এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ জানুয়ারি ২০১৪ ১৮:০১199800
  • এ কী রে ভাই, এই যে সেদিন বললে তুমি এখন মাল খাচ্ছো না? ঃ))
  • h | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:৫৫199799
  • ব্ল্যাংকির গভীর অসহযোগিতা নোট করে, আমি একটু মাল খেতে গেলাম।
  • Lord of the Nazgûl | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:৪০199798
  • ব্যাস, আবার কী? সতীর পুণ্যে পতির পুণ্য ভেবে ঘুমিয়ে পড়ো।
  • | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:৩০199797
  • কুমু দি, আমার ও র দেখা হয় নি। দেখতে গিয়ে হাউসফুল দেখে ফিরে এসেছি। পরে কেয়া বাবা মার সাথে গিয়ে দেখে নিয়েছে।
  • kumu | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:২৬199796
  • আমার দেখা হল না চাঁপা ঘ্যান ঘ্যান------
  • Lord of the Nazgûl | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:২০199795
  • ফেবু অ্যাপে গিয়ে অফ করা যায় মনে হয়।
  • kc | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:১৮199794
  • প্রোশ্চেনঃ গুডরিডসে কিছু করলে সেই সব বৃত্তান্ত ফেশবুকে আপডেট করে দিচ্ছে। এটা বন্ধ করতে চাই। ক্যায়সে?
  • Blank | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:১৫199793
  • সোসেনদিকে
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:১৪199792
  • কোত্থেকে নামালেন?
  • | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:০৬199791
  • আজকে আমার পিতাশ্রী আর মাতাশ্রী চাঁ পা দেখতে গেছেন।
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৭:০১199790
  • h | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৫৭199789
  • তালিয়াঁ
  • cm | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৫৫199788
  • অবশেষে চাঁপা আদ্দেক নামিয়ে দিলাম।
  • Blank | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৫৪199787
  • সব ই রানীমার দয়া
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৪৭199785
  • নন-রিফিউজাল ট্যাক্সির গল্প বলি শুনুন।
    কৈখালিতে একখান হলুদ ট্যাস্কি থিকা নাইমা দেখি গোটা পঞ্চাশ লোক অটোর লাইনে, তার চারগুন বাস স্টপে। অটো বা বাস কিছুই নাই যদিও। কারণ সেদিন আসিল ব্রিগেড। হলুদ ট্যাস্কিরে জিগালাম ভিতরে যাবা? সে আর পাত্তা দিলোনি। দাঁড়িয়ে ভাবতে ভাবতে দেখি একখান সাদা গাড়ি, তার গায়ে লেখা নো-রিফিউজ ট্যাস্কি। দেইখা পুলকিত হইয়া তাকে জিগাইলাম, যাইবা?
    "না দিদি"
    "আরে, এটা নো-রিফিউজাল ট্যাক্সি তো?"

    " হ্যা, কিন্তু এয়ারপোর্ট থেকে হাওড়া রুটে"
    "সে আবার কি?"
    "ঐরকম-ই, এই রুটের ওপর যেখানে যাবেন যাব, নো রিফিউজ "

    হু-উ-উ-স

    নাম্বার টুকিবার পূর্বেই হাওয়া
  • | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৪৭199786
  • সব সময় অটো রিজার্ভ হয়। যেখানে যেতে চাও। ভাড়া টা একটু বেশী।

    আমাদের ডানলপ/দক্ষিনেশ্বর বা বেলুড়ের অটো গুলো কিন্তু ঠিকঠাক। কোন বাজি দাবি নেই জীবনে। আর লাইনে ভেঙ্গে কেউ আগে যাবে না।
  • Blank | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৩৭199784
  • ট্যাক্সি রিফিউজ করতেই পারে। ওটা হলদে ট্যাক্সি দের অধিকার আপাতত। পরিবর্তিত পরিস্থিতিতে দিদি সাদা নীল ট্যাক্সি চালু করেছে যে গুলো নন-রিফিউজাল ট্যাক্সি।
  • kc | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৩৬199782
  • দুদি, ;-))
  • /\ | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৩৬199783
  • বর্ধমানে বাড়ি হলে বাড়ির বড়োদের একটু জিজ্ঞাসা করে দেখবেন "জয়ধ্বনি" নামক কোনো ছোটো পত্রিকার নাম শুনেছেন কিনা ~'৭০ এর সময়ে? কারো কাছে কোনো পুরোনো কপি পাওয়া যেতে পারে কিনা? স্টেশনের যেদিকে বর্ধমান শহর তার উল্টোদিকে বাজে প্রতাপপুর গ্রাম থেকে বেরোতো, বলরাম পাল, নীহার রঞ্জন বাগ এরা বের করতেন। মেদিনীপুরের দিকেও সার্কুলেশন যেত। খুব ভালো কোয়ালিটির পত্রিকা ছিল। জানতে পারলে একটু এখানে জানাবেন?
  • Du | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৩৫199781
  • কেসি কি সিরিয়াসলি বল্লে ঃ)

    সে যাক, যা বলতে এসেছিলাম, ICSE সিলেবাসে কিশোরদের পাঠ্যতালিকা

    রানুর প্রথমভাগ
    মন্ত্রশক্তি
    ডাক হরকরা
    ডাইনী
    অভাগীর স্বর্গ
    গরীব
    সমুদ্রের স্বাদ

    ভাগ্যি হাম্বির আর মাস্টারমশাই একটু দয়া করেছেন
  • pinaki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৩৩199780
  • শেয়ার অটো চড়ি নি। তবে মনে হয় যেমন চলছিল, তেমনই চলছে।
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:৩০199779
  • পরে শুনলাম এসি বাস থেকে নামলে রিক্সা ভাড়া দ্বিগুন হয়ে যায়!!!!!
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:২৭199778
  • আগস্টে যখন বর্ধমান গেলাম, তখন বাস থেকে নেমেই একটা রিক্সা পেলাম।
    - .... যাবেন?
    - ৬০ টাকা লাগবে, ( ভাড়া ৩০ টাকা, সময় বেলা ১টা)
    আমি কথা না বাড়িয়ে একটু এগিয়ে গেলাম, যদিও সাথে ছেলে ও ব্যাগ ছিল। রিক্সাওয়লাটা পায়ের ওপর পা তুলে বসে মজা দেখতে লাগল। মিনিট দশেক পরে আর একটা রিক্সা পেলাম। একে বলতেই যেতে রাজী হল, যেতে যেতেই ভাড়া জিগ্গেস করলাম। বলল "২০ টাকা দিয়েন"!!!
    তারপর আর কী, সারারাস্তা তাকে সঠিক ভাড়া জানার জ্ঞান দিলাম, আর ৩০ টাকাই দিলাম।
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:২৩199777
  • আর ব্যাপারটা হলো, দুর্ব্যবহার যে কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে তা দু -চার সপ্তাহ মায়াঞ্জনের দৃষ্টি নিয়ে সম্যক উপলব্ধি করা একটু মুশকিল। ঘোর না কাটলে।
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:২১199776
  • আমি তো রাস্তায় সবাইকে খুশি খুশি দেখি। আমার-ই মুখটা ব্যাজার থাকে বরম।
  • sch | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:১৯199774
  • "স্চ, প্যাসেঞ্জারের কাছে খুচরো না থাকলে ওঠার সময় বলে ওঠাও তো যায়।"
    --KC দা এখানে মূল বিষয় হল আপনি খুচরো বলতে কি ধরবেন। ৬/৭ টাকে ভাড়ায় কেউ ১০ টাকা দিলে কি তার দায় থাকে উঠে জানানোর যে খুচরো নেই। ৫০ বা ১০০ দিলে অবশ্যই থাকে, অন্তত আমি বলে দি বড়ো নোট আছে, আমার ধারণা বেশীর ভাগই বলেন। না হলে লিখে দিলে পারে এক্স্যাক্ট ভাড়া দিতে পারলে তবেই উঠবেন

    একটা পেশায় সবাই ভালো বা সবাই খারাপ হয় না। নিশ্চয় সব অটোওয়ালা খারাপ ব্যবহার করেন না - আর সব যাত্রীও খুব মধুর ব্যবিহার করেন না। তবে আলোচনা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে। লাস্ট ক'মাসে অন্তত তিনটে ঘটনা পড়লাম যাতে অটোওয়ালা ঝগড়ার পর মহিলা যাত্রীকে মার ধোর করেছে। উল্টো খবর চোখে পড়ে নি। মনে হয় না কি উল্টো কিছু না ঘটালে এটা কমবে নাকি এদের কাউন্সেলিং করা দরকার কাস্টমার রিলেশান ম্যানেজমেন্ট নিয়ে
  • sosen | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:১৯199775
  • প্রুফ দেখছিলাম, সরি।
    রোবু ঠিক বলেছে, রিজার্ভ করার ব্যাপারে। তবে আমাদের এদিকে ছজন, প্লাস আরো একজনের এক্সট্রা দিতে হয়। ওই নামা-ওঠার ব্যাপারটা মিটিয়ে দিতে।
  • jhiki | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:১৪199772
  • রোবু, আশেপাশে কাউকে একটু 'কেমন আছেন' জিগ্গেস করে দেখো ঃ))
  • Lord of the Nazgûl | ১৫ জানুয়ারি ২০১৪ ১৬:১২199771
  • তাহলে তো শেয়ারে গেলে লাভ বেশি (অটোওয়ালার), কারণ লোকে নামবে/উঠবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত