এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৬ জানুয়ারি ২০১৪ ২২:১৮200100
  • আহা, উনি তো পশুদের ভালোবাসতেন শিবুদা।
  • Atoz | ১৬ জানুয়ারি ২০১৪ ২২:১৬200098
  • আ জ বা পড়েছি ধারাবাহিক যখন বেরোতো কি জ্ঞা বি তে, সেই আমলে। খুব ইচ্ছে করতো ভদ্রলোকের সঙ্গে আফ্রিকায় ঘুরি আর কাঁচকলার থেকে বানানো মাটকে বড়া খাই। ঃ-)
    আফ্রিকার জঙ্গলে বারোবার খুব ভালো লেখা, খুবই ভালো।
  • Sibu | ১৬ জানুয়ারি ২০১৪ ২২:১৬200099
  • রতনলালকে নিয়ে একটা গল্প আইএসআইতে পড়ার সময় শুনেছিলাম। ইন্দিরা গান্ধী আইএসআই-এর কনভোকেশনে এসে রতনের ল্যাব দেখতে গেছেন, সঙ্গে ডিরেক্টর। ল্যাবে চাদ্দিকে বাঘের গু ছড়ানো, বিকট গন্ধ। ইন্দিরা নাকে রুমাল দিয়ে জানতে চাইল এ জায়গাটা আর একটু পোষ্কার করে রাখা যায় কিনা। রতন ডিরেক্টরের দিকে তাকিয়ে বলল - ঐ শুবা আর একটু বেশী জায়্গা দিলেই যায়।

    শুনে ইন্দিরা কি বলেছিল সেটা আর গল্পে নেই।
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৪ ২২:১৫200097
  • কবে যে একটা মাসখানিকের ছুটি নিয়ে আফ্রিকা ঘুরতে পারব, লাইফে অন্তত একবার ..
  • blank | ১৬ জানুয়ারি ২০১৪ ২২:১১200096
  • আফ্রিকার জঙ্গলে বারোবার - কতবার যে পড়েছি, কতবাআর
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৪ ২২:০৮200095
  • অ্যামেজিং লোক, এই রতনলাল ব্রহ্মচারী
  • aranya | ১৬ জানুয়ারি ২০১৪ ২২:০৭200093
  • আর পারা যায় না গুরু, কবে আসিবে সে বসন্ত - এইটা আমি ভাগীর হয়ে বলে দিলাম
  • blank | ১৬ জানুয়ারি ২০১৪ ২২:০৭200094
  • যদ্দুর মনে পরে রতনলাল ব্রহ্মচারী এনার সাথে কিছুদিন ছিলেন। ওনার লেখায় কিন্তু রেসিজম র উল্লেখ পাইনি।
    আর গরিলা দের এরিয়ায় ট্যুরিজম বন্ধের চেষ্টা এখনো চলছে। সনক্রমন আটকাবার জন্য
  • Bhagidaar | ১৬ জানুয়ারি ২০১৪ ২২:০৪200092
  • কাল রাত্তিরে ওয়েদার চেক কল্লাম, বলল অল্প চান্স অব স্নো। আজ সকালে উঠে দেখি ভরপুর পড়েছে ও পড়ছে। তারপর গাড়ি চালিয়ে আসার সময় রেডিও প্রোগ্রাম ইন্টারাপ্ট করে ব্লিজার্দ ওয়ার্নিং দিল। উফ!
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ২১:৩৯200091
  • বেশ বেশ রোবু। আমি ও কালকে খেলুম দুধ-কুলি।।ঃ)
  • Tim | ১৬ জানুয়ারি ২০১৪ ২১:৩৩200090
  • অরিজিৎদা আছো?
    The Bengal famine of 1943 - at IEEE AGM 2014, Calcutta Club
    দেখে কেমন অস্বস্তি হলো। হয়ত উদ্যোক্তারা নিরুপায়, তবু...
  • bratin | ১৬ জানুয়ারি ২০১৪ ২১:২৯200089
  • তাহল্র শুধু "পুষ্টো" ? ঃ))
  • ekak | ১৬ জানুয়ারি ২০১৪ ২১:১৮200088
  • জঙ্গলে থেকে জংলী মানুষদের ভালবাসা কঠিন কাজ। বিশেষ করে শহুরে আপ্বৃন্গ্গিং থেকে আমরা যেরকম নৈর্বক্তিক ভালবাসার ধারণা পেয়ে থাকি। বাইরের "মাথা "দের প্ররোচনা না থাকলে পোচিং হয়না এমন তো নয়। মানুষের স্বার্থ যেখানেই মুখ্য সেখানেই তারা নির্বিবাদে প্রকৃতি কে ধ্বংস করে। জংলি রাও করে। পাগমারা দের সঙ্গে সঙ্গে ঘুরতুম ছতব্যালায়। এই ডাই করে ফিঙে ঘুঘু শিকার করে জমা করে। রক্ত পালকে মাখা সে অদ্ভুত। জুজ্ম্জা মাইনস বেল্টে হরিনের ছাল ছাড়ানো অর্ধমৃত দেহ পরে থাকতে দেখেছি। আদিবাসী তারা। বিরপারার বীট এরিয়া ভেঙ্গে ধান চাষ করছে যারা হাতি কে খেদিয়ে জঙ্গল টা তাদের না হাতির ?জটিল প্রশ্ন এসব। এরমধ্যে কারো যদি মাথা খারাপ হয়ে যায় দোষ দিতে পারিনা।
  • 4z | ১৬ জানুয়ারি ২০১৪ ২১:১৪200087
  • অক্ষদি, এনার সম্বন্ধে অন্য জায়গায় পড়েছি।
  • kk | ১৬ জানুয়ারি ২০১৪ ২১:০৬200086
  • ধুত, পুষ্টিমনার থেকে খিষ্টো নামটাই বেশি ভালো ছিলো।
  • 4z | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৫৮200084
  • ডায়ান পোচারদের চামড়ার রংটা দেখেছিলেন কিন্তু তাদের পিছনের বড় মাথাদের দেখতে চাননি বা দেখেও হয়ত জেনেশুনে ইগ্নোর করেছিলেন। আবার ইনিই সো কলড বড় বড় অ্যানিমাল রাইটস সংস্থার বিরোধিতা করেছিলেন গোরিলাদের নাম করে তোলা ফাণ্ডকে Rwandan পার্ক অফিসিয়ালদের ইকুইপমেন্ট কেনার জন্য দেওয়ায়। কারন উনি জানতে পেরেছিলেন এই পার্ক অফিসিয়ালদের মধ্যে অনেকেই গোরিলা পোচিংএর সঙ্গে যুক্ত ছিল।

    ডায়ান মাউন্টেন গোরিলাদের বিচরনক্ষেত্রে ট্যুরিজমের বিশাল বিরোধী চিইলেন। ওনার কিছু চিঠি থেকে জানা যায় যে ORTPN (the Rwandan national park system), the World Wildlife Fund, African Wildlife Foundation, Fauna Preservation Society, the Mountain Gorilla Project and some of her former students tried to wrest control of the Karisoke research center from her for the purpose of tourism, by portraying her as unstable.

    এখন উনি কতটা রেসিস্ট ছিলেন সেটাও তর্ক সাপেক্ষ। কারন উনি পোচারদের (দুর্ভাগ্যক্রমে যাদের বেশিরভাগই স্থানীয় মানুষ) ভয় দেখানোর জন্য ধরা পড়লে তাদের নানাভাবে ভয় দেখাতেন, হিউমিলিয়েট করতেন। এখন সরাসরি রেসিজমের প্রমাণ সেভাবে কিছু নেই তাই সত্যিও হতে পারে নাও পারে কিন্তু উনি নিজে কোনোদিন কিছু ডিনাই বা অ্যাক্সেপ্ট করেননি।
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৫৪200082
  • ব্লেজার
  • | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৫৩200080
  • আমার ফর্ম্যাল স্যুট বা শীতের দিনে যা খুশীর ওপরে কোট পরতে এবং অন্য লোককে পরা দেখতেও খুব ভাল্লাগে। হ্যাঁ ভাল ফিগার হলে দেখতে ভাল লাগে তো বটেই, তবে বেশ বেফীগার মেয়েদেরও শাড়ীর ওপরে ব্লজার পরলে ভাল লাগে দেখতে। অবশ্য মেয়েটি নিজে জড় পুঁটলি টাইপের হয়ে থাকলে হবে না, সহজে ক্যারি করতে পারলে দিব্য দেখায়।

    আর কোটের মধ্যেও বিশেষ পছন্দ ছোট চেকস।
  • I | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৫১200079
  • না তো। ধুতি-পাঞ্জাবী আর শোলার টুপি পইর‌্যা টাট্টু ঘোড়া চাইপ্যা যাই।
  • I | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৫০200078
  • যাও, আমিও তাইলে আর গুরুতে থাকব না (আজকের মত)। ইতিহাস বই পড়তে চলে যাবো।
  • a x | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৪৯200077
  • ইন্দো নিশ্চয়ই কোট পেন্টুল পরে চালকুমড়ো সাইজ্যা রুগি দেখতে যায়।
  • I | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৪৮200076
  • আমি তো শুধু চাট্টি বাদাম খাচ্ছি।
  • a x | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৪৭200074
  • বলবনা।
  • I | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৪৭200075
  • কাকে আবার কপি কল্লাম?
  • a x | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৪৬200073
  • ইন্দো লোককে কপি করছে। শেম শেম।
  • a x | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৪৫200072
  • লেনিনকে তো দেখিনি।
  • I | ১৬ জানুয়ারি ২০১৪ ২০:৪৪200071
  • খালি পলিটিক্যালি কারেক্ষট থাকার চেষ্টা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত