এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৫:২৯199920
  • বহুদিন অনুপস্থিত ছিলাম হে গুরুভগ্নী ও গুরুভ্রাতাগণ। সবাই ভালো ছিলেন তো? অনেক কিছুই মিস করলাম জানি, কিন্তু ফিরে এত পাতা তো আর পড়তে পারিনা।
    শুভ নববর্ষ জানাই সবাইকে।
    আর একটা কথা, আমি ছুটিতে যাওয়ার আগে সায়ন্তনীর কিছু লেখা দেখেছিলাম গুর্চতে, এখন তো সেগুলো দেখতে পাচ্ছি না। কেউ হেল্প করতে পারেন? গল্পগুলো আবার পড়তে ইচ্ছে করছে। বিশেষ করে ঐ ক্ষ্যাপা খুঁজে ফেরে কাহিনিটা।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৫:২৩199919
  • ওঃ ব্রতীনকে যে কী বলে ধন্যবাদ দেবো! অনেক অনেক ধন্যবাদ।
    শীর্ষেন্দুর অমন একটা লেখা-ওঃ, সুখেদুঃখে যখনই পড়ুন্না কেন, হাসতে হাসতে গড়াবেন সবাই, ও জিনিস ব্রতীনের কল্যাণে পড়া হলো। থানার নতুন দারোগা জনগণের সামনে বক্তৃতা দিচ্ছেন, " হে আমার ভ্রাতা ও ভগিনীগণ, চোর ভারতবাসী ডাকাত ভারতবাসী ছিন্তাইবাজ ভারতবাসী পকেটমার ভারতবাসী, আমার রক্ত আমার ভাই। ওদের রক্ত ঝরা মানে আমারই রক্ত ঝরা। আপনারা লক্ষ্য রাখুন তা যেন না হয়। দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে ---এই ময়নাগড়ে আজ থেকে যেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আপনাদের মধ্যে কেউ যদি পাখির নীড়ের মত চোখ তুলে আমাকে বলেন এতদিন কোথায় ছিলেন? আমি বলবো, তোমার মিলন লাগি আমি আসছি কবের থেকে। আজ আমার বাউলের সুরে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করছে আমি আইঅলাম রে খাটাইশ্যা বৈরাগী---যখন দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, তখন যদি শোনেন রাতের কড়া নাড়া, অবনী বাড়ী আছো? তাহলে মোটেই সাড়াশব্দ করবেন না। যদি দরজা ভেঙে ফেলে, তবে বলবেন ভেঙেছ দুয়ার এসেছে জ্যোতির্ময়। তোমারই হোক জয়।"

    ওহ্হ্হ, কী আর বলবো!!!! হি হি হি। ঃ-)
  • kk | ১৬ জানুয়ারি ২০১৪ ০৩:৫০199918
  • ব্ল্যাংকি, ওটমীলের সার্ভিং সাইজ এমনিতে আধ কাপ ড্রাই ওটস। তবে ট্রেকিং করতে গেলে ওতে পেট ভরবে কিনা সন্দেহ আছে। ২/৩ কাপ ড্রাই খেয়ে দেখতে পারিস। শুকনো ফল বা মেওয়া স্বচ্ছন্দে দেওয়া যাবে। বাদাম আর ড্রাই ফ্রুটসের মিক্সচারে জেনেরালি ৫০ % বাদাম, ৩০% শুকনো ফল আর ২০% সীড্স থাকে। এটা একেক বারে ১/৩ কাপ মতো খাওয়াই ভালো। এখানে কাপ মানে সব মেজারিং কাপের আন্দাজে লিখলাম।

    ফোজ্জির বলা ট্রেইল মিক্সটা খুব কাজের জিনিষ।
  • 4z | ১৬ জানুয়ারি ২০১৪ ০৩:২৩199917
  • ব্ল্যাংকি, হাই ক্যালরি ট্রেইল মিক্স বানিয়ে সঙ্গে রাখতে পারিস। কাঁচা বাদাম, সানফ্লাওয়ার সীডস, চকলেটের টুকরো এসব দিয়ে। এই লিংকটা দেখ। বাড়িতেই বানিয়ে নিতে পারবি।

    http://greatist.com/health/21-healthier-trail-mix-ideas
  • Ekak | ১৬ জানুয়ারি ২০১৪ ০২:৫৯199916
  • ব্ল্যান্কি, বীফ ডাস্ট আর কাপ নুডলস রাখো না সঙ্গে ? দুচামচ মিশিয়ে একটু গরম জল ধেলেমেরে দিলে শরীর চাঙ্গা। মাঝে মাঝে মুখ পাল্টাতে ফ্রুটস মুএস্লি।
  • 4z | ১৬ জানুয়ারি ২০১৪ ০২:৫৬199915
  • এই উইকেণ্ডে কি জঘন্য দুটো সিনেমা দেখলাম!! ল্যাপটপ আর গনেশ টকিজ। পুরো অত্যাচার :(
  • pipi | ১৬ জানুয়ারি ২০১৪ ০২:১০199914
  • আমি তো ওটমিলে দিব্যি ড্রাই ফ্রুটস (কখনো কখনো ফ্রোজেন), অল্প বাদাম কিশমিশ মিশিয়ে দেই। একটু খেলেই তো পেট ভরে যায়। অবশ্য তোর পেটের কথা তো .... ও বলা দুঃসাধ্য।
  • Blank | ১৬ জানুয়ারি ২০১৪ ০২:০১199912
  • থেংকু কেকে দি। ওটমীলের কি কোনো মাপ আছে? ফলের কুচি টা জোগাড় করা মুশকিল। শুকনো ফল বা মেওয়া তে হবে?
    ড্রাই ফল আর বাদামের মিক্সচারে কি কি জিনিস কিরকম রেশিও তে মেশানো উচিৎ? আর কতটা খাওয়া উচিৎ,
  • sch | ১৬ জানুয়ারি ২০১৪ ০২:০১199913
  • বলেন কি ঋতুদা'র শেষ কাজ - রিভ্যু তো করুন
  • aka | ১৬ জানুয়ারি ২০১৪ ০১:৪৯199911
  • কিন্তু চাঁপা দেখে একটা রিভিউ না করলে তো আর জাত থাকছে না। ঃ(
  • aka | ১৬ জানুয়ারি ২০১৪ ০১:৪৮199910
  • সত্যান্বেষী ইভেন রিভিউ করারও যোগ্য নয়।
  • sch | ১৬ জানুয়ারি ২০১৪ ০১:১২199909
  • চাঁ পা র এতো সমালোচক - সত্যান্বেষীর রিভ্যু কই?
  • a x | ১৬ জানুয়ারি ২০১৪ ০০:৫৮199908
  • পিপি, নাহ মার্শাল আর্টের কেলাস নাই তো। নানারকম নাচাগানা, আর নয়ত রোবোট বানানো, সায়েন্স ক্লাব এইসবই।
  • san | ১৬ জানুয়ারি ২০১৪ ০০:৪৪199907
  • শুধু গল্প পাল্টানো হলেও বা কথা ছিল। কি ন্যাকা স্ক্রিপ্ট, কি ন্যাকা অভিনয়। জঘইন্য।
    আর পিপিকেও একখান থ্যাংকু দিয়ে ঘুমাতে যাই।
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০০:২৬199906
  • গল্প টার হালকা করে পিন্ডি চটকে দিয়েছে। ঃ(((
  • π | ১৬ জানুয়ারি ২০১৪ ০০:১৮199905
  • san | ১৬ জানুয়ারি ২০১৪ ০০:১৭199904
  • পেয়েছি ঃ-)

    এদিকে আমি সত্যান্বেষী দেখলাম, ক্কি খারাপ ক্কি খারাপ, জাস্ট ভাবা যায়না !
  • kk | ১৬ জানুয়ারি ২০১৪ ০০:০৬199903
  • স্যান, পাঠিয়েছি।
  • san | ১৬ জানুয়ারি ২০১৪ ০০:০৩199902
  • একটা বাচ্চা মেয়ের তিনকোনা হয়ে (ত্রিকোণাসন?) woof woof করা ভিশুয়ালাইজ করে বেজায় হেসে ফেললাম !

    কেকেদি আরেকবার দেখো তো !
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৪ ০০:০১199901
  • বুঁচি খুব কিউট :-)
  • aranya | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:৫৯199899
  • ন্যাওড়াভ্যালি ন্যাশনাল পার্কে পদব্রজে ঘন্টা পাঁচেক, সামনে মিনিট দশেকের দূরত্বে তিনটে লেপার্ড হাঁটছে, তাদের পায়ের দাগ, বোটকা গন্ধ। চারদিকে বাঁশ ঝাড়, রেড পান্ডাদের পছন্দের জিনিস - কচি বাঁশ পাতা, গাছের গায়ে ভেজা ভেজা মস, পান্ডার আঁচড়ের দাগ, পায়ের নীচে ঝরা পাতার কার্পেট, বিশাল উঁচু উঁচু সব গাছ, মাথার ওপর ক্যানোপি
    অনেক দূর হাঁটার পর লেপার্ড ফ্যামিলি-কে দেখাও গেল এক ঝলক
    দাদা এক্ষুণি ফোং করে এই সব বলল, এর পর আর কাজ করা যায়, শালার আপিস :-(
  • kk | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:৫৯199900
  • কই? স্যানের মেল পাইনি তো?
  • san | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:৫৩199898
  • কেকেদির সেক্রেটারির নাম্বার না থাকায় কেকেদিকেই একখানি মেল ঠুকে দিলাম !
  • pipi | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:৪২199897
  • অক্ষদা, ইস্কুলে যোগা ছড়া অন্য কোন ক্লাস যেমন মার্শাল আর্টস ইত্যাদি নেই? যোগাতেই দিলে কেন?
  • Ekak | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:৩৩199896
  • বাহ ! খুব্ভাল্লাগ্লো শুনে। শুরুতে যোগার ভঙ্গী গুলো মানসের সারাদিনের কোনো কাজের ভঙ্গী শিকার ভঙ্গী বা কোনো পশুর কোনো কাজ এখান থেকেই এসছিল। পরে তার সঙ্গে অন্য কনোটেশন জুড়েছে। যেগুলো অনেকটাই ধর্মকে জরিয়েথাকা। সেখান থেকে বেরিয়ে আসা ভালই।
  • I | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:৩১199895
  • বুঁচিকে অনেক আদর।
  • san | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৯199894
  • এটা কি সূর্যনমস্কারের অপভ্রংশ ?
  • pipi | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৮199893
  • অক্ষদাঃ-)))
  • a x | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৪199892
  • মেয়েকে স্কুলে যোগা ক্লাসে দিয়েছি। সে কী যোগা করল - প্রথমে ওপরে হাত জড় করে "হাই সান" - মনে মনে ভাবলাম বা বা বেশ সূর্যাসন টাইপ কিছু, তারপর হাতগুলো পা বেয়ে নেমে মাটি ছুঁয়ে "হাই আর্থ", তারপর ভূজাঙ্গাসন করে সাপের মত খানিক সসস করল। এই অবধি ঠিক আছে, তারপর ঐ পাহাড়ের মত তিনকোনা হয়ে যেটা, সেটা করে কুকুরের মত woof woof করল খানিক। পুরো হাঁ হয়ে গেলাম। এই হল যোগা, ইয়ানি কি ইয়োগা। সবই তেনার খেলা।
  • kk | ১৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৭199891
  • আকাবাবু, সেক্রেটারীর নাম্বারের অভাবে আমার মেল আইডি তে এক খান টোকা দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত