এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:৩৯200910
  • এতক্ষণে দেখলাম আমি একাই পড়িনি।

    আচ্ছা এইসব কাঞ্জিভরম বেনারসী হ্যানত্যান কতদিন বাক্সবন্দী করে রাখা যায়? রোদ টোদ না লাগালে কি ভাঁজে ভাঁজে কেটে যাবে?
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:৩৫200908
  • বন্দোবস্ত করতে পারলে পার্কের ভেতরে থেকো। আমার দাদারা অনেকদিন আগে ৯৪ নাগাদ, ভেতরেই ছিলো। আমি যখন যাই (২০০৪ মনে হয়) তখন আগে থেকে প্ল্যান করা ছিলোনা বলে নৈনিতাল থেকে গেছিলাম। ব্যাপক লাগবে। করবেট দারুন।
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:৩৫200909
  • সবাই ফুল ছাপ পড়ছে, এর পিছনে কি রহস্য?
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:৩২200907
  • না।পরিস্থিতি টা বুঝে নিতে চাইছি। ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি।
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:৩১200906
  • বোতিন্দা কি করবেটে থাকতে ভয় পাচ্ছো? সিংহ হলে বাঘকে ভয় কি?
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:২৯200905
  • রোবুর বিয়ের সাজপোষাকের গল্প বলে একটা টই খুলে দেওয়া হবে নাকি?
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:২৮200904
  • এই ফুলচাপ কথাটা কোথায় আছে?
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:২৭200903
  • ওই পয়লা মার্চ-ই বুঝবে। কোনটা রিয়েল আর কোনটা ভার্চুয়াল, হুম।
    আমি বয়েসের ব্যাপারে কিছু বলিনি, লক্ষ্য করবেন।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:২৫200902
  • ঃ))

    @ টিমি, তুমি আর পাকামি করো না। ঃ))
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:২৪200901
  • রোবু গুরুকে ভারচুয়াল মিডিয়াম বলে অকমান কল্লি? বয়স হলে বুঝবি, কোনটা রিয়েল আর কোনটা ভারচুয়াল। তোর মত বয়সে আমিও এরকম ভাবতাম।
  • a x | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:২৩200900
  • ফুল চাপ নিয়ে বিয়েটাকে অনেকক্ষণ ধরে ফুলছাপ বিয়ে পড়ে যাচ্ছিলাম!
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:১৮200899
  • রোবু দু:খু ক্যানো পাবে? হ্যা রে, ফোন করে শাড়ির রংটা জেনে দে?
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:১৩200898
  • ধুস্‌, দুঃখ পাবার কী হল! দুঃখ টুঃখ, বিশেষত ভারচুয়াল মিডিয়ামে কথা কাটাকাটির জন্য, আমি পাই না।
  • Sibu | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:১১200897
  • রোবু, আমি কিন্তু শুধু আমার কথাই বললাম। তুমি বা আর কেউ দুঃখ পেলে সত্যি দুঃখিত।
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:০৭200895
  • মানিনা ও পাত্তা দিইনা এটা আগেও কিন্তু বলতে পারতাম না। বয়সের নয় বোধহয় ব্যাপারটা, কিছুটা অন্যের জুতোয় পা গলিয়ে পৃথিবীকে দেখার ক্ষমতা। অনেকের স্বভাবত থাকে, এক্সপিরিয়েন্সের সাথে কিছুটা বাড়ে, আবার কমেও যায়, অনেক বয়স্ক মানুষকেই দেখি ভয়াবহ রিজিড ও অনড়, অন্য দিকটা দেখতেই পান না--তখন মনে হয় এক্সপিরিয়েন্স তা হলে কি আনলো শেষ অব্দি?

    [ ডি: স্বগতোক্তি। ]
  • kc | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:০৭200896
  • "আল" মানে কী?
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:০৪200894
  • ইকি! আমি তো রঙ নিই না। বাড়িতে তো লক্ষ্মী আছে। বৃহস্পতি বারে মা জল বাতাসা দেয়। আমি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কারুর স্পেস নিয়ে আমি ঘাঁটাই না, এবং অন্যদিক থেকে সেটা এক্সপেক্ট করি। বাড়িতে পেয়েও থাকি।
  • Sibu | ১৮ জানুয়ারি ২০১৪ ২১:০১200893
  • আরে, রাত্তিরে তো অনেক মিনিময় হয়ে গেছে। আই গেস আমার এখন সেই বয়েস শুরু হয়েছে যখন বয়েস হলে বুঝতে পারবে কথাটা এক-আধবার আস্তে-আস্তে বলতে পারি।

    কয়েক বছর আগেও এটা মানিনা ওটা পাত্তা দেই না কথাগুলো খুব উঁচু গলায় বলতে ভাল লাগতো। মানা না মানার ব্যাপারটা এখনো বিশেষ বদলায় নি, কিন্তু সে কথাগুলো অনেক নীচু গলায় বলি। এমনকি নিজে থেকে প্রনাম ইত্যাদিও করি অনেক সময়।

    ভেবে দেখলাম, কথাটা তো নিজের কাছে সৎ থাকা। কালকে অফিসে ঢুকছি, অফিসের দরজায় দেখি কার্পেন্টারস ইউনিয়ন (খুবই গুটিকতক লোক) বিক্ষোভ দেখাচ্চে তাদের দাবী-দাওয়া নিয়ে। নিজের প্রতি সৎ থাকতে হলে আমাকে রাস্তার পাশে গাড়ী পার্ক করে দিয়ে ওদের সাথে ভিড়ে যেতে হয়। সেটা তো পারি না। তাহলে যে লোকগুলো দুর্বল, বা শুধু আমাকে ভালবেসে পাপ করেছে তাদের ওপর এত রং নেই কেন?

    এ কথাটা ভেবে ইদানীং আমার যোশে একটু ভাঁটা এসেছে।
  • Tim | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:৫৯200892
  • ঃ-)))

    কনক্লুশনটা আমিও বুঝতে পারিনি। বোতিন্দা কি খুলে বলবে?
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:৫৬200891
  • ১) আল।
    ২) কিছু বলার নেই।
    উদাঃ) - তো?
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:৪৮200890
  • রোবু কে,

    ১। অল্প বয়েসে ই সবার যদি সব "অনুভূতি"বা "বোঝার শক্তি" আসে তাহলে তো এক্সপেরিয়েন্স কোন দাম থাকতো না। কলেজ পাস ছেলে রা সোজা ম্যানেজার র পোস্ট গিয়ে বসতো।

    আমার নিশ্চিত বিশ্বাস বয়েসের সঙ্গে সঙ্গে তোমার সে উপলব্ধি আসবে।

    আর বয়স্ক কারোর কথা কে "আল" বলে যদি তুমি তারুণ্যের স্পর্দ্ধা দেখাতে চাও ইউ আর মোস্ট ওয়েলকাম। আবার বলছি কম বয়েসে আমি ও অনেক টা ও ই রকম ভাবতাম বয়্সে সঙ্গে সঙ্গে এখন চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে। যাই হোক। যক গে,এই বিষয়ে এটাই আমার লাস্ট পোস্ট

    ২। ঠিক তোমার সাথে একমত। বিয়ে টিকিয়ে রাখার ক্ষেত্রে মেয়ে রাই বেশী ত্যাগ ইত্যাদি স্বীকার করে এবং করতো। এর একট বড় কারন মনে হয় তাদের অর্থনৈতিক নিরাপত্তার অভাব। এখন যেহেতু তাদের অনেকেই কাজ করছেন। কাজেই এখন বিয়ে টা কে টিকিয়ে রাখতে গেলে ছেলে দের ও সমান যত্নবান হতে হবে।

    আমার সাথে বোস্টনে ছিল এক দম্পতি। দু জনেই TCS। কত সামান্য কারনে বিয়ের ৪/৫ মাসের মধ্যেই তাদের বিয়ে ভেঙে গেল।
    এটা বোধহয় একটা বিচ্ছিন্ন ঘট্না নয়। যার পাশে চোখ খোলা রাখলে দেখা যাবে প্রচুর বিয়ে ভেঙ্গে যাচ্ছে। য সব মহিলার আগে বেশ খানিক ট "কম্প্রোমাইজ" করতেন এখন তারা সেটা করতে চাইছেন না।
  • রোবু | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:৪২200889
  • মনে হয় ফ্রিজে ঢুকছে।
  • pi | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:৩৯200888
  • উহু
  • sosen | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:২৯200887
  • পাই কি দিল্লিতে ?
  • pi | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:২৪200886
  • Kউমেরু অভিজান করছি বলে বোধ হচ্ছে।বানাম্ভুল ধর্বেন না। ফোন।
  • jhiki | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:১৬200885
  • বয়স বাড়লে শরীরের শক্তির সাথে সাথে আত্মবিশ্বাস ও কমতে থাকে, সেক্ষেত্রে অনেকের ভগবানে বা ডিভাইন পাওয়ারে ভক্তি বাড়তে থাকে। কাছের মানুষদের এইরকমই দেখেছি।
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:০৯200884
  • রোবু 12:07 -- ত্যাগ জিনিসটা মেয়েদের একচেটিয়া ছিল, এমন আমার মনে হয় নি। আশেপাশে যেমন দেখেছিলাম আর কী।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ২০:০৬200883
  • আরে ম্যামি, আপনি খুবই বুঝদার তো। খুশী হয়ে একগাল হাসি দিলাম।
  • ম্যামি | ১৮ জানুয়ারি ২০১৪ ১৯:৪০200882
  • কিছুতেই কোনও বিশ্বাস আসবে না তোমার, আপাতত আমি মানছি। যদি আসে, তখন সেটাও মানব।
  • | ১৮ জানুয়ারি ২০১৪ ১৯:৩০200881
  • এবং রোবুর 12:07 খুবই ভাল্লাগলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত