এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১৮200671
  • আকা শক্তির অনুবাদটা পেলে লিখে দেব।
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১৬200668
  • ঝিকি মানে বুঝি, কিন্তু বাংলা করলে এই লিরিকাল আবেদন কি থাকবে? হ্যাঁ কে বোঝাবে? হু?
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১৬200669
  • উফ, বতিন্দার উপমা গুলো-ও সম্পূর্ণ বিপথগামী
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১৫200666
  • ঝিকি, কেন? ভুল হয়েছে? মেয়েকে রোদ খাওয়াতে খাওয়াতে লিখলাম।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১৫200667
  • হ্যাঁ স্যান, ঠিক। অক্ষদা মনে হয় এটাই বলতে চেয়েছে।

    অনেক টা সেই রবীন্দ্রনাথ ছোটগল্পের ডেফিনেশনের মতো ঃ " শেষ হয়ে হইল না শেষ" টাইপসঃ)
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১৪200665
  • এই যে [একটু সংক্ষেপ করলাম]
    " কিন্তু উপায় কি? যা এমন ক্ষণস্থায়ী, এমন ভঙ্গুর, তাকে এর বেশি সম্মান মানুষে দেবে কেন?
    কমল বলিল, দেবে না জানি। আমার উঠানের ধারে যে ফুল ফোটে তার জীবন একবেলার বেশী নয়। তার চেয়ে ওই মসলা-পেষা নোড়া টা ঢের টিকসই, ঢের দীর্ঘস্থায়ী। সত্য যাচাই করার এর চেয়ে মজবুত মানদন্ড আপনারা পাবেন কোথায়?

    কমল, এ তোমার যুক্তি নয়, এ শুধু তোমার রাগের কথা।

    রাগ কিসের অজিতবাবু? কেবল স্থায়িত্ব নিয়েই যাদের কারবার, তারা এমনি করেই মূল্য ধার্য করে।। --ফুল যে বোঝে না তার কাছে ওই পাথরের নোরাটাই ঢের বেশী সত্য। শুকিয়ে ঝরে যাবার শংকা নেই, অর আয়ু একটা বেলার নয়, ও নিত্যকালের। রান্নাঘরের প্রয়োজনে ও চিরদিন রগড়ে রগড়ে মশলা পিষে দেবে---ওর প্রতি নির্ভর করা চলে। ও না থাকলে সংসার বিস্বাদ হয়ে ওঠে। ---মানুষে বোঝে না যে হৃদয় বস্তুটা লোহার তৈরী নয়। অমন নিশ্চিন্তে তাতে ভর দেওয়া চলে না।"
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১২200663
  • আকা রোজ গুরু পড়ে আর এই শের টার মানে বোঝা না ঃ))
  • aranya | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১২200664
  • 'কিন্তু অরণ্য, প্রেম টিঁকে থাকতে হবে কেন?' - এর মানে হল অরণ্য ও প্রেম যদি নাই টিঁকে থাকে, ধরুন অরণ্য সব কাটা পড়ল, হু হা করে উঠল স্কাইস্ক্র্যাপারের দল, প্রেম হারিয়ে গেল (এখানে আবার আকা, রাইটলি সো, প্রেমের সংজ্ঞা চেয়েছে, সেটা কে দেবে জানি না) - তাতে কি বা এল গেল?

    কার চোখে কত জল, কে বা তা মাপে
  • Bhagidaar | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১১200658
  • হর এক বাত পে কহতে হো তুম কে তু ক্যা হ্যায়
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১১200659
  • কিন্তু সু-সে'র্সাথে উর্দু প্রেমের শায়েরি ইত্যাদির কি সম্বন্ধ!

    উফ! সাপাবাঁ নিয়ে আমার অভিজ্ঞতা আরো করুণ। আমি দেখেটেখে বলেছিলাম তারমানে শাশুড়ীরা এমনকি বরের শাশুড়ীরাও কি ডেঞ্জারাস রে বাবা! মেয়ের বিয়েটা ভাঙিয়েই ছাড়ল!
    তারপর পাকা, ডেঁপো, পেকে ঝিক্কুস, এ মেয়ের আর কিস্যু হবে না ইত্যাদি বিবিধ গালি আর তৎসহ উদ্দাম ঝাড়!
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১১200660
  • মানে শর্ট লিভড অ্যান্ড ইনটেন্স। কি ঠিক বললাম ?
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১১200661
  • অর্পনের টা কি নিজের করা অনুবাদ না কোন কবির?
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:১১200662
  • না স্পিরিটের আগুনের মতন, জ্বলছে কিন্তু পুড়ছে না।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৯200657
  • অ। তাই বলো।

    পদ্মপাতায় জলের মতন। এই আছে এই নেই। ঃ)
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৭200656
  • আরে বোতিন্দা বোঝোনি, অক্ষদি বিদ্যুতের ঝলকের মত ঝলসে উঠে নিভে যাওয়া প্রেমের পক্ষপাতী ! বাড়ির টিউবলাইটের মতো রেগুলার ও বোরিং জ্বালালেই জ্বলবে টাইপের মত না :-)
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৬200654
  • হর এক বাত পে কহতে হো কে তুম কেয়া হ্যায়
    তুম হি কহো কে ইয়ে আন্দাজে গুফ্তগু কেয়া হ্যায়।

    এবারে এর বাংলা করো। অক্ষ করলে এবারে কেলিয়ে দেব।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৬200655
  • তবে? একটু বাংলা করে বুঝিয়ে দাও। জানো ই তো আমার অ্যান্টেনা তেমন ভালো নয় ঃ((
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৫200651
  • আকা আর মানে জিগানোর থাকলে টুকে রাখ, মুরগি রান্না চাপিয়েই উত্তর দিয়ে যাব।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৫200652
  • স্বপ্ন এমন হওয়া উচিত যার পিছনে সারা জীবন কেটে যায় আর এমন হাজার স্বপ্ন আমাকে সর্বদা ঘিরে থাকে।
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৫200653
  • হাজারোঁ খোয়ায়িসেঁ অ্যাইসি কে হর খোয়াইস পে দম নিকলেঁ
    বহত নিকলে মেরে অরমান, ফিরভি, কম নিকলে।
    অরমান মানে ইচ্ছে, খোয়াইস মানেও তাই। একটা হাল্কা আর অন্যটা গাঢ়।
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৪200650
  • আমি কি বলেছি সে তো আমি জানি। কিন্তু আমি কি বলেছি তা ব্রতীন বোঝেনি। এই।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৩200648
  • মানে ও ই কাছাকাছিঃ

    name: a x mail: country:

    IP Address : 86.31.217.192 (*) Date:18 Jan 2014 -- 10:31 AM

    কিন্তু অরণ্য, প্রেম টিঁকে থাকতে হবে কেন? মানে টিঁকে থাকার মধ্যে তার কোনো সার্থকতা আছে?
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০৩200649
  • এটা হল খোয়া খাবার পরের দিনের বেদনার কথা মানে ঐ নিকলের ব্যপারটা।
  • Bhagidaar | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০২200647
  • লেকিন ফির ভি কম নিকলে
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০১200645
  • ওফ ঝিকি, কোন হিন্দী সিনেমা মিস না করার সুফল পাচ্ছে হাতে নাতে। ঃ))
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০১200646
  • তবে বলতেই হয় রমা কেন বলছেন, মিসেস সেন বলুন অ্যাটিটিউডটা বেশ পছন্দ হয়েছে শুনে।
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০০200641
  • এই মেরেছে, প্রেম সফল হতেই হবে কিনা আমি এরকম বলেছি নাকি?!
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০০200642
  • কবি বলেছেন "যে যা তাকে তাই না বলতে। যেমতি কানা কে কানা,খোঁড়া কে খোঁড়া" ইত্যাদি।ঃ))
  • aka | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০০200643
  • ডিফাইন প্রেম গুরু।
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ১১:০০200644
  • ওটার বাংলা হল ওরে এত খোয়া আর খাসনি রে খাসনি হাজার বার করে বলেছিলাম এত খেলে আর শ্বাস নিতে পারবিনে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত