এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৩১200822
  • পপকর্ন আনাবো হুচি? :-)))
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৩০200819
  • রঙ জানতে আগ্রহী। কিন্তু বেনারসী ধরছ কেন? বালুচরী পরে বিয়ে হয়না?
  • hu | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:২৯200817
  • অবশ্য বলা যায় না! বিঃবাঃতেই হয়ত মালাবদল করিয়ে দিত!!
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:২৯200818
  • সেটাই।
    এর বেশি বললে চাপে পড়ে যাবো নিজেই :-))
  • hu | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:২৮200816
  • এই বুদ্ধিটা তোর একবছর আগে হল না কেন?
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:২৬200815
  • এইসব রিচুয়াল নিয়ে আমার অভিজ্ঞতা হলো, ভদ্রতা করে বা আহা খারাপ লাগবে ভেবে একটুখানি সুতো ছাড়লেই একটানে পুরো গভীর জলে নামিয়ে নিয়ে যাবে, এমনই লোকজনের কন্ডিশনিং। আর ইমোশনাল ব্ল্যাকমেলিং বা জোরাজুরি করার জন্য বাবা মায়ের দরকার নেই, অন্য আত্মীয় বন্ধুরাই যথেষ্ট। সবথেকে ভালো হয় যদি বিয়েতে না খাইয়ে একেবারে বিঃবাঃ তে ডেকে খাওয়ানো হয় তাহলে। কারণ খেতে এসেই লোকে ওরে মালা পর ওরে সিঁদুরটা পরা এইসব বালছাল শুরু করে দেয়।
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:২৪200813
  • তার প্রতিবাদে তুই বেনারসীর রং জানবি না ঠিক করেছিস ?
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:২৪200814
  • আর রোবুকে বাজে বকার জন্য কানচাপাটি
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:২২200812
  • হুচির কথা বিয়ের ব্যাপারটায় আমি বুঝতে পারছি। পুজোর ব্যাপারে না যেটা আগেই বললাম।
    বেসিকালি নিজের স্ট্যান্ড নিয়ে নিজেকে একটা ডিসিশন নিতে হয়ই :-( আমার যেমন সিঁদুর পরা বা না পরা কোনটা নিয়েই এলার্জি নেই, তাই লোকে চাইলে আমার আপত্তি থাকবে না। কিন্তু কেউ সারি দিয়ে অন্যদের প্রণাম করতে বললে করব না। এই রকম। কে কতটা কম্প্রমাইজ করবে আর কিসের জন্য সেইটা ব্যক্তিগত হিসেব নিকেশ, একেবারেই।
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৯200811
  • আমার বেনারসীর রঙ নিজে পছন্দ করেছিলাম -- হালকা অতি হালকা কমলা। এই রঙের নাম আছে কোনও?
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৭200809
  • অবাক হওয়ারও কিছু নেই। রোবুনি টিশার্ট কী জিনিস জানত না।
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৭200810
  • খুব কাছের এক মানুষের বিয়ে। সে প্রথমে বলল রেজিস্ট্রি করবে, টাকা পয়সা নেই। তাতে বাবা মা রাজি হলো না। তার পরে অনুষ্ঠান করে বিয়ে হবে ঠিক হতেই দেখলুম যে রেজিস্ট্রি চাইছিল, সে গয়না থেকে শেরওয়ানি, আরো সব রীতিমত মেটেরিয়াল দেওয়া নেওয়াকে অত্যাবশ্যকীয় বলে জানালো, এবং লোন টোন নিয়ে নিজেই ব্যবস্থা করে ফেলল।

    এবার কি বলি --:-) চাপটা ঠিক কিসের? সেটাই বুঝলুম না।
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৬200808
  • বেনারসী কিনে আমার হবু বরকে খুশি মনে দেখাতে তিনি নেড়েচেড়ে উল্টেপাল্টে বললেন, এর কোনটা সোজা দিক ?
    অতএব রোবুর কথায় অবাক হচ্ছি না।
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৪200807
  • আমি জানি না তো!
  • hu | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১২200804
  • রোবু বৌমার বেনারসীর রঙ এখনও জানালি না
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১২200805
  • হুচিদিকে পুরো পুরো ক দিয়ে গেলাম।
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১২200806
  • এঃ সিঁদুর পরা। পরা পরা।
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১১200801
  • আমি কিন্তু ৪০ এর আগেই সিঁদুর পড়া ছেড়ে দিয়েছিলাম। ছেলেমেয়ের বিয়েতে পরেছিলাম কিনা মনে নেই। নিশ্চয়ই পরেছিলাম।
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১১200802
  • একে এতদিন ধরে আমরা কি মিনিময় শেখালাম, ছি ছি !
  • hu | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১১200803
  • সেটাই তো সমস্যা। যেহেতু সচরাচর কেউ আপত্তি করে না, তাই একজন যখন বলে পরবো না তখন লোকে কনফিউজড হয়ে যায়। ভাবে এটা আর কি এমন ব্যাপার। একটু তো সিঁথিতে ছোঁয়ানো শুধু। এটুকুতেও আপত্তি! আমরা তো বেশি কিছু চাই নি। এটুকু শখও পূর্ণ হবে না! এইসব সেন্টিমেন্ট চলে আসে। দক্ষযজ্ঞ যেখানে বাঁধে সেখানে তো জেদ দিয়ে যুদ্ধ করা যায়। ব্যাপারটা যখন মান-অভিমানের পর্যায়ে চলে আসে তখন সেটা সামলানো কঠিন।
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১০200799
  • বিয়ে করছি। স্যানদি :-)
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:১০200800
  • বহুত চেষ্টা করেছিলাম।
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:০৮200797
  • ও বাড়ি কিনছিস ? কনগ্র্যা।
    নাকি গাড়ি কিনছিস ? কনগ্র্যা।
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:০৮200798
  • হ্যাঁ সোসেন ঐ যে বললে 'বিয়েটাও ইটসেলফ একটা রিচুয়াল-ই তো।' রিচুয়ালহীন বিয়েও ইটসেলফ একটা রিচুয়াল। রিচুয়ালহীন বিয়ে কাকে বলে, আমি ধরে নিলাম শুধু খাওয়াদাওয়া।
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:০৭200795
  • স্যানদি, ওম দর ব দর দেখে এসো। তবে আমায় পরে গাল দিও না। আমার কিন্তু হেব্বি লেগেছিল।
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:০৭200796
  • কল্লি কেন? কষে ঝগড়া কত্তে পাল্লিনি ?
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:০৫200793
  • দাদারে, আমি রিচুয়াল আর লোন করতে চাইনি :-(
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:০৫200794
  • উফ *সিঁদুর
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:০৩200792
  • আরে কালকেরটা তো বিশুদ্ধ মজা ছিল। :-))
    বিয়েতে বন্ধুদের খাওয়ানো রিচুয়াল কি না, আমি জানিনা তো। সেরম কিছু বলেছি?

    প্রবলেম থাকলেও করতে হবে, এই চাপটা নেই। এটাই বলতে চাইছি।
    অর্থাত কনে সিঁদূর না পরতে চাইলে একটু তর্ক হবে, তার বেশি কিছু হবে না। অন্য সব বাড়িতে দক্ষযজ্ঞ বাধতে পারে।
    একটা কারণ হয়ত হতে পারে, আমাদের পরিবারে মেয়েদের একটু বেশি বয়েসে বিয়ে হয়। তাদের গলার জোর ভালই থাকে। তবে সত্যি কাউকে বিয়ের দিন সিঁদূর পরতে আপত্তি করতে দেখিনি ডাইরেক্ট। ওই এক্সেপশন ছাড়া। করলে কি হত? কিছুই হত না তেমন। একটু রাগারাগি হত।
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:০২200791
  • সিরিয়াস প্রবলেম সিঁদুর নিয়ে। অথচ ওটাই বাদ দেওয়া যাবে না। এখন তো দেখি ফেসবুকে সবাই দশমীর দিনের সিঁদুরখেলার ছবিও দেয়। যারা বিদেশে থাকে তারাও কেউ কেউ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত