এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১১ জানুয়ারি ২০১৪ ০৬:২১198840
  • পিপি, ডোনেট করলে পয়সা লাগা উচিত নয়, বাড়ী এসে নিয়ে যাবে গাড়ী, আনন্দের সাথেই টো করে নিয়ে যাবে।
    1-800-carforkids এই নাম্বারটা ট্রাই করতে পার, আমার একটা পুরনো গাড়ী এদের দিয়েছি
  • kd | ১১ জানুয়ারি ২০১৪ ০৫:৩৫198839
  • পিপি, বালিশটার ওপর না বসে ওটা পিঠের পেছনে রাখো (আর ব্যাকরেস্টটা যত ভার্টিকাল করা যায় ততটা) ৷ আমি জানি কেননা আমিও ওই ভুলটা করতুম ৷

    এখানে যখন আসি তখন এখানকার বন্ধুরা বলতো, রাস্তায় ড্রাইভারহীন গাড়ি যেতে দেখলেই ওরা বুঝে যেতো আমি আসছি (তখন তো সব গাড়িগুলোই পেল্লায় পেল্লায়) :)
  • Bhagidaar | ১১ জানুয়ারি ২০১৪ ০৫:৩১198838
  • কত সালের গাড়ি, কি গাড়ি?
  • pipi | ১১ জানুয়ারি ২০১৪ ০৪:৩২198837
  • অক্ষদা, এই গাড়ির পিছনে এখনো অবধি আমার যা গচ্চা গেছে সেটা গাড়ির দামের সমানঃ-(
    আর আমার গাড়িতে ড্রাইভারের সিট আগু পিছু করা যায় কিন্তু ওঠানো নামানো যায় না। ইনফ্যাক্ট ওটা আমার পরিচিত কারোর গাড়িতেই দেখি নি। তবে আমি এমনিতেও একটা কুশন এঁটে বসি কিন্তু সেটা একটু চুপসে গেছে গিয়া হেঁ হেঁঃ-))
    ডাম্প করতেও খচ্চা লাগে???? হায় রাম!
  • a x | ১১ জানুয়ারি ২০১৪ ০৪:০৮198835
  • ডাম্প করার খরচ দিতে* হবেনা
  • a x | ১১ জানুয়ারি ২০১৪ ০৪:০৮198836
  • পিপি ঃ-(

    যদি দেখ যা দিয়ে কিনেছ তার বেশি খরচ হবে, তাহলে ঐ ডাম্প করারই ব্যবস্থা করতে হবে, এবং তারজন্যও খরচ হবে। যদি দেখ খরচ পুষিয়ে যাবে তাহলে মেরামত করেই বেচে দাও! যা পাবে সেটা দিয়ে ব্রেক ইভেন (ডাম্প করার খরচ দিয়ে হবেনা মাথায় রেখে) হলেই হল।

    আর ড্রাইভারের সিট ওঠানো নামানো যায়, পাশে একটা লিভার আছে, তা না হলে মোটকা কুশন লাগাও। ঠিকঠাক রাস্তা না দেখতে পেলে খুব মুশকিল বিশেষত এরকম বরফের জায়গায়!
  • pipi | ১১ জানুয়ারি ২০১৪ ০৩:৫৫198834
  • হ্যাহ! যার বসই হল গে সাক্ষাৎ শনি তার আবার অন্য শনিতে কি দৃষ্টি দেবে!
  • pipi | ১১ জানুয়ারি ২০১৪ ০৩:৫৪198833
  • হ্যাঁ যা বলছিলাম।
    গাড়ির পিছনে তখন আরো গুটি দুই গাড়ি দাঁড়িয়ে গেছে। আমার ধরণী দ্বিধা হও টাইপ অবস্থা। তা যাহোক বেগতিক দেখে কয়েকটা গাড়ি ব্যাক করে গেল। পিছনের একখানা কোনমতে ওরই মধ্যে বরফের উপর হাপু খেতে খেতে পাশ কাটিয়ে গেল। সামনের গাড়ীতে এক আফ্রিকান-আমেরিকান ছিল, সে নেমে এসে বলে আরে ঘাবড়াও মত। গাড়ি ঠেলে দিচ্ছি। তারপর সে আর আমার রুমি মিলে গাড়ি ঠেলে ঠেলে রাস্তার সাইডে নিয়ে এল তো বটে কিন্তু স্টিয়ারিং ধরে গাড়ি ঠিক সময়ে ঘোরাতে না পেরে রাস্তার বাঁকের মুখে গাড়ি গিয়ে গদাম করে লাগল বরফের দেয়ালে দিয়ে সেইখানেই আটকে রইলম টাইটাকিনের মত! (দোষটা ঠিক আমারও নয়, আমার হাইটের। সিটে বসে এমনিতেই ঠিকঠাক রাস্তা দেখতে পাই না, বরফ যে রাস্তার কোনখান থেকে শুরু হয়েছে সে দেখতে পাই নি)। পিছনের দুজন ঠেলাঠেলি করে গলদঘর্ম্ম হয়ে গেল গাড়ি তো এক চুলও নড়ল না। সে ভদ্রলোকের তাড়া ছিল তাই তাকে যেতেই হল। এইবারে আমি আর রুমি দুজনে মিলে বেলচা আর পাতি হাত-পা দিয়ে সেই বরফের ঢিবি ভেঙ্গে সমান করতে লাগলাম। চাকার নীচ থেকে বরফ মোটামুটি বের করে লেভেল করে গাড়ি চালাতে গিয়ে দেখি চাকা মোটে ঘুরছেই না। এক্কেবারে দেহত্যাগ! অতএব গাড়ি ঐ টেরচা মেরে রাস্তা অল্প গার্ড করে দাঁড়িয়েই রইল আর আমি গুছিয়ে খিস্তি মারব বলে টো কোম্পানীকে ফোং লাগালাম। সে ব্যাটারা ফোন ধরেই না। শেষমেষ যখন পাওয়া গেল, রাগের চোটে পাঁচ মিনিট তো হাঁউমাউখাঁউ করে গেলাম। দম নেব বলে যখন থেমে হাঁপাচ্ছি তখন ওপাশ থেকে বদের ব্যাটা বলে কি - ম্যাম আপনি কি বলে গেলেন আমি কিচ্ছু বুঝতে পারলাম না! আরেকবার বলবেন প্লীজ? !!!
    মাইরি মনে হচ্ছিল হয় আত্মহ্ত্যা করি নয় ফোনটাকে ঠুকে ঠুকে ভেঙ্গেই ফেলি! যাইহোক, মিনিট পনেরো পরে টো-ট্রাক এল। সেইই ড্রাইভার! সে এসেই বলে কিচ্ছু হয় নি, আসলে টায়ার প্রেসার কম তাই ঘুরছে না আর অয়েল চেঞ্জ করতে হবে। আমি বলি তিনমাস আগে দেহত্যাগের পূর্বেই টায়ার বদলেছি, অয়েল চেঞ্জ করেছি - বললেই হল? তাতেও সে গাঁইগুঁই করে বলে তিনমাসে তো একবার অয়েল চেঞ্জ করতেই হয়। শুনে এমন ভয়ানক রাগ হল তার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এসে দেখালাম অয়েল চেঞ্জের সময় কত মাইল ছিল আর এখন কত। তিনমাসে সাকূল্যে তিরিশ মাইলও যায় নি গাড়ী আর এ খালি তেল দেওয়াতে চায়!!
    এইবারে সে কাঁচুমাচু হয়ে বলে ওক্কে কোথায় নিয়ে যাব? আমি বললাম তার আমি কি জানি যে রিপেয়ারিং শপে পার নিয়ে চলে যাও। তাতে সে খানিক মাথা চুলকে টুলকে বলে - আমাদেরই একটা অটো রিপেয়ার শপ আছে, তোমায় কিছু ডিসকাউন্টও দেব। ঐখানেই নিয়ে যাই? আমি তখন বলে কোনমতে ও গাড়িকে ঘাটে ওঠাতে পারলে বাঁচি! নেকি অউর পুছ পুছ?
    তারপর আর কি, গাড়ি টো-ট্রাকে সওয়ার হয়ে গঙ্গাযাত্রা কল্ল। খানিক আগে ফোনে সেই ড্রাইভার কাম মিস্ত্রি জানাল গাড়ির অ্যাক্সেল গেছে, রেয়ার ব্রেক ভেঙ্গেছে। বাকী সব ভাল করে সে কালকে দেখে আমায় রিপোর্ট করবে। আমি এখন তাই খাতা খুলে লিস্টি করতে বসেছি। দুগ্গা! দুগ্গা!
  • Blank | ১১ জানুয়ারি ২০১৪ ০৩:৩৪198832
  • এই শনিবারের বার বেলায় পাড়ার মোড়ে শনি মন্দির খুজে সিন্নি দাও। এ পুরো শনি কেস।
  • aranya | ১১ জানুয়ারি ২০১৪ ০৩:২৮198831
  • আমার বুড়ো গাড়ীও প্রতিবাদ করছে, গিয়ার শিফট করছে না ঠিকঠাক
  • aranya | ১১ জানুয়ারি ২০১৪ ০৩:২৭198830
  • পিপি, এ তো পুরো দুঃস্বপ্ন, তাও আবার এই রেকর্ড ব্রেকিং ঠান্ডায় :-(((
  • pipi | ১১ জানুয়ারি ২০১৪ ০৩:১৪198829
  • অক্ষদা, আমার গাড়ি পটল তুলেছে আজ বেশ কয়েকমাস। পটল তোলার কিছুদিন আগে যখন সে হাসপাতালে ছিল তখন চিকিৎসকরা তার অপারেশনের জন্য যা এস্টিমেট দিয়েছিল তাতে ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবার জোগাড় দেখে কিছুই করি নি। তারপর যা হয় এক শুভদিনে সকালে দুই চারটি হেঁচকি তুলে তিনি যোগনিদ্রায় গেছিলেন। ইঞ্জিন চালু করা যায় কিন্তু তিনি নড়েন না। গিয়ার চেঞ্জ করলে গাড়ির নীচ থেকে ভয়াবহ সব আওয়াজ আসতে থাকে আর গাড়ি থরথর করে এমন কাঁপতে শুরু করে মনে হয় ভূকম্প এল! তো ভাগাড়েই নিয়ে যাব না ডোনেট করব এইসব চিন্তায় তাকে বাড়ীর সামনের রাস্তায় দাঁড় করিয়েই রেখেছিলম এ কয় মাস। এর মধ্যে বরফ তো এখানে উস্তম কুস্তম করে গেছে। রাস্তাই লোপাট। গাড়ির কাঁচ অবধি বরফ ঢাকা। আমার আর ওর কথা মনেও ছিল না। এর মধ্যে সকালে দোড়গোড়ায় পুলিশ! ঐ গাড়ি ২৪ ঘন্টার মধ্যে সরাতে হবে নইলে পুলিশ টো করে নিয়ে যাবে। আমি বললাম তাই নিয়ে যান আমার দরকার নেই কিন্তু ও বাবা! তাতে বলে কি গিয়ে ছড়িয়ে না আনলে আমায় ফাইন তো দিতে হবেই আর নিতে না গেলে উল্টে আমার রেজিস্ট্রেশন ক্যানসেল করা হবে! কি আপদ! নিয়ে যাই কোথায়? প্রথমে তো সেই সবেধন নীলমণি বেলচা খানা দিয়ে বরফ সরিয়ে গাড়ি বের করা হল। তারপরে দুটো রিপেয়ার শপে ফোন করলাম। তারা শুনে টুনে বলে মনে হয় ট্রান্সমিশনের ব্যাপার। গাড়ি ট্রান্সমিশন শপে নিয়ে যান। ল্লেহ! খুঁজেপেতে একটা ট্রান্সমিশন শপে ফোং লাগালাম। তারা বলল মিনিমাম ২০০০ তো ধরেই নিন বাড়তেও পারে। আর অন্যান্য ইস্যু থাকলে ওটা আরো বাড়বে। শুনেই এমন কুলকুল করে ঘামতে লাগলাম কি বলব! বচ্ছরকার শুরুতেই চঞ্চলা লক্ষী যে রাঙা পায়ের এমনি একটি লাথি কষিয়ে যাবেন কে জানত! এর মধ্যে ঝাড়া আধঘন্টা ফোনে AAAর টিংটিটিং বাদ্যি শোনার পরে শেষমেষ একজনকে তো পাকড়াও করা গেল। বলল টো-ট্রাক আসবে ৩ টের সময়। শুনে আমিও খেতে বেরোলাম। দুপুর দেড়টা, খাওয়ার মাঝপথ - এমনি সময় শমন - টোট্রাক অপেক্ষা করছে, আপুনি কই? ল্লেহ্পচা! ফের বরফ ভেংগে হেঁটেহেঁটে বাড়ী গিয়ে দেখি গলির মোড় দিয়ে টো-ট্রাক বেরিয়ে যাচ্ছে আর আমার গাড়ি যেমন কি তেমন দাঁড়িয়ে আছে! আমায় দেখে রুমি একগাল হেসে বলল টো-ট্রাকের ড্রাইভার দেখেশুনে বলেছে গাড়ির কিছু হয় নি খালি বরফে জমে গিয়েছিল। তাই বরফ বাকীটা সরিয়ে গাড়ি স্টার্ট করিয়ে দিয়ে গেছে। শুনে বাছাবাছা খিস্তি গুলো যে শোনাব তাকে সেগুলোও ভুলে গেলাম! কটমট করে খানিক্ষণ তাকিয়ে যতদূর সম্ভব ঠাণ্ডা গলায় তাকে বললাম গাড়ির ইঞ্জিন যে অন হয় সে আমিও জানি, কিন্তু ওটা তারপরে নড়ে না, সেইটা কি তুমি জান? সে তাতে আরো খানিক দাঁত বের করে বলল না ড্রাইভার বলে গেছে এখন নড়বে। তুমি এক কাজ কর, গাড়িটাকে বের করে রাস্তা দিয়ে ঘুরিয়ে পিছনের বাগানে ফেলে রাখ। আগে তো পুলিশের উপদ্রব সামলাও তারপর বাকী ভাবা যাবে। কি মনে হল আমি ঢুকে ইঞ্জিন অন করে দেখলাম নাহ গাড়ি সত্যিই নড়ছে। অতএব তাকে পার্কিং থেকে বের করে রাস্তার মাঝখানে এনে ফেললাম। তারপরেই কোঁ! ক্রাঁ! ভ্রুম! ফিস্স্স্স্স্স্স্স! গাড়ী নিস্তব্ধ হয়ে রাস্তার মধ্যিখানটিতে বসে রইল আর গলির দুই মাথা দিয়ে দুই পাব্লিক গাড়ি চালিয়ে ঢুকল আর মধ্যিখানে গাড়ি নিয়ে বসে আছি দেখে হর্ন বাজাতে শুরু করল! আমিও আর উপায় না দেখে গাড়ী থেকে বেরিয়ে রাস্তার ধারের বরফের পাহাড়ের উপর ধুপ করে বসে পড়লাম।
    দাঁড়াও জল খেয়ে আসি।
  • Blank | ১১ জানুয়ারি ২০১৪ ০২:৩৬198828
  • কি মুশকিল, এই ব্যপারে হিমালয় টানার কি আছে !! কোলকএতা টাই তো হিমালয়ে হতে পার্তো
  • bhagidaar | ১১ জানুয়ারি ২০১৪ ০২:২৫198827
  • পড়ত হয়ত, হিমালয় না থাকলে।সেটা পছন্দ হত কি?
  • Blank | ১১ জানুয়ারি ২০১৪ ০২:১৩198826
  • কোলকেতায় কেন বরফ পরে না ঃ(
  • a x | ১১ জানুয়ারি ২০১৪ ০১:৫৪198825
  • কার গাড়ি? পুলিশ কেন? গাড়ির শ্মশানযাত্রাই বা কেন?
  • pipi | ১১ জানুয়ারি ২০১৪ ০১:৪৪198824
  • হুঁ।
    গার্ডেন স্যালাড আর ব্যাঙ্গার্স অ্যাণ্ড ম্যাশ।

    সকাল থেকে উঠে এই বরফ আর ঠাণ্ডার মধ্যে সারাটা দিন ছুটেছুটে কেটে গেল। ঘুম থেকে উঠে দরজায় হোৎকা লালমুখো পুলিশ দর্শন দিয়ে শুরু! তারপর দুই ফুট বরফ খুঁড়ে মৃত গাড়ির কঙ্কাল বের করা! তারপর হেঁইয়ো হেঁইয়ো করে ধাক্কাধাক্কি। তাপ্পরে দোকানে দোকানে ফোনাফুনি। এর মধ্যে টো-ট্রাক ফসকে যাওয়া। রাস্তার একদম মধ্যিখানে গাড়ী বন্ধ হয়ে রোড জ্যাম আর কেলোর কীত্তি! কান্নাকাটি, চেঁচামেচি, হুড়ুমদাড়ুম, ফ্যাঁচফোঁচ - অবশেষে গাড়ীর শ্মশানযাত্রা করিয়ে কুত্তোর মত হাঁপাতে হাঁপাতে ল্যাবে এসে সারাদিন পরে চেয়ারে পাছু ঠেকালাম এই! বরফ তুলতে গিয়ে পিঠে বোধহয় ফিক ব্যথা হয়েছে - ভয়ানক টনটন করছে। ঘনঘন ঘড়ি দেখছি এখন আর ভাবছি ইচ্ছেশক্তির যদি তেমন দাপট থাকত তো এক্খুনি ঘড়ির কাঁটাকে তিনটের ঘর ছাড়িয়ে ছটায় পাঠিয়ে দিতাম স্রেফ চোখ রাঙিয়ে।
  • I | ১১ জানুয়ারি ২০১৪ ০১:০৪198823
  • শান্তিনিকেতনে বেশ বাংলাদেশী ছেলেমেয়ে দেখতে পাওয়া যায়। কলাভবন, সঙ্গীতভবনের আশপাশে। বেশ বাংলাদেশ বাংলাদেশ লাগে। কোমল গান্ধার লাগে।
    হনু/খিষ্টো/পিপি ভালো বলতে পারবে।
  • I | ১১ জানুয়ারি ২০১৪ ০১:০১198822
  • এইসব শুনলে দেশভাগের জন্য দুঃখ আবার চাগিয়ে ওঠে।
  • Bhagidaar | ১১ জানুয়ারি ২০১৪ ০০:৫৮198821
  • ওনার গলায় "প্রভু আমার প্রিয় আমার" খূঊঊব ভালো---
  • I | ১১ জানুয়ারি ২০১৪ ০০:৫৪198820
  • এই প্রথম লাইসা আহমদ লিসা শুনছি, আহা ! আমার নিতিসুখ ফিরে এসো আমার চিরদুখ ফিরে এসো ...
  • Arpan | ১১ জানুয়ারি ২০১৪ ০০:৩৯198819
  • ঝাল খাওয়া নিয়ে ঘটির পোর একটা ইঃকঃ আছে বোধহয়। থেকে থেকেই এই নিয়ে পোস্ট করেন।
  • a x | ১১ জানুয়ারি ২০১৪ ০০:৩৪198818
  • ঘটির পোকে আমার কালকের লাঞ্চ খাওয়ানো উচিৎ ছিল তাহলে। লাঞ্চ কাম ডিনার অবশ্য এত খেয়েছি। থ্রি চিলি চিকেন দুটো মুখে দিলেই দৌড় মারত।
  • a x | ১১ জানুয়ারি ২০১৪ ০০:৩২198817
  • ঐজন্যই তো বলি লেট বাইগনস বি বাইগনস।
  • I | ১০ জানুয়ারি ২০১৪ ২৩:৪৪198815
  • এত লজিক্যাল স্বপ্ন আজ পর্যন্ত দেখে উঠতে পারলাম না।
  • ন্যাড়া | ১০ জানুয়ারি ২০১৪ ২৩:৪৪198816
  • কাল দিয়েছি বাঙালের ঝির মুখে ঝামা ঘষে। পরশু বেশ ঝাল দিয়ে করা আলু-ডিম ভুর্জি খেয়ে বলেন, কিছুই ঝাল হয়নি। কাল ভাপা চিংড়িতে দিয়েছি ঠেসে ঝাল। সেই খেয়ে কখনও বলেন পা কনকন করছে, কখনও বলেন কপাল থেকে আভা বেরোচ্ছে, কখনও বলেন নাক ঝুনুঝুনু করছে। ঘটির পো সেই চিংড়ি খেয়ে বহাল তবিয়তে আপিস করছে। মুহাহাহাহাহা।
  • kk | ১০ জানুয়ারি ২০১৪ ২৩:২৬198814
  • নাটক দলের অধিকারী তো দমুদি। তাকে ধরো কুমুদিদি।
  • kumu | ১০ জানুয়ারি ২০১৪ ২৩:২৫198813
  • সোসেন আমায় নিল না?
  • potke | ১০ জানুয়ারি ২০১৪ ২৩:২৪198812
  • প্পন, হাত সারতে এত সময় লেগে গেল যে পেন্ডিং কাজগুলো সেরে ফেলতে হচ্ছে, চাগরী রাখতে হবে তো! ১৬ তারিখে করব ওটা।
  • | ১০ জানুয়ারি ২০১৪ ২৩:২৩198811
  • অ্যাঁ!!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত