এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১৯:২৬200880
  • এঃ আমি হুচির কথা একেবারে হাড়ে হাড়ে মজ্জায় মজ্জায় বুঝতে পারছি। যতদিন প্রণাম করতে বললে ঢিপ, চন্নামিত্তি বা প্রসাদ মাথায় ঠেকিয়ে খাওয়া কিম্বা অঞ্জলী দেওয়া নিয়ে আপত্তি করি নি, ততদিন এই নিয়ে কিছু সমস্যা হয় নি, যেদিন বললাম যার তার পায়ে হাত দেব না আমার ঘেন্না করে কিম্বা অঞ্জলী দেব না, সেদিন থেকেই যুদ্ধ শুরু হয়ে গেল।
    আর বড় হলে ঠিক মাথা ঠেকাতে শিখবে বা ঐ তো তেমন তেমন বিপদে পড়ুক না ঠিক মাথা নুইবে এইসবও আকছর শুনতাম। যারা বলত ইনক্লুডিং আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তারা কখনই আমি যা যা ফেস কত্রেছি তার পঅঁচভাগের একভাগও করে নি কিন্তু। আর এতকিছুর পরও একহ্নও বলে ঐ তেমন 'তেমন বিপদে পড়লেই ঠিক হবে'। মানে আর কী কী আমি ফেস করলে এনারা মানবেন যে নাঃ কিছুতেই কোনও বিশ্বাস আসবে না আমার তা জানার বেশ কৌতুহলই হয়।
  • kumu | ১৮ জানুয়ারি ২০১৪ ১৯:২২200879
  • ঈ হি হি কী ভাল ভাট হয়েছে রে!!
    আমি এতক্ষণ কোথায় ছিলাম রে!
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:২০200877
  • পরে বলব।
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:২০200878
  • নিজেদেরটাও।
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:১৮200876
  • আপনি বরম মা-বাবার বিয়ের গপ্পোটা বলুন
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:১৬200874
  • এখন অবধি কম আসে। আশা করি পরে রেগুলার আসবে।
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:১৬200875
  • :-D
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:১৫200873
  • হ্যাঁ সেও আছে। কিন্তু মেয়ে গুরুতে আসে।
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:১২200871
  • না না মিনিময়ের থেকে বিপ্লব ভালো ঃ-)
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:১২200872
  • আর মেয়ের বিয়ের গপ্পো নেই ম্যামিদি ?
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:০৯200870
  • মিনিময় চেপে রাখলে এই হয়। মাঠ ফাঁকা করে দিলুম ---তাও !
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:০৮200869
  • থ্যাঙ্ক ইউ। এদ্দিন পর কাজে লাগলো। ভাগ্যিস ছেলেবৌ গুরুতে আসে না।
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:০৪200868
  • ম্যামিদির ডায়ালগগুলো চমৎকারঃ-)
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:০২200867
  • ম্যামিদির গল্পটা হেবি।
    শুধু ঝগরুটে নয়, তার সাথে আমার বদমেজাজী বলে নাম হয়েছে। মা এখন কথায় কথায় বলে আমি নাকি গত দশ বছরে অসম্ভব রগচটা হয়ে গেছি। কথায় কথায় চ্যাঁচাই।
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ১৬:০১200866
  • Tripadvisor.com
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫৯200864
  • তারপর তেনারা যা চাইলেন তেমনি হল। রেজিস্ট্রি আর পরের বছর আনুষ্ঠানিক বিয়ে দুদিনই আমি বাদ ছিলাম। ছেলের বিয়ের মায়ের যাওয়ার নিয়ম নেই। হাঁফ ছেড়ে বাঁচলাম। ওই পাকা কথার দিনই আমার ও আমার বাবামায়ের জেনারেশনের গল্প শুনিয়ে দিয়েছিলাম। তাতে লাভ কী হল? ঝগরুটে নাম কিনলাম বৈ আর কিছু নয়।
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫৯200865
  • ম্যামিদি, তাপ্পর?
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫৮200863
  • কাকু তো একশোটা প্যাকেজ দেবেন। কাদের প্যাকেজ ভালো মন্দ সেসব জানাবে কে ?
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫৫200862
  • আর স্যান এত কান্নাকাটি করে কেন? কাকুকে জিগ্যেস করলেই তো হয়।

    এইখানে প্যাকেজ ইঃ আছে।

    http://www.jammuandkashmirtourism.org/index.htm
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫৪200861
  • না: এরা কিছুতেই মিনিময় করবে না দেখছি। বড্ড প্রেম। আমি ইদিকে সিঁদুরের পক্ষ নিয়ে আর কতক্ষণ খেলি?
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫৩200860
  • সংক্ষেপে বলি।

    ছেলে তো ফোং এ বলল মা, বিয়েটা এ বছরই করে নেব। তোমরা ওদের বাড়ি চলে যাও। গেলাম। ভদ্রলোক বললেন আমাদের মেয়েকে আমরা সাজিয়ে দেব। আমি চটে কাঁই হয়ে বললাম এই ধরণের কথা একবার বললেন, আর কোনোদিন যেন না শুনি। (অর্ণব গোস্বামী স্টাইল নেভার এভার)। তাতে তিনি বিন্দুমাত্র পরোয়া না করে বললেন ওদের দুবোনের নামে দুটো বাড়ি আছে।

    এর পরের কাহিনী আরো খারাপ। তাঁরা রেজিস্ট্রি বিয়ে চান কিন্তু আনুষ্ঠানিক না হওয়া অব্ধি কথাটা গোপন রাখতে হবে। কাউকে বলা চলবে না। এক বছর গোপন রাখতে হবে শুনে আমি নাচার। এখনই আনুষ্ঠানিক হোক। বেয়াইন বুঝিয়ে বললেন মলমাসে হয় না। তাহলে রেজিস্ট্রি বিয়ে মলমাসে হচ্ছে কী করে? উত্তর -- রেজিস্ট্রি বিয়ে তো বিয়ে নয়।

    আমি -- দেখুন, রেজিস্ট্রি বিয়েকে যদি বিয়ে না ধরেন, তাহলে আমার মাবাবার ও বিয়ে হয় নি আমাদেরও বিয়ে হয়নি। আমার ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছেন কোন হিসেবে?
  • san | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫২200857
  • থ্যাংকু শ্রাবণীদি :-)
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫২200858
  • ;-)
  • Arpan | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫২200859
  • টিমের 3:49 PM-এ একশো গন্ডা ক।
  • শ্রাবণী | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫১200856
  • স্যান, সুমনকে একটা ফোন করে নাও। ওর বন্ধুর হাউসবোট আছে শ্রীনগরে।
  • hu | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫০200855
  • উফ! সোসেন যেতে দেবে না!
    সোসেন, সিঁদুর এমন একটা জিনিস যেটা তুমি কি হিসেবে ট্রিট কর তাতে কিছুই এসে যায় না। তুমি/আমি কসমেটিকস হিসেবে ট্রিট করলেও সিঁদুর কসমেটিকস নয়। ওটা নিজের মনকে ভোলানোর চেষ্টা।
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৪৯200854
  • স্বাধীন অস্তিত্ব বলে কিছু হয় না। সংসারের সব মানুষই পরাধীন। বেঁচে থাকার আরেক নামই কোন না কোন ফর্মের পরাধীনতা। (একসময় স্টপারেও খেলেছি, বল্লে হবে?) ঃ-)
  • hu | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৪৮200853
  • যাই, রেড স্ন্যাপার রেঁধে আসি।
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৪৭200852
  • আমি তো সিঁদুরকে কসমেটিকস হিসেবে ট্রিট করি
  • hu | ১৮ জানুয়ারি ২০১৪ ১৫:৪৬200848
  • ও! ভাদ্রমাসেও বিয়ে হয়না বুঝি? যাই হোক, এসব মল মাস ইত্যাদির ঝামেলা না থাকলে আমার শাড়িগুলো একটু দিনের আলো দেখতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত