এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৮ জানুয়ারি ২০১৪ ২০:১২198480
  • মন্দ লাগলো কেন সেটা বলা সহজ। ভালো কেন লাগলো,সেটা একটু কঠিন। অনবদ্য কথা, অদ্ভুত ছন্দ, কিংকর্তব্যবিমুঢ় মিল ঃ এসব ছাড়িয়েও একটা এক্স ফ্যাক্টর থাকে না? সেটা ভাষায় ধরবে কেডা?
  • | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:৫১198479
  • আমার গত পরশু এক পিস গয়না হয়েছে। তাই সেল থেকে ঠিক্ঠাক লিখতে পারছি না। ঃ))
  • | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:৪৮198478
  • সোসেনের ৪ঃ৪১ এ ক।

    আমার খানিক টা বক্তব্য আছে। কাল বলবো।
  • | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:৪৬198477
  • বেশ দেখতে!! কিন্তু হালকা সিপি এম র ছোঁয়া তো! এটা কি এডিটোরিয়াল বোর্ড অ্যাপ্রুভ করবে? ;) ঃ)
  • ম্যামি | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:৪৪198476
  • টি এন এস -- দি নিউজ সানডে -- কমেন্ট মডারেট করতে কদিন লাগায় কে জানে।
  • a x | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:৪২198475
  • একক বেসিকালি পাঠকের লেজিনেসের দিকে পয়েন্ট আউট করছেন, খুবই ভ্যালিড বক্তব্য। কিন্তু এটা একদিনে হয়নি, আগে দেখেছি লোকে অনেক চোখা চোখা কথা বলত, তাতে মান অভিমানও তেমন যে হত তা না। কিন্তু এখন একটু অন্যরকমই লাগে। আম্মো এখন সমালোচনা এড়িয়ে যাই। লোকে ইগোতে নেয় বা ব্যক্তিগত ভাবে নেয়, এটা বারবার দেখেছি। এমনকি ভুলভাল ইনফর্মেশন দেওয়া হচ্ছে দেখেও বলিনা কিছু আর। ইন্টেন্শনলি কিছু লোকের লেখা পড়িনা, জানি পড়ে মতামত দেবার ইচ্ছে হলেই তিনি/তারা রিয়াক্ট করবেন। আর মূলত আড্ডা মারতেই যেখানে আসি সেখানে এখন শিখে গেছি ইরিটেটিং ব্যপারগুলো ইগনোর করে চলাই নিজের স্বাস্থ্যের পক্ষে মঙ্গল। এছাড়া ফর্ম আর কনটেন্ট দুটোই আমাকে আকর্ষণ করছে এমন কমই হয়। কনটেন্ট যদি আমার কাছের হয় বলা সোজা, ফর্ম নিয়ে বলতে গেলে যতটা এক্সপোজার থাকা উচিৎ, তা আমার আছে বলে বোধ করিনা।
  • সিকি | ০৮ জানুয়ারি ২০১৪ ১৯:৩৪198474
  • h | ০৮ জানুয়ারি ২০১৪ ১৮:৫৭198473
  • দমু, ডি লিখলে, ইয়াহু টা আসছে, টি লিখলে গিমেইল টা আসছে। বিগ ডেটা সার্চ কিংবা কুকি সার্চ আমি জীবনে বুঝবো না। অথচ স্ট্রিং টা সেম মানে ওয়েব অ্যাড্রেস টা ছাড়া।
  • | ০৮ জানুয়ারি ২০১৪ ১৮:১৪198472
  • ভরপুর জিমেল আছে। আমাদের যাবতীয় মিটিংগুলো আমার জিমেল আইডিতেই ঠিক করা হত। আমি আরেকবার খুঁচিয়ে দেবনে।
    যত্তসব ছড়ু পাবলিক!

    হ্যাঁ সমালোচনা। আমি বললামই তো সচেতনভাবেই এড়িয়ে যাই।
  • সিকি | ০৮ জানুয়ারি ২০১৪ ১৮:১৩198471
  • শ্রাবণী, ওকে।

    রবিবার সকাল এগারোটা? খাবার ব্যবস্থা থাকবে ওখানে?
  • h | ০৮ জানুয়ারি ২০১৪ ১৮:১১198470
  • তোমার জিমেল বোধ হয় আমার কাছে নাই। থাকলে দেখায় না ক্যানে?
  • | ০৮ জানুয়ারি ২০১৪ ১৮:০৮198469
  • ওয়ে হনু কি বাচ্চে,
    আমি এতক্ষণে দেখলাম। আর ইয়াহুতে পাঠিয়েছ কেন হে?? ওটা তো আমার প্রফেশনাল কাজকর্মের আইডিক। রাতে খুলে দেখবখনে। এই জাতীয় জিনিষ সর্বদা জিমেলে পাঠাবে।
  • শ্রাবণী | ০৮ জানুয়ারি ২০১৪ ১৭:৪৫198468
  • কুমুদি, শনিবার মেলা বিকেল চারটে থেকে শুরু, রবিবার সকাল এগারোটা থেকে।
    সকাল থেকে সারাদিন ফোনে প্রচুর কথা বলে করে আমার ফোনের চার্জ শেষ, বাড়ি ফিরতেও রাত হবে। আমায় ফোনে পাবেনা, আমি রাতে ফোন করে নেব। টিমরা বোর্ড করে ফোন করেছিল (প্রসেনজিত ও শমীকের জন্যে)।
  • h | ০৮ জানুয়ারি ২০১৪ ১৭:৪০198467
  • আঙ্গিক বিষয়ে ট্রেনিং ও সকলের থাকে না। ছন্দ নিয়ে বলতে গেলে, সায়ন্তনীর মত জ্ঞান থাকতে হবে। ইত্যাদি। যেটা ধরো, পিওর উৎসাহী পার্টি যারা আমার মত, টেকনিকাল ট্রেনিং ও নাই, প্লাস অটো ডাইডাক্ট নই, তারা আংগিক এর আলোচনায় এন্ট্রি কি করে নেবে।
  • Blank | ০৮ জানুয়ারি ২০১৪ ১৭:৩৫198466
  • আজকাল বড় কম লেখা ভাল্লাগে। যেগুলো ভাল্লাগে সেগুলো তে কিছু কমেন্ট করতে ইচ্ছে করে না। সেগুলো মুগ্ধতার জন্য ভাল্লাগে। আর যেগুলো ভাল্লাগেনা, সেগুলো পুরোটা পড়িনা বলে কমেন্ট করিনা।
  • একক | ০৮ জানুয়ারি ২০১৪ ১৭:২৭198465
  • এইচ
    নাহ, ওভাবে ছাল ছাড়িয়ে ফর্ম আলাদা হয়না :) ঠিকই বলেছেন। এখানে ওই দিকটা নিয়ে সাড়াশব্দ (উন্নাসিকতা বলবনা, মনে মনে পাঠক হয়ত বিচার করছেন। বলছেন না একশ রকম "কারণ" এ ) নজরে পরেনা বলেই আলাদা করে বল্লুম।
  • sch | ০৮ জানুয়ারি ২০১৪ ১৭:২১198464
  • হানুদাকে ক
  • h | ০৮ জানুয়ারি ২০১৪ ১৭:১৯198463
  • আমার অনেকের লেখাই ভালো লাগে না, কিন্তু তাতে কি, অসংখ্য লোকের তো তাদের লেখা ভালো লাগে। নাক উঁচু রিডার, সাধারণ মানুষ, ১%, কত্ত জানে, বেশি পাকা, আবাপ, দেশী সাহিত্য, বিদেশী সাহিত্য, জাতীয় ঐতিহ্য, এবং তদুপরি পাঠকের কম্পিটিশন, এই ঘিসাপিটা বাল আলোচনা করেই বা লাভ টা কি।
  • sch | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:৫৩198462
  • না না একক - আমি সবসময়ই মনে করি ভালো লাগাটা কেন আর খারাপ লাগাটা কেন সেটুকু জানানো দরকার। সে কাটাছেঁড়া না হলে আদৌ লেখাটা কেউ ফলো করুল কি না সে নিয়ে সমস্যা। আমি বলেছি "বেশী" লেবু কচলানো নিয়ে।
  • একক | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:৪৯198461
  • sch

    সমাজ -রাজনীতি নিয়ে আপনি বা আমি এত সমালোচনা করি ক্যানো ? ক্যানো এতো লিংক এতো পিডিএফ ? পাতি ভোটার হয়ে না থেকে কনশাস পার্তিসিপেতর হতে চাই বলেই তো ?

    আপনি বসে বাজাচ্ছেন। সামনের সীটে বসে এক হতভাগা ভুল রিদম এ মনের আনন্দে হাঁটু তে চাপ্পর মেরে যাচ্ছে। ঝালা শুরু হতেই কী বুঝলো না বুঝলো ফটাফট হাত্তালি। ঝাঁট জ্বলে ঝাউগাছ হয়ে যাবেনা ?

    এভরি ফর্ম নীডস কনশাস অডিয়েন্স ফর বেটারমেন্ট। ভালো বলুন বা খারাপ বলুন কারন বলুন। এইটুকুই আমার কথা। নইলে দেখবেন লোকে ভালো শুনলে হেব্বি খুশি, খারাপ শুনলেই মুখ গোমড়া করছে ! এরা আনফিট পাবলিক। আইদার কোনটাকেই গুরুত্ব না দিয়ে যা খুশি লিখে যাও। ফাঁকা হলঘর হলেও কিসসু যায় আসেনা। নইলে দুক্ষেত্রেই জিগাও কেন কেন কেন ? শুধু ভালোর আশায় থাকলে একটা সময়ের পরে দেখবেন যে লোকটা হরনাথ দেখে গদগদ সে পাসোলিনি দেখেও গদগদ। আইদার ও এমন কিছু সুত্র খুঁজে পেয়েছে দুটোর মধ্যে যা আমি পাইনি। নইলে শালার গদগদ লগ্নে জন্ম। এই আর কী :) ব্যাপারটা জানা দরকার। পাঠকের স্বার্থেই। উই নিড বেটার থিংস টু কাম আউট।
  • h | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:৪৬198460
  • লেখকের খারাপ লাগবে ভাবাটা একটা সমস্যা, এটা এককের যদি মেন পয়েন হয় তাইলে কিছু বলার নেই।
  • h | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:৪৫198459
  • ফর্ম নিয়ে আলোচনা, কনটেন্ট নিয়ে আলোচনা আলাদা করে করা যায় কিনা আমার সন্দেহ আছে। সাহিত্য আলোচোনার তো নানা ভাবেই হয়, এরকম ভাগে ভাগে হয় কিনা জানি না, অবশ্য সেদিন ই, ল্যাংগোয়েজ অফ ডিলান ঠমাস না কি একটা কচুপোড়া পড়লাম, তবে বেশিক্ষণ শুধু ভাষা নিয়ে আলোচনা অবশ্যই করতে পারেন নি লেখক।

    জেনেরালি, শুধু ভাষা নিয়ে আলোচনা করা যায় কিনা, আঙ্গিক নিয়ে আলোচনা করা, বিশুদ্ধ ভাবে, আমার জানা নেই।
  • sosen | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:৪১198458
  • ইয়েস। আমি সিরিয়াসলি মাঝে মাঝে চাই লোকে আমার লেখার ফর্ম নিয়ে বলুক। কিন্তু সেই পর্যায়ে কিছু লিখি বলে মনে হয়না, যত্ন নিয়েও লিখিনা, এক্সপেক্ট ও করিনা সেজন্য। অন্যদিকে যেমন লিখলাম-কুলদা রায়ের লেখা পড়তে পড়তে বার বার-ই সেটা মনে হয় একটা পাল্লা বড্ড ভারী, অন্যদিকটা বড়ই হালকা। আমি লেখাটাকে ক্যারি করিনা আমার সাথে। কিন্তু এর বেশি বলার মত পঠন পাঠন আমার নেই। সামবডি শুড স্টার্ট।
  • একক | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:২৯198456
  • সোসেন,
    কুলদা বাবুর লেখা। একটাই উদাহরণ দিলুম। আরও অনেক আছে। স্পেসিফিকালি ওনার লেখা কেন বলছি তার একটা কারন আছে। অন্য অনেকের লেখায় কন্টেন্ট এর ভার এত বেশি যে সেটাই পর্বত হয়ে দাঁড়িয়ে থাকে। তাই রাজনীতি এলে কন্টেন্ট হিসেবে আসে। ব্যক্তিজীবনের অনুভব-লড়াই আসে সোসেনের লেখা নিয়ে কথায়। কিন্তু সিরিয়াসলি পাঠক হিসেবে কাওকে ফর্ম নিয়ে খোঁচাখুঁচি করতে দেখিনা। কারন হয়ত কন্টেন্ট এর গুরুত্ব। অন্য দিক টা নিয়ে পাঠক কী বলছে জানতে ইচ্ছে করেনা ? কুলদা বাবু ফর্ম এ খেলেন। সেটা কতটা উত্তীর্ণ হয় কতটা হয়না এনিয়ে কথা হতে পারেনা ?
  • sosen | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:২৯198457
  • না, কাটাছেঁড়াটা পাঠকের নির্মাণ। লেখকের হাতেই যে লেখাটা থেমে গেল না, তার প্রমাণ।
    কাটাছেঁড়া ইজ নট নিটপিকিং।
  • sch | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:২৩198455
  • খুব বেশি কাটা ছেঁড়া করে কি কিছু লাভ হয়। অল্প দু একজন যারা সিরিয়াসলি লেখেন ( যেমন ধরা যাক সায়ন্তনী, ওনার লেখা যেহেতু অনেক মেন্সট্রীম পত্রিকায় বের হয়), তারা পাঠকের অল্প রিয়াকশান থেকে বুঝে যান যে লেখাটা অনেকের কাছে আক্সেপ্টেবেল হল কি হল না। যদি তাতে সেই ধরণের লেখা লিখতে না চান তাহলে আর লিখবেন না সে ধরণের লেখা। আর যারা শখে লেখেন তাদের মনে হয় না এত কিছু আসবে যাবে - বেশী লেবু কচলালে লিখবেন না।

    বেশী কাটা ছেঁড়াটা মনে হয় পাঠক কত্ত জানে সেটা জানাবার একটা জায়গা।

    কুলদা রায়, শ্রাবণীদি বা রুপঙ্কর-দা এদের লেখা টা মনে হয় স্বেচ্ছায়। বেশী সমালোচনা করলে এদের লেখার বিশেষ ইচ্ছে থাকবে কি না সন্দেহ আছে। আমার মতো যারা অতি সাধারণ কম জ্ঞানী পাঠক তারা কিন্তু গুরুর পাতায় এনাদের স্বাভাবিক লেখাগুলো পড়তে আসি - সব হয়তো সব সময় পড়ে মনে দাগ কাটে না - একটু কম ভালো লাগে - কিন্তু বাজার চলতি লেখার থেকে অনেক ভালো লাগে
  • একক | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:১৭198453
  • উফ আমার এই জেমন বানান দেখে নিজেরই চীস -আম্লেটে হারাকিরি করতে ইচ্ছে যায় :(
  • sosen | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:১৭198454
  • না না, মানে আমি সার্কাস্টিক হয়ে বলছি না। ধরুন একটা পিস যেটা আপনার মনে হচ্ছে অনেক কাটাছেঁড়া হওয়া দরকার ছিল, এবং প্রপারলি হয়নি। এরকম
  • sosen | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:১৫198452
  • এইত্তো। আমার প্রশ্ন তো আমি সিকির পোস্টের পর করেছি, না কি ? পড়েও যখন করেছি---
  • একক | ০৮ জানুয়ারি ২০১৪ ১৬:১৪198451
  • যদি আলোচনার যোগ্য সাহিত্য নাই থাকে তাহলে ছাপা গুরু ক্যানো ? আবাসন সোসাইটির দুগ্গ পুজো ম্যাগাজিন নিশ্চই নয় এটা। একটা এপারেন্ট ইভোলিউশন তো আছেই যত ক্ষুদ্র গণ্ডিতেই হোক। সেটা কাটা ছেঁড়ার মধ্যে দিয়ে না এসে লাইক বাটন দিয়ে আসলে গ্রহণ যোগ্য কী। অবিশ্যি এইচ বাবু যেটা বল্লেন তার ওপরে আর কথা চলেনা। ইউসার জেমন চাইবে তেমন হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত