়তে টাইম লাগে বেশী।
  • aka | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:১৪198289
  • রিদ্ধি মাল খাবার দাওয়াই দিচ্ছে। ধুর অত মাল খাওয়া যায় না।
  • aka | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:১৪198290
  • আমাদের সকাল থেকে গরম জল নেই। সেই পাইপটা ফ্রিজ করে গেছে মনে হয়।
  • riddhi | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:১৪198291
  • হিটিং এর একটা বিকল্প আছেই। সেট এপ্লাই করলেও মাথা ধরে, কিন্তু একটু ল্যাগে।
  • | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:১০198288
  • আমাদের কলম্বাসের বাড়ির হিটিং টা ভালো ছিল না। ভালো কেস খেয়েছিলাম। ঃ((
  • a x | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:০৭198286
  • হিটিংএ মাথা ধরে।
  • | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:০৭198287
  • ১।বাইরে বেরোতে না হলে
    এবং
    ২। আর ঘরে ভালো হিটিং থাকলে।
  • riddhi | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:০৬198284
  • না তো !
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:০৬198285
  • ঋদ্ধি এখন দেশে না?
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:০৪198283
  • স্যান্ডি-তে ঝড়ের রুদ্ররূপ দেখে মোহিত হয়েছিলাম বটে
  • sp | ০৭ জানুয়ারি ২০১৪ ২৩:০২198282
  • বিদেশে ঠান্ডা ততক্ষনি ভালো লাগে যতক্ষন না পাওয়ার কাট হয়।।ঃ)) তার উপর স্যান্ডির মত কিসু হইলে তো জমে কুলপি।
  • | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:৫৮198281
  • আমেরিকার জনগন,আপনারা সব ঠান্ডায় কেমন আছেন?
  • I | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:৫৩198280
  • ঠাণ্ডা সায়েবের দেশে তো ভালোই। দেশের কথা আলাদা। বিলেতে ঠাণ্ডায় যত না কষ্ট পেয়েছি, তার চেয়ে অনেক কষ্ট পেয়েছি পাটনার ঠাণ্ডায়।
    সায়েবের দেশে ঘরে হিটিং, গাড়িতে হিটিং, আপিসে হিটিং, মোটকা মোটকা শীতবস্ত্র, বাণ্ডল আপ করে বেরোলেই হল। পাটনায় রাতে শুতাম, একদিক থেকে অন্যদিকে ফিরলে মনে হত লেপের অন্যদিকে কেউ জল ঢেলে দিয়েছে।
  • | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:৪৩198279
  • হুঁ বৃদ্ধরা সমুদ্দুরের ধার একটু বেশীই পছন্দ করে। এরপরে লোকে অক্ষদাদু বলবেনে।
  • riddhi | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:৪২198278
  • আরে এগুলো ফ্যামিলি হিস্ট্রি।
    আর দস্তানাটা খুউব খারাপ। মানে বেঢপ বড়, আর একটু বেসবল গ্লাভের মত। হাতের যে কোন কাজ, যেমন চাবি ফাবি বার করতে হলে, খুলে রেখে করতে হয়।
  • a x | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:৩৮198277
  • না বাবা বহুদিন মিড-ওয়েস্টে থেকেছি। ঠান্ডা বা বরফ নিয়ে আমার কুনওওওও রোমান্টিসিজম নাই। এখানে সারাবছর পার্কে খেলতে যাওয়া, বিস্ত্রোতে খোলা হাওয়ার নীচে বসে খাওয়া দাওয়া, সমুদ্দুরে গিয়ে লাফাঝাঁপি করতে পেরে আমি খুবই খুশি। স
  • aranya | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:২৯198276
  • 'ভিসা পাবার পর বাবা লাফাতে লাফাতে এস্প্ল্যানেড থেকে এক জোড়া দস্তানা কিনে এনেছিল' - ঋদ্ধির পোস্ট-গুলো পড়লেই মন ভাল হয়ে যায় :-)
    এর আগে লিখেছিল - আম্রিগা থেকে মুটিয়ে বাড়ী ফিরেছে, বাবা ঘাড় ধরে এক একজনের কাছে নিয়ে যাচ্চ্ছেন আর ঋদ্ধিকে দেখিয়ে বলছেন- 'এর কি কোন প্রয়োজন ছিল'?
  • ঈশান | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:২২198275
  • ফিলস লাইকটা আর দেখছিনা। মনে কষ্ট হয়।
  • | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:২১198274
  • আহা ঠান্ডা বড় ভাল, ঠান্ডা কক্ষুনো খারাপ হয় না। কিন্তু পিপি কি আজ বেরিয়েছে? নাকি বাড়ীতেই লেপের তলায়?
  • 4z | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:১৭198273
  • এখানে এখন -৪০ উইথ উইন্ডচিল। ওয়ার্ক ফ্র্ম হোম করছি। ছানাদুটোকেও বাড়িতে রেখেছি।

    দমুদি, মনে হচ্ছে আহা এখন যদি আবার লীডসে ফেরত যেতে পারতাম। তা সেখানেও অবস্থা খুব একটা ভাল না মনে হয়।
  • riddhi | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:১৬198272
  • ঠান্ডায় একটু কষ্ট করে গরম জামা পরতে হবে, ব্যাস। আর বিদেশে তো একদম কুলকাল, কারণ বাড়িতে হিটার থাকে।

    ঐ চারুলতার ভুপতি বলেছিল," ভেবে দেখ তুমি দস্তানা পরে বরফ মচমচিয়ে চলেছ বিদেশের রাস্তায়"- এই ফিলিংটা ঘ্যাম ছোটবেলাঅয় টিভিতে গল্পের বইয়ে কবিতায় যা পড়েছি, সেগুলো স্বচক্ষে দেখা। ওহেনরি, এনা কারনিনা ( এটা আবার রাশিয়া হয়ে গেলঃ( ) কিন্তু ঐ টাইপ।
  • kumu | ০৭ জানুয়ারি ২০১৪ ২২:১৪198271
  • সিকি রাশিয়ায় না হুচিতিমি দিল্লীতে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত