এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:০৯200580
  • অর্পণ, খুব ভালো খবর তো রে। কনগ্র্যাটস। সবাই ভালো তো?
    কুমুদি নাম দেওয়ার একখানা চেষ্টা করে যাচ্ছে এখনো!:)
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:০৮200578
  • কুমু, কর্ণাটক এম্পোরিয়াম।

    ঝিকি, বুঝি নি। আর অত চওড়া পাড় আমার খুব একটা পছন্দও হল না।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:০৮200579
  • আরে অর্পন বস, তুমি তো টোটাল "ছুপা রুস্তম"। অনেক অভিনন্দন তোমাকে আর জয়িতা কে। পুঁচকে কে অনেক আদর।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:০৭200577
  • শ্রাবণী, সতীশ ফিরেছে?
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:০৬200575
  • অরন্য দা কন্ঠে এত বিষন্নতা কেন?

    ঠিক ই বলেছো। এখন ছেলে মেয়ে নির্বিশেষে ধৈর্য্য,ত্যাগ, কিছু দেওয়া এই গুলো কমে গেছে আমাদের এই ফাস্ট লইফের সাথে সাথে। এখন আমরা সব কিছু রেডিমেড পেতে যাই এবং শুনতে খারাপ লগলেও কিছু ক্ষেত্রে "use & throw" নীতি তে বিশ্বাসী।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:০৬200576
  • সরি অর্পণ।জয়িতা।তিনি ভাল তো? কেউ এসেছেন কলকাতা থেকে ?
    নতুন ইনির ডাকনাম হয় নাই? আমি ওকে মিষ্টি বলব।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ০৯:০০200574
  • অরণ্য এইটে কোটি কথার এক কথা কয়েছে। প্রেমে থাকাই কঠিন।বিশ্বাস, সহিষ্ণুতা, কঠিন সময়ে পরস্পরের অবলম্বন হওয়ার মানসিকতা ইত্যাদি ইত্যাদি বিয়েতে থাকতে হলে জরুরী।

    সেলফোন খুঁজে পাওয়া যাচ্চে না, ফ্লাইট ধর্তে হবে, সারা বাড়ী তোলপাড়, ছেলের কলেজের দেরী হয়ে যাচ্চে, এমন মাহেন্দ্রক্ষণে কেউ যদি ভাঙা চেয়ারে বসে তখনো প্রেম টিকিয়ে রাখা সত্যিই বেশ কঠিন।
  • শ্রাবণী | ১৮ জানুয়ারি ২০১৪ ০৮:৫৮200573
  • কাল রাতে আমি উত্তম সুচিত্রার একখানা সিনেমা (অবশ্যই না দেখা) দেখতে শুরু করে মাঝপথে ঘুমিয়ে পড়লাম, তারপর মাঝরাতে উঠে দেখলাম আলো ইত্যাদি সব জ্বল জ্বল জ্বলছে, সব নিভিয়ে আবার ঘুমোতে গেলাম। এখন দেরীতে উঠেছি, অফিস ছুটতে হবে দশটায় মিটিং। :) রাতভর বৃষ্টির পরে ঠান্ডা কেমন তা আর নাই বা বললাম!
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ০৮:৫৪200572
  • ও কুমুদি, তেনার নাম জয়তী না, জয়িতা।

    নতুন ইনি রাত্তিরবেলা ঘুমুচ্ছেন, জ্বালাতেন কিছু এনার দিদি!
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ০৮:৪৮200571
  • ওহো কাল রাতে আরেকটু ভাটালে ভাল হত।কারেন চলে গেল,ফোনে চার্জ ছিল না।
    অরণ্যটা বড্ড ভাল।আমি সত্যিই ইনকরিজিবল অপটিমিস্ট।সর্বদাই আশাবাদী, সবাই যখন মাথার চুল ছেঁড়ে তখনো হাসিহাসি মুখে ঘুরি।কখনো দেখা হলে অরণ্যকে একটি লীম উপহার দেব।
    শিবু, চম্পাবরণ তো আদর করে বলা, যেমন সোনার মেয়ে।আর এই কবিতাটা তো অনেকেই জানবেন

    রংমশালের সম্পাদকের চম্পাবরণ কন্যা,
    ঘর করেছেন আলো,
    সমস্ত তাঁর ভালো,
    দোষের মধ্যে একটি শুধু রাত্তিরে ঘুমোন না।

    সম্ভবত বুদ্ধদেব বসুর।

    ব্যাং আছো?ভাল কলাক্ষেত্রম কলকাতায় কোথায় পাব?
  • bhagidaar | ১৮ জানুয়ারি ২০১৪ ০৮:২৭200569
  • * এসব
  • Bhagidaar | ১৮ জানুয়ারি ২০১৪ ০৮:২৭200570
  • সব গুরুগম্ভীর আলোচনা হয়েছে নাকি?পিছিয়ে পড়তে হবে তো বাড়ি গিয়ে!
  • aranya | ১৮ জানুয়ারি ২০১৪ ০৮:১৪200568
  • বিবাহ নামক প্রতিষ্ঠান-টি সম্বন্ধে আমার আজকের প্রথম পোস্ট-টি - কুমু জনতাকে বে করতে উৎসাহ দেন - ছিল বিশুদ্ধ মজা, লেগ পুল

    পরের পোস্ট গুলো সিরিয়াস। জীবন, জগৎ ইঃ যা দেখলাম এ অব্দি, আমার সত্যিই মনে হয় - প্রেমে পড়া সহজ, প্রেমে থাকা কঠিন। তা সত্ত্বেও কিছু দম্পতি (বিবাহিত/লিভ-টুগেদার দুই ক্ষেত্রেই) নিজেদের প্রেম-কে বাঁচিয়ে রাখতে পারেন। নতুন কারও বিয়ের খবর শুনলে যখন শুভেচ্ছা জানাই, তখন সত্যিই চাই, তারা যেন খুব সুখে ও আনন্দে থাকে, ভালবাসায় থাকে, টিল ডেথ ডু দেম অ্যাপার্ট।

    এ বিষয়ে আর তেমন কিছু কওনের নাই। আমি চারদিকে অসুখী দম্পতি বেশি দেখেছি, অন্য কেউ হয়ত বেশি দেখেছেন সুখী দম্পতি-দের, জীবনের অভিজ্ঞতা তো প্রত্যেকের আলাদা।

    পিপি বা অন্য কারও কোন প্রশ্ন থাকলে নিশ্চই উত্তর দেব
  • bhagidaar | ১৮ জানুয়ারি ২০১৪ ০৭:৩৯200567
  • ্ষী কান্ড!
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৪ ০৭:২৯200566
  • আরে সেদিন টেরেনে করে যাচ্ছি কোন্নগর থেকে হাওড়া, দুপুরবেলার গাড়ী, বেশ ফাঁকাই। দেখি উত্তরপাড়া থেকে অবিকল সোসেনের মতন দেখতে একজন তরুণী উঠলেন, সুন্দর সালোয়ার কামিজ পরা। আমি কেবল ভাবছি এগিয়ে গিয়ে সোসেন বলে ডেকে আলাপ শুরু করে দেবো নাকি, হঠাৎ চোখে পড়লো ওর ডান হাতের কব্জীতে একটা অদ্ভুত গয়না পরা, টেলিফোনের তার পেঁচিয়ে তৈরী বালার মতন। তখন বুঝলাম এ সোসেন নন, তাই আর অগ্রসর হলাম না। ঃ-)
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ০৭:১৬200564
  • দমদি, এপিসোড তো দেখলে, এখন শাড়ীর বিষয়ে আলোকপাত কর, প্লী-ই-জ।
  • Bhagidaar | ১৮ জানুয়ারি ২০১৪ ০৭:১৩200563
  • যা দেখছি, ঘটনা যদি কমন ল স্টেটে হয়, তাহলে যে ধার করেছে সে দায়ী, কিন্তু যদি কম্যুনিটি প্রপার্টি স্টেটে হয়, তাহলে দুজনেই দায়ী, যদি ধার বিবাহিত থাকা কালীন হয়ে থাকে। দেশের কি নিয়ম?
  • Bhagidaar | ১৮ জানুয়ারি ২০১৪ ০৭:০৮200562
  • এমিলি যদি হোটেল খোলার জন্য ব্যান্ক থেকে চার মিলিয়ন ডলার ধার করে, করে ব্যবসাটি ডুবলে গা ঢাকা দেয়, ব্যান্ক কি জনের কাছে টাকা চাইতে আসবে? আসবে মনে হয়।
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৪ ০৭:০২200561
  • আহ, "কমললতা" দেখলাম, সুচিত্রা-উত্তম। পাহাড়ীও আছেন। এই নিয়ে মনে হয় দশ বারো বার দেখলাম সিনেমাটা উতুবে, গানগুলোর জন্য এত ভালো লাগে।
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ০৬:৫৬200560
  • ম্যামিদি আমি অভিনন্দিত হওয়ার মত কিছু করিনি তো!
  • Atoz | ১৮ জানুয়ারি ২০১৪ ০৬:২৪200559
  • একী??????? এ তো খুব অন্যায্য!!!!
    আরে এমিলি যে একা একা লটারি টিকিট কেটেছে, একা টাকা পেয়েছে তো! তার স্বামী কেন সেই টাকার ভাগ পাবে? এমিলি নিজে যদি দিতে চায় তবে পাবে, কিন্তু তা নাহলে কীভাবে সেই টাকার অর্ধেক জনের প্রাপ্য হয়? সেরকম কোনো শর্ত ছিল কি বিয়েতে? মানে জন যা পাবে দুইজনে সমান ভাগ করে নেবে আর এমিলি যা পাবে দুইজনে সমান ভাগ করে নেবে?
  • Blank | ১৮ জানুয়ারি ২০১৪ ০১:৩৮200558
  • ইন্দোদা, নর্থ সিকিম ঘুরতে মোটামুটি এমনি টাইম লাগে -
    ১। ট্রেনে এক রাত
    ২। গ্যাংটকে এক রাত
    ৩। লাচেন/লাচুন এক রাত
    ৪। গুরুদোংমার /ইয়ুম্থাং ঘুরে গ্যাংটক ১ রাত (নর্মালি লোকে পরের দিন গ্যাংটক ফেরে, খুব তাড়া থাকলে সেদিন ই গ্যাংটক
    ৫। ট্রেনে রাত।

    এটা মিনিমাম আর খুব হেকটিক। গুরুদোংমার অ্যান্ড ইউমথাং হলে এর সাথে ৩ রাত আরো জুড়ে নাও
  • Bhagidaar | ১৮ জানুয়ারি ২০১৪ ০১:৩১200557
  • উফ সারা সকালটা আজ মিটিনে কাটলো, আর তার মধ্যে সব্বাই এত্ত এত্ত ভাটিয়েছে! একটু মায়া দয়া হয়না আপনাদের?
  • ব্যাং | ১৮ জানুয়ারি ২০১৪ ০১:২৯200556
  • পিপি তোর কি কলাক্ষেত্র চাই? আর কড়িয়াল? তাহলে বদ লোকজনের উস্কানিতে কান না দিস না।

    আর আমি যাকে বিয়ে করতেবলব তাকেই বিয়ে করতে হবে, নইলে কিচ্ছুটি পাবি না।

    আমি ঘুমোতে গেলাম ভিকি-ফুটকি-প্পনকে অ্যাত্তো অ্যাত্তো কন্গ্র্যা জানিয়ে।
  • Sibu | ১৮ জানুয়ারি ২০১৪ ০১:১৪200555
  • উকিলেরা কত পেল?
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ০১:১২200554
  • এই নিয়ে গপ্পো আছে।

    ধরা যাক জন ডো ও তার বউ এমিলি। দুজনে ৪০ বছরের বিবাহিত। তারা দুজনকে এমন ভালোবাসত যে তারা তাদের টুথব্রাশও শেয়ার করত। হঠাৎ একদিন এমিলি লটারি কিনল, কি কপাল সেই লটারিতে ৪ মিলিয়ন ডলার জিতেও গেল। টাকা বড় বালাই, এমিলি হঠাৎ মনে করল এই যে টাকা পাওয়া গেল বাকি কয়েকটা দিন নিজে একা এনজয় করবে। মনে পড়ে গেল কিরকম ভাবে নিজের টাকা না থাকায় জনের কাছে হাত বাড়াতে হয়েছে। এমিলি ভাবতে লাগল আসলে এটা ভালোবাসা না অন্য কোন উপায় না থাকায় সমঝোতা। অনেক ভাবার পরে এমিলি সিদ্ধান্তে হল, না এই বিয়ে নিয়ে বেঁচে থাকার মানে নেই। টাকা এসেছে, অতএব নিজের মতন করে অল্প যেটুকু সময় আছে সেটা সে এনজয় করবে। জনের তো সেই শুনে হৃদয় ভেঙে গেল, কিন্তু যে বিয়েতে মিউচুয়াল সম্মতি নেই সেই বিয়ে রেখে কি হবে ভেবে সেও ডিভোর্সে সম্মত হল। খুব তাড়াতাড়িই তাদের ডিভোর্সও হয়ে গেল। এরপর একদিন জন হঠাৎই একটা চিঠি পেল, আসলে এমিলির চিঠি, লটারি সংস্থার কাছ থেকে। সেই চিঠি পড়ে সে জানল যে এমিলি আসলে লটারি জিতেছে। জন তার উকিলের সাথে পরামর্শ করে মামলা লড়ল। কোর্টের রায় হল, যেহেতু বিয়ে থাকাকালীন এমিলি লটারি জিতেছে আইন অনুযায়ী সেই সম্পত্তিতে জনের অধিকার অর্ধেক, অতএব এমিলিকে ২ মিলিয়ন দিতে হবে জনকে। আর যেহেতু এমিলি জনকে ঠকানোর চেষ্টা করেছে সেই বাবদ আরও ২ মিলিয়ন।

    সর্বৈবব সত্য একটি কেস।
  • pipi | ১৮ জানুয়ারি ২০১৪ ০১:০৮200553
  • ইয়ে ব্যাংদি, বলছি লিস্টিতে তো তাহলে তোমার নামটাও তুলতে হয়। তুলে ফেলি?
    :D
  • ব্যাং | ১৮ জানুয়ারি ২০১৪ ০১:০৬200552
  • পিপি তুই লিস্টিতে হুতো আর লামার নামও তুলিস।
    আমার মাথাটা আউলিয়ে গেছে আরো খানিকটা। যাই বাড়িয়ে গিয়ে ঘুমাই।
    আমাচ্চেয়েও বেশি আউলিয়েছে ব্যাঙাচির। বলছে ওর নাকি সিনেমাটা একটু ভালো লেগেছে। মনে হয় রূপম, অনুপম, অনিন্দ্যকে দেখিয়েছে বলে বলছে।
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ০১:০৫200551
  • ডিকশনারি দেখলাম। একটা মানে দিয়েছে peaceable। সে হিসেবে ঠিকই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত