এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:২৫199950
  • একজ্যাক্টলি!!
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:২১199949
  • এইটে নাকি?
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:২০199948
  • কালকে বাবা,মা চাঁপা দেখে এসেছে। দু জনেই বললো বেশ ভালো লেগেছে। তবে বাবা বললো মূল গল্প টা এখন আর মনে নেই।
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:১৯199947
  • সে তো স্যাডিস্ট মুডের জন্য। ঃ-(
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:১৮199946
  • ম্যা খি মুডে থাকলে মারধোরের সিনেমা দেখুন, ধরুন ইনকুইজিশন টাইপ কিছু। সত্যান্বেষী তে কেবল মেঘদূত, মিঠাসুরের রাজা আর অতি নাকেশ্বরী রাণী। ঃ-)
  • cm | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:১৬199944
  • গণতান্ত্রিক টোপ
  • aka | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:১৬199945
  • আসে নি বাজারে এখন উতুবে ট্রেলার আছে।
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:১৫199943
  • তাহলে সেটার লিং দেওয়া হোক। আমি এখন ম্যাসোখিস্টিক মুডে আছি।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:০৮199942
  • না একটা সিনেমাও আছে, দাড়িয়ালা অজিত আর কামানো দাড়ি ব্যোমকেশ এক রাজবাড়ী যায়, সেইখানে রাণী যিনি তিনি কৃষ্ণকান্তের উইল না কী যেন একটা সিনেমায় অভিনয় করছিলেন, তখন রাজপুত্তুরের সঙ্গে বিয়ে হয়ে গিয়ে আর সিনেমা করা হলো না। রাজা মরে গেলেন রাজপুত্তুর রাজা হলেন, তিনি ব্যোমকেশের বন্ধু। খুব মিঠা মিঠা সুরে কথা কন তিনি। রাণীর নাকি কী একটা অসুখ, মনের অসুখ, ব্যোমকেশকে রাজা জানালেন। অদ্ভুত এক সিনেমা!!! ঃ-(
  • aka | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:০৬199941
  • চাঁপা দেখে রিভিউ বা রিভিউর রিভিউ লিখব এই আপাতত ইচ্ছে। কিন্তু ভগবান সহায় নেই। ডিক্যাব কাউন্টি থেকে উঠে গেছে।

    সে যাক, আপাতত আরও বড় ইচ্ছে হল দেশী বাবু ইংলিশ মেম দেখব।
  • aka | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:০৪199939
  • আমি আবার কি টোপ দিলাম?
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:০৪199940
  • সত্যান্বেষী বলে যে টিভি সিরিজটা সেইটে? সেটা তো একটা অখাদ্য ব্যাপার। চাঁপার চেয়েও অখাদ্য।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:০১199938
  • উতুবে সত্যান্বেষী দেখে আমি পুরো টরেটম বনে গিয়ে বহুদিন কথাবার্তা বলতে পারিনি। ঃ-( চোরাবালি একটা ছিল ঠিকই সিনেমায়, কিন্তু বাকী সব তো একেবারে কৈবল্যগতি ! শেষে ধরে ধরে ব্যোমকেশের এক একটা কাহিনি পড়ে পড়ে বাক্যি ফিরে পেলাম। ঃ-)
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১৪ ০৮:০০199937
  • ও হ্যাঁ, রাবড়ির ব্যাবস্থা হয়ে গেল।

    কোন গল্পের পিন্ডি চটকানো হল?
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:৫৮199936
  • রাবড়িরহস্য ঃ-)
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:৫১199935
  • গল্প টার পিন্ডি চট্কান ছাড়াও একটা কাস্টিং ও ঠিকঠাক লাগলো না।
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:৪৪199934
  • ঃ))
  • jhiki | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:৪২199933
  • রাবড়ির সত্য প্রায় উদ্ঘাটিত হয়ে গেল ঃ))
  • cm | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:৪০199932
  • আকার টোপ কাজ করেছে।
  • jhiki | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:৩৯199930
  • @ /\,
    আমি কোনদিনই কোন লিটিল ম্যাগের গ্রাহক বা লিটল ম্যাগের সাথে যুক্ত ব্যক্তিকে চিনতামনা। কাজেই 'জয়ধ্বনি'র ব্যাপারে কোন সাহায্য করতে পারবনা ঃ(
    আর বাজেপ্রতাপপুর গ্রাম নয়, বর্ধমান শহরের সীমানা।
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:৩৯199931
  • Atoz কে অনেক ধন্যবাদ। বিজি স্কেডিউল থেকে সময় বার করে আমার বাড়ি আসার জন্যে।গুছিয়ে আড্ডা হল। ও আমার মতো বই পাগল। তাই আমার বই র সংগ্রহ খুব আগ্রহ নিয়ে দেখলো। কেয়া আর মা কে আগেই বলে দিয়েছিলুম দেখো বাপু আজকে কিন্তু রান্নায় ভুলে ও চিনি দিও না;একজন স্ট্রং বাঙাল আসছে। যাই হোক আমি প্রচন্ড বুদ্ধি খাটিয়ে মাংস না নিয়ে মাছ নিয়ে এসে উত্তাল কেস গেলাম। Atoz তেমন মেছো নয়। বাপি,মা আর কেয়া আমাকে "বুদ্ধি খাটানো " র জন্যে বকাবকি করলো। লেখিকার সই করা সদ্য প্রকাশিত বই র কপি লাভ হল। ঃ))
  • jhiki | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:৩৫199929
  • গত শনিবার আমিও 'সত্যান্বেষী' দেখেছি, রোব্বার সকালেই তা নিয়ে হা-হুতাশ ও করেছি ঃ))
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:৩৩199928
  • "গনেশ টকীজ" আবার সিনেমা কী হে? ও তো সিনেমা হল।কলকাতায় আছে। সবাই জানে। ঃ))
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:২৬199927
  • শ শ শ শিবুদা, লালুজী রেগে যেতে পারেন। ঃ-)
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:১৮199926
  • রাবড়ির উৎসের নাম জনগনের স্বার্থে প্রকাশ করা হোক।
  • aka | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:১০199925
  • দুর্দান্ত! মার্কেটের পিন্ডি চটকানো নেই, পুঁজিবাদের কালো হাত ভাঙার চেষ্টা নেই, রাষ্ট্রযন্ত্রের অশুভ ছায়ার বিরুদ্ধে পিটিশন নেই।

    কিন্তু যা হল তা অত্যন্ত সদর্থক ইনভলভড ডেমোক্রেসি।

    http://www.anandabazar.com/16pgn1.html
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:০৬199924
  • আমায় প্রচুর রাবড়ি খাওয়ালেন এক সহৃদয় গুর্চ ভ্রাতা, খুব ভালো রাবড়ি। ঃ-)
  • h | ১৬ জানুয়ারি ২০১৪ ০৭:০৪199923
  • একে স্লা ঠান্ডা, তার উপরে ইনসাইড লিউইন ডেভিস পুরো সিনেমাটা গায়ক-নায়ক এর একাকীত্ত্ব বোঝানোর জন্য সম্ভবত সম্পূর্ণ শীতের নিয় ইয়র্ক আর শীতের শিকাগো তে তোলা।

    গান গুলো খুব ভালো, তাও কিরকম একটা হাড় কাঁপা ব্যাপার। অনেক্দিন পরে একটা সেন্টিমেন্টাল ছবি দেখে সেন্টু না খেলেও ভালই লাগল।
  • h | ১৬ জানুয়ারি ২০১৪ ০৬:৫৮199922
  • আমার আবার শুধু জল খেলেই প্রচন্ড মন খারাপ করে। তখন ই আমি ব্ল্যাংকি কে ফোন করি।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ০৬:১৬199921
  • এ হে ঈশ, ইশ, দেখা হলো না। ছোটাই, পাই, বড়াই সবাই কলকাতায় মনে হচ্ছে এখন। এদিকে আমার ফেরার উড়াল শুরু হয়ে গেল ওদের মেলা শুরুর দিনেই। আহা, একটুর জন্য হে কানাই বলাই---দেখা হইল না তাই প্রাণ আই ঢাঁই। ঃ-)
    তবে কুমুদিদির সঙ্গে শ্রবণে দেখা হইল। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত