এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:১০199770
  • এটাও মানতে পারলাম না :-(
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:০৮199769
  • সবাই খারাপ বা দাঁত মুখ খিঁচিয়ে থাকে - মানতে পারলাম না। তবে সুযোগ পেলেই সবাই (রাজা থেকে ফকির) নিজের দুর্দশার কাহিনী সাতকাহন করে বলে ঃ)
  • রোবু | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:০৩199768
  • কেসি-দার দুটো অবজার্ভেশনই ভুল :-(
  • নেতাই | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:০২199767
  • মিটারের কি দরকার। যত চাইবে তত দিয়ে দিলেই হচ্ছে।
  • kc | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:০১199766
  • কলকাতায় পরিবত্তনের পর অটো / ট্যাক্সিদের ব্যবহার একটু ভালো হয়েছে। নিজে যেটুকু দেখেছি। তবে বহরমপুরে রিক্সাদের ব্যবহার খুব খারাপ পেলাম।
    আর পশ্চিমবঙ্গে আপামর জনসাধারণ সব্বাই বাইরে বেরুলেই দাঁত মুখ খিঁচিয়ে রেগে থাকে। খারাপ ব্যবহার করে। অটো বা ট্যাক্সিওয়ালারা আলাদা হবে কেন?
  • রোবু | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:৫৭199765
  • পিনাকিদা, শেয়ার অটো কিভাবে চলছে?
  • রোবু | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:৫৬199763
  • ওই রুটে চারজন (জায়গা বিশেষে পাঁচ জন) গেলে যত ভাড়া পরত, তার সমান দিতে হয়। তবে তা সত্বেও লম্বা লাইন থাকলে নাই নিতে পারে।
  • pinaki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:৫৬199764
  • এবার গিয়ে দেখলাম চেন্নাইতে বিপ্লব হয়ে গেছে।

    অটো মিটারে চলছে।
  • Lord of the Nazgûl | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:৫৫199762
  • কেউ বলে না, অটো রিজার্ভ কেং কোয়ে হয়! ভাড়ার হিসেব হয় কী করে? মিটার নেই তো।
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:৪১199761
  • তবে আমি কলকাতার বা পশ্চিমবঙ্গের অটো/ ট্যাক্সি/ রিক্সা ড্রাইভাররদের ব্যাবহার নিয়ে কিছু লিখিনি, সে কেমন তা সবাই হাড়ে হাড়ে জানে, তাই নতুন করে হ্যাজানোর কোন মানে নেই।
    আমি খালি নিজেদের সু/কু অভ্যাসের কথা বলছিলাম।
  • Lord of the Nazgûl | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:৩৯199760
  • অটো রিজার্ভ হয়?
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:৩১199759
  • রাউন্ড এমাউন্ট দিতে দিতে খুব বিরক্ত হয়ে আমি এখন স্বার্থপরের মত বিরাট লাইনের সামনে থেকে অটো রিজার্ভ করে নিয়েও চলে যাই। মানে ট্যাক্সি কিনা ভি আই পি ছেড়ে ভিতরে ঢুকবে না, তাই, ওটা আমার গায়ে লাগে না, ট্যাক্সিতে ওর চেয়ে বেশি উঠত। আগে সত্তর জনের লাইনের পাঁচ জনের জায়গা নিয়ে যাব? ভেবে বিবেকী হয়ে লাইনে দাঁড়াতাম। এখন ভাবি নিকুচি করেছে, বেশি টাকাই দেব, কারোর দিকে তাকাবো না।

    হে:, বিপ্লব !
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:২৯199758
  • রিফিউজ সিঙ্গাপুরেও করে টিম.... সেখনে পিক আওয়ারে ট্যাক্সি পাওয়া প্রায় লটারী পাওয়া! যতদুর জানি সেখানে আইন বেশ কড়া।
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:২৬199755
  • এখানে রোজ সকালে ট্যাক্সিতে অফিস আসি। এজন্য প্রত্যেক মাসে ব্যাঙ্ক থেকে ২০০০, ৫০০০, আর ১০০০০ রুপিয়ার বান্ডিল নিয়ে আসি। দেশে গেলে প্রথমকাজ ব্যাঙ্কে গিয়ে ১০ আর ২০ টাকার বান্ডিল নেওয়া।
  • Tim | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:২৬199756
  • রোবুরা তো রোজ আসা যাওয়া করে। আমি মাত্র দু সপ্তাহের জন্য যাই। তাও মারাত্মক সব অভিজ্ঞতা হয়। এবারেই, ১ তারিখে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে দেখলাম গোটা দশেক গাড়ি, কিন্তু কেউ সন্ধ্যে ছটার সময় গল্প গ্রিন মিটারে যাবেনা। বল্লো প্রিপেড হয়ে গেছি এখন। কোথাও কোন বোর্ড নেই, পাশেই ইউনিয়নের আপিস, সেখানেও কোথাও বলা নেই এটা প্রিপেড স্ট্যান্ড (নয় যে জানিই, এটা আমার পাড়ার স্ট্যান্ড), তবু কেউ গেলনা। টালিগঞ্জ ট্রামডিপোর মত জায়গায় এই হচ্ছে, যেখানে পাশেই ট্রাফিক সার্জেন্ট।
    দশ জনের মধ্যে ন জন ট্যাক্সি ড্রাইভার দুমদাম রিফিউজ করে।
    সেই দেশে আইন শুনলে হাসি পায়।
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:২৬199757
  • ঠিক। কন্ডাক্টর এর বদলে প্যাসেঞ্জারের খুচরোর ব্যাগ নিয়ে ওঠা উচিত। :)
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:২৪199754
  • রোবু বলে দিয়েছে। ক।

    সামনে তিনজন তিনদিক থেকে ঝুললেও আমি অমন-ই চোখ বন্ধ করেই যাই। আমার কি!
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:২২199753
  • তাদের
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:২১199752
  • আমি দেশে বিদেশে ( মানে যেসব দেশে নিয়মিত যাই) এই সমস্যা ফেস করেছি। একটাই সমাধান খুচরো নিয়ে ওঠা, আর না থাকলে নিয়ারেস্ট রাউন্ড অ্যামাউন্ট ভাড়া দেওয়া আর হ্যাঁ, কেসি যেমন বললেন তেমনি অটো/ট্যাক্সি তে উঠে চালককে সেটা জানিয়ে দেওয়া। পিক আউয়ারে তাদেতকে হ্যাজানোর জাস্ট কোন মানে হয় না।
  • রোবু | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:১৬199751
  • চার-পাঁচ বার অটো চেঞ্জ করতে হলে খুচরো আর থাকে না।
    বলে নিলে আর ওঠা যায় না।
    পুরো খেলাটাই ডিমান্ড আর সাপ্লাই এর। ব্যস্ততম সময়ে আপনি খুচরো ছাড়া উঠতে পারবেননা। কিন্তু অন্য সময়ে সেধে সেধে খুচরো ছাড়াই উঠতে দেবে।
    সাত টাকা ভাড়া হলে আমি বেশির ভাগ সময়ে ১০ + ২ দিয়ে থাকি। ৬ হলে ১০ +১।
    তাতেও সমস্যা কিছু কমে না। সিগারেট এর দোকান থেকে খুচরো করাই। নিরুপায় হলে ছয় এর জায়গায় ১০ দি, তাতেও গালাগাল খেতে হয়। এই সবই আর কী, প্রলেতারিয়েতের হাতে ক্ষমতা আসছে ভেবে মন ভালো করে বাড়ি ফিরি :-)
  • Tim | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:১৫199750
  • আইন ?
    যাই একটুক্ষণ হেসে আসি।
  • kc | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:০৯199748
  • স্চ, প্যাসেঞ্জারের কাছে খুচরো না থাকলে ওঠার সময় বলে ওঠাও তো যায়।
  • Tim | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:০৯199749
  • হ্যাঁ রীতিমত ভয়ে ভয়ে থাকতে হয় খুচরো না থাকলে। দশ টাকার নোট থাকলেও ঝামেলা হয় প্রায়ই দেখি।
    আর সব সময় খুচরো অত পাওয়াও যায়্না। কালেভদ্রে কেউ হয়ত ৫০ এর নিচে কিছু নেই নিয়ে বেরিয়েছে, হতেই তো পারে। সেটা অ্যারোগ্যান্স কেন হবে? এরম হলে প্রিপেড করে দিলেই পারে, একটা কাউন্টার করে সেখানে ক্যাশ ডিল করবে।
    কলকাতার অটো আর ট্যাক্সি ভয়ংকর জিনিস।
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:০২199747
  • আর মেয়েদের সাথে আরো বেশি করে। গায়ে হাত তোলার ব্যাপারটা তো দিন দিন বেড়েই চলেছে। এই সেদিন দেখলাম একজনের দেওয়া দশটাকা ছুঁড়ে ফেলে দিল। খুচরো দেয়নি বলে।
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৫:০১199746
  • এই অপরাধে কী অটো বাজেয়াপ্ত করা যায়? এব্যাপারে দেশের আইন কি বলে? সিরিয়াসলি জিগ্গেস করছি।
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৪:৫৯199745
  • অটোঅলারা ৪ টাকাও খুচরো দেয়না-এমনকি ছ জনের মধ্যে পাঁচ জন খুচরো দিলেও আরেকজনকে দেয়না, আর যা খারাপ ব্যবহার করে তা আর নাই বা বললাম।
  • sch | ১৫ জানুয়ারি ২০১৪ ১৪:৪৫199743
  • "সোনারপুর থেকে অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করা হয়েছে। তবে অটো বাজেয়াপ্ত করা যায়নি"
    ঘোড়া ছাড়া থাকলে সহিস ছাড়া পেতে কতক্ষণ ?
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৪:৪৫199744
  • ৬ টাকার জায়গায় ১০ টাকা তাও দিয়ে দেওয়া যায়, কিন্তু ৫০ টাকা দেওয়া যায় না। মিনিমাম খুচরো ৫০ টাকা নিয়ে বেরোনোকে আমি অ্যারোগান্সই বলব।
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৪:৪০199742
  • অটোচালককে ধরেছে তো!!!!
  • sch | ১৫ জানুয়ারি ২০১৪ ১৪:৩৮199741
  • arrogance কি হয় সবসময় ? কয়েকদিন আগেই সল্টলেকের মধ্যে বার ছয়েক ঘোরাঘুরি করলাম প্রতিবারই খুচরো দিলাম - শেষ জনকে দশটাকার নোট দিয়েছি - ৬ টাকা ভাড়া - চেঁচামেচি করতে - বললাম রেখে দিন ফেরত লাগবে না - আমার তাড়া আছে। তাতে তেড়ে এলো - আমায় কি ভিখারি পেয়েছেন - বল্লাম না না - আপনাকে ভীষণ ভালোবেসে দিলাম

    অটোওয়ালার কাছে খুচরো না থাকলে তো তোলার সময় বলে নিলেই হয় - খুচরো না থাকলে উঠবেন না মিটে গেল

    অটোওয়ালা সাজা পাবে!!! একদম মনে হয় না - ধরতেই পারবে না পুলিশ - অটোটাও ছাড়া পেয়ে যাবে - শুধু কারো দলে একটা কমিটেড ক্যাডার বাড়বে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত