এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ জুলাই ২০১২ ০৬:৪০19920
  • টেনিস খেলো নাকি?
  • aranya | ০২ জুলাই ২০১২ ০৬:৩৬19919
  • দু সেট সিঙ্গলস, ১ ঘন্টা ১৫ মিনিট, ৯০ ডিগ্রী গরমে, অ্যাম ডেড বাট হ্যাপী।
  • | ০২ জুলাই ২০১২ ০৬:২৮19918
  • অভ্যু কি কেটে পরেছো?
  • | ০২ জুলাই ২০১২ ০৬:২৭19917
  • ঠিক তাহলে ওটাই।
  • a x | ০২ জুলাই ২০১২ ০৬:২৫19916
  • হ্যাঁ আইক, ২০০৮'র সেপ্টেম্বর।
  • | ০২ জুলাই ২০১২ ০৬:২১19915
  • আই কে মানে ২০০৮ এ কি? সেই সময় আমি ও দেশে ছিলাম। কলম্বাসে। দিন দেড়েকে পাওয়ার ছিল না। ঃ((
  • a x | ০২ জুলাই ২০১২ ০৬:১৮19914
  • ডিসাস্টার ম্যানেজমেন্টের পার্ট হিসেবে শেল্টার আছে তো। কুলিং শেল্টার নেই ওখানে?
  • a x | ০২ জুলাই ২০১২ ০৬:১০19913
  • হ্যাঁ আমাদেরও হয়েছিল আইকের সময়। পাঁচ দিন ইলেক্টিরি ছিলনা। তবে গরমটা বাদ দিলে বেশ মজাই লাগত। ঐ যাদের সাথে এমনিতে কথা হয়না, তাদের সাথে গল্প। সবাই বারান্দায়। রান্না বান্না এমনি করা যাবেনা বলে গ্রিল করছে সবাই, আমাদের তখন গ্রিল ছিলনা, স্যান্ডুইচ, ক্যানড খাবার এসব খেলাম কদিন। মেয়ের তখন জাস্ট এক বছর।
  • একক | ০২ জুলাই ২০১২ ০৬:০৬19912
  • সাংঘাতিক ব্যাপার ! অথচ এসব দেশের ডিসাস্টার ম্যানেজমেন্ট এর বাজেট আমাদের দেশের তুলনায় কত্তো বেশি !!
  • pi | ০২ জুলাই ২০১২ ০৫:৫৭19911
  • একক, সত্যিই খুব খারাপ ডিঃ ম্যাঃ। বাড়ির ইলেক্ট্রিক নাহয় তাও হল, কিন্তু সেদিন যা দেখেছি, আর আজ, কাল, মানে ঐ ল্যাব আর বন্ধুর বাড়ি আসতে গিয়ে, রাস্তায় ৯০% সিগনাল বন্ধ !! লোকে হাত দেখিয়ে দেখিয়ে গাড়ি চালাচ্ছে।
    বাড়ির সামনে কাল একটু খানিকের জন্য একজন ট্রাফিক পুলিশের মতন কাউকে দেখেছিলুম। তাঁর চাঁদি বোধ্হয় এক দুপুরেই ফেটে গিয়েছে।
    কাল থেকে আপিস খুল্লে যে কী অবস্থা হবে ! বলেই দিচ্ছে, লিভ নিতে, সম্ভব হলে টেলিওয়ার্ক করতে, আর নিতান্ত বেরোতে হলেই কারপুল করতে। এই ঝড় হপ্তার মাঝখানে হলে কী হত ভাবছি !

    আজ সারাদিন বারান্দায় বসে বসে কত যে ফায়ারট্রাক আর অ্যাম্বুলেন্স দেখলাম !!

    ছোটাইদি, সময় ক'রে লেখো।
  • একক | ০২ জুলাই ২০১২ ০৫:৫৩19910
  • তুই ও তো মনে হচ্ছে আনন্দেই আছিস :P
  • pi | ০২ জুলাই ২০১২ ০৫:৫১19909
  • তবে সেদিনের ঐ দমাদ্দম আওয়াজ আর বাড়ি কাঁপার একটা রহস্য উদ্ধার হল আজ। আমাদের অ্যাপার্ট্মেন্টের মাথায় উপর একটা বিশাল পাইনগাছ ভেঙ্গে পড়েছে। আমাদের কোণার ঘর আর মূলতঃ পাশের বাড়ির ছাদে। ধারে বলে বারান্দা থেকে বা এমনি বেরিয়ে বুঝতে পারিনি। আজ সারাদিন বারান্দায় বেশ কাটলো। রোদ্দুর আর গরম হাওয়া খেয়ে খেয়ে। অনেকদিন বাদে বারান্দা থেকে টিপ ক'রে ক'রে নিচের ঘাসের নানা জায়গায় জল ফেলছিলাম। ফেলতে গিয়ে জলের পাত্তরই নিচে ! তাকে উদ্ধার করতে যেতে গিয়ে দেখি পাইনগাছ ৪৫ ডিগ্রী !
    চতুদ্দিকে বড় বড় ডালপালা। কাচ্চাবাচ্চাগুলোর মজা হয়েছে। এই বেরোনোর সময় দেখি সব হাতে একেকটা ডাল নিয়ে যুদ্ধু করছে ! কয়েকটা অবার মাথায় ফেট্টি বেঁধে পাতাপুতি সহ পুঁচকে ডাল গুঁজেছে।
  • i | ০২ জুলাই ২০১২ ০৫:৪৮19908
  • হ্যাঁ ইলেক্ট্রিকে হোতো।

    হ্যাঁ একক, অসম্ভব খারাপ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখন সময় নেই। পরে কোনোদিন লিখব কি যাচ্ছেতাই অবস্থা হয়েছিল প্রথম দিনে।
  • pi | ০২ জুলাই ২০১২ ০৫:৪২19907
  • প্রাক্তন শ্বশুরের সেবা করতে আসার গল্প সেদিন এখানে আরেকজনের কাছে শুনলাম।

    তোমাদের রান্না কি ইলেক্ট্রিকে হত ?
  • i | ০২ জুলাই ২০১২ ০৫:৩৮19906
  • তো ঐ ১২ তলার ওঠানামার কালে প্রচুর লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হত যা এলিভেটরে হয় নাই কস্মিনকালেও।
    এক বৃদ্ধা পাল্লা দিয়ে সিঁড়ি ভাঙতেন আর যুদ্ধের সময়কার গল্প শোনাতেন।
    আর এক সুন্দরীর সঙ্গে আলাপে জানতে পারি তাঁর প্রাক্তন শাশুড়ী পা ভেঙে শ্য্যাশায়ী, দেখাশোনা করার আর কেউ নেই, তাই তিনি এসে রয়েছেন শাশুড়ীর কাছে।
  • pi | ০২ জুলাই ২০১২ ০৫:৩৬19905
  • আমাদের জলটা আছে তাও বাঁচোয়া। অনেকের তো তাও নেই। যাদের ইলেকট্রিকে রান্না, তাদের হাতে আরেকটা হারিকেন। এদিকে আবার জলে কন্টামিনেশনের ভয় দেখাচ্ছে।
  • একক | ০২ জুলাই ২০১২ ০৫:৩০19904
  • বেশ পুওর ডিসাস্টার ম্যানেজমেন্ট দেখছি :( ব্যাক আপ হিসেবে সোলার নাই ?
  • i | ০২ জুলাই ২০১২ ০৫:২৪19903
  • ২০০৩ না কি ২০০৪ এ এমন হয়েছিল ইউ এস আর ক্যানাডার কিছু অঞ্চলে। সায়েবের দেশে লোডশেডিং নিয়ে এবিপি তে সে কি ঠাট্টা তামাশা!
    আমি তখন আমার চার বছুরেকে নিয়ে টরন্টো ছিলাম ১২ তলার ওপরে। ১২ তলা ওঠানামা করতে হোতো নিচ থেকে জল আনতে। বিস্কুট আর ফল খেয়ে ছিলাম। তিন দিনের দিন পাওয়ার এলো।
  • pi | ০২ জুলাই ২০১২ ০৪:৪৭19902
  • ৪৮ ঘণ্টা হতে চল্লো। দেশে হলে এতক্ষণে বোধহয় ইলেকটিরি আপিসে ভাঙচুর শুরু হয়ে যেত !
  • Abhyu | ০২ জুলাই ২০১২ ০৪:০১19901
  • Abhyu | ০২ জুলাই ২০১২ ০৩:৩১19900
  • আর সেই অফিসের সাইজ আমার অফিসের দ্বিগুণেরো বেশি। এখানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে, গিয়েছিলাম সেখানে। পুরো শহর জুড়ে গোলাপ আর গোলাপ। শুনলাম দু সপ্তাহ আগে নাকি আরো বেশি ছিলো। কিন্তু এখানে লোকে মোট্টে ইংরেজী বলে না।
  • Abhyu | ০২ জুলাই ২০১২ ০৩:২৮19899
  • বনটাও খুব ভালো জায়গা গো মিঠুদি - কি সুন্দর শহর কি বলব। আর এই আমেরিকার বিচ্ছিরি ইউনিভার্সিটি বিল্ডিংগুলো এদের পাশে ... এর চার তলায় যোগীয়ার অফিস :)
  • | ০২ জুলাই ২০১২ ০৩:১০19898
  • সেটাও দেখলাম মন্দ জায়্গা না।
    ভালো করে বেড়াও আর চমৎকার সর্ষে লেখো।
  • a x | ০২ জুলাই ২০১২ ০২:৪৩19897
  • তোমরা ফরেস্ট কার্টারের নাম জান? এই লেখকের ব্যক্তিগত জীবন ও লেখার সাথে তার যোগ নিয়ে আলোচনায় মনে পড়ল। ৭০'এর মাঝামাঝি "The Education of Little Tree:A True Story" বলে মেমোয়ার ধর্মী একটা বই বেরোয়। খুবই জনপ্রিয় হয়, প্রাইজ টাইজ পায়, লেখক চেরোকি, তার ছোটবেলার গল্প ইত্যাদি। লিটল ট্রি কে ঘিরে হলিউডের প্রচুর সিনেমা হয়েছে। ছোট বাচ্চাদের লিটল ট্রি ক্লাব আছে। এছাড়া নেটিভ আমেরিকান সমাজকে কেন্দ্র করে আরো সাহিত্য লেখেন ভদ্রলোক। নিউ ইয়র্ক টাইমসে উচ্ছ্বসিত রিভিউ বেরোত।
    লিটল ট্রি বের হবার কিছু বছর পর জানা যায়। ফরেস্ট (টিপিকাল চেরোকি নাম) কার্টারের আসল নাম আসা কার্টার। তিনি সাদার্নার, পেশায় রেসিস্ট এবং তিনি বহু ওয়াইট সুপ্রেমিস্ট গ্রুপ, ইনক্লুডিং ক্ল্যান মেম্বার।

    এরপর লেখাটি "ফ্রডুলেন্ট" কিনা, না স্রেফ "ফিক্টিসিয়াস" মেমোয়ার তাই নিয়ে প্রচুর তর্ক হয়।
  • Abhyu | ০২ জুলাই ২০১২ ০২:৩৮19896
  • মিঠুদি আমি বিলবাও যাচ্ছি। শুধু আমার এয়ারফেয়ার আর হোটেল ভাড়া দিনে দশ টাকা। সঙ্গিনীর খরচা ওদেশের ইউনি দেবে :)
    দারুণ একটা হোটেলে রাখবে বলেছে !
  • সায়ন | ০২ জুলাই ২০১২ ০২:৩৪19895
  • অবশেষে, শ্মশানে মড়ারা জাগে, আর বাড়ি ফিরি আমি
  • | ০২ জুলাই ২০১২ ০২:০৫19893
  • ৪ টে গোল খেলো!অবিশ্বাস্য
  • প্পন | ০২ জুলাই ২০১২ ০২:০৫19894
  • সুপারমার্কেটে খাসি কেটে বিক্রি করছে দেখে এলাম। গোট কারি চপস ৩০০ টাকা আর বোনলেস ৪০০ টাকা। মেটে ২৮০।

    পাড়ার দোকানে অন্তত ২৫% বেশি দাম নেয়।
  • | ০২ জুলাই ২০১২ ০২:০৪19892
  • অভ্যু, আলতামিরার গুহা দেখতে যাচ্ছো তো?
  • | ০২ জুলাই ২০১২ ০২:০২19891
  • পাঁঠা, সস্নেহে পাঁটাঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত