এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫৯200639
  • গুফতগু র পাতি বাংলা হল নিভৃত আলোচনা।
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫৯200640
  • বহুৎ নিকলে মেরি আরমান ফির ভি কম নিকলে।

    এর বাংলা কি?
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫৮200637
  • বাহ অক্ষ দার এই কথা ট খুব ভালো বলেছে। প্রেম কি সফল হতেই হবে?

    ইনফ্যাক্ট প্রেমের র যে মাধুর্য সেটা আমার মনে হয় এক জন অন্য কে পাবে কি পাবে না সেই অনিশ্চয়তা কে ঘিরে। তাই দেখবেন,বহুদিনের প্রেমিক- প্রেমিকা বিয়ে করলেই প্রেম পালিয়ে যায়। ঃ)
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫৮200638
  • আমি যে কথাটা লজ্জায় বলতে পারছি না, আমি মনে হয় সুচিত্রা সেনের গোটা একটা সিনেমা কখনো দেখি নি। উত্তরফাল্গুনীর কয়েক টুকরো আর সপ্তপদীর কয়েক টুকরো :-(
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫৭200636
  • হাজারো খোয়াইশে অ্যাইসি কি

    হার খোয়াইশ পে দম নিকলে।

    এর বাংলা কি?
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫৫200635
  • রোবু ঃ)))

    তোমাদের মতো বয়েসে আমি ও তোমার মতো ই ভাব্তাম। শুধু এই টুকু ই বলি।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫৪200633
  • ডিডিদাকে দেখাই যায় না আজকাল।

    ঝিকি আমি তো স্মৃতি থেকে লিখলাম।নেটে পেলে ভাটে লিখে দেব।
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫৪200634
  • গুফতাগুর বাংলা হল টেটাটেট
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫২200632
  • আমি সেই যখন থেকে টইতে দেখেছি সুচিত্রাকে কেউ কখনও আগে নাকি ন্যাকা বলেনি, তখন থেকে কেমন বোমকে আছি।
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫১200631
  • দোজখনামা পড়ি নাই।

    গুফ্তাগুর বাংলা কি?
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫০200629
  • রোবু বই /গুগলিয়ে লিখলে? ঠিকই, নীল ব্যাকরণ।
  • শ্রাবণী | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৫০200630
  • হ্যাঁ, আমি কেমন যেন মনে হচ্ছে সু সে র সিনেমা ঠিক বসে দেখতে পারবনা, এমনকি সেই ছোটকালে দেখা সাত পাকে বাঁধা টিভিতে দেখে, "এতো কোরা কাগজ, শুধু শেষটা অন্য রকম করে দিয়েছে, তবে কোরা কাগজ টা ভালো, শেষে মিলে যায়, কী সুন্দর গান, পড়নে মে না লগে দিল"............ইত্যাদি বলে খুব আওয়াজ খেয়েছিলাম, ওরম নাকি বলতে নেই, কোরা কাগজ অখাদ্য অনুকরণ, ও সাপাবাঁ ক্লাসিক এমন বলতে হয়! :(
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৪৯200628
  • প্রেমের স্থায়িত্ব নিয়ে শেষ কথা শরৎবাবু বলে গেছেন। শেষ প্রশ্নে, কমলের জবানিতে।
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৪৮200627
  • আহা, নাই লাগতে পারে :-)
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৪৬200626
  • আমারও না। মানে দোজখনামা।
    আচ্ছা কোন দ্বীপকে এমনি জ্বেলে দিচ্ছে সবাই? একবার ভাবলাম টাইপো, কিন্তু এতবার?
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৪১200625
  • আমার দোজখনামা তেমন ভাল লাগেনি।
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৪০200623
  • গালিব ভক্তরা একটু দোজখনামা পড়ে দেখবেন। রবিশঙ্কর বল।
    উরদু হিন্দি ঠিকঠাক আসেনা। আমি শক্তির অনুবাদে যা পেয়েছি...
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৪০200624
  • আজকের টপিক প্রেম না, প্রেমের স্থায়িত্ব ঃ))
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৩৮200621
  • বোতিন্দার ৯ঃ০৬ কে বড় করে কচটতপ বর্গের পঞ্চম বর্ণ দিয়ে গেলাম, সেই সাথে অনুস্বার বিসর্গ আর চন্দ্রবিন্দু।
  • Bhagidaar | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৩৮200622
  • এলং উইথ সালমান খান, আই শেয়ার মাই বার্থডে উইথ গালিব অলসো----
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৩৬200620
  • গালিব অন্য জগতের জিনিস !
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৩৫200618
  • আজকের সিলেবাস কি প্রেম ?
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৩৫200619
  • থ্যাংকু অর্পণ ঃ)
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৩৪200617
  • ঃ) না না অ্যাল, ফোন থেকে লিখছি।
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৩১200615
  • আকা কি আজ অনেকখানি অরেঞ্জ জুস খেয়েছে?
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৩১200616
  • কিন্তু অরণ্য, প্রেম টিঁকে থাকতে হবে কেন? মানে টিঁকে থাকার মধ্যে তার কোনো সার্থকতা আছে?
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:৩০200614
  • কাম্রেড প্প্ন গালিব আমাকে পড়িয়েছিল বা শুনিয়েছিল বা বুঝিয়েছিল ম্শ্রাজের্র না কথা বলা "ভদ্রলোক"
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:২৮200613
  • হৃদয় অবাধ্য মেয়ে
    ওকে কোন-ও পড়া বুঝিও না
    বইখাতা ছিঁড়ে একশা, থুতু দিয়ে ঘষে
    মুছে ফেলছে গাঢ় বিধিলিপি।
    নীল ব্যাকরণের পাতায়
    লিখে রাখছে ছেলেদের নাম...
    এমনকি, ছবিও!

    হৃদয় অবাধ্য মেয়ে
    তাকে কি শাস্তি দেবে, দিও

    কুমুদি ধক করে তের বছর পিছিয়ে দিলে। স্মৃতি সততই সুখের নয়।
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১০:২৭200611
  • ডিডিদা, কুমুদি,
    এই কবিতাগুলো আবার পড়তে ইচ্ছা করছে। কোথায় পাব??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত