এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৭৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৭ মার্চ ২০১৭ ১৪:৪২711461
  • হয়ত এটার-ওঃ
    The World Bank has sanctioned a soft loan of Rs 2,000 crore to the panchayat department under the....

    কিন্তু ঘটনা হচ্ছে যে এই টাকা বামেদের আমল থেকেই আসতে শুরু করেছেঃ

    In the first phase of the ISGP, the World Bank had sanctioned Rs 1,600 crore between 2010 and 2012.
    https://www.telegraphindia.com/1151110/jsp/siligur/story_52290.jsp#.WL53IPIpoWU
  • PM | ০৭ মার্চ ২০১৭ ১৫:১৪711462
  • আরে কল্লোলদা মিথ্যে ভেবে "ডাহা মিথ্যে " কথাগুলো বলেন না। সত্যি ভেবেই বলেন তো ঃ) ভাবাভাবির কি আছে এতে ঃ)
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ০২:২৬711463
  • আরে ধুর আপ্নেরা কীসব সত্যি মিথ্যে নিয়ে পড়ে আচেন ওদিকে ত্বহা সিদ্দিকী আর সুজন বাউ গলা জড়িয়ে ছপি তুলচেন ইসলামিক ধর্ম সম্মেলনের ইনগরেশন এ হে হে হে হে হে :):)
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ০২:৩৯711464
  • সেই মমতার চটিতেই পা গলাতে হলো .....

  • s | ০৮ মার্চ ২০১৭ ০৮:২৬711465
  • ঃ-) এটা ফেসবুকে দেখেছিলাম। কিন্তু পিটিদা কি মনে করবেন ভেবে এখানে দিইনি।
    বিজেপির বিরুদ্ধে সিপিয়ুম এইভাবে একদম উঠেপড়ে লেগেছে দেখলে পিটিদার ভাবাবেগে আঘাত লাগতে পারে।
  • PT | ০৮ মার্চ ২০১৭ ০৮:৪০711466
  • এসব কি নতুন দেখছেন নাকি? ইফতার পার্টি ইত্যাদিতে যাওয়ার চল তো বহুকাল ধরেই চালু আছে! সিপিএমের লোকেরা তো শুনেছি দূর্গাপূজোর উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নিয়েছে। সেটা কি বিজেপির সমর্থনে "উঠেপড়ে" লাগা?
  • dc | ০৮ মার্চ ২০১৭ ০৮:৪২711467
  • সেই তো, এসব কি নতুন নাকি? নাম্বুদিরিপাদেও আছি, দুর্গাপুজোতেও আছি।
  • PT | ০৮ মার্চ ২০১৭ ০৯:১৭711468
  • ঠিক! ঠিক!
    দুটো কেন দরকার হলে তিনটে বা আরো বেশী এই জাতীয় কন্ট্রাডিকশনের মধ্যে দিয়েই যেতে হবে। ভোটের সংখ্যা যেখানে ঠিক করে কে ক্ষমতায় যাবে সেখানে ধর্মীর সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখা অত্যন্ত সঠিক কাজ।
    এই নিয়ে ন্যাকাপনা বন্ধ হোক।

    তবে এই বিচারে অবিলম্বে গণশক্তির শারদ সংখ্যার প্রকাশ কিংবা পূজো প্যান্ডেলের সামনে পার্টির বইয়ের দোকান দেওয়াও বন্ধ করা উচিৎ। সুর্জিতের পাগড়ি থেকে ঋতব্রতর পেন নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট অর্থহীন ক্যাবলামো হয়েছে বলেই মনে হয়।
  • s | ০৮ মার্চ ২০১৭ ১১:৪৪711469
  • তাহলে আর মমতাকে দুষে পোস্ট মারেন কেন?
    দ্বিচারিতা তো আর ঢাকা যাচ্ছে না।
  • PT | ০৮ মার্চ ২০১৭ ১২:৩২711471
  • ও জন্যেই "অবাক জলপান" ছোট বেলায় পড়ানো হয়। "জলপাই কোথায়" আর "জল পাই কোথায়" এই দুটোর মধ্যে ফারাক শেখানোর জন্য!!
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১৩:৩০711472
  • হাঁসজারু বোধায় আরো অ্যাপ্রোপ্রিয়েট।
  • অবাক প্লাটিপু | ০৮ মার্চ ২০১৭ ১৫:২৭711473
  • হাঁসজারু জলপাই খায়?
  • Ekak | ০৮ মার্চ ২০১৭ ১৫:৪২711474
  • ক্যাবলা হাঁসজারু হলেই খায়। পিটি দা ছাড়া তো সবাই ক্যাবলা। এই পাতাতেই মমতার মাথায় কাপড় দিয়ে নুমাজ আদাহ করা নিয়ে কত কথা, এখন শুনছি মমতার মাথায় কাপড় হলে ক্যাবলা আর সুজন ধর্ম সম্মেলনে জল ঢাললে ( সেই ত্বাহা সিদ্দিকী যাকে কমিউনাল বলে দাগিয়ে সিপিএম চেঁচাচ্ছে গত কয়েক বছর ) সেটা বিশাল চালাকি। কে যে ভেতরে ভেতরে কার জলপাই খায় কে জানে :)
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১৫:৫৫711475
  • আমরা করলে লীলা, ওরা করলে ক্যাবলা।
  • PT | ০৮ মার্চ ২০১৭ ১৬:৪৮711476
  • "সেই ত্বাহা সিদ্দিকী যাকে কমিউনাল বলে দাগিয়ে সিপিএম চেঁচাচ্ছে গত কয়েক বছর "
    এই প্রসঙ্গে দুএকটা ছাপানো খবর দেখালে ভাল হয়।
    কিন্তু দুগ্গো পূজোর প্যান্ডেলের সামনে মার্ক্সীয় পত্রিকা বিক্কিরি (আসলি বাম cpiml/suci সহ) হালাল হলে মুসলমানদের ধর্ম-সম্মেলনে জল-বিস্কুট দিলে তা হারাম হবে কেন?
  • PT | ০৮ মার্চ ২০১৭ ১৯:২০711477
  • ".... পড়ুয়াদের আত্মহত্যার পরিসংখ্যানের দিক দিয়া পশ্চিমবঙ্গ বিরাট কৃতিত্বের অধিকারী, আত্মঘাতীর সংখ্যায় এ রাজ্য তৃতীয় স্থানাধিকারী, .... গত বৎসরে (২০১৫-১৬) রাজ্যের ৬৭৬টি তেমন প্রাণ আত্মঘাতী হইয়াছে। নিছক পরিসংখ্যান না ভাবিয়া তলাইয়া ভাবিলে বোঝা যায়, সংখ্যাটি বস্তুত কত বিরাট। সমাজে কোন বিকারের প্রকোপে বৎসরে ৬৭৬ জন কিশোরকিশোরী নিজের হাতে প্রাণ বিসর্জন দিতে উদ্যত হয়, এখনও যদি তাহা না ভাবা হয়, তবে শীঘ্রই তালিকার উপরের দিকে যাত্রা করা ছাড়া উপায় নাই।"

    এটি অধুনা জাতে পতিত আবাপ-র কালকের সম্পাদকীয়। এরকম একটি ঘটমান বর্তমান কাউকে বিশেষ নাড়া দিচ্ছে না। সে জায়্গায় ঋতব্রতর ঘড়ি-পেন, সুজন-ত্বহার গলাগলি এমনকি তুচ্ছাতিতুচ্ছ পিটির পোস্টিং নিয়ে পন্ডিতেরা রক্তপাত ঘটিয়ে দিচ্ছে!!
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১৯:৩০711478
  • কিন্তু এটা নিউজ না ভিউজ?
  • PT | ০৮ মার্চ ২০১৭ ১৯:৪৪711479
  • এতগুলো ছাত্রের মৃত্যুর ঘটনাটা যে আপনি সিরিয়াসলি নিলেন না সেটা পরিষ্কার হয়ে গেল!!
  • dc | ০৮ মার্চ ২০১৭ ১৯:৫৯711480
  • কি করে?
  • ডাইভার্ট, ডিফ্লেক্ট, প্রজেক্ট | ০৮ মার্চ ২০১৭ ২০:০৪711484
  • পিটির মেথড একদম গোয়েবলসিয়ান প্রপাগান্ডা প্লেবুক থেকে উঠে আসছে! :)
  • de | ০৮ মার্চ ২০১৭ ২১:২৭711485
  • গা জ্বলে গেলো -

    সুজন চক্কোত্তিকে দেখে -

    মমতার রেড রোড নমাজ নিয়ে আর একটা কথাও যেন বামেরা না বলে!
  • Arpan | ০৮ মার্চ ২০১৭ ২১:৪২711486
  • আরে একটা হল অর্থহীন ক্যাবলামো, আরেকটা সুচিন্তিত রাজনৈতিক পদক্ষেপ।

    এ আর না বুঝার কী আছে! ঃ) ঃ) ঃ)
  • b | ০৮ মার্চ ২০১৭ ২৩:৫৪711487
  • উহুঁ। একটা হল সাম্প্রদায়িকতা দেখিয়ে তলে তলে বিজেপির হাত শক্ত করা, আরেকটা সেকেন্ড নভেম্বর বিপ্লব।
  • Du | ০৯ মার্চ ২০১৭ ০০:০৮711488
  • টইয়ের নামে সার্কাজম কিছু নাই
  • Arpan | ০৯ মার্চ ২০১৭ ০৯:৩৪711489
  • s | ০৯ মার্চ ২০১৭ ১২:০৮711490
  • এই যে বিজেপীর বিরুদ্ধে আমাদের দিদি কেমন উঠেপড়ে লেগেছে।
  • কল্লোল | ০৯ মার্চ ২০১৭ ১২:৩০711491
  • না না। এসব তো লোক দেখানো। এই হাসপাতাল, এই বন্ধ কারখানার জমি, এই সঙ্ঘ পরিচালিত স্কুল। এসবই হলো বিজেপিকে তোল্লাই দেওয়ার ছক।
  • Arpan | ০৯ মার্চ ২০১৭ ১৩:১৬711492
  • কে না জানে এসব হল বিজেপিকে তোল্লাই দেবার ছক। সঙ্ঘ পরিবার পরিচালিত স্কুলগুলোর বিরুদ্ধে এইসব লোকদেখানো খোঁচাখুঁচি চালানো আসলে ভোটব্যাঙ্ককে আরো পোলারাইজড করে দেবার ছক, যার পেছনে রয়েছে নাগপুরের সংগঠনটির বঙ্গে দ্রুত বিকাশের সুযোগ করে দেবার ধান্দাবাজি চক্রান্ত।

    আর এইসব লিং পাব্লিক ডোমেনে দেওয়া? সে এক অনন্ত অর্থহীন ক্যাবলামো।
  • PT | ০৯ মার্চ ২০১৭ ১৩:১৮711493
  • কল্লোলদা তোমার কাছ থেকে আরো গভীরতর বাক্যের প্রত্যাশা রাখি।

    সঙ্ঘের স্কুল নিয়ে নাহয় তদন্ত হবে (ত্ততে কিছু ভোটও বাড়বে?), কিন্তু এই সব স্কুলের কি গতি হবে?


    আর জমি নিয়ে কি হবে? তেলেভাজার দোকানের জন্যে তো খুব বেশী জমি লাগেনা!! শিল্পায়ন করতে জমি লাগে ঠিকই কিন্তু তার জন্যে তো শিল্পপতির দরকার হয়। সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বুঝি? বিলটা পাশ হলেই ঝপাঝপ কারখানা খুলবে বলে?

    হাসপাতালের ব্যাপারটা আরো একটু ধৈর্য ধরে দেখ কিছুদিন। তারপরে মন্তব্য করা ভাল।
  • সাতমার পালোয়ান | ০৯ মার্চ ২০১৭ ১৩:৩৩711495
  • কেসটা হল যে এই স্কুলগুলোর অনুমোদন ২০১২ অনওয়ার্ডস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন